১৫

الحجر

সূরা আল-হিজর

Al-Hijr

মক্কী ১০০ আয়াত ৬ রুকু পারা ১৩–১৪

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১০০ আয়াত ও ৬ রুকূ

وَلَقَدۡ کَذَّبَ اَصۡحٰبُ الۡحِجۡرِ الۡمُرۡسَلِیۡنَ ﴿ۙ۸۱﴾

৮১
আর হিজরবাসীরাও১৫১৮ অবশ্যই (আমাদের) রসূলদেরকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছিল।
১৫১৮। তাবুক এবং মদীনার মধ্যবর্তী স্থানে ‘হিজর’ অবস্থিত। সেখানেই সামুদ জাতির লোকেরা বসবাস করত যাদের নিকট হযরত সালেহ (আ.) সতর্ককারীরূপে প্রেরিত হয়েছিলেন। এ জাতির শহর অধিকাংশই পাথরে গড়া এবং পাথরের প্রাচীর দ্বারা বেষ্টিত। এজন্যই এর নাম হয়েছে ‘হিজর’।

وَاٰتَیۡنٰہُمۡ اٰیٰتِنَا فَکَانُوۡا عَنۡہَا مُعۡرِضِیۡنَ ﴿ۙ۸۲﴾

৮২
আর আমরা তাদেরকেও১৫১৯ আমাদের অনেক নিদর্শন দিয়েছিলাম, কিন্তু তারা তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল।
১৫১৯। পূর্ববর্তী আয়াতসমূহে তিনটি ভিন্ন ভিন্ন জাতি বা গোত্র সম্বন্ধে উল্লেখ করা হয়েছে- (১) লূত (আ.)-এর জাতি; (২) শুয়াইব (আ.)-এর জাতি এবং (৩) সালেহ (আ.)-এর গোত্র (সামূদ বা আসহাবুল হিজর)। এদের উল্লেখ সময়ানুক্রমে হয় নি বরং মক্কা থেকে এদের জনপদগুলোর দূরত্বের ক্রমানুযায়ী হয়েছে। লূত (আ.)-এর গোত্রের জনপদটি তিনটির মধ্যে সর্বাধিক দূরত্বে অবস্থিত ছিল। অপেক্ষাকৃত কম দূরত্বে ছিল ‘আইকা’-এর অধিবাসীরা। হিজর স্থানটি তাবুক এবং মদীনার মধ্যবর্তী হওয়ায় সামূদ গোত্র এই তিনটির মধ্যে নিকটতম ছিল এবং এজন্যই সর্বশেষে এর উল্লেখ করা হয়েছে। স্বাভাবিক ক্রমের বিপরীত এই অস্বাভাবিক নিয়মের ক্রম গ্রহণ করার উদ্দেশ্য- কোনো ব্যক্তিকে সম্বোধন করার নিয়মে, বিবরণকে জোরদার এবং কার্যকর করার জন্য আরবদের নিকট অপ্রসিদ্ধ জাতির উল্লেখ প্রথমে এসেছে এবং যে জাতি বা গোত্র আরবদের নিকট উত্তমভাবে জানা ছিল তাদের উল্লেখ হয়েছে সবশেষে।

وَکَانُوۡا یَنۡحِتُوۡنَ مِنَ الۡجِبَالِ بُیُوۡتًا اٰمِنِیۡنَ ﴿۸۳﴾

৮৩
আর তারা নিশ্চিন্তে পাহাড় কেটে ঘর বানাতো।১৫২০
১৫২০। এ আয়াত থেকে বুঝা যায়, সামূদ জাতি খুব ধনী, শক্তিশালী ও সভ্য ছিল। তাদের পৃথক পৃথক গ্রীষ্মাবাস ও শীতাবাস ছিল। তারা নিরাপদে ও আরামে জীবনযাপন করত। এমনকি গ্রীষ্মকালে যখন তারা অবসর বিনোদন ও হাওয়া পরিবর্তনের জন্য পাহাড়ে যেত এবং তাদের শীতকালের আবাসস্থলসমূহ খালি ছেড়ে যেত তখনো তারা যে-কোনো আক্রমণ থেকে নিজেদের নিরাপদ মনে করত। এ আয়াত এ-ও ইঙ্গিত করে যে, সামূদ জাতি স্থাপত্যশিল্পে অত্যন্ত উন্নত ছিল।

فَاَخَذَتۡہُمُ الصَّیۡحَۃُ مُصۡبِحِیۡنَ ﴿ۙ۸۴﴾

৮৪
কদেখুন: ৭:৭৫; ২৬:১৫০অতঃপর ভোর হতেই সেই (প্রতিশ্রুত) বিকট শব্দবিশিষ্ট শাস্তি তাদেরকে পাকড়াও করল।১৫২১খদেখুন: ৭:৭৯; ১১:৬৮
১৫২১। সূরা আল-আরাফের ৭৯ নম্বর আয়াত থেকে প্রতীয়মান হয় যে, বর্তমান আয়াতে বর্ণিত আযাব বা শাস্তি ছিল ভূমিকম্প।

فَمَاۤ اَغۡنٰی عَنۡہُمۡ مَّا کَانُوۡا یَکۡسِبُوۡنَ ﴿ؕ۸۵﴾

৮৫
অতএব তারা যা অর্জন করেছে তা তাদের কোনো কাজে আসে নি।

وَمَا خَلَقۡنَا السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ وَمَا بَیۡنَہُمَاۤ اِلَّا بِالۡحَقِّ ؕ وَاِنَّ السَّاعَۃَ لَاٰتِیَۃٌ فَاصۡفَحِ الصَّفۡحَ الۡجَمِیۡلَ ﴿۸۶﴾

৮৬
আর আমরা আকাশসমূহ ও পৃথিবী এবং এ দুয়ের মাঝে যা কিছু আছে (এর সবকিছু) কেবল যথার্থ উদ্দেশ্যেই সৃষ্টি করেছি।১৫২১-ক আর কদেখুন: ৩:১৯২; ১৬:৪; ৩৮:২৮সেই (প্রতিশ্রুত) মুহূর্ত অবশ্যই আসবে। অতএব তুমি (তাদেরকে) সম্মানজনকভাবে এড়িয়ে চলো।
১৫২১-ক। এ বিশ্বজগতের সৃষ্টি, এর বিস্ময়কর পরিকল্পনা ও নির্মাণকৌশল এবং যে অলঙ্ঘনীয় নিয়মশৃঙ্খলা এতে পরিব্যাপ্ত রয়েছে তা এ অপরিহার্য সিদ্ধান্তে উপনীত করে যে, মানবজীবন শুধু এই পৃথিবীতেই এক অস্থায়ী ও সংক্ষিপ্ত অস্তিত্বে সীমাবদ্ধ নয় বরং এর মধ্যে এক মহৎ উদ্দেশ্য নিহিত রয়েছে এবং মানুষকে শুধু এজন্যই সৃষ্টি করা হয় নি যে, ‘খাও-দাও, ফুর্তি করো এবং তারপর চিরস্থায়ী মৃত্যুবরণ করো।’

اِنَّ رَبَّکَ ہُوَ الۡخَلّٰقُ الۡعَلِیۡمُ ﴿۸۷﴾

৮৭
নিশ্চয় তোমার প্রতিপালক-প্রভুই সুনিপুণ স্রষ্টা (ও) সর্বজ্ঞ।

وَلَقَدۡ اٰتَیۡنٰکَ سَبۡعًا مِّنَ الۡمَثَانِیۡ وَالۡقُرۡاٰنَ الۡعَظِیۡمَ ﴿۸۸﴾

৮৮
খদেখুন: ২০:১৬; ৪০:৬০আর আমরা অবশ্যই তোমাকে সাতটি বার বার পঠিত (আয়াত) এবং মহান কুরআন দান করেছি।১৫২২,*গদেখুন: ৩৯:২৪ঘদেখুন: ২০:১৩২
১৫২২। ‘সাবআম মিনাল মাসানী’ অর্থ সাতটি বার বার পঠিত (আয়াত)। হযরত উমর, আলী, ইবনে আব্বাস এবং ইবনে মাসউদ (রা.)-এর মতো বিখ্যাত বুযূর্গদের মতে, উক্ত শব্দাবলি (বাক্যাংশ) কুরআনের প্রারম্ভিক সূরা আল- ফাতিহার প্রতি নির্দেশ করে, কারণ এটা বার বার প্রত্যেক নামাযের প্রত্যেক রাকাতে পাঠ করা হয়। হযরত নবী করীম (সা.) বলেছেন, আস-সাবআল মাসানী, কুরআন করীমের প্রথম পরিচ্ছেদ (বুখারী)। এই সূরাকে কুরআনের জননী (উম্মুল কুরআন) এবং কুরআনের প্রথম অধ্যায় ফাতিহাতুল কিতাবও বলা হয়। হযরত যাজ্জাজ ও হযরত হাইয়ানের মতে, এর এই নাম দেওয়া হয়েছে এ কারণে যে, এটা আল্লাহ তা’লার গুণ এবং প্রশংসাকীর্তন করে। সূরা ফাতিহার পরবর্তী বাকি সমগ্র অংশকে মহান কুরআন (আল-কুরআনুল আযীম) বলা হয়েছে। অবশ্য এ নাম প্রথম সূরার জন্যও প্রযোজ্য, কারণ কোনো পুস্তকের কোনো অংশকেও সেই পুস্তকের নামেও অভিহিত করা হয়। হযরত নবী করীম (সা.) থেকে বর্ণিত আছে যে, কুরআনের প্রারম্ভিক সূরাও হচ্ছে ‘মহান পবিত্র কুরআন’ (মুসনাদ, ২য় খণ্ড, পৃ. ৪৪৮)। প্রকৃতপক্ষে এ সূরা ফাতিহা সমস্ত কুরআনের সারমর্ম অথবা যেমন বলা হয়ে থাকে এটা কুরআনের ক্ষুদ্র প্রতিরূপ, কারণ সমুদয় কুরআনের চুম্বক অংশ বা সারাংশ এ সূরা ফাতিহার মধ্যে সন্নিবিষ্ট করা হয়েছে। মাসনা শব্দটির বহুবচন মাসানী। মাসনা-এর অর্থ প্রশংসা ও গুণকীর্তন করা। এ আয়াতের মর্ম হচ্ছে: সূরা ফাতিহা আল্লাহ তা’লার সকল সিফাত বা গুণের বিস্তারিত ও ব্যাপক বর্ণনাকারী। মাসানী-এর অর্থ উপত্যকার মোড় ঘোরা ও দিক পরিবর্তন করাও হয়। এই অর্থে আয়াতের মর্ম হচ্ছে, আল-ফাতিহা মানবজীবনের মোড় আল্লাহর দিকে ঘুরিয়ে দেয় এবং মানুষ ও আল্লাহর মধ্যে সম্পর্কের বিস্তারিত বর্ণনা দেয়।
* চিহ্নিত ও ১৫২৩ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

لَا تَمُدَّنَّ عَیۡنَیۡکَ اِلٰی مَا مَتَّعۡنَا بِہٖۤ اَزۡوَاجًا مِّنۡہُمۡ وَلَا تَحۡزَنۡ عَلَیۡہِمۡ وَاخۡفِضۡ جَنَاحَکَ لِلۡمُؤۡمِنِیۡنَ ﴿۸۹﴾

৮৯
আমরা তাদের কোনো কোনো শ্রেণিকে যে-সব সাময়িক জীবনোপকরণ দান করেছি তুমি সেগুলোর দিকে (লোভাতুর) দৃষ্টি প্রসারিত কোরো না। আর তাদের জন্য দুঃখভারাক্রান্ত হয়ো না১৫২৩ এবং মুমিনদের জন্য তোমার (করুণার) বাহু প্রসারিত করো।
১৫২৩। এ আয়াতের প্রকৃত মর্ম হচ্ছে: নবী করীম (সা.) যাতে দুঃখিত না হন সে কারণে বলা হয়েছে যে, কাফিরদের শাস্তি অত্যাসন্ন এবং তাদের সকল ধনসম্পদ, উন্নতি ও গৌরব, যে-সবের কারণে তারা এত অহংকারী হয়ে উঠেছে তা তাদের কোনোই উপকারে আসবে না।

وَقُلۡ اِنِّیۡۤ اَنَا النَّذِیۡرُ الۡمُبِیۡنُ ﴿ۚ۹۰﴾

৯০
আর তুমি বলো, ‘নিশ্চয় আমি এক প্রকাশ্য সতর্ককারী-’কদেখুন: ২২:৫০; ২৯:৫১; ৫১:৫১-৫২; ৬৭:২৭