১৭

بني إسرائيل

সূরা বনী ইসরাঈল

Bani Isra'il

মক্কী ১১২ আয়াত ১২ রুকু পারা ১৪–১৫

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১২ আয়াত ও ১২ রুকূ

وَّاَنَّ الَّذِیۡنَ لَا یُؤۡمِنُوۡنَ بِالۡاٰخِرَۃِ اَعۡتَدۡنَا لَہُمۡ عَذَابًا اَلِیۡمًا ﴿٪۱۱﴾

১১
আর (এ-ও বলে,) খ্যারা পরকালে বিশ্বাস করে না তাদের জন্য আমরা অবশ্যই এক যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি।
সূরা বনী ইসরাঈল - রুকু ১

وَیَدۡعُ الۡاِنۡسَانُ بِالشَّرِّ دُعَآءَہٗ بِالۡخَیۡرِ ؕ وَکَانَ الۡاِنۡسَانُ عَجُوۡلًا ﴿۱۲﴾

১২
গদেখুন: ১০:১২আর মানুষ অনিষ্টকে এমনভাবে যাচনা করে, যেন সে কল্যাণ কামনা করছে।১৫৯৭ আর মানুষ বড়োই ত্বরাপরায়ণ।ঘদেখুন: ৩৬:৩৮; ৪০:৬২,৪১
১৫৯৭। এ আরবী বাচনভঙ্গি এখানে ব্যক্ত করেছে, মানুষের এমনই অবস্থা যে, মুখের কথায় সে কল্যাণের জন্য আল্লাহ তা’লার কাছে প্রার্থনা করে বটে, কিন্তু প্রকৃতপক্ষে অসৎকর্ম দিয়ে সে তাঁর অসন্তুষ্টি ও আযাব আকর্ষণ করে। তার কর্ম তার কথাকে মিথ্যা বলে প্রতিপন্ন করে। এ আয়াতের অর্থ এরূপও করা যেতে পারে, মানুষ অকল্যাণকে তেমনইভাবে ডেকে আনে যেভাবে কল্যাণকে তার ডেকে আনা উচিত। উভয় প্রকার অনুবাদই এ ভাবার্থ প্রকাশ করে। কোনো জাতি বা ব্যক্তি যখন পার্থিব দিক থেকে সম্পদশালী, ক্ষমতাশালী আর প্রতাপশালী হয়ে ওঠে তখন তারা নিজ দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলাপ্রবণ হয়ে থাকে এবং এ অবস্থাধীনে ক্ষমতা ও প্রতাপের দিনগুলোতেই তারা নিজেদের পতন ও মৃত্যুর ভিত্তি রচনা করে। আয়াতের ব্যাখ্যা এরূপও হতে পারে, মানুষ মন্দ ও অমঙ্গলকে সেরূপে উৎসাহ-উদ্দীপনা ও আগ্রহের সাথে নিজের প্রতি আকর্ষণ করে থাকে যে-রূপে আল্লাহ তা’লা তাকে শুভ এবং মঙ্গলের দিকে আহ্বান করেন। এস্থলে মঙ্গলের দিকে আহ্বান করার ক্রিয়াকে আল্লাহ তা’লার প্রতি আরোপ করতে হবে। ৫৩:৩৯; চ. ২৮:৬০।

وَجَعَلۡنَا الَّیۡلَ وَالنَّہَارَ اٰیَتَیۡنِ فَمَحَوۡنَاۤ اٰیَۃَ الَّیۡلِ وَجَعَلۡنَاۤ اٰیَۃَ النَّہَارِ مُبۡصِرَۃً لِّتَبۡتَغُوۡا فَضۡلًا مِّنۡ رَّبِّکُمۡ وَلِتَعۡلَمُوۡا عَدَدَ السِّنِیۡنَ وَالۡحِسَابَ ؕ وَکُلَّ شَیۡءٍ فَصَّلۡنٰہُ تَفۡصِیۡلًا ﴿۱۳﴾

১৩
আর আমরা রাত ও দিনকে দুটি (পৃথক) নিদর্শন বানিয়েছি। আর আমরা রাতের নিদর্শনকে মুছে (এর স্থলে দিনকে এনে দাঁড় করিয়ে) দিয়েছি আর আমরা দিনের নিদর্শনকে করেছি আলোকোজ্জ্বল, যেন তোমরা নিজ প্রতিপালক-প্রভুর অনুগ্রহ অন্বেষণ করতে পারো আর তোমরা যেন বছর গণনা ও হিসাব (বিজ্ঞান) শিখতে পারো।১৫৯৮ এভাবে আমরা প্রতিটি বিষয় বিশদভাবে বর্ণনা করেছি।
১৫৯৮। রাত এবং দিন উভয়ের মাঝেই মানুষের জন্য উপকার এবং সুবিধা রয়েছে, কিন্তু রাতের উপকার সূক্ষ্ম ও অস্পষ্ট আর দিনের উপকার ও সুবিধা স্পষ্ট এবং প্রকাশ্য। এছাড়া দিন এবং রাতের পালাক্রমে আগমনের প্রাকৃতিক ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়গুলো বছরের দিনপঞ্জি স্থির করতে সাহায্য করে। এ ঘটমান বিষয়াবলি মানুষকে গণিতবিজ্ঞানেও উন্নতি সাধনে পরিচালিত করে।

وَکُلَّ اِنۡسَانٍ اَلۡزَمۡنٰہُ طٰٓئِرَہٗ فِیۡ عُنُقِہٖ ؕ وَنُخۡرِجُ لَہٗ یَوۡمَ الۡقِیٰمَۃِ کِتٰبًا یَّلۡقٰٮہُ مَنۡشُوۡرًا ﴿۱۴﴾

১৪
আর আমরা প্রত্যেক মানুষের আমলনামা কদেখুন: ১০:৬তার গ্রীবালগ্ন করে দিয়েছি।১৫৯৯ আর কিয়ামত দিবসে সেটিকে আমরা তার জন্য এমন এক পুস্তকাকারে বের করব যা সে উন্মুক্ত অবস্থায় পাবে।খদেখুন: ৪৫:২৯; ৮৩:৭-১০
১৫৯৯। মানুষের আমলনামাকে গ্রীবালগ্ন তথা ঘাড়ে বেঁধে দেবার অর্থ: তার কর্ম এবং তার ফল তাকে আঁকড়ে রাখে যতদিন সে জীবিত থাকে। ‘তাইর’ অর্থ পাখি। এর মর্ম হচ্ছে অভ্যাসগত কর্ম (আকরাব)। মানুষকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, আমল বা কৃতকর্ম কখনো বিনাশ হয় না এবং এর ফল দীর্ঘস্থায়ী হয়ে থাকে, এমনকি মানবচক্ষুর অন্তরালে লুক্কায়িত থাকলেও তা গ্রীবালগ্ন হয়ে থাকে এবং একে মুছে ফেলা অসম্ভব। আয়াতের ব্যাখ্যা এ-ও হতে পারে, মানুষ বহির্জগৎ থেকে শুভ-অশুভের সূচনা করে। পক্ষান্তরে শুভ ও অশুভের পূর্বলক্ষণ তার অন্তর্জগৎ থেকে সৃষ্ট হয় যা অবিচ্ছেদ্যভাবে তার গ্রীবালগ্ন হয়ে থাকে।

اِقۡرَاۡ کِتٰبَکَ ؕ کَفٰی بِنَفۡسِکَ الۡیَوۡمَ عَلَیۡکَ حَسِیۡبًا ﴿ؕ۱۵﴾

১৫
গদেখুন: ১৭:৭২; ৪৫:৩০; ৬৯:২০,২৬,২৭‘তুমি তোমার নিজ খতিয়ান পড়ে দেখো। আজ তুমি নিজেই তোমার হিসাব নেবার জন্য যথেষ্ট।’ঘদেখুন: ১০:১০৯; ৩৯:৪২; ৬:১৬৫; ৩৫:১৯; ৩৯:৮

مَنِ اہۡتَدٰی فَاِنَّمَا یَہۡتَدِیۡ لِنَفۡسِہٖ ۚ وَمَنۡ ضَلَّ فَاِنَّمَا یَضِلُّ عَلَیۡہَا ؕ وَلَا تَزِرُ وَازِرَۃٌ وِّزۡرَ اُخۡرٰی ؕ وَمَا کُنَّا مُعَذِّبِیۡنَ حَتّٰی نَبۡعَثَ رَسُوۡلًا ﴿۱۶﴾

১৬
যে হিদায়াত লাভ করে সে মূলত নিজেই কল্যাণমণ্ডিত হয়। আর যে বিপথগামী হয় সে মূলত নিজের স্বার্থহানি করেই বিপথগামী হয়।১৬০০ আর কোনো ভার বহনকারী অন্যের ভার বহন করবে না।১৬০১ চদেখুন: আর আমরা কোনো রসূল না পাঠিয়ে কখনো শাস্তি দেই না।১৬০২
১৬০০। আযাব বা শাস্তি বাইরে থেকে আসে না, বরং মানুষের নিজের অভ্যন্তর থেকেই জন্ম নেয়। জাহান্নামের আযাব এবং জান্নাতের পুরস্কার প্রকৃতপক্ষে মানবের ইহলোকে নিজের কৃত ভালো ও মন্দকাজের সমষ্টিগত মূর্ত প্রকাশ ও প্রতিক্রিয়া। এরূপে মানুষ ইহকালে নিজেই নিজের ভাগ্যের রচয়িতা এবং পরকালে সে স্বয়ং, বলা যেতে পারে, নিজেই নিজের পুরস্কারদাতা বা শাস্তিদাতা। ১৬০১ ও ১৬০২ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য
১৬০১। প্রত্যেককেই নিজের শাস্তি এবং দুঃখদুর্দশা নিজেকেই বহন করতে হবে। কারো বদলিস্বরূপ শাস্তি বা ত্যাগ কারো কোনো উপকারে আসবে না। এ আয়াত খ্রিষ্টানদের প্রায়শ্চিত্তবাদের মূলোৎপাটন করে দিয়েছে।
১৬০২। আমাদের বর্তমান যুগে পৃথিবী একের পর এক নজিরবিহীন ভয়াবহ প্লেগ, মহামারি, দুর্ভিক্ষ, যুদ্ধ, ভূমিকম্প ও অন্যান্য দৈবদুর্যোগের সম্মুখীন হয়ে চলেছে এবং মানবজীবনকে তিক্ততায় দুর্বিষহ করে তুলেছে। এসব চরম দুর্দশা এবং সর্বনাশা বিপর্যয় পৃথিবীতে নেমে আসার পূর্বে আল্লাহ তা’লা নিশ্চয় কোনো সতর্ককারী প্রেরণ করেছেন।

وَاِذَاۤ اَرَدۡنَاۤ اَنۡ نُّہۡلِکَ قَرۡیَۃً اَمَرۡنَا مُتۡرَفِیۡہَا فَفَسَقُوۡا فِیۡہَا فَحَقَّ عَلَیۡہَا الۡقَوۡلُ فَدَمَّرۡنٰہَا تَدۡمِیۡرًا ﴿۱۷﴾

১৭
আর আমরা যখন কোনো জনপদকে১৬০৩ ধ্বংস করতে চাই তখন আমরা এর বিত্তশালী লোকদেরকে (যাচ্ছেতাই করার) অনুমতি দেই। তখন তারা এতে সব ধরনের পাপাচারে লিপ্ত হয়। ফলে সেটির বিপক্ষে শাস্তি আপতিত হবার যথার্থতা সাব্যস্ত হয়ে যায়। অতঃপর আমরা সেটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেই।
১৬০৩। ‘কারইয়াতান’ অর্থ জনপদ, শহর। এখানে ‘কারইয়া’ মানে নগরজননী বা রাজধানী শহর অর্থাৎ যে শহরকে কেন্দ্র করে জাতীয় কৃষ্টি, রাজনীতি ইত্যাদি অন্যান্য শহরগুলোতে বিস্তার লাভ করে।

وَکَمۡ اَہۡلَکۡنَا مِنَ الۡقُرُوۡنِ مِنۡۢ بَعۡدِ نُوۡحٍ ؕ وَکَفٰی بِرَبِّکَ بِذُنُوۡبِ عِبَادِہٖ خَبِیۡرًۢا بَصِیۡرًا ﴿۱۸﴾

১৮
আর নূহের পর আমরা কত প্রজন্মকেই ধ্বংস করে দিয়েছি! আর তোমার প্রতিপালক- প্রভু তাঁর বান্দাদের পাপের খবরাখবর রাখার এবং পর্যবেক্ষণের জন্য যথেষ্ট।

مَنۡ کَانَ یُرِیۡدُ الۡعَاجِلَۃَ عَجَّلۡنَا لَہٗ فِیۡہَا مَا نَشَآءُ لِمَنۡ نُّرِیۡدُ ثُمَّ جَعَلۡنَا لَہٗ جَہَنَّمَ ۚ یَصۡلٰٮہَا مَذۡمُوۡمًا مَّدۡحُوۡرًا ﴿۱۹﴾

১৯
গদেখুন: ৩:১৪৬; ৪২:২১গযে ব্যক্তি ইহলৌকিক জীবন লাভের আকাঙ্ক্ষা রাখে আমরা তাকে সেখানেই তা দ্রুত প্রদান করে থাকি। এরপর তার জন্য আমরা জাহান্নাম তৈরি করে রেখেছি, যেখানে সে ধিকৃত (ও) বিতাড়িত অবস্থায় প্রবেশ করবে।ঘদেখুন: ৩:১৪৬; ৪২:২১

وَمَنۡ اَرَادَ الۡاٰخِرَۃَ وَسَعٰی لَہَا سَعۡیَہَا وَہُوَ مُؤۡمِنٌ فَاُولٰٓئِکَ کَانَ سَعۡیُہُمۡ مَّشۡکُوۡرًا ﴿۲۰﴾

২০
কদেখুন: ২২:৪৬; ২৮:৫৯আর যে পরকালের আকাঙ্ক্ষা রাখে ও এর১৬০৪ জন্য যথোচিত চেষ্টা করে এবং সে যদি মুমিনও হয় তাহলে এরাই তারা- যাদের চেষ্টাপ্রচেষ্টা মূল্যায়িত হবে।খদেখুন: ২১:১২; ৬৫:৯
১৬০৪। ‘এর’ সর্বনামটি পরকালকে ইঙ্গিত করছে এবং এর অর্থ হলো কেবল সেসব প্রচেষ্টা, যা পরকালের মঙ্গলের উদ্দেশ্যে করা হয়ে থাকে। তা-ই প্রকৃতপক্ষে ফলপ্রসূ হবে। ১৬০৫ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য