৩৬

يس

সূরা ইয়াসীন

Ya Sin

মক্কী ৮৪ আয়াত ৫ রুকু পারা ২২–২৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৮৪ আয়াত এবং ৫ রুকূ

یٰحَسۡرَۃً عَلَی الۡعِبَادِ ۚؑ مَا یَاۡتِیۡہِمۡ مِّنۡ رَّسُوۡلٍ اِلَّا کَانُوۡا بِہٖ یَسۡتَہۡزِءُوۡنَ ﴿۳۱﴾

৩১
হায়, আক্ষেপ মানবজাতির জন্য! তাদের কাছে যখনই কোনো রসূল আসে তারা তার সাথে হাসিবিদ্রুপ করে।২৪৪২
২৪৪২। এ বাক্যের শব্দগুলো অত্যন্ত বেদনাভারাক্রান্ত। মহাপরাক্রমশালী আল্লাহ নিজেই যেন কষ্ট পেয়ে থাকেন যে, মানুষ তাঁর প্রেরিত পুরুষদেরকে হাসিবিদ্রুপ করে এবং মিথ্যাবাদী আখ্যায়িত করে প্রত্যাখ্যান করে। রসূলরা কষ্ট বরণ করেন, এমনকি প্রাণপাত করেন। তথাপি অবুঝ জাতি তাঁদের এত আকুতি ও হিতৈষণাকে ঠাট্টাবিদ্রুপ করে উড়িয়ে দেয়।

اَلَمۡ یَرَوۡا کَمۡ اَہۡلَکۡنَا قَبۡلَہُمۡ مِّنَ الۡقُرُوۡنِ اَنَّہُمۡ اِلَیۡہِمۡ لَا یَرۡجِعُوۡنَ ﴿ؕ۳۲﴾

৩২
কদেখুন: ১৫:১২; ৪৩:৮তারা কি লক্ষ করে দেখে নি, তাদের পূর্বে কত প্রজন্ম আমরা ধ্বংস করে দিয়েছি? খদেখুন: ১৭:১৮; ১৯:৯৯; ২০:১২৯; ৫০:৩৭-নিশ্চয় তারা তাদের কাছে আর ফিরে আসবে না।২৪৪৩,
২৪৪৩। এ বাক্য থেকে মনে হয় উপরোক্ত ঐশী শাস্তি বিশ্বব্যাপী সংঘটিত হবে।

وَاِنۡ کُلٌّ لَّمَّا جَمِیۡعٌ لَّدَیۡنَا مُحۡضَرُوۡنَ ﴿٪۳۳﴾

৩৩
আর তাদের সবাইকেই আমাদের সামনে হাজির করা হবে।
সূরা ইয়াসীন - রুকু ২

وَاٰیَۃٌ لَّہُمُ الۡاَرۡضُ الۡمَیۡتَۃُ ۚۖ اَحۡیَیۡنٰہَا وَاَخۡرَجۡنَا مِنۡہَا حَبًّا فَمِنۡہُ یَاۡکُلُوۡنَ ﴿۳۴﴾

৩৪
আর নিষ্প্রাণ ভূমি তাদের জন্য এক নিদর্শন। আমরা একে জীবিত করি এবং এ থেকে (বিভিন্ন প্রকার) শস্য উৎপন্ন করি। আর তারা তা থেকে আহার করে।

وَجَعَلۡنَا فِیۡہَا جَنّٰتٍ مِّنۡ نَّخِیۡلٍ وَّاَعۡنَابٍ وَّفَجَّرۡنَا فِیۡہَا مِنَ الۡعُیُوۡنِ ﴿ۙ۳۵﴾

৩৫
গদেখুন: ২১:৯৬; ২৩:১০০-১০১আর আমরা তাতে খেজুর ও আঙুরের বাগান সৃষ্টি করেছি এবং তাতে আমরা ঝরনা উৎসারিত করেছি,২৪৪৪ঘদেখুন: ১৬:৬৬; ১৩:৫; ১৬:৬৮; ২৩:২০
২৪৪৪। পূর্ববর্তী আয়াতে যে উপমা ব্যবহৃত হয়েছে তা এ আয়াতেও চলছে। বলা হচ্ছে, আরবের শুষ্ক বালুকারাশি থেকে আধ্যাত্মিক জ্ঞানের ঝরনাধারা প্রবাহিত হবে এবং বিবিধ আধ্যাত্মিক ফলে-ফুলে সুশোভিত বৃক্ষরাজি সমগ্র পৃথিবীতে উৎপন্ন হবে।

لِیَاۡکُلُوۡا مِنۡ ثَمَرِہٖ ۙ وَمَا عَمِلَتۡہُ اَیۡدِیۡہِمۡ ؕ اَفَلَا یَشۡکُرُوۡنَ ﴿۳۶﴾

৩৬
যেন তারা এর (অর্থাৎ বাগানের) ফল থেকে (প্রয়োজন অনুযায়ী) খায়, অথচ তাদের হাত এসব (অর্থাৎ বাগানের ফলফলাদি) উৎপন্ন করে নি (বরং আমরা উৎপন্ন করেছি)। তবুও কি তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে না?

سُبۡحٰنَ الَّذِیۡ خَلَقَ الۡاَزۡوَاجَ کُلَّہَا مِمَّا تُنۡۢبِتُ الۡاَرۡضُ وَمِنۡ اَنۡفُسِہِمۡ وَمِمَّا لَا یَعۡلَمُوۡنَ ﴿۳۷﴾

৩৭
পবিত্র সেই মহান অস্তিত্ব- যিনি সব ধরনের জোড়া সৃষ্টি করেছেন, ভূমি যা উৎপন্ন করে তা থেকেও এবং স্বয়ং তাদের নিজেদের মাঝ থেকেও আর সেগুলোর মাঝ থেকেও যেগুলো সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই।২৪৪৫
২৪৪৫। আজকের এক অবিসংবাদিত বৈজ্ঞানিক সত্য হলো, প্রত্যেক বস্তুতে জোড়া রয়েছে, শাকসবজির জগতে যেমন রয়েছে, তেমনই অজৈব পদার্থেও রয়েছে। এমনকি যেগুলিকে মৌলিক (অযুগ্ম) পদার্থ বলে আমরা জানি ও মানি, সেই একক পদার্থও আসলে একাকী অস্তিত্বশীল নয় বরং তার অস্তিত্ব রক্ষার জন্য সে অন্য অস্তিত্বের ওপর নির্ভরশীল। এই বৈজ্ঞানিক তত্ত্বটি মানুষের বুদ্ধিমত্তার ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য। ঐশী আলোর প্রতিফলন ব্যতিরেকে আমরা সত্যিকার জ্ঞান লাভ করতে পারি না। মানুষের বুদ্ধির সাথে যখন ঐশীবাণীর মিলন ঘটে তখনই সত্যিকারের অভ্রান্ত জ্ঞানের অধিকারী হওয়া যায়।

وَاٰیَۃٌ لَّہُمُ الَّیۡلُ ۚۖ نَسۡلَخُ مِنۡہُ النَّہَارَ فَاِذَا ہُمۡ مُّظۡلِمُوۡنَ ﴿ۙ۳۸﴾

৩৮
কদেখুন: ১৩:৪; ৫১:৫০আর রাতও তাদের জন্য এক নিদর্শন। আমরা তা থেকে দিনকে বের করে আনি। এরপর তারা অকস্মাৎ অন্ধকারে ডুবে যায়।

وَالشَّمۡسُ تَجۡرِیۡ لِمُسۡتَقَرٍّ لَّہَا ؕ ذٰلِکَ تَقۡدِیۡرُ الۡعَزِیۡزِ الۡعَلِیۡمِ ﴿ؕ۳۹﴾

৩৯
খদেখুন: ১৭:১৩; ৪০:৬২আর সূর্য তার নির্ধারিত গতিপথে ছুটে চলেছে। এই হলো মহাপরাক্রমশালী, সর্বজ্ঞ আল্লাহর (নির্ধারিত) বিধান।

وَالۡقَمَرَ قَدَّرۡنٰہُ مَنَازِلَ حَتّٰی عَادَ کَالۡعُرۡجُوۡنِ الۡقَدِیۡمِ ﴿۴۰﴾

৪০
আর চাঁদের জন্যও আমরা তিথিসমূহ নির্ধারণ করে দিয়েছি। শেষ পর্যন্ত তা খেজুর গাছের পুরানো শাখার মতো পুনরায় ফিরে আসে।