১৪

إبراهيم

সূরা ইবরাহীম

Ibrahim

মক্কী ৫৩ আয়াত ৭ রুকু পারা ১৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫৩ আয়াত ও ৭ রুকূ

رَبِّ اجۡعَلۡنِیۡ مُقِیۡمَ الصَّلٰوۃِ وَمِنۡ ذُرِّیَّتِیۡ ٭ۖ رَبَّنَا وَتَقَبَّلۡ دُعَآءِ ﴿۴۱﴾

৪১
খদেখুন: ২:১২৯হে আমার প্রতিপালক-প্রভু! আমাকে ও আমার বংশধরদেরকে নামায প্রতিষ্ঠাকারী বানাও। হে আমাদের প্রতিপালক-প্রভু! গদেখুন: ২:১২৮আমার এ মিনতি দয়া করে গ্রহণ করো।ঘদেখুন: ৭১:২৯

رَبَّنَا اغۡفِرۡ لِیۡ وَلِوَالِدَیَّ وَلِلۡمُؤۡمِنِیۡنَ یَوۡمَ یَقُوۡمُ الۡحِسَابُ ﴿٪۴۲﴾

৪২
হে আমাদের প্রতিপালক-প্রভু! যে-দিন হিসাবনিকাশ (অনুষ্ঠিত) হবে সে-দিন আমাকে। ও আমার পিতামাতাকে এবং মুমিনদেরকেও ক্ষমা১৪৭২ করে দিও।’
সূরা ইবরাহীম - রুকু ৬
১৪৭২। আল্লাহ তা’লার প্রেরিত নবী-রসূলগণ আল্লাহ তা’লার নিকট সর্বাবস্থায় শয়তানের প্রভাব থেকে আল্লাহ তা’লার আশ্রয়ে থাকেন। এই বাস্তব জ্ঞান থাকা সত্ত্বেও তাঁরা ক্ষমা চেয়ে আল্লাহর নিকট প্রার্থনা করেন, কারণ তাঁরা আল্লাহ তা’লার পবিত্রতা ও মহত্ত্ব এবং নিজেদের দুর্বলতা উপলব্ধি করেন। এটাই মানবীয় দুর্বলতা সম্বন্ধে বাস্তব উপলব্ধি যা তাঁদেরকে আল্লাহ তা’লার নিকট বিনীত প্রার্থনা করতে উদ্বুদ্ধ করে। আল্লাহ তা’লা যেন নিজ করুণা ও অনুকম্পায় তাঁদের দুর্বলতা ঢেকে দেন যাতে তাঁদের নিজ সত্তা সম্পূর্ণ বিলীন হয়ে আল্লাহ তা’লার সঙ্গে মিলিত হয়ে যায়।

وَلَا تَحۡسَبَنَّ اللّٰہَ غَافِلًا عَمَّا یَعۡمَلُ الظّٰلِمُوۡنَ ۬ؕ اِنَّمَا یُؤَخِّرُہُمۡ لِیَوۡمٍ تَشۡخَصُ فِیۡہِ الۡاَبۡصَارُ ﴿ۙ۴۳﴾

৪৩
আর সীমালঙ্ঘনকারীরা যা করে সে বিষয়ে তুমি আল্লাহকে আদৌ উদাসীন মনে কোরো না। তিনি তাদের কেবল সে-দিন পর্যন্ত অবকাশ দিচ্ছেন যে-দিন (আতঙ্কে) চক্ষুগুলো বিস্ফারিত হবে।

مُہۡطِعِیۡنَ مُقۡنِعِیۡ رُءُوۡسِہِمۡ لَا یَرۡتَدُّ اِلَیۡہِمۡ طَرۡفُہُمۡ ۚ وَاَفۡـِٕدَتُہُمۡ ہَوَآءٌ ﴿ؕ۴۴﴾

৪৪
তারা নিজেদের মাথা তুলে ভয়ে দৌড়াতে থাকবে। তাদের দৃষ্টি তাদের দিকে ফিরে আসবে না (অর্থাৎ কিছুই দেখতে পাবে না) এবং তাদের অন্তর হবে ভাবলেশহীন।১৪৭৩
১৪৭৩। পূর্ববর্তী এবং বর্তমান আয়াত মক্কাবাসীদের ভীতি বিহ্বলতার সুস্পষ্ট বর্ণনামূলক চিত্র যখন তারা অকস্মাৎ দেখল যে, হযরত রসূল করীম (সা.) মক্কাবাসীদের সম্পূর্ণ অজ্ঞাতে দশ হাজার সৈন্যসহ মক্কার প্রবেশ দ্বারে উপস্থিত।

وَاَنۡذِرِ النَّاسَ یَوۡمَ یَاۡتِیۡہِمُ الۡعَذَابُ فَیَقُوۡلُ الَّذِیۡنَ ظَلَمُوۡا رَبَّنَاۤ اَخِّرۡنَاۤ اِلٰۤی اَجَلٍ قَرِیۡبٍ ۙ نُّجِبۡ دَعۡوَتَکَ وَنَتَّبِعِ الرُّسُلَ ؕ اَوَلَمۡ تَکُوۡنُوۡۤا اَقۡسَمۡتُمۡ مِّنۡ قَبۡلُ مَا لَکُمۡ مِّنۡ زَوَالٍ ﴿ۙ۴۵﴾

৪৫
আর তুমি মানুষকে সে-দিন সম্পর্কে সতর্ক করো যে-দিন তাদের ওপর শাস্তি আসবে। কদেখুন: ৬৩:১১তখন যারা যুলুম করেছিল তারা বলবে, ‘হে আমাদের প্রতিপালক-প্রভু! স্বল্পকালের জন্য আমাদের অবকাশ দাও। আমরা তোমার ডাকে সাড়া দেবো এবং আমরা রসূলদের অনুসরণ করব।’ (তাদের বলা হবে,) ‘তোমাদের কোনো অধঃপতন ঘটবে না- মর্মে কি তোমরা এর পূর্বে কসম খেতে না?খদেখুন: ৩:৫৫; ৮:৩১; ১৩:৪৩; ২৭:৫১

وَّسَکَنۡتُمۡ فِیۡ مَسٰکِنِ الَّذِیۡنَ ظَلَمُوۡۤا اَنۡفُسَہُمۡ وَتَبَیَّنَ لَکُمۡ کَیۡفَ فَعَلۡنَا بِہِمۡ وَضَرَبۡنَا لَکُمُ الۡاَمۡثَالَ ﴿۴۶﴾

৪৬
আর তোমরা তাদেরই আবাসস্থলে বসবাস করছ, যারা নিজেদের প্রতি অন্যায় করেছিল। আর আমরা তাদের সাথে কেমন আচরণ করেছিলাম, তোমাদের কাছে তা স্পষ্ট হয়ে গিয়েছিল এবং তোমাদের কাছে আমরা সুস্পষ্টভাবে উপমাসমূহ বর্ণনা করেছি।’

وَقَدۡ مَکَرُوۡا مَکۡرَہُمۡ وَعِنۡدَ اللّٰہِ مَکۡرُہُمۡ ؕ وَاِنۡ کَانَ مَکۡرُہُمۡ لِتَزُوۡلَ مِنۡہُ الۡجِبَالُ ﴿۴۷﴾

৪৭
আর তারা তাদের চক্রান্ত বাস্তবায়নে সর্বশক্তি নিয়োগ করল, কিন্তু তাদের ষড়যন্ত্র পাহাড়পর্বত টলানোর মতো (শক্তিশালী) হলেও তাদের ষড়যন্ত্রের ফলাফল প্রকাশ করা ছিল আল্লাহর নিয়ন্ত্রণাধীন।১৪৭৪
১৪৭৪। আল্লাহ তা’লা তাদের ষড়যন্ত্রের বিষয় ভালোভাবেই জানেন এবং তা যত বড়োই হোক না কেন ব্যর্থ করে দেবেন।

فَلَا تَحۡسَبَنَّ اللّٰہَ مُخۡلِفَ وَعۡدِہٖ رُسُلَہٗ ؕ اِنَّ اللّٰہَ عَزِیۡزٌ ذُو انۡتِقَامٍ ﴿ؕ۴۸﴾

৪৮
গদেখুন: ৩:১৯৫; ১০:১০৪; ৫৮:২২অতএব তুমি আল্লাহকে তাঁর রসূলদের সাথে কৃত অঙ্গীকার ভঙ্গকারী বলে কখনো মনে কোরো না। নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী, কঠোর প্রতিশোধ গ্রহণকারী।

یَوۡمَ تُبَدَّلُ الۡاَرۡضُ غَیۡرَ الۡاَرۡضِ وَالسَّمٰوٰتُ وَبَرَزُوۡا لِلّٰہِ الۡوَاحِدِ الۡقَہَّارِ ﴿۴۹﴾

৪৯
(সে-দিন নিশ্চয় আসবে) যে-দিন এ পৃথিবীকে ভিন্ন এক পৃথিবীতে বদলে দেওয়া হবে এবং আকাশসমূহকেও।১৪৭৫ আর তারা এক-অদ্বিতীয় মহাপ্রতাপশালী আল্লাহর সমীপে (উপস্থিত হবার জন্য) বেরিয়ে পড়বে।
১৪৭৫। মক্কার পতনের সাথে আরবে ইসলাম প্রবল শক্তিরূপে প্রতিষ্ঠিত হলো এবং বিশ্ব এক নতুন বিশ্বের রূপধারণ করল। এর আসমান ও জমিন নবরূপে পরিবর্তিত হয়ে গেল। অর্থাৎ পুরানো সমাজব্যবস্থা সম্পূর্ণরূপে উচ্ছেদ হয়ে গেল এবং এর জায়গায় ভিন্ন এক নতুন ব্যবস্থা কায়েম হলো, এক নতুন সভ্যতা জন্মগ্রহণ করল।

وَتَـرَی الۡمُجۡرِمِیۡنَ یَوۡمَئِذٍ مُّقَرَّنِیۡنَ فِی الۡاَصۡفَادِ ﴿ۚ۵۰﴾

৫০
কদেখুন: ৩৮:৩৯আর সে-দিন তুমি অপরাধীদের শিকলাবদ্ধ অবস্থায় দেখতে পাবে।