২০

طه

সূরা তাহা

TaHa

মক্কী ১৩৬ আয়াত ৮ রুকু পারা ১৬

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৩৬ আয়াত ও ৮ রুকূ

فَوَسۡوَسَ اِلَیۡہِ الشَّیۡطٰنُ قَالَ یٰۤـاٰدَمُ ہَلۡ اَدُلُّکَ عَلٰی شَجَرَۃِ الۡخُلۡدِ وَمُلۡکٍ لَّا یَبۡلٰی ﴿۱۲۱﴾

১২১
গদেখুন: ২:৩৭; ৭:২১কিন্তু শয়তান তাকে কুমন্ত্রণা দিল। সে বলল, ‘হে আদম! আমি কি তোমাকে এমন এক চিরন্তন বৃক্ষের১৮৫৯ এবং অক্ষয় রাজ্যের সংবাদ দেবো যা কখনো লয়প্রাপ্ত হবার নয়?’
১৮৫৯। ‘চিরন্তন বৃক্ষ’ নামে কোনো বৃক্ষের অস্তিত্ব পৃথিবীতে নাই। কুরআন করীমের বর্তমান আয়াতে এবং এর অন্যত্র উল্লিখিত এ বৃক্ষ ছিল বিশেষ একটি পরিবার বা গোত্র যা থেকে হযরত আদম (আ.)-কে পৃথক হয়ে দূরে থাকতে ঐশী নির্দেশ দেওয়া হয়েছিল। কারণ তাঁর লোকেরা তাঁর শত্রু ছিল।

فَاَکَلَا مِنۡہَا فَبَدَتۡ لَہُمَا سَوۡاٰتُہُمَا وَطَفِقَا یَخۡصِفٰنِ عَلَیۡہِمَا مِنۡ وَّرَقِ الۡجَنَّۃِ ۫ وَعَصٰۤی اٰدَمُ رَبَّہٗ فَغَوٰی ﴿۱۲۲﴾۪ۖ

১২২
অতঃপর তারা উভয়ে তা থেকে খেলো, ফলে তাদের সহজাত দুর্বলতা তাদের কাছে প্রকাশিত হয়ে গেল।১৮৬০ তখন তারা উভয়ে বাগানের (গাছের) পাতা দিয়ে নিজেদের ঢাকতে শুরু করল।১৮৬১ আর আদম তার প্রতিপালক- প্রভুর অবাধ্যতা করল এবং পথভ্রষ্ট হলো।*কদেখুন: ৭:২৩; ২০:১২২
১৮৬০। হযরত আদম (আ.) কর্তৃক শয়তানের প্রস্তাব গৃহীত হবার পরিণতিস্বরূপ তাঁর অনুসারীদের মধ্যে ধর্মগত মতভেদ বা দলাদলি আরম্ভ হয়েছিল যা তাঁর জন্য নিদারুণ যন্ত্রণা এবং মর্মপীড়ার কারণ হয়েছিল। হযরত আদম (আ.) এবং হাওয়া পরে বুঝতে পেরেছিলেন, শয়তানের কুমন্ত্রণায় পড়ে তাঁরা শোচনীয় ভুল করেছিলেন এবং নিজেদেরকে অত্যন্ত দুর্দশাগ্রস্ত অবস্থায় জড়িয়ে ফেলেছিলেন। এ আয়াতের অর্থ এটা নয়, তাদের দুর্বলতা লোকের নিকট প্রকাশিত হয়েছিল, বরং আদম (আ.) এবং হাওয়া কেবল নিজেরাই এ বিষয়ে সচেতন হয়েছিলেন।
১৮৬১। ‘ওয়ারাক’ শব্দের অর্থ সম্প্রদায়ের তরুণ বা কিশোরবৃন্দ (লেইন)। এ আয়াতের অন্তর্নিহিত অর্থ এটাই মনে হয়, আদম (আ.)-এর গোত্রের লোকদের মধ্যে বিভেদ বা পার্থক্য সৃষ্টি করতে শয়তান কৃতকার্য হয়েছিল এবং কোনো কোনো দুর্বল চরিত্রের সদস্য আওতার বাইরে চলে গিয়েছিল। হযরত আদম (আ.) তরুণদেরকে একত্র করেছিলেন এবং সম্প্রদায়ের সাধু ও সৎলোকদের ঐক্যবদ্ধ সহায়তায় তাঁর গোত্রের লোকজনকে সংঘবদ্ধ করেছিলেন। বাইবেলের মতে হযরত আদম (আ.) ডুমুর পাতা ব্যবহার করেছিলেন (আদিপুস্তক ৩:৬-৭), কাশফের ভাষায় যার অর্থ সৎলোক এবং ধার্মিক তরুণ।
* অধিকাংশ অনুবাদক আক্ষরিকভাবে বিষয়টি গ্রহণ করেছেন। অথচ এ আয়াতে অর্থাৎ ১২২ নম্বর আয়াতে যথেষ্ট প্রামাণিক তথ্য রয়েছে, যা এরূপ আক্ষরিক প্রয়োগকে নাকচ করে দেয়। এ আয়াতে যে পাপের কথা বলা হয়েছে তা সুস্পষ্টভাবে স্খলনের সাথে সম্পৃক্ত। এ আত্মিক স্খলনের ব্যাপারটি সম্পর্কে আয়াতের আত্মিক ‘সাওআতুহুমা’ সহজাত দুবর্লতা প্রকাশ পেয়ে গেল- অংশে ইঙ্গিত করা হয়েছে। এটা যদি দৈহিক নগ্নতা হতো তাহলে তাদের জন্ম থেকে এ ঘটনার সময় পর্যন্ত কীভাবে তারা তাদের নগ্নতা সম্পর্কে অনবহিত থাকতে পারতেন? কাজেই এটা সুস্পষ্ট, এ আক্ষরিক অর্থ ভুলক্রমে কুরআনের প্রতি আরোপ করা হয়। ‘সাওআ’ শব্দটি প্রাথমিকভাবে লজ্জাকর কাজ ও মন্দ প্রবণতার ক্ষেত্রে প্রযোজ্য। স্খলনের সময় স্খলিত ব্যক্তি আতঙ্কিত হয়ে নিজের গোপন দুর্বলতা আবিষ্কার করে। এ দুর্বলতা মনস্তাত্ত্বিক ও আত্মিক। এটা মন ও হৃদয়ের সাথে সম্পৃক্ত। দেহে গাছের পাতা জড়িয়ে এটা ঢাকা যায় না। আদম ও হাওয়া যে ভুলই করে থাকুন না কেন তা ঢাকার অর্থ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ও তাঁর আশ্রয় চাওয়া। অতএব ‘জান্নাত’ (তথা বাগান)-এর পাতার অর্থ রূপকভাবে বুঝতে হবে। এর অর্থ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ও তাঁর আশ্রয় প্রার্থনা করা। কুরআনের শিক্ষা অনুযায়ী আদম ঠিক তা-ই করেছিলেন। কুরআনে সুস্পষ্টভাবে বলা হয়েছে, আল্লাহ নিজেই তাকে এসব দোয়ার বাক্য শিখিয়েছিলেন। এতে তাঁর ভুলের মন্দ পরিণাম দূর হয়ে গেল। আর আল্লাহ দয়া ও ক্ষমার সাথে তাঁর তওবা গ্রহণ করলেন। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য)

ثُمَّ اجۡتَبٰہُ رَبُّہٗ فَتَابَ عَلَیۡہِ وَہَدٰی ﴿۱۲۳﴾

১২৩
এরপর তার প্রতিপালক-প্রভু তাকে মনোনীত করলেন;১৮৬২ অতঃপর খদেখুন: ২:৩৮তিনি তার তওবা গ্রহণ করলেন এবং (তাকে) সঠিক পথ দেখালেন।
১৮৬২। এ আয়াত প্রতিপন্ন করে, আদম (আ.) কর্তৃক হুকুম পালন না করাটা ছিল অনিচ্ছাকৃত এবং আকস্মিক, কেননা কোনো ইচ্ছাকৃত অবাধ্যতাপূর্ণ কর্ম আল্লাহ তা’লার বিশেষ পুরস্কারে ভূষিত ও সম্মানিত মানুষের দ্বারা কখনো সম্পাদিত হতে পারে না।

قَالَ اہۡبِطَا مِنۡہَا جَمِیۡعًۢا بَعۡضُکُمۡ لِبَعۡضٍ عَدُوٌّ ۚ فَاِمَّا یَاۡتِیَنَّکُمۡ مِّنِّیۡ ہُدًی ۬ۙ فَمَنِ اتَّبَعَ ہُدَایَ فَلَا یَضِلُّ وَلَا یَشۡقٰی ﴿۱۲۴﴾

১২৪
তিনি বললেন, ‘তোমরা উভয়ে১৮৬৩ সকল সঙ্গীসাথিসহ এখান থেকে চলে যাও। তোমরা পরস্পর পরস্পরের শত্রু। এরপর আমার পক্ষ থেকে যদি তোমাদের কাছে পথনির্দেশনা আসে, সেক্ষেত্রে যে আমার পথনির্দেশনা অনুসরণ করবে সে পথভ্রষ্ট হবে না এবং হতভাগাও হবে না।কদেখুন: ২:৩৭-৩৯; ৭:২৫খদেখুন: ১৮:১০২
১৮৬৩। ‘তোমরা উভয়ে’ শব্দের অর্থ দুটি দলকে বুঝায়, অর্থাৎ হযরত আদম (আ.)-এর অনুসারীরা এবং শয়তানের অনুসারী লোকেরা। ‘কুমা’ (তোমরা দুয়ের অধিক) এবং ‘জামিয়ান’ (তোমরা সকলে) এ শব্দদ্বয়ও প্রতিপন্ন করে, তফসীরাধীন আয়াত দুইজন লোককে বুঝায় না বরং লোকদের দুই শ্রেণি বা দুই দলকে বুঝায়। ৭:২৫ আয়াতটি স্পষ্ট করেছে, সেখানে ‘ইহবিতা’ (তোমরা উভয়ে বের হয়ে যাও)-এর পরিবর্তে ‘ইহবিতু’ বহুবচন ব্যবহৃত হয়েছে যার অর্থ তোমরা সকলে বের হয়ে যাও। খুব সম্ভব হযরত আদম (আ.) তাঁর জন্মভূমি ইরাক থেকে প্রতিবেশী কোনো দেশে হিজরত করেছিলেন। এই হিজরত সম্ভবত স্বল্পস্থায়ী ছিল এবং নাতিদীর্ঘকাল পরে তিনি মাতৃভূমিতে অবশ্যই প্রত্যাবর্তন করে থাকবেন। ‘মাতাউন ইলা হীন’ (৭:২৫), অর্থ কিছুকালের জন্য জীবন নির্বাহের উপকরণ- এ উক্তির মধ্যেই অস্থায়ী হিজরতের প্রতি ইঙ্গিত রয়েছে।

وَمَنۡ اَعۡرَضَ عَنۡ ذِکۡرِیۡ فَاِنَّ لَہٗ مَعِیۡشَۃً ضَنۡکًا وَّنَحۡشُرُہٗ یَوۡمَ الۡقِیٰمَۃِ اَعۡمٰی ﴿۱۲۵﴾

১২৫
আর যে-ই আমার স্মরণে বিমুখ হবে, নিশ্চয় তার জীবন হবে কষ্টদায়ক এবং কিয়ামত দিবসে আমরা তাকে অন্ধরূপে উঠাবো।১৮৬৪
১৮৬৪। যে ব্যক্তি ইহজীবনে আল্লাহকে বিস্মৃতির অতলে ছেড়ে দেয় এবং আধ্যাত্মিক উন্নতি ব্যাহতকারী জীবনযাপন করতে থাকে আর এভাবে নিজেকে ঐশী আলো থেকে বঞ্চিত রাখে সে ব্যক্তি পরকালের জীবনে অন্ধ হয়ে জন্মগ্রহণ করবে। এটা এ কারণে হবে, তার ইহজীবনের আত্মা অন্ধ হয়ে গিয়েছিল যা পারলৌকিক জীবনে আধ্যাত্মিকভাবে উন্নততর আত্মার জন্য দেহের কাজ করবে, কারণ সে ইহজগতে পাপাচারীর জীবনযাপন করেছিল।

قَالَ رَبِّ لِمَ حَشَرۡتَنِیۡۤ اَعۡمٰی وَقَدۡ کُنۡتُ بَصِیۡرًا ﴿۱۲۶﴾

১২৬
(তখন) সে বলবে, ‘হে আমার প্রতিপালক-প্রভু! তুমি কেন আমাকে অন্ধরূপে উঠালে, অথচ আমি তো চক্ষুষ্মান ছিলাম?’

قَالَ کَذٰلِکَ اَتَتۡکَ اٰیٰتُنَا فَنَسِیۡتَہَا ۚ وَکَذٰلِکَ الۡیَوۡمَ تُنۡسٰی ﴿۱۲۷﴾

১২৭
তিনি বলবেন, ‘এভাবেই (হবার ছিল)। তোমার কাছে ক্রমাগতভাবে আমাদের নিদর্শনাবলি এসেছিল, কিন্তু তুমি সেগুলোকে বিস্মৃত করে দিয়েছিলে।১৮৬৫ তাই আজ তোমাকে সেভাবেই বিস্মৃত করে দেওয়া হবে।’
১৮৬৫। কেন তাকে অন্ধরূপে উত্থিত করা হলো, অথচ সে পূর্বজীবনে দৃষ্টিসম্পন্ন ছিল- অবিশ্বাসীর এ আপত্তির উত্তরে আল্লাহ বলবেন, পার্থিব জীবনে পাপের জীবনযাপন করার ফলে আধ্যাত্মিকভাবে সে অন্ধ হয়ে গিয়েছিল এবং যেহেতু পরজীবনে অন্য একটি সূক্ষ্মতর আধ্যাত্মিক আত্মার দেহরূপে তার পার্থিব-আত্মা নির্ধারিত, সেহেতু সে পরকালে অন্ধরূপে জন্মগ্রহণ করবে। এ আয়াতের মর্ম এরূপও হতে পারে, অস্বীকারকারী হবার কারণে অবিশ্বাসীর মধ্যে ঐশী গুণাবলি বিকশিত হয় না এবং এসবের সঙ্গে সে অপরিচিত থেকে যায়। সুতরাং কিয়ামত দিবসে যখন সেসব ঐশী গুণ জাঁকজমক ও গৌরবের সঙ্গে প্রকাশিত হবে তখন সে অজ্ঞতাবশত এসব মহিমা চিনতে পারবে না। এহেন অবস্থায় সে অন্ধের মতো দাঁড়িয়ে থাকবে।

وَکَذٰلِکَ نَجۡزِیۡ مَنۡ اَسۡرَفَ وَلَمۡ یُؤۡمِنۡۢ بِاٰیٰتِ رَبِّہٖ ؕ وَلَعَذَابُ الۡاٰخِرَۃِ اَشَدُّ وَاَبۡقٰی ﴿۱۲۸﴾

১২৮
আর যে-ই সীমালঙ্ঘন করে এবং তার প্রতিপালক-প্রভুর নিদর্শনাবলির প্রতি ঈমান আনে না, আমরা তাকে এভাবেই প্রতিফল দিয়ে থাকি। আর নিঃসন্দেহে পরকালের শাস্তি ভীষণ কঠিন ও অধিক স্থায়ী হবে।

اَفَلَمۡ یَہۡدِ لَہُمۡ کَمۡ اَہۡلَکۡنَا قَبۡلَہُمۡ مِّنَ الۡقُرُوۡنِ یَمۡشُوۡنَ فِیۡ مَسٰکِنِہِمۡ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیٰتٍ لِّاُولِی النُّہٰی ﴿۱۲۹﴾٪

১২৯
এদের পূর্বে আমরা এমন বহু প্রজন্মকে ধ্বংস করেছি যাদের বসতভিটা দিয়ে এরা যাতায়াত করে- এ বিষয়টি কি তাদের পথপ্রাপ্তির কারণ হয় নি? নিশ্চয় এতে বুদ্ধিমান লোকদের জন্য অনেক নিদর্শন বিদ্যমান।
সূরা তাহা - রুকু ৭

وَلَوۡلَا کَلِمَۃٌ سَبَقَتۡ مِنۡ رَّبِّکَ لَکَانَ لِزَامًا وَّاَجَلٌ مُّسَمًّی ﴿۱۳۰﴾ؕ

১৩০
কদেখুন: ১৭:১৮; ৩৬:৩২আর তোমার প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে যদি একটি ঘোষণা পূর্ব থেকে জারি না হয়ে থাকত এবং এক মেয়াদ (পূর্ব থেকেই) নির্ধারিত না থাকত তাহলে (তাদের শাস্তি) অবশ্যই স্থায়ী হয়ে যেত।১৮৬৬
১৮৬৬। এ প্রসঙ্গ ৭:১৫৭ আয়াতে ‘আমার রহমত সবকিছুকে ঘিরে রেখেছে’ ঐশী ঘোষণার প্রতি নির্দেশ করছে। আল্লাহ তা’লা তাঁর নির্ভুল এবং ত্রুটিমুক্ত জ্ঞানবলে বিধান জারি করেছেন যে, তাঁর অনুকম্পা বা ক্ষমাশীলতার গুণ তাঁর অন্যান্য সকল গুণকে অতিক্রম করে যেতে থাকবে।