৩৯

الزمر

সূরা আয-যুমার

Az-Zumar

মক্কী ৭৬ আয়াত ৮ রুকু পারা ২৩–২৪

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৭৬ আয়াত এবং ৮ রুকূ

مَنۡ یَّاۡتِیۡہِ عَذَابٌ یُّخۡزِیۡہِ وَیَحِلُّ عَلَیۡہِ عَذَابٌ مُّقِیۡمٌ ﴿۴۱﴾

৪১
কদেখুন: ১১:৪০স্কার ওপর সেই আযাব নেমে আসবে যা তাকে লাঞ্ছিত করবে এবং কার ওপর আপতিত হবে স্থায়ী শাস্তি!’

اِنَّاۤ اَنۡزَلۡنَا عَلَیۡکَ الۡکِتٰبَ لِلنَّاسِ بِالۡحَقِّ ۚ فَمَنِ اہۡتَدٰی فَلِنَفۡسِہٖ ۚ وَمَنۡ ضَلَّ فَاِنَّمَا یَضِلُّ عَلَیۡہَا ۚ وَمَاۤ اَنۡتَ عَلَیۡہِمۡ بِوَکِیۡلٍ ﴿٪۴۲﴾

৪২
নিশ্চয় আমরা মানবজাতির কল্যাণের জন্য তোমার প্রতি সত্যসহ এ কিতাব অবতীর্ণ করেছি। খদেখুন: ১০:১০৯; ১৭:১৬; ২৭:৯৩অতএব যে-ই হিদায়াত পায় সে নিজের কল্যাণের জন্যই পায়। আর যে পথভ্রষ্ট হয় সে নিশ্চয় নিজেরই অকল্যাণের জন্য পথভ্রষ্ট হয়।২৫৭৯ আর তুমি তাদের তত্ত্বাবধায়ক নও।
সূরা আয-যুমার - রুকু ৪
২৫৭৯। মানুষ (বহুলাংশেই) নিজেই তার ভাগ্য গড়ে তোলে, তা সৌভাগ্যই হোক বা দুর্ভাগ্য।

اَللّٰہُ یَتَوَفَّی الۡاَنۡفُسَ حِیۡنَ مَوۡتِہَا وَالَّتِیۡ لَمۡ تَمُتۡ فِیۡ مَنَامِہَا ۚ فَیُمۡسِکُ الَّتِیۡ قَضٰی عَلَیۡہَا الۡمَوۡتَ وَیُرۡسِلُ الۡاُخۡرٰۤی اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیٰتٍ لِّقَوۡمٍ یَّتَفَکَّرُوۡنَ ﴿۴۳﴾

৪৩
গদেখুন: ৬:৬১আল্লাহ জীবিতদের আত্মা তাদের মৃত্যুর সময় বের করে নেন এবং যাদের মৃত্যু হয় নি তাদের (আত্মা বের করে নেন) ঘুমের অবস্থায়। এরপর তিনি যার জন্য মৃত্যুর সিদ্ধান্ত দেন, (তার আত্মা) ধরে রাখেন এবং অন্যগুলো এক নির্ধারিত মেয়াদের জন্য (ফেরত) পাঠান।২৫৮০ নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্য অনেক নিদর্শন রয়েছে।ঘদেখুন: ১৭:৫৭
২৫৮০। মানুষের মৃত্যুর সাথে তার আত্মা মরে না বা পচে না। আত্মাকে তার নশ্বর আবাস (মরণশীল দেহ) থেকে পৃথক করে (নিষ্ক্রিয় অবস্থায়) অন্যত্র নিয়ে যাওয়া হয় এবং সেখানে রক্ষিত অবস্থায় থাকে, যেন নির্ধারিত সময় এলে প্রতিটি আত্মা তার সংশ্লিষ্ট মানুষটির কাজকর্মের হিসাব দান করতে পারে।

اَمِ اتَّخَذُوۡا مِنۡ دُوۡنِ اللّٰہِ شُفَعَآءَ ؕ قُلۡ اَوَلَوۡ کَانُوۡا لَا یَمۡلِکُوۡنَ شَیۡئًا وَّلَا یَعۡقِلُوۡنَ ﴿۴۴﴾

৪৪
তারা কি আল্লাহ ছাড়া অন্যদের সুপারিশকারী হিসাবে গ্রহণ করে রেখেছে? তুমি বলো, ‘তারা কোনোকিছুর মালিক না হলেও এবং কোনো বিবেকবুদ্ধি না রাখলেও কি (তোমরা তাদেরকে সুপারিশকারীরূপে গ্রহণ করবে)?২৫৮১
২৫৮১। মানুষকে সাবধান করা হচ্ছে, সে যেন এমন কোনো কাজ না করে, যা তার অমর আত্মাকে কলুষিত করতে পারে। সকল দুষ্কর্মের চরম দুষ্কর্ম হলো আল্লাহ তা’লার সাথে কাউকে শরীক জ্ঞান করা। ২৫৮২ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য ১৭:৬৮; ৩০:৩৪; ৩৯:৯।

قُلۡ لِّلّٰہِ الشَّفَاعَۃُ جَمِیۡعًا ؕ لَہٗ مُلۡکُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ ثُمَّ اِلَیۡہِ تُرۡجَعُوۡنَ ﴿۴۵﴾

৪৫
তুমি বলো, ‘সুপারিশ২৫৮২ (করার বিষয়টি) সম্পূর্ণরূপে আল্লাহরই কর্তৃত্বাধীন। আকাশসমূহ ও পৃথিবীর আধিপত্য তাঁরই। এরপর তাঁরই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে।’
২৫৮২। ৮৫ টীকা দেখুন।

وَاِذَا ذُکِرَ اللّٰہُ وَحۡدَہُ اشۡمَاَزَّتۡ قُلُوۡبُ الَّذِیۡنَ لَا یُؤۡمِنُوۡنَ بِالۡاٰخِرَۃِ ۚ وَاِذَا ذُکِرَ الَّذِیۡنَ مِنۡ دُوۡنِہٖۤ اِذَا ہُمۡ یَسۡتَبۡشِرُوۡنَ ﴿۴۶﴾

৪৬
আর এক-অদ্বিতীয় আল্লাহর কথা যখন বলা হয় তখন পরকালে অবিশ্বাসীদের হৃদয় ঘৃণায় সংকুচিত হয়। আর তাঁর পরিবর্তে যখন অন্যদের কথা বলা হয়, তখন দেখো! তারা আনন্দে উল্লসিত হয়।

قُلِ اللّٰہُمَّ فَاطِرَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ عٰلِمَ الۡغَیۡبِ وَالشَّہَادَۃِ اَنۡتَ تَحۡکُمُ بَیۡنَ عِبَادِکَ فِیۡ مَا کَانُوۡا فِیۡہِ یَخۡتَلِفُوۡنَ ﴿۴۷﴾

৪৭
তুমি বলো, ‘হে আল্লাহ! আকাশসমূহ ও পৃথিবীর স্রষ্টা এবং দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা! তুমিই তোমার বান্দাদের মাঝে সেসব বিষয়ের মীমাংসা করবে, যে সম্বন্ধে তারা মতভেদ করে।’

وَلَوۡ اَنَّ لِلَّذِیۡنَ ظَلَمُوۡا مَا فِی الۡاَرۡضِ جَمِیۡعًا وَّمِثۡلَہٗ مَعَہٗ لَافۡتَدَوۡا بِہٖ مِنۡ سُوۡٓءِ الۡعَذَابِ یَوۡمَ الۡقِیٰمَۃِ ؕ وَبَدَا لَہُمۡ مِّنَ اللّٰہِ مَا لَمۡ یَکُوۡنُوۡا یَحۡتَسِبُوۡنَ ﴿۴۸﴾

৪৮
কদেখুন: ১৭:৪৭; ২২:৭৩; ৪০:১৩আর যারা অন্যায় করেছে পৃথিবীর সবকিছু যদি তাদের হতো এবং এর সমপরিমাণ আরো )সম্পদ তাদের) থাকত, সেক্ষেত্রে নির্ঘাত কিয়ামত দিবসের কঠিন শাস্তি থেকে রক্ষা পাবার মুক্তিপণস্বরূপ অবশ্যই তারা তা প্রদান করত। আর আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য তা প্রকাশিত হবে, যা তারা কখনো চিন্তাও করে নি।খদেখুন: ৬:১৫; ১২:১০২; ১৪:১১; ৩৫:২গদেখুন: ৫:৩৭; ১০:৫৫; ১৩:১৯ঘদেখুন: ২১:৪২; ৪৫:৩৪; ১১:১০-১১

وَبَدَا لَہُمۡ سَیِّاٰتُ مَا کَسَبُوۡا وَحَاقَ بِہِمۡ مَّا کَانُوۡا بِہٖ یَسۡتَہۡزِءُوۡنَ ﴿۴۹﴾

৪৯
আর তারা যা অর্জন করেছে, এর কুফল তাদের জন্য প্রকাশিত হবে এবং যা নিয়ে তারা ঠাট্টাবিদ্রুপ করত, তা তাদেরকে ঘিরে ফেলবে।

فَاِذَا مَسَّ الۡاِنۡسَانَ ضُرٌّ دَعَانَا ۫ ثُمَّ اِذَا خَوَّلۡنٰہُ نِعۡمَۃً مِّنَّا ۙ قَالَ اِنَّمَاۤ اُوۡتِیۡتُہٗ عَلٰی عِلۡمٍ ؕ بَلۡ ہِیَ فِتۡنَۃٌ وَّلٰکِنَّ اَکۡثَرَہُمۡ لَا یَعۡلَمُوۡنَ ﴿۵۰﴾

৫০
আর মানুষকে যখন কোনো দুঃখক্লেশ জর্জরিত করে তখন সে আমাদেরকে ডাকে। এরপর আমরা যখন তাকে আমাদের পক্ষ থেকে কোনো অনুগ্রহে ধন্য করি তখন সে বলে, ‘এটা কেবল (আমার) জ্ঞানের দরুনই আমাকে দেওয়া হয়েছে।২৫৮৩ আসলে এ এক বড়ো পরীক্ষা, কিন্তু তাদের অধিকাংশই জানে না।
২৫৮৩। মানুষের প্রকৃতি এটাই যে, সে যখন বিপদগ্রস্ত হয় এবং কষ্টে পড়ে তখন সে আল্লাহকে ডাকে ও তাঁর কাছে প্রার্থনা করে। আর যখন সে প্রাচুর্যের মাঝে বাস করে তখন সে আল্লাহ তা’লাকে ভুলে যায়। সে তখন মনে করতে থাকে যে, তার জীবনের এই কৃতকার্যতা সে নিজের জ্ঞান, বুদ্ধিমত্তা ও কর্মশক্তি দ্বারা নিজেই অর্জন করেছে। গম্ভীর ও বিশ্বস্ত ব্যক্তি আদৌ এরূপ করতে পারে না।