১০

يونس

সূরা ইউনুস

Yunus

মক্কী ১১০ আয়াত ১১ রুকু পারা ১১

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১০ আয়াত ও ১১ রুকূ

دَعۡوٰٮہُمۡ فِیۡہَا سُبۡحٰنَکَ اللّٰہُمَّ وَتَحِیَّتُہُمۡ فِیۡہَا سَلٰمٌ ۚ وَاٰخِرُ دَعۡوٰٮہُمۡ اَنِ الۡحَمۡدُ لِلّٰہِ رَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿٪۱۱﴾

১১
সেখানে তাদের প্রার্থনা হবে, ‘হে আল্লাহ! তুমি পবিত্র১২৪১ এবং খদেখুন: ১৪:২৪; ৩৬:৫৯সেখানে তাদের )পারস্পরিক) শুভেচ্ছা-সম্ভাষণ হবে ‘সালাম’। আর তাদের শেষ ঘোষণা হবে, ‘সব প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক-প্রভু আল্লাহর।’গদেখুন: ১৭:১২ঘদেখুন: ১০:৮
সূরা ইউনুস - রুকু ১
১২৪১। আল্লাহ তা’লার মহিমান্বিত প্রশংসা ও কৃতজ্ঞতা আদায় হবে স্বতঃস্ফূর্ত ও সহজাত প্রবৃত্তির প্রেরণা থেকে। কারণ জান্নাতে মানুষের নিকট সবকিছুরই সত্যতা যথার্থরূপে বাস্তবাকারে প্রকাশিত হবে এবং তারা বুঝতে পারবে, আল্লাহ তা’লার সকল কর্মই গভীর প্রজ্ঞাপূর্ণ। এ চেতনা বা উপলব্ধিতে তারা সহজাত প্রবৃত্তির দ্বারা অনুপ্রাণিত হয়ে ১২৪২ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য বিস্ময়ে স্বতঃস্ফূর্তভাবে উচ্চৈঃস্বরে বলে উঠবে: ‘হে আল্লাহ! তুমি পবিত্র’। এ আয়াত এটাও বুঝায় যে, মুমিনের শেষ পরিণতি সুখ ও শান্তি। আল্লাহ তা’লার মহিমাকীর্তনের মাধ্যমেই তারা তা প্রকাশ করে।

وَلَوۡ یُعَجِّلُ اللّٰہُ لِلنَّاسِ الشَّرَّ اسۡتِعۡجَالَہُمۡ بِالۡخَیۡرِ لَقُضِیَ اِلَیۡہِمۡ اَجَلُہُمۡ ؕ فَنَذَرُ الَّذِیۡنَ لَا یَرۡجُوۡنَ لِقَآءَنَا فِیۡ طُغۡیَانِہِمۡ یَعۡمَہُوۡنَ ﴿۱۲﴾

১২
কদেখুন: ২:২৭৮; ৪:১৭৬; ১৩:৩০; ১৪:২৪; ২২:১৫,২৪আর আল্লাহ যদি মানুষকে (তাদের( দুষ্কর্মের প্রতিফল সেভাবে দ্রুত প্রদান করতেন যেভাবে তারা দ্রুত কল্যাণ কামনা করে,১২৪২ তাহলে অবশ্যই তাদের (জীবনের) মেয়াদ চুকিয়ে দেওয়া হতো। সুতরাং যারা আমাদের (সাথে) সাক্ষাতের প্রত্যাশা রাখে না (আমরা তাদেরকে) তাদের বিদ্রোহে দিশেহারা অবস্থায় ছেড়ে দেই।
১২৪২। ‘খাইর’ শব্দের এক অর্থ ধনসম্পদ (লেইন)। এ অর্থে আয়াতের মর্ম হচ্ছে, অবিশ্বাসীরা ধনসম্পদ উপার্জনের উদ্দেশ্যে সকল কর্মশক্তি ব্যয় করে এবং আল্লাহ তা’লাকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে। তাদের আচরণ বলে দেয়, অমঙ্গল তাদেরকে অতর্কিতে পাকড়াও করবে কিন্তু আল্লাহ শাস্তি প্রদানে ধীর। তিনি যদি তাদেরকে প্রাপ্য শাস্তি দিতে ত্বরা করতেন তাহলে অনেক পূর্বে তারা ধ্বংসপ্রাপ্ত হতো। ‘খাইর’ শব্দের অর্থ যদি ভালো বা মঙ্গল করা হয় তবে আয়াতের মর্ম দাঁড়ায়, মঙ্গল করার ক্ষেত্রে আল্লাহ যে-রূপ ত্বরা করেন, যদি অবিশ্বাসীদেরকে শাস্তি প্রদানে সেরূপ তাড়াহুড়া করতেন তাহলে তারা আরো অনেক পূর্বেই ধ্বংসপ্রাপ্ত হতো।

وَاِذَا مَسَّ الۡاِنۡسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنۡۢبِہٖۤ اَوۡ قَاعِدًا اَوۡ قَآئِمًا ۚ فَلَمَّا کَشَفۡنَا عَنۡہُ ضُرَّہٗ مَرَّ کَاَنۡ لَّمۡ یَدۡعُنَاۤ اِلٰی ضُرٍّ مَّسَّہٗ ؕ کَذٰلِکَ زُیِّنَ لِلۡمُسۡرِفِیۡنَ مَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۱۳﴾

১৩
আর মানুষের ওপর যখন দুঃখকষ্ট নেমে আসে তখন সে নিজ পার্শ্বদেশে (শুয়ে) বা বসে অথবা দাঁড়িয়ে আমাদের ডাকে, কিন্তু আমরা যখন তার কষ্ট তার থেকে দূর করে দেই তখন সে এমনভাবে (পাশ কাটিয়ে) চলে যায়, যেন তার ওপর নেমে আসা কষ্ট লাঘবের জন্য সে আমাদের কখনো ডাকেই নি। এভাবেই সীমালঙ্ঘনকারীদের কৃতকর্ম তাদের দৃষ্টিতে সুন্দর করে দেখানো হয়ে থাকে।

وَلَقَدۡ اَہۡلَکۡنَا الۡقُرُوۡنَ مِنۡ قَبۡلِکُمۡ لَمَّا ظَلَمُوۡا ۙ وَجَآءَتۡہُمۡ رُسُلُہُمۡ بِالۡبَیِّنٰتِ وَمَا کَانُوۡا لِیُؤۡمِنُوۡا ؕ کَذٰلِکَ نَجۡزِی الۡقَوۡمَ الۡمُجۡرِمِیۡنَ ﴿۱۴﴾

১৪
কদেখুন: ৩০:৩৪; ৩৯:৯,৫০আর নিশ্চয় তোমাদের পূর্বে বহু মানবপ্রজন্মকে আমরা ধ্বংস করে দিয়েছি যখন তারা যুলুম করেছিল, অথচ তাদের কাছে তাদের রসূলরা সুস্পষ্ট নিদর্শনাবলিসহ এসেছিল, কিন্তু তারা ঈমান আনার (পাত্র) ছিল না। এভাবেই আমরা অপরাধী জাতিকে প্রতিফল দিয়ে থাকি।১২৪৩খদেখুন: ৬:৭; ২০:১২৯; ৩২:২৭গদেখুন: ২:৩১; ৭:১৩০
১২৪৩। ঐশী শাস্তি দুই প্রকার, যথা: (১) প্রাকৃতিক নিয়ম লঙ্ঘনের প্রতিফলে এবং (২) শরীয়তের বিধানকে বিদ্রুপ বা অবজ্ঞা করার প্রতিফলে হয়। শেষোক্ত শাস্তি কোনো জাতি বা মানবগোষ্ঠীকে তখন অতর্কিতে পাকড়াও করে যখন তারা অসাধু জীবনযাপন করে অথবা তাদের মাঝে যখন আল্লাহ তা’লার নবী আবির্ভূত হয়ে থাকেন এবং তারা তাঁকে প্রত্যাখ্যান করে আর সত্য প্রচারে সর্বপ্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এরকম শাস্তি নিশ্চিত বৈশিষ্ট্যসূচক হয়ে থাকে। অন্যান্য শ্রেণির শাস্তি, যথা জাতিসমূহের উত্থান-পতন, প্রাকৃতিক নিয়ম লঙ্ঘনের ফলে এসে থাকে।

ثُمَّ جَعَلۡنٰکُمۡ خَلٰٓئِفَ فِی الۡاَرۡضِ مِنۡۢ بَعۡدِہِمۡ لِنَنۡظُرَ کَیۡفَ تَعۡمَلُوۡنَ ﴿۱۵﴾

১৫
আবার তাদের পরে আমরা তোমাদেরকে পৃথিবীতে (তাদের) স্থলাভিষিক্ত করে দিয়েছি, যেন আমরা দেখতে পারি, তোমরা কেমন আচরণ করো।

وَاِذَا تُتۡلٰی عَلَیۡہِمۡ اٰیَاتُنَا بَیِّنٰتٍ ۙ قَالَ الَّذِیۡنَ لَا یَرۡجُوۡنَ لِقَآءَنَا ائۡتِ بِقُرۡاٰنٍ غَیۡرِ ہٰذَاۤ اَوۡ بَدِّلۡہُ ؕ قُلۡ مَا یَکُوۡنُ لِیۡۤ اَنۡ اُبَدِّلَہٗ مِنۡ تِلۡقَآیِٔ نَفۡسِیۡ ۚ اِنۡ اَتَّبِعُ اِلَّا مَا یُوۡحٰۤی اِلَیَّ ۚ اِنِّیۡۤ اَخَافُ اِنۡ عَصَیۡتُ رَبِّیۡ عَذَابَ یَوۡمٍ عَظِیۡمٍ ﴿۱۶﴾

১৬
আর তাদের কাছে যখন আমাদের সুস্পষ্ট আয়াতসমূহ পড়ে শোনানো হয় তখন যারা আমাদের (সাথে) সাক্ষাতের প্রত্যাশা রাখে না তারা বলে, “তুমি এ ছাড়া অন্য কোনো কুরআন নিয়ে আসো অথবা এতে রদবদল করো।’ তুমি বলো, ‘নিজের পক্ষ থেকে এতে পরিবর্তন করার কোনো অধিকার আমার নাই। কদেখুন: ১০:৮“আমার প্রতি যা ওহী করা হয় আমি কেবল তারই অনুসরণ করি। আমি যদি আমার প্রতিপালক-প্রভুর অবাধ্যতা করি তাহলে আমি অবশ্যই এক ভয়ংকর দিনের শাস্তির আশঙ্কা করি।১২৪৪খদেখুন: ১৭:৭৪গদেখুন: ৬:৫১; ৭:২০৪; ৪৬:১০ঘদেখুন: ৬:২২; ১১:১৯; ৬১:৮
১২৪৪। এক বড়ো ভয়ংকর দিনের শাস্তির তাৎপর্য বলতে জাতীয় বিপর্যয় বুঝায়।

قُلۡ لَّوۡ شَآءَ اللّٰہُ مَا تَلَوۡتُہٗ عَلَیۡکُمۡ وَلَاۤ اَدۡرٰٮکُمۡ بِہٖ ۫ۖ فَقَدۡ لَبِثۡتُ فِیۡکُمۡ عُمُرًا مِّنۡ قَبۡلِہٖ ؕ اَفَلَا تَعۡقِلُوۡنَ ﴿۱۷﴾

১৭
তুমি বলো, ‘আল্লাহ যদি চাইতেন তাহলে আমি তা তোমাদের কাছে পড়ে শোনাতাম না এবং তিনিও তা সম্পর্কে তোমাদের জানাতেন না। নিশ্চয় এর পূর্বে আমি তোমাদের মাঝে এক দীর্ঘ জীবন কাটিয়েছি; তবুও কি তোমরা বিবেকবুদ্ধি খাটাবে না?১২৪৫
১২৪৫। তফসীরাধীন আয়াত নবুওয়তের দাবিকারকের সত্যতা যাচাই করার জন্য বিচারের অভ্রান্ত মাপকাঠি বা নীতি নির্ধারণ করেছে। একজন নবীর নবুওয়তের দাবি করার পূর্বের জীবন যদি সত্যবাদিতায় ও ন্যায়পরায়ণতায় অসাধারণ উচ্চপর্যায়ের হয় এবং সে সময় ও তাঁর নবুওয়তের দাবির মধ্যবর্তী সময়কালে তাঁর সেই উচ্চমর্যাদাপূর্ণ নৈতিক মহত্ত্ব বা উৎকর্ষের কোনোরূপ অধঃগতির লক্ষণ যদি না থাকে তবে তাঁর দাবি অতি মর্যাদাসম্পন্ন এবং তা সত্যবাদী লোকের দাবি বলে অবশ্যই গ্রহণ করতে হবে। স্বভাবতই কোনো ব্যক্তির পক্ষে নিশ্চিতরূপে নিজ আচরণের মাঝে অভ্যাসগতভাবে বা মানসিকভাবে বড়ো রকমের ভালো বা মন্দ পরিবর্তন সাধন করাটা সময়সাপেক্ষ ব্যাপার। অতএব ইসলামের নবী মুহাম্মদ (সা.) যখন তাঁর নবুওয়তের দাবির পূর্বে সমস্ত জীবনব্যাপী অনন্য সাধারণ সৎ এবং সাধু ব্যক্তিরূপে প্রমাণিত ছিলেন তখন তিনি হঠাৎ রাতারাতি ভণ্ড দাবিকারকে পরিবর্তিত হয়ে গেলেন- এটা কীভাবে সম্ভব?

فَمَنۡ اَظۡلَمُ مِمَّنِ افۡتَرٰی عَلَی اللّٰہِ کَذِبًا اَوۡ کَذَّبَ بِاٰیٰتِہٖ ؕ اِنَّہٗ لَا یُفۡلِحُ الۡمُجۡرِمُوۡنَ ﴿۱۸﴾

১৮
অতএব যে আল্লাহর নামে মিথ্যা রটনা করে অথবা তাঁর নিদর্শনাবলিকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করে তার চেয়ে প্রকাশ্য ন্যায়বিচার লঙ্ঘনকারী আর কে হতে পারে? বাস্তব সত্য হলো, অপরাধীরা কখনো সফল হয় না।১২৪৬
১২৪৬। এ আয়াত দুটি চিরস্থায়ী সত্য স্পষ্ট করে দিয়েছে: (ক) যারা আল্লাহ তা’লার বিরুদ্ধে মিথ্যারোপ করে এবং যারা তাঁর প্রেরিত নবীকে প্রত্যাখ্যান করে ও তাঁর বিরুদ্ধাচরণ করে, তারা কখনোই ঐশী শাস্তি থেকে রক্ষা পায় না, (খ) ভণ্ড এবং মিথ্যা নবী তার মিশনে বা আরদ্ধ কাজে কখনো কৃতকার্য হতে পারে না।

وَیَعۡبُدُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ مَا لَا یَضُرُّہُمۡ وَلَا یَنۡفَعُہُمۡ وَیَقُوۡلُوۡنَ ہٰۤؤُلَآءِ شُفَعَآؤُنَا عِنۡدَ اللّٰہِ ؕ قُلۡ اَتُنَبِّـُٔوۡنَ اللّٰہَ بِمَا لَا یَعۡلَمُ فِی السَّمٰوٰتِ وَلَا فِی الۡاَرۡضِ ؕ سُبۡحٰنَہٗ وَتَعٰلٰی عَمَّا یُشۡرِکُوۡنَ ﴿۱۹﴾

১৯
আর তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর উপাসনা করে যা তাদের কোনো ক্ষতি করতে পারে না এবং তাদের কোনো উপকারও করতে পারে না। আর তারা বলে, ‘এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী।১২৪৭ তুমি বলো, খদেখুন: ৪৯:১৭তোমরা কি আল্লাহকে আকাশসমূহ ও পৃথিবীর এমন কোনো বিষয়ে সংবাদ দিচ্ছ যা তিনি অবগত নন?’ মহিমান্বিত তিনি- আর তারা যা শরীক করে তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে
১২৪৭। শিরকের প্রকৃত কারণ হলো পৌত্তলিকদের পক্ষে তাদের নিজেদের সৃষ্ট বস্তুগুলোর লক্ষ্য এবং উদ্দেশ্য উপলব্ধি করতে ব্যর্থ হওয়া। আল্লাহ তা’লার সত্তা ও গুণাবলি সম্বন্ধে এবং তাঁর ক্ষমতা ও কর্মদক্ষতা সম্পর্কেও একজন মুশরিকের ভ্রান্ত ধারণা থাকে। সে অজ্ঞতাপূর্ণ বিশ্বাস পোষণ করে। কোনোকিছুর মধ্যস্থতা ছাড়া সে আল্লাহ তা’লার নৈকট্য লাভ করতে পারবে না এবং আল্লাহ তা’লাও তাঁর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যস্থতা ছাড়া তার প্রতি সদয় হয়ে স্বেচ্ছায় উচ্চাসন থেকে নেমে আসতে পারেন না। ইসলাম ধর্ম এ উভয় প্রকার ধারণার জোর বিরোধিতা করে।

وَمَا کَانَ النَّاسُ اِلَّاۤ اُمَّۃً وَّاحِدَۃً فَاخۡتَلَفُوۡا ؕ وَلَوۡلَا کَلِمَۃٌ سَبَقَتۡ مِنۡ رَّبِّکَ لَقُضِیَ بَیۡنَہُمۡ فِیۡمَا فِیۡہِ یَخۡتَلِفُوۡنَ ﴿۲۰﴾

২০
গদেখুন: ২:২১৪আর সমগ্র মানবজাতি একই সম্প্রদায়ভুক্ত ছিল,১২৪৭-ক পরবর্তীতে তারা মতভেদ করল।১২৪৮ আর ঘদেখুন: ১১:১১১; ২০:১৩০; ৪১:৪৬; ৬:৩৮তোমার প্রতিপালক- প্রভুর পক্ষ থেকে পূর্বনির্ধারিত এক (অমোঘ) তারা মতভেদে লিপ্ত, তদনুযায়ী তাদের জন্য দুর্ভাগ্য নির্ধারিত হয়ে যেত।১২৪৮-ক
১২৪৭-ক। প্রেরিত নবীর বিরুদ্ধে শত্রুতা করতে তারা সকলেই একতাবদ্ধ ছিল। ২৫৪ টীকা দ্রষ্টব্য।
১২৪৮। ‘পরবর্তীতে তারা মতভেদ করল’ উক্তির মর্ম হতে পারে: (ক) আল্লাহ তা’লা মানবকে সঠিক পথ অবলম্বন করার সামর্থ্য বা যোগ্যতা দ্বারা ভূষিত করেছিলেন এবং ঐশী নির্দেশনার মাধ্যমে ব্যবস্থাও দিয়েছিলেন, কিন্তু তারা সে পথ পরিহার করে ভ্রমে পতিত হয়েছিল, (খ) সর্বদাই আল্লাহ তা’লার প্রত্যাদিষ্ট নবীর মাধ্যমে তাদের অভ্রান্ত পথ দেখানো হয়েছে, কিন্তু তারা নিজেদের বিভেদ অব্যাহত রেখেছে, (গ) আল্লাহর নবীর বিরুদ্ধাচরণে অবিশ্বাসীরা সবাই একই পথ অবলম্বন করে চলে এবং এভাবে তারা একই দলভুক্ত হয়ে যায়। সব যুগেই তারা আল্লাহর প্রেরিত নবীদের বিরুদ্ধাচরণ করেছে এবং তাদের সাথে মতবিরোধ করেছে। ২৫৫ টীকা দ্রষ্টব্য। ১২৪৮-ক ও ১২৪৯ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য
১২৪৮-ক। এ উক্তি ৭:১৫৭ আয়াতে উল্লিখিত ‘আমার রহমত সবকিছুকে ঘিরে রেখেছে’ কথার প্রতি নির্দেশ করে।