১৪

إبراهيم

সূরা ইবরাহীম

Ibrahim

মক্কী ৫৩ আয়াত ৭ রুকু পারা ১৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫৩ আয়াত ও ৭ রুকূ

وَجَعَلُوۡا لِلّٰہِ اَنۡدَادًا لِّیُضِلُّوۡا عَنۡ سَبِیۡلِہٖ ؕ قُلۡ تَمَتَّعُوۡا فَاِنَّ مَصِیۡرَکُمۡ اِلَی النَّارِ ﴿۳۱﴾

৩১
আর তারা আল্লাহর সমকক্ষ দাঁড় করিয়েছে, যেন তারা তাঁর পথ থেকে (লোকদের) বিচ্যুত করতে পারে। তুমি বলো, খদেখুন: ৪৭:১৩; ৭৭:৪৭‘তোমরা সাময়িক সুখস্বাচ্ছন্দ্য ভোগ করে নাও। এরপর নিশ্চয় আগুনের দিকেই হবে তোমাদের যাত্রা*।’

قُلۡ لِّعِبَادِیَ الَّذِیۡنَ اٰمَنُوۡا یُقِیۡمُوا الصَّلٰوۃَ وَیُنۡفِقُوۡا مِمَّا رَزَقۡنٰہُمۡ سِرًّا وَّعَلَانِیَۃً مِّنۡ قَبۡلِ اَنۡ یَّاۡتِیَ یَوۡمٌ لَّا بَیۡعٌ فِیۡہِ وَلَا خِلٰلٌ ﴿۳۲﴾

৩২
আমার যে-সব বান্দা ঈমান এনেছে তুমি তাদের বলে দাও, তারা যেন গদেখুন: ২:২৫৫; ৪৩:৬৮সে-দিন আগমনের পূর্বেই নামায প্রতিষ্ঠা করে এবং ঘদেখুন: ২:২৭৫; ১৩:২৩; ১৬:৭৬; ২:২৩; ২০:৫৪; ২২:৬৪আমরা তাদেরকে যা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে যে-দিন কোনো ক্রয়বিক্রয় হবে না আর কোনো অন্তরঙ্গ বন্ধুত্বও কাজে আসবে না।

اَللّٰہُ الَّذِیۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ وَاَنۡزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَخۡرَجَ بِہٖ مِنَ الثَّمَرٰتِ رِزۡقًا لَّکُمۡ ۚ وَسَخَّرَ لَکُمُ الۡفُلۡکَ لِتَجۡرِیَ فِی الۡبَحۡرِ بِاَمۡرِہٖ ۚ وَسَخَّرَ لَکُمُ الۡاَنۡہٰرَ ﴿ۚ۳۳﴾

৩৩
আল্লাহই সেই মহান অস্তিত্ব- যিনি আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করেছেন। অতঃপর তিনি এর মাধ্যমে রিযক হিসাবে তোমাদের জন্য নানাবিধ ফলফলাদি উৎপন্ন করেছেন। আর নিয়োজিত করেছেন, যেন তা তাঁর আদেশে সাগরে চলাচল করে। এছাড়া তিনি তোমাদের সেবায় নদনদীকেও নিয়োজিত করেছেন।

وَسَخَّرَ لَکُمُ الشَّمۡسَ وَالۡقَمَرَ دَآئِبَیۡنِ ۚ وَسَخَّرَ لَکُمُ الَّیۡلَ وَالنَّہَارَ ﴿ۚ۳۴﴾

৩৪
আর তিনি অবিরাম ঘূর্ণায়মান সূর্য ও চন্দ্রকে তোমাদের সেবায় নিয়োজিত করেছেন এবং তিনি রাত ও দিনকেও তোমাদের সেবায় নিয়োজিত করেছেন।

وَاٰتٰٮکُمۡ مِّنۡ کُلِّ مَا سَاَلۡتُمُوۡہُ ؕ وَاِنۡ تَعُدُّوۡا نِعۡمَتَ اللّٰہِ لَا تُحۡصُوۡہَا ؕ اِنَّ الۡاِنۡسَانَ لَظَلُوۡمٌ کَفَّارٌ ﴿٪۳۵﴾

৩৫
আর যা-ই তোমরা তাঁর কাছে চেয়েছ এর সবই তিনি তোমাদের দিয়েছেন।১৪৬৭ জদেখুন: আর তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করতে চাইলেও তা গুনে শেষ করতে পারবে না। নিশ্চয় মানুষ বড়োই যালিম (ও) চরম অকৃতজ্ঞ।*
সূরা ইবরাহীম - রুকু ৫
১৪৬৭। ‘আর যা-ই তোমরা তাঁর কাছে চেয়েছ এর সবই তিনি তোমাদের দিয়েছেন’- বাক্যাংশটি মানুষের সকল প্রকার চাহিদা পূরণ করার কথা ব্যক্ত করে। আল্লাহ তা’লা মানবপ্রকৃতির সকল চাহিদা বা প্রয়োজনীয় আকাঙ্ক্ষা পূরণের সবরকম ব্যবস্থা করে রেখেছেন।
* চিহ্নিত ও ১৪৬৭ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَاِذۡ قَالَ اِبۡرٰہِیۡمُ رَبِّ اجۡعَلۡ ہٰذَا الۡبَلَدَ اٰمِنًا وَّاجۡنُبۡنِیۡ وَبَنِیَّ اَنۡ نَّعۡبُدَ الۡاَصۡنَامَ ﴿ؕ۳۶﴾

৩৬
আর (স্মরণ করো!) কদেখুন: ২:১২৭ইবরাহীম যখন বলেছিল, ‘হে আমার প্রতিপালক-প্রভু! এ শহরকে তুমি শান্তিধাম বানিয়ে দিও এবং খদেখুন: ২:১২৯আমাকে ও আমার সন্তানসন্ততিদের প্রতিমাপূজা থেকে দূরে রাখো।১৪৬৮
১৪৬৮। এ আয়াতে বর্ণিত হযরত ইবরাহীম (আ.)-এর দোয়া এটাই ব্যক্ত করেছে যে, তিনি জানতে পেরেছিলেন, এক সময় মক্কা এবং এর চতুষ্পার্শ্বের দেশগুলোতে মূর্তিপূজা বিরাজ করবে। অতএব তিনি তার ভবিষ্যৎ বংশধরদেরকে মূর্তিপূজার কবল থেকে রক্ষা করার জন্য শত শত বছর পূর্বে আল্লাহ তা’লার নিকট এই দোয়া করেছিলেন।

رَبِّ اِنَّہُنَّ اَضۡلَلۡنَ کَثِیۡرًا مِّنَ النَّاسِ ۚ فَمَنۡ تَبِعَنِیۡ فَاِنَّہٗ مِنِّیۡ ۚ وَمَنۡ عَصَانِیۡ فَاِنَّکَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۳۷﴾

৩৭
হে আমার প্রতিপালক-প্রভু! গদেখুন: ৭১:২৫নিশ্চয় এগুলো অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে। অতএব যে আমার অনুসরণ করে সে নিশ্চয় আমারই। আর যে আমার অবাধ্যতা করে, সেক্ষেত্রে (তুমি তাকেও ক্ষমা করো, কারণ) তুমি যে বড়োই ক্ষমাশীল, বার বার কৃপাকারী।ঘদেখুন: ২২:২৭

رَبَّنَاۤ اِنِّیۡۤ اَسۡکَنۡتُ مِنۡ ذُرِّیَّتِیۡ بِوَادٍ غَیۡرِ ذِیۡ زَرۡعٍ عِنۡدَ بَیۡتِکَ الۡمُحَرَّمِ ۙ رَبَّنَا لِیُـقِیۡمُوا الصَّلٰوۃَ فَاجۡعَلۡ اَفۡئِدَۃً مِّنَ النَّاسِ تَہۡوِیۡۤ اِلَیۡہِمۡ وَارۡزُقۡہُمۡ مِّنَ الثَّمَرٰتِ لَعَلَّہُمۡ یَشۡکُرُوۡنَ ﴿۳۸﴾

৩৮
হে আমাদের প্রতিপালক-প্রভু! নিশ্চয় আমি আমার সন্তানদের কয়েকজনকে তোমার সম্মানিত গৃহের কাছে এক অনুর্বর উপত্যকায় বসবাস করালাম।১৪৬৯ হে আমার প্রতিপালক-প্রভু! (আমার এমনটি করার কারণ হলো,) তারা যেন নামায প্রতিষ্ঠা করে।১৪৭০ অতএব তুমি মানুষের মন তাদের প্রতি আকৃষ্ট করো এবং ঙদেখুন: ২:১২৭; ২৮:৫৮তাদেরকে নানাবিধ ফলফলাদির রিযক দান করো,১৪৭১ যেন তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে।*
১৪৬৯। এ আয়াত হযরত ইবরাহীম (আ.) কর্তৃক তাঁর পুত্র ইসমাঈল ও তাঁর স্ত্রী হাজেরাকে আরবের মরুভূমিতে বসবাস করা সম্পর্কিত। ইসমাঈল তখনো শিশু যখন ইবরাহীম (আ.) ঐশী আদেশের আনুগত্যে এবং ঐশী পরিকল্পনার পূর্ণতা দানের উদ্দেশ্যে তাঁকে ও তাঁর মাতা হযরত হাজেরাকে যে অনুর্বর জনশূন্য অঞ্চলে বসবাসের জন্য এনেছিলেন, সেখানে আজ বিরাট মক্কা নগরী দণ্ডায়মান। সে সময়ে সে স্থানে জীবনের কোনো চিহ্ন এবং জীবনধারণের কোনো উপায়-উপকরণ ছিল না (বুখারী); কিন্তু আল্লাহ তা’লার পরিকল্পনা এমন যে, সেই মরু অঞ্চল আজ মানবজাতির জন্য আল্লাহ তা’লার শেষ বাণীর কর্মকাণ্ডের অপূর্ব প্রদর্শনীর ক্ষেত্রে পরিণত হয়েছে। সেই ঐশী পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমরূপে মনোনীত হয়েছিলেন হযরত ইসমাঈল (আ.)।
১৪৭০। আয়াতে উল্লিখিত ইবরাহীম (আ.)-এর দোয়া পরিপূর্ণরূপে প্রতিফলিত হয়েছিল মহানবী হযরত মুহাম্মদ ১৪৭১ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য (সা.)-এর মাধ্যমে। তাঁর আবির্ভাবের পূর্বে কেবল আরবের অধিবাসীরাই তাদের পূজার নৈবেদ্য অর্পণ করতে মক্কা আসত, কিন্তু তাঁর আবির্ভূত হবার পর বিশ্বের সকল স্থান থেকে দলে দলে লোক মক্কা যিয়ারতে আসতে শুরু করেছে।
১৪৭১। এ প্রার্থনা হযরত ইবরাহীম (আ.) এমন এক সময়ে করেছিলেন যখন মক্কার চতুর্দিকে মাইলের পর মাইল একটি তৃণও নজরে পড়ত না অথচ ভবিষ্যদ্বাণীটি বিস্ময়করভাবে পূর্ণ হয়েছে, কারণ সব মৌসুমেই উৎকৃষ্ট ফলসমূহ প্রচুর পরিমাণে মক্কায় আসে।
* ‘মাসীর’ শব্দের এ অনুবাদের জন্য ইমাম রাগেবের মুফরাদাত দ্রষ্টব্য। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য]

رَبَّنَاۤ اِنَّکَ تَعۡلَمُ مَا نُخۡفِیۡ وَمَا نُعۡلِنُ ؕ وَمَا یَخۡفٰی عَلَی اللّٰہِ مِنۡ شَیۡءٍ فِی الۡاَرۡضِ وَلَا فِی السَّمَآءِ ﴿۳۹﴾

৩৯
হে আমাদের প্রতিপালক-প্রভু! কদেখুন: ২:৭৮; ৩:৬; ২৭:৬৬আমরা যা গোপন করি এবং যা প্রকাশ করি নিশ্চয় (সবই) তুমি জানো। আর আল্লাহর কাছে পৃথিবীতেও কোনোকিছু গোপন থাকতে পারে না এবং আকাশেও না।

اَلۡحَمۡدُ لِلّٰہِ الَّذِیۡ وَہَبَ لِیۡ عَلَی الۡکِبَرِ اِسۡمٰعِیۡلَ وَاِسۡحٰقَ ؕ اِنَّ رَبِّیۡ لَسَمِیۡعُ الدُّعَآءِ ﴿۴۰﴾

৪০
সব প্রশংসা আল্লাহরই- যিনি (আমার) বার্ধক্য সত্ত্বেও আমাকে ইসমাঈল ও ইসহাককে দান করেছেন। নিশ্চয় আমার প্রতিপালক-প্রভু অনেক বেশি দোয়া গ্রহণকারী।