৬

الأنعام

সূরা আল-আনআম

Al-An`am

মক্কী ১৬৬ আয়াত ২০ রুকু পারা ৭–৮

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৬৬ আয়াত ও ২০ রুকূ

وَذَرُوۡا ظَاہِرَ الۡاِثۡمِ وَبَاطِنَہٗ ؕ اِنَّ الَّذِیۡنَ یَکۡسِبُوۡنَ الۡاِثۡمَ سَیُجۡزَوۡنَ بِمَا کَانُوۡا یَقۡتَرِفُوۡنَ ﴿۱۲۱﴾

১২১
আর তোমরা পাপের প্রকাশ্যরূপ বা এর গোপনরূপ উভয়ই বর্জন করো। নিশ্চয় যারা পাপ করে, অচিরেই তাদেরকে তাদের উপার্জনের প্রতিফল দেওয়া হবে।

وَلَا تَاۡکُلُوۡا مِمَّا لَمۡ یُذۡکَرِ اسۡمُ اللّٰہِ عَلَیۡہِ وَاِنَّہٗ لَفِسۡقٌ ؕ وَاِنَّ الشَّیٰطِیۡنَ لَیُوۡحُوۡنَ اِلٰۤی اَوۡلِیٰٓئِہِمۡ لِیُجَادِلُوۡکُمۡ ۚ وَاِنۡ اَطَعۡتُمُوۡہُمۡ اِنَّکُمۡ لَمُشۡرِکُوۡنَ ﴿۱۲۲﴾٪

১২২
কদেখুন: ৬:১৫২; ৭:৩৪আর তোমরা তা থেকে খেয়ো না৯০৫ যেগুলোতে আল্লাহর নাম নেওয়া হয় নি এবং নিশ্চয় এটি অবাধ্যতা। আর নিশ্চয় শয়তানরা তাদের বন্ধুদের প্রতি (কুপ্ররোচনামূলক) ওহী করে, যেন তারা তোমাদের সাথে বিবাদবিতণ্ডা। করে। আর তোমরা যদি তাদের আনুগত্য করো তবে নির্ঘাত তোমরা মুশরিক হয়ে যাবে।খদেখুন: ৫:৪; ৬:১৪৬
সূরা আল-আনআম - রুকু ১৪
৯০৫। এ আয়াত ব্যাখ্যা করেছে, যে-সব মৃত প্রাণির ওপর আল্লাহ তা’লার নাম নেওয়া হয় নি অর্থাৎ সঠিক নিয়মে জবাই করা হয় নি, তা ভক্ষণ করা কেন নিষেধ। যথাবিধি আল্লাহ তা’লার নাম উচ্চারণ মানুষের অন্তরে পবিত্রকরণ ক্রিয়া উৎপত্তি করে, ফলে প্রাণী জবাই করার কারণে মনের মাঝে যে কাঠিন্য সৃষ্টি হয় তা দূর হয়।

اَوَمَنۡ کَانَ مَیۡتًا فَاَحۡیَیۡنٰہُ وَجَعَلۡنَا لَہٗ نُوۡرًا یَّمۡشِیۡ بِہٖ فِی النَّاسِ کَمَنۡ مَّثَلُہٗ فِی الظُّلُمٰتِ لَیۡسَ بِخَارِجٍ مِّنۡہَا ؕ کَذٰلِکَ زُیِّنَ لِلۡکٰفِرِیۡنَ مَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۱۲۳﴾

১২৩
গদেখুন: ৮:২৫যে ব্যক্তি মৃত ছিল আর আমরা তাকে জীবিত করে দিয়েছি, এমনকি তার জন্য এরূপ এক জ্যোতি সৃষ্টি করে দিয়েছি যার সাহায্যে সে লোকদের মাঝে চলাফেরা করে- সে কি কখনো তার মতো হতে পারে যে ঘোর অন্ধকারে নিমজ্জিত যা থেকে সে কখনো বের হবার নয়?৯০৬ ঘদেখুন: ৬:১০৯; ১০:১৩; ২৭:৫এভাবেই কাফিরদের কৃতকর্ম তাদের কাছে সুন্দর করে দেখানো হয়েছে।
৯০৬। পূর্বেকার আয়াতসমূহে ইঙ্গিত করা হয়েছিল, মানবরচিত বিধান সর্বদাই ত্রুটিপূর্ণ। বর্তমান আয়াতে উল্লেখ করা হয়েছে, মানুষের প্রবর্তিত শিক্ষা ঐশী শিক্ষার বিরুদ্ধে দাঁড়াতে পারে না। কেবল মানবীয় বিদ্যাবুদ্ধির সহায়তায় যারা নিয়মকানুন বা বিধান প্রণয়ন করে থাকে তারা সেই ব্যক্তির মতো, যে অন্ধকারে পথ হাতড়ায় যেখান থেকে সে কখনো বাইরে আসতে পারে না।

وَکَذٰلِکَ جَعَلۡنَا فِیۡ کُلِّ قَرۡیَۃٍ اَکٰبِرَ مُجۡرِمِیۡہَا لِیَمۡکُرُوۡا فِیۡہَا ؕ وَمَا یَمۡکُرُوۡنَ اِلَّا بِاَنۡفُسِہِمۡ وَمَا یَشۡعُرُوۡنَ ﴿۱۲۴﴾

১২৪
আর এভাবেই আমরা প্রত্যেক জনপদে এর অপরাধীচক্রের প্রধানদের সেখানে (সত্যের বিরুদ্ধে) যড়যন্ত্র করার সুযোগ করে দিয়েছিলাম। আর তারা কেবল নিজেদের বিরুদ্ধেই ষড়যন্ত্র করে কিন্তু তারা উপলব্ধি করে না।কদেখুন: ১৭:১৭খদেখুন: ২৮:৪৯

وَاِذَا جَآءَتۡہُمۡ اٰیَۃٌ قَالُوۡا لَنۡ نُّؤۡمِنَ حَتّٰی نُؤۡتٰی مِثۡلَ مَاۤ اُوۡتِیَ رُسُلُ اللّٰہِ ؕۘؔ اَللّٰہُ اَعۡلَمُ حَیۡثُ یَجۡعَلُ رِسَالَتَہٗ ؕ سَیُصِیۡبُ الَّذِیۡنَ اَجۡرَمُوۡا صَغَارٌ عِنۡدَ اللّٰہِ وَعَذَابٌ شَدِیۡدٌۢ بِمَا کَانُوۡا یَمۡکُرُوۡنَ ﴿۱۲۵﴾

১২৫
আর তাদের কাছে যখন কোনো নিদর্শন আসে তখন তারা বলে, ‘আমরা কখনো ঈমান আনব না যতক্ষণ না আমাদের তেমনই (নিদর্শন( দেওয়া হয় যে-রূপ আল্লাহর রসূলদের দেওয়া হয়েছে।’।’ আল্লাহ সবচেয়ে ভালো জানেন, তিনি তাঁর রিসালাত কোথায় ন্যস্ত করবেন।৯০৬-ক যারা অপরাধ করেছে তাদের ষড়যন্ত্রের দরুন তাদের ওপর নিশ্চয় আল্লাহর নিকট থেকে লাঞ্ছনা ও কঠোর শাস্তি নেমে আসবে।
৯০৬-ক। আল্লাহ তা’লা সবচেয়ে ভালো জানেন, কে তাঁর নবী হবার উপযুক্ত এবং কে নয়। [‘হাইসু’ শব্দে ‘যারফে যামান’ (কখন) আর ‘যারফে মাকান’ (কোথায়) উভয়ই অন্তর্ভুক্ত (আল-মুনজিদ দেখুন)]

فَمَنۡ یُّرِدِ اللّٰہُ اَنۡ یَّہۡدِیَہٗ یَشۡرَحۡ صَدۡرَہٗ لِلۡاِسۡلَامِ ۚ وَمَنۡ یُّرِدۡ اَنۡ یُّضِلَّہٗ یَجۡعَلۡ صَدۡرَہٗ ضَیِّقًا حَرَجًا کَاَنَّمَا یَصَّعَّدُ فِی السَّمَآءِ ؕ کَذٰلِکَ یَجۡعَلُ اللّٰہُ الرِّجۡسَ عَلَی الَّذِیۡنَ لَا یُؤۡمِنُوۡنَ ﴿۱۲۶﴾

১২৬
আর আল্লাহ যাকে হিদায়াত দিতে চান তার হৃদয় তিনি ইসলামের (তথা তা গ্রহণের) জন্য উন্মুক্ত করে দেন এবং যাকে পথভ্রষ্ট সাব্যস্ত করতে চান তার অন্তরকে তিনি সংকীর্ণ (ও) সংকুচিত করে দেন, যেন সে খাড়া উচ্চতায় আরোহণ করছে।৯০৭ যারা ঈমান আনে না গদেখুন: ১০:১০১আল্লাহ এভাবেই তাদের ওপর শাস্তি আপতিত করেন।ঘদেখুন: ৬:১৫৪
৯০৭। যে ব্যক্তি পবিত্র আদেশসমূকে বোঝাস্বরূপ মনে করে এবং তা পালন করাকে শারীরিক ক্লেশ, মানসিক বিরক্তি ও ঝঞ্ঝাটপূর্ণ মনে করে তার হৃদয় ঠিক সেই ব্যক্তির মতো সংকীর্ণ হয়ে যায়, যে খাড়াভাবে ওপরে উঠতে চেষ্টা করে।

وَہٰذَا صِرَاطُ رَبِّکَ مُسۡتَقِیۡمًا ؕ قَدۡ فَصَّلۡنَا الۡاٰیٰتِ لِقَوۡمٍ یَّذَّکَّرُوۡنَ ﴿۱۲۷﴾

১২৭
আর এটিই তোমার প্রতিপালক-প্রভুর সহজসরল পথ। নিশ্চয় আমরা উপদেশ গ্রহণকারী জাতির জন্য নিদর্শনাবলি সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছি।*
* ‘সাদর’ শব্দটির অর্থ ‘হৃদয়’-ও হয়ে থাকে (আল-মুনজিদ)। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কতৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য।]

لَہُمۡ دَارُ السَّلٰمِ عِنۡدَ رَبِّہِمۡ وَہُوَ وَلِیُّہُمۡ بِمَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۱۲۸﴾

১২৮
তাদের প্রতিপালক-প্রভুর কাছে তাদের জন্য রয়েছে শান্তির আবাস। আর তারা যে (সৎ) কর্ম করত এর দরুন তিনি তাদের অভিভাবক হয়ে গেছেন।

وَیَوۡمَ یَحۡشُرُہُمۡ جَمِیۡعًا ۚ یٰمَعۡشَرَ الۡجِنِّ قَدِ اسۡتَکۡثَرۡتُمۡ مِّنَ الۡاِنۡسِ ۚ وَقَالَ اَوۡلِیٰٓؤُہُمۡ مِّنَ الۡاِنۡسِ رَبَّنَا اسۡتَمۡتَعَ بَعۡضُنَا بِبَعۡضٍ وَّبَلَغۡنَاۤ اَجَلَنَا الَّذِیۡۤ اَجَّلۡتَ لَنَا ؕ قَالَ النَّارُ مَثۡوٰٮکُمۡ خٰلِدِیۡنَ فِیۡہَاۤ اِلَّا مَا شَآءَ اللّٰہُ ؕ اِنَّ رَبَّکَ حَکِیۡمٌ عَلِیۡمٌ ﴿۱۲۹﴾

১২৯
আর (স্মরণ করো!) কদেখুন: ১০:২৬যে-দিন তিনি তাদের সবাইকে একত্র করবেন (এবং বলবেন), ‘হে জিন সম্প্রদায়!৯০৮ তোমরা জনগণের অধিকাংশকে (নিজেদের) অনুগামী করেছিলে।৯০৯ আর জনগণের মাঝ থেকে তাদের বন্ধুরা বলবে, ‘হে আমাদের প্রতিপালক-প্রভু! আমাদের এক দল অপর দল দ্বারা স্বার্থ উদ্ধার করেছে এবং আমরা আমাদের সেই সময়সীমায় উপনীত হয়েছি যা তুমি আমাদের জন্য নির্ধারণ করেছিলে।’ তিনি বলবেন, ‘আগুন হলো তোমাদের ঠাঁই, তাতে (তোমরা) দীর্ঘকাল থাকবে, কেবল তা ব্যতীত যা আল্লাহ চান।’ নিশ্চয় তোমার প্রতিপালক- প্রভু পরম প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।৯১০খদেখুন: ৭:৩৯-৪০; ১০:২৯; ৩৪:৩২
৯০৮। ‘মাশার’ শব্দের অর্থ মানুষের দল যারা সবাই একই কাজে জড়িত (লেইন)। এ আয়াতে ‘আল-জিন’ দ্ব্যর্থহীনভাবে মানুষের মাঝেই ক্ষমতাবান ও মর্যাদাপূর্ণ মানবগোষ্ঠিকে বুঝাচ্ছে, যা ‘আল-ইনস’ এর বিপরীতার্থক, অর্থাৎ দুর্বল ও দরিদ্র মানবসমাজ বা শ্রেণি হলো ইনস।
৯০৯। এ আরবী শব্দগুলোর অর্থ: (১) তুমি তোমার পক্ষে জনসাধারণ থেকে অনেক লোকের সমর্থন লাভ করেছ এবং তোমার অনুগামী করেছ, (২) জনগণকে অধিকতর গুরুত্ব প্রদান করেছ, অর্থাৎ সাধারণ লোকেরা তোমার সমর্থন বা অনুগমন থেকে বিরত থাকার ভয়ে তুমি সত্য গ্রহণ করো নি। ঠিক যেমন দুর্বল জনসাধারণ শক্তিশালী লোকদের ভয়ে সত্য গ্রহণ করে না, একইভাবে ক্ষমতাবান লোকেরাও কোনো কোনো সময় তাদের অনুসারীদের ভয়ে ভীত হয় এবং সত্য গ্রহণ করে না পাছে তারা (অর্থাৎ অনুসারীরা) তাদেরকে পরিত্যাগ করে।
৯১০। আয়াতটি এ তথ্য সমর্থনে আরো একটি প্রমাণ রেখেছে যে, ‘জিন’ শব্দ দ্বারা এখানে কেবল মানবজাতির এক শ্রেণি বা দল বুঝায় অর্থাৎ প্রভাবশালী ও ক্ষমতাধর মানুষের এক দল যারা অন্য শ্রেণিকে শোষণ করে। মানুষ ছাড়া ভিন্ন কোনো শ্রেণির ‘জিন’ মানবকুলকে শোষণ করেছে বলে জানা যায় না। তাছাড়া ঐশী সংবাদবাহক বা আল্লাহ তা’লার নবীগণ এরূপ জিনদের মাঝে কখনো আবির্ভূত হয়েছেন বলেও জানা যায় না।

وَکَذٰلِکَ نُوَلِّیۡ بَعۡضَ الظّٰلِمِیۡنَ بَعۡضًۢا بِمَا کَانُوۡا یَکۡسِبُوۡنَ ﴿۱۳۰﴾٪

১৩০
আর এভাবেই আমরা তাদের কৃতকর্মের দরুন অত্যাচারীদের পরস্পরকে পরস্পরের বন্ধু বানিয়ে দেবো।৯১০-ক
সূরা আল-আনআম - রুকু ১৫
৯১০-ক। এর অর্থ এরূপও হতে পারে, ‘এবং এভাবে আমরা কিছু অসৎ লোককে অন্যদের ওপর চাপিয়ে দিয়ে থাকি’। ৩৫:১৭; ৮. ১১:৩৪:৪২:৩২।