৪০

المؤمن

সূরা আল-মুমিন

Al-Mu'min

মক্কী ৮৬ আয়াত ৯ রুকু পারা ২৪

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৮৬ আয়াত এবং ৯ রুকূ

اِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا یُنَادَوۡنَ لَمَقۡتُ اللّٰہِ اَکۡبَرُ مِنۡ مَّقۡتِکُمۡ اَنۡفُسَکُمۡ اِذۡ تُدۡعَوۡنَ اِلَی الۡاِیۡمَانِ فَتَکۡفُرُوۡنَ ﴿۱۱﴾

১১
যারা অস্বীকার করেছে, নিশ্চয় তাদের ডেকে বলা হবে, ‘তোমাদের নিজেদের প্রতি নিজেদের ঘৃণার তুলনায় (তোমাদের প্রতি আল্লাহর ক্রোধ অনেক বড়ো।২৫৯৭ তোমাদের যখন ঈমানের দিকে আহ্বান করা হয়েছিল তখন তোমরা (তা) অস্বীকার করেছিলে।’
২৫৯৭। এটি মানুষের প্রকৃতি, যখন সে তার অপকর্মের জন্য সাজাপ্রাপ্তির সম্মুখীন হয় তখন সে নিজেকে ধিক্কার দিতে থাকে। অবিশ্বাসীদেরকে বলা হচ্ছে, তারা যখন শাস্তির মুখোমুখি হবে তখন তারাও নিজেদের প্রতি বিরক্ত হবে, কিন্তু কৃপাময়, দয়াময় আল্লাহ তা’লা এর চেয়েও বেশি বিরক্ত হয়েছিলেন যখন তারা আল্লাহর প্রেরিত বাণীকে অবজ্ঞা প্রদর্শন করে অস্বীকার করেছিল এবং তাঁর প্রেরিত পুরুষকে বিরোধিতাবশত অত্যাচার করেছিল।

قَالُوۡا رَبَّنَاۤ اَمَتَّنَا اثۡنَتَیۡنِ وَاَحۡیَیۡتَنَا اثۡنَتَیۡنِ فَاعۡتَرَفۡنَا بِذُنُوۡبِنَا فَہَلۡ اِلٰی خُرُوۡجٍ مِّنۡ سَبِیۡلٍ ﴿۱۲﴾

১২
তারা বলবে, ‘হে আমাদের প্রতিপালক- প্রভু! তুমি আমাদের দুবার মৃত্যু দিয়েছ এবং দুবারই জীবন দান করেছ।২৫৯৮ অতএব আমরা আমাদের পাপ স্বীকার করছি। তাহলে (তুমি বলো, এ থেকে নিরাপদে) বের হবার কোনো পথ আছে কি?’
২৫৯৮। জন্মের পূর্বাবস্থার অনস্তিত্ব একপ্রকারের মৃত্যু এবং এ জীবনের অবসান মানুষের দ্বিতীয় মৃত্যু। জন্ম ও পুনরুত্থান দুটি জীবন বিশেষ। ৭৪:৩৯; ছ. ১৯:৪০।

ذٰلِکُمۡ بِاَنَّہٗۤ اِذَا دُعِیَ اللّٰہُ وَحۡدَہٗ کَفَرۡتُمۡ ۚ وَاِنۡ یُّشۡرَکۡ بِہٖ تُؤۡمِنُوۡا ؕ فَالۡحُکۡمُ لِلّٰہِ الۡعَلِیِّ الۡکَبِیۡرِ ﴿۱۳﴾

১৩
(তাদের বলা হবে,) ‘এর কারণ হলো, গদেখুন: ৩৯:৪৬যখন এক-অদ্বিতীয় আল্লাহকে ডাকা হতো তোমরা (এ আহ্বান) অস্বীকার করতে, কিন্তু তাঁর সাথে যখন শরীক স্থির করা হতো তোমরা তা বিশ্বাস করতে। অতএব (আজ চূড়ান্ত) সিদ্ধান্ত অতীব উচ্চ ও সুমহান আল্লাহরই হাতে।’

ہُوَ الَّذِیۡ یُرِیۡکُمۡ اٰیٰتِہٖ وَیُنَزِّلُ لَکُمۡ مِّنَ السَّمَآءِ رِزۡقًا ؕ وَمَا یَتَذَکَّرُ اِلَّا مَنۡ یُّنِیۡبُ ﴿۱۴﴾

১৪
কদেখুন: ৩০:২৫তিনিই তোমাদেরকে তাঁর নিদর্শনাবলি দেখিয়ে থাকেন এবং তোমাদের জন্য আকাশ থেকে রিযক২৫৯৯ অবতীর্ণ করেন। আর সে-ই কেবল উপদেশ গ্রহণ করে, যে (আল্লাহর প্রতি) বিনত হয়।
২৫৯৯। দৈহিক ও আধ্যাত্মিক এই উভয় প্রকারের খাদ্যই আকাশ থেকে আসে। পানি- যার ওপর সর্ব প্রকারের জীব ও জীবন নির্ভরশীল (২১:৩১) তা-ও আকাশ থেকেই আসে। তেমনইভাবে ঐশীবাণী, যার ওপর আধ্যাত্মিক জীবন নির্ভরশীল, তা-ও আকাশ থেকেই অবতীর্ণ হয়। ২৬০০ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

فَادۡعُوا اللّٰہَ مُخۡلِصِیۡنَ لَہُ الدِّیۡنَ وَلَوۡ کَرِہَ الۡکٰفِرُوۡنَ ﴿۱۵﴾

১৫
খদেখুন: ২৯:৬৬; ৩১:৩৩; ৯৮:৬সুতরাং অবিশ্বাসীরা অপছন্দ করলেও তোমরা আল্লাহর প্রতি অকৃত্রিম বিশ্বাস নিয়ে তাঁকে ডাকো।

رَفِیۡعُ الدَّرَجٰتِ ذُو الۡعَرۡشِ ۚ یُلۡقِی الرُّوۡحَ مِنۡ اَمۡرِہٖ عَلٰی مَنۡ یَّشَآءُ مِنۡ عِبَادِہٖ لِیُنۡذِرَ یَوۡمَ التَّلَاقِ ﴿ۙ۱۶﴾

১৬
(তিনি তাঁর বান্দাদের) মানমর্যাদা সমুন্নতকারী (এবং) আরশের অধিপতি।২৬০০ গদেখুন: ১৬:৩; ৯৭:৫তিনি তাঁর বান্দাদের মাঝে যার প্রতি চান নিজ আদেশে তার প্রতি পবিত্র আত্মা অবতীর্ণ করেন, যেন সে (তাঁর সাথে) সাক্ষাতের দিন সম্পর্কে সতর্ক করতে পারে।
২৬০০। ‘যুল-আরশ’ (আরশের অধিপতি), ‘যুর-রাহমাহ’ (করুণার অধিপতি) এর মতোই একটি কথা। সাধারণ মানুষের ভুল ধারণা রয়েছে যে আরশ একটি জড়বস্তু। এই কথা দ্বারা সেই ভুল ধারণা নাকচ হয়ে যায়।

یَوۡمَ ہُمۡ بٰرِزُوۡنَ ۬ۚ لَا یَخۡفٰی عَلَی اللّٰہِ مِنۡہُمۡ شَیۡءٌ ؕ لِمَنِ الۡمُلۡکُ الۡیَوۡمَ ؕ لِلّٰہِ الۡوَاحِدِ الۡقَہَّارِ ﴿۱۷﴾

১৭
যে-দিন তারা (সবাই) বেরিয়ে আসবে। ঘদেখুন: ৩:৬; ১৪:৩৯; ১৮:৪৫; ৪৮:১৫; ৮২:২০(তখন) আল্লাহর কাছে তাদের কোনোকিছু গোপন থাকবে না। ‘আজ আধিপত্য কার?’ আল্লাহরই- যিনি এক-অদ্বিতীয়, প্রবল পরাক্রান্ত।

اَلۡیَوۡمَ تُجۡزٰی کُلُّ نَفۡسٍۭ بِمَا کَسَبَتۡ ؕ لَا ظُلۡمَ الۡیَوۡمَ ؕ اِنَّ اللّٰہَ سَرِیۡعُ الۡحِسَابِ ﴿۱۸﴾

১৮
চদেখুন: ১৪:৫২; ৪৫:২৩আজ প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে। আজ কোনো প্রকার অবিচার করা হবে না। নিশ্চয় আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর।

وَاَنۡذِرۡہُمۡ یَوۡمَ الۡاٰزِفَۃِ اِذِ الۡقُلُوۡبُ لَدَی الۡحَنَاجِرِ کٰظِمِیۡنَ ۬ؕ مَا لِلظّٰلِمِیۡنَ مِنۡ حَمِیۡمٍ وَّلَا شَفِیۡعٍ یُّطَاعُ ﴿ؕ۱۹﴾

১৯
আর তুমি শাস্তির দিন সম্পর্কে তাদের সতর্ক করো যা ক্রমাগতভাবে নিকটবর্তী হচ্ছে, যখন দুঃখ ও ভয়ে প্রাণ ওষ্ঠাগত হবে। (সে সময়) সীমালঙ্ঘনকারীদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না এবং এমন কোনো সুপারিশকারীও থাকবে না যার কথা গ্রাহ্য করা যায়।

یَعۡلَمُ خَآئِنَۃَ الۡاَعۡیُنِ وَمَا تُخۡفِی الصُّدُوۡرُ ﴿۲۰﴾

২০
কদেখুন: ২৭:৭৫; ২৮:৭০তিনি চোখের অপব্যবহার২৬০০-ক এবং বক্ষ যা গোপন করে তা জানেন।
২৬০০-ক। ‘চোখের অপব্যবহার’ বলতে বিরাগের দৃষ্টি, রাগের রক্তচক্ষু, অবহেলার দৃষ্টি অথবা কামনা-বাসনার দৃষ্টিকে বুঝাচ্ছে।