৩৯

الزمر

সূরা আয-যুমার

Az-Zumar

মক্কী ৭৬ আয়াত ৮ রুকু পারা ২৩–২৪

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৭৬ আয়াত এবং ৮ রুকূ

لٰکِنِ الَّذِیۡنَ اتَّقَوۡا رَبَّہُمۡ لَہُمۡ غُرَفٌ مِّنۡ فَوۡقِہَا غُرَفٌ مَّبۡنِیَّۃٌ ۙ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ ۬ؕ وَعۡدَ اللّٰہِ ؕ لَا یُخۡلِفُ اللّٰہُ الۡمِیۡعَادَ ﴿۲۱﴾

২১
কিন্তু যারা তাদের প্রতিপালক-প্রভুর তাকওয়া অবলম্বন করে, গদেখুন: ২৫:৭৬; ২৯:৫৯; ৩৪:৩৮তাদের জন্য রয়েছে বালাখানা- যেগুলোর ওপর নির্মিত থাকবে আরো (বহুতলবিশিষ্ট) বালাখানা;২৫৭০ সেসবের তলদেশে নদনদী বয়ে যাবে। (এটি) আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না।
২৫৭০। বেহেশতে মুমিনদের মধ্যে মর্যাদার তারতম্য হবে। এতে বুঝা যায়, সেখানে তাদের কাজকর্ম ও প্রচেষ্টার মাঝেও তারতম্য হবে। অতএব পরজগৎ অলস ও কর্মহীন হবে না, বরং বিরামহীন কর্ম ও ক্রমোন্নতির ক্ষেত্র হবে।

اَلَمۡ تَرَ اَنَّ اللّٰہَ اَنۡزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَسَلَکَہٗ یَنَابِیۡعَ فِی الۡاَرۡضِ ثُمَّ یُخۡرِجُ بِہٖ زَرۡعًا مُّخۡتَلِفًا اَلۡوَانُہٗ ثُمَّ یَہِیۡجُ فَتَرٰٮہُ مُصۡفَرًّا ثُمَّ یَجۡعَلُہٗ حُطَامًا ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَذِکۡرٰی لِاُولِی الۡاَلۡبَابِ ﴿٪۲۲﴾

২২
তুমি কি লক্ষ করে দেখো নি, আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, এরপর তিনি ঝরনারূপে একে ভূমিতে প্রবাহিত করেছেন, কদেখুন: ৩৫:২৮তারপর এর মাধ্যমে ফসল উৎপন্ন করেন, যার রং ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এরপর তা (পেকে) শুকিয়ে যায়। অতঃপর তুমি একে হলুদ বর্ণ ধারণ করতে দেখো, এরপর তিনি একে চূর্ণবিচূর্ণ করে দেন। নিশ্চয় এতে বুদ্ধিমানদের জন্য এক মহান শিক্ষা রয়েছে।
সূরা আয-যুমার - রুকু ২

اَفَمَنۡ شَرَحَ اللّٰہُ صَدۡرَہٗ لِلۡاِسۡلَامِ فَہُوَ عَلٰی نُوۡرٍ مِّنۡ رَّبِّہٖ ؕ فَوَیۡلٌ لِّلۡقٰسِیَۃِ قُلُوۡبُہُمۡ مِّنۡ ذِکۡرِ اللّٰہِ ؕ اُولٰٓئِکَ فِیۡ ضَلٰلٍ مُّبِیۡنٍ ﴿۲۳﴾

২৩
গদেখুন: ৬:১২৬অতএব আল্লাহ ইসলামের জন্য যার হৃদয় উন্মুক্ত করে দিয়েছেন, ফলে সে তার প্রতিপালক-প্রভু প্রদত্ত জ্যোতির ওপর প্রতিষ্ঠিত২৫৭১ (সে কি তার মতো হতে পারে, যে এরূপ নয়)? অতএব তাদের জন্য ধ্বংস যাদের হৃদয় আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে কঠিন হয়ে গেছে! এরাই প্রকাশ্য ভ্রষ্টতায় নিপতিত।ঘদেখুন: ১৫:৮৮; ১৭:৯৮
২৫৭১। ইসলামের শিক্ষা এত সুগভীর ও বিস্তৃত যে, এটি মানুষের হৃদয়কে বিশাল-বিস্তৃত করে জ্ঞান ও প্রজ্ঞার আলোকে পরিপূর্ণ করে তোলে। তখন আলোর ঝরনাধারা মানুষের হৃদয় থেকে উপচে পড়ে।

اَللّٰہُ نَزَّلَ اَحۡسَنَ الۡحَدِیۡثِ کِتٰبًا مُّتَشَابِہًا مَّثَانِیَ ٭ۖ تَقۡشَعِرُّ مِنۡہُ جُلُوۡدُ الَّذِیۡنَ یَخۡشَوۡنَ رَبَّہُمۡ ۚ ثُمَّ تَلِیۡنُ جُلُوۡدُہُمۡ وَقُلُوۡبُہُمۡ اِلٰی ذِکۡرِ اللّٰہِ ؕ ذٰلِکَ ہُدَی اللّٰہِ یَہۡدِیۡ بِہٖ مَنۡ یَّشَآءُ ؕ وَمَنۡ یُّضۡلِلِ اللّٰہُ فَمَا لَہٗ مِنۡ ہَادٍ ﴿۲۴﴾

২৪
খদেখুন: ১৩:৫; ১৬:১৪আল্লাহ এক মহান কিতাবরূপে সর্বোত্তম বাণী অবতীর্ণ করেছেন, যা পরস্পর সাদৃশ্যপূর্ণ শিক্ষাসংবলিত, বার বার পঠনীয়।২৫৭২ যারা তাদের প্রতিপালক-প্রভুকে ভয় করে চলে এতে (তথা কুরআন পাঠের সময়) তাদের গা শিউরে ওঠে। এরপর তাদের ত্বক ও হৃদয় (তথা তনু- মন) বিগলিত হয়ে আল্লাহর স্মরণে ধাবিত হয়। এ (কুরআন) হলো আল্লাহর হিদায়াত। তিনি এর মাধ্যমে যাকে চান পথ দেখান। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট সাব্যস্ত করেন তার জন্য কোনো হিদায়াতদাতা নাই।
২৫৭২। জ্ঞান ও প্রকাশের দিক থেকে দেখলে আল্লাহর বাণী সর্বাপেক্ষা পূর্ণতা লাভ করেছে কুরআনে। এ আয়াতে কুরআনকে ‘কিতাবাম মুতাশাবিহান’ বলা হয়েছে। এর অর্থ হলো, এ গ্রন্থের বাণীগুলোকে পরস্পর সামঞ্জস্যপূর্ণ, পরস্পর নির্ভরশীল বহু অর্থে গ্রহণ করা যায়। কুরআনের কোথাও স্ববিরোধ নাই, বৈপরিত্য নাই। এটি কুরআনের অনন্য শ্রেষ্ঠত্ব। কুরআনের শ্রেষ্ঠত্ব হলো, আলংকারিক রূপক ভাষা, হিতোপদেশপূর্ণ ঘটনাবলি ও ছোটো ছোটো বর্ণনা ইত্যাদি অত্যন্ত উপযুক্ত স্থলে ব্যবহৃত হয়েছে। এতে ভাষার সৌন্দর্য, বর্ণনার মাধুর্য বর্ধিত হবার সাথে সাথে অল্প কথায় বহু ব্যাপক অর্থ প্রকাশ করেছে। এখানে কুরআনকে আবার ‘মাসানী’ বলা হয়েছে। অর্থাৎ মৌলিক বিশ্বাসসমূহ ও অতি প্রয়োজনীয় ধর্মবিশ্বাসগুলোকে কুরআন বিভিন্নভাবে, বিভিন্ন পন্থায় ও বিভিন্ন রূপ দিয়ে বার বার বর্ণনা করেছে, যেন এগুলোর অপরিহার্যতা, প্রয়োজনীয়তা ও উদ্দেশ্য মানুষের মনে দৃঢ়ভাবে প্রোথিত করে দেওয়া যায়। এই ‘মাসানী’ শব্দ দ্বারা এ-ও ব্যক্ত করা হয়েছে যে, কুরআনের কিছু শিক্ষা অন্যান্য ঐশী কিতাবের শিক্ষার মতোই। তবে কুরআনে অনেক নতুন শিক্ষামালা আছে যা অতীত-কিতাবে নাই। শেষোক্ত শিক্ষাগুলো সৌন্দর্যে, শ্রেষ্ঠত্বে ও উৎকর্ষে এতই বৈশিষ্ট্যমণ্ডিত যে, অন্যান্য কিতাবের শিক্ষা এগুলোর ধারেকাছেও যেতে পারে না, তুলনায় আসা তো দূরের কথা।

اَفَمَنۡ یَّتَّقِیۡ بِوَجۡہِہٖ سُوۡٓءَ الۡعَذَابِ یَوۡمَ الۡقِیٰمَۃِ ؕ وَقِیۡلَ لِلظّٰلِمِیۡنَ ذُوۡقُوۡا مَا کُنۡتُمۡ تَکۡسِبُوۡنَ ﴿۲۵﴾

২৫
অতএব যে ব্যক্তি কিয়ামত দিবসে কঠোর শাস্তি থেকে রক্ষা পাবার জন্য নিজের মুখমণ্ডলকেই২৫৭৩ ঢাল বানাবে (সে কি নিরাপদ থাকতে পারে)? আর সীমালঙ্ঘনকারীদের বলা হবে, ‘তোমরা যা করতে তার স্বাদ ভোগ করো।’
২৫৭৩। কিয়ামতের দিন অবিশ্বাসীরা যে ভয়াবহ শাস্তি পাবে, এই শব্দগুলো সেই ভয়াবহতাই তুলে ধরেছে। সে ভীষণ শাস্তিতে তারা কাণ্ডজ্ঞানহীন ও দিশেহারা হয়ে পড়বে। এমনই দিশেহারা হবে যে, মুখমণ্ডল সর্বাপেক্ষা স্পর্শকাতর ও অনুভূতিশীল হওয়া সত্ত্বেও এই মুখমণ্ডলকে বাঁচানোর চেষ্টা না করে তারা তা আগুনের দিকে বাড়িয়ে দেবে।

کَذَّبَ الَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ فَاَتٰٮہُمُ الۡعَذَابُ مِنۡ حَیۡثُ لَا یَشۡعُرُوۡنَ ﴿۲۶﴾

২৬
তাদের পূর্বেও লোকেরা (সত্যকে) মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল। কদেখুন: ১৬:২৭; ৫৯:৩ফলে এমনসব দিক থেকে তাদের ওপর শাস্তি নেমে এলো, যে (দিক) সম্বন্ধে তারা কোনো ধারণাই করতে পারত না।

فَاَذَاقَہُمُ اللّٰہُ الۡخِزۡیَ فِی الۡحَیٰوۃِ الدُّنۡیَا ۚ وَلَعَذَابُ الۡاٰخِرَۃِ اَکۡبَرُ ۘ لَوۡ کَانُوۡا یَعۡلَمُوۡنَ ﴿۲۷﴾

২৭
অতএব আল্লাহ পার্থিব জীবনেও তাদেরকে লাঞ্ছনার স্বাদ ভোগ করিয়েছেন। খদেখুন: ১৩:৩৫; ৬৮:৩৪আর পরকালের শাস্তি তো আরো কঠিন। হায়, তারা যদি জানত!

وَلَقَدۡ ضَرَبۡنَا لِلنَّاسِ فِیۡ ہٰذَا الۡقُرۡاٰنِ مِنۡ کُلِّ مَثَلٍ لَّعَلَّہُمۡ یَتَذَکَّرُوۡنَ ﴿ۚ۲۸﴾

২৮
গদেখুন: ১৭:৯০; ৩০:৫৯আর নিশ্চয় আমরা এ কুরআনে মানবজাতির জন্য সবরকমের উপমা বর্ণনা করেছি, যেন তারা উপদেশ গ্রহণ করে।২৫৭৪ঘদেখুন: ১২:৩; ৪২:৮; ৪৩:৪
২৫৭৪। ২৪ নম্বর আয়াতে কুরআনের যথার্থতা সম্বন্ধে যে যুক্তি দেখানো হয়েছে, এখানে সেই যুক্তিকে জোরদার করা হয়েছে এই বলে যে, কুরআন মানুষের জন্য সর্বোত্তম বার্তা বহন করে এনেছে। মানুষের নৈতিক ও আধ্যাত্মিক উৎকর্ষ সাধনের জন্য যে নীতিমালা ও যে শিক্ষাসমূহ প্রয়োজন তা বিস্তারিতভাবে ও পূর্ণরূপে কুরআনে বিশেষভাবে বর্ণিত হয়েছে। মানুষের জীবনকে সুন্দর, সাবলীল ও সুমহান করার সকল বিষয় এবং সকল সামগ্রী কুরআনের পাতায় বিশ্লেষিত হয়েছে আর বিশ্বাস ও কর্মক্ষেত্রে এ গ্রন্থ সকলের জন্য পথপ্রদর্শক।

قُرۡاٰنًا عَرَبِیًّا غَیۡرَ ذِیۡ عِوَجٍ لَّعَلَّہُمۡ یَتَّقُوۡنَ ﴿۲۹﴾

২৯
(আমরা) বক্রতামুক্ত সুস্পষ্ট-প্রাঞ্জল কুরআন (অবতীর্ণ করেছি), যেন তারা তাকওয়া অবলম্বন করতে পারে।

ضَرَبَ اللّٰہُ مَثَلًا رَّجُلًا فِیۡہِ شُرَکَآءُ مُتَشٰکِسُوۡنَ وَرَجُلًا سَلَمًا لِّرَجُلٍ ؕ ہَلۡ یَسۡتَوِیٰنِ مَثَلًا ؕ اَلۡحَمۡدُ لِلّٰہِ ۚ بَلۡ اَکۡثَرُہُمۡ لَا یَعۡلَمُوۡنَ ﴿۳۰﴾

৩০
আল্লাহ এমন এক ব্যক্তির উপমা বর্ণনা করছেন যার পরস্পর দ্বন্দ্বে লিপ্ত কয়েকজন মালিক রয়েছে এবং এমন এক ব্যক্তিরও (দৃষ্টান্ত দিচ্ছেন) যে সম্পূর্ণরূপে এক ব্যক্তির অধীনস্থ। এ দুইজনের উপমা কি সমান?২৫৭৫ সব প্রশংসা আল্লাহরই, কিন্তু তাদের অধিকাংশই এটি জানে না।
২৫৭৫। যারা বহুঈশ্বরে বিশ্বাস করে তারা সে ব্যক্তির ন্যায় যার অনেক প্রভু রয়েছে। এই প্রভুরা পরস্পর বিরোধী, ২৫৭৬ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য ঝগড়াটে ও বদমেজাজি। এক প্রভু বলে ডানে যাও, তো অপর প্রভু বলে বামে যাও। এমতাবস্থায় সে ব্যক্তির অবস্থা যেমন অতি শোচনীয় হয় বহু দেবদেবীর উপাসকদের অবস্থাও তেমনই শোচনীয় হয়। তারা কখনো সেই একেশ্বরবাদীর মতো হতে পারে না, যে কেবল একজনের সন্তুষ্টি অর্জনের জন্য সেই একজনেরই আরাধনা করে।