২০

طه

সূরা তাহা

TaHa

মক্কী ১৩৬ আয়াত ৮ রুকু পারা ১৬

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৩৬ আয়াত ও ৮ রুকূ

قَالَ رَبُّنَا الَّذِیۡۤ اَعۡطٰی کُلَّ شَیۡءٍ خَلۡقَہٗ ثُمَّ ہَدٰی ﴿۵۱﴾

৫১
খদেখুন: ৮৭:৩-৪‘সে (অর্থাৎ মূসা) বলল, ‘আমাদের প্রতিপালক-প্রভু তিনিই- যিনি সবকিছুকে এর (যথাযথ) আকৃতি দিয়েছেন; এরপর সঠিক পথে পরিচালিত করেছেন।১৮২৫
১৮২৫। আয়াতের মর্ম হচ্ছে: জগতে সর্বত্র শৃঙ্খলা বিরাজমান এবং আল্লাহ তা’লা প্রত্যেক বস্তুকে বিশেষ বৈশিষ্ট্য দ্বারা বিভূষিত করেছেন, যা তার বিশেষ চাহিদা ও প্রয়োজন মোতাবেক যথোপযুক্ত এবং যার সঠিক ব্যবহারে তা পূর্ণতা লাভ করতে পারে।

قَالَ فَمَا بَالُ الۡقُرُوۡنِ الۡاُوۡلٰی ﴿۵۲﴾

৫২
সে (অর্থাৎ ফেরাউন) বলল, ‘তাহলে পূর্ববর্তী জাতিসমূহের অবস্থা কী হবে?১৮২৬
১৮২৬। পূর্ববর্তী আয়াতে উল্লিখিত ফেরাউনের প্রশ্নে হযরত মূসা (আ.)-এর উত্তর তাকে সম্পূর্ণ হতবাক করে দিয়েছিল, কাজেই ফেরাউন তার নিজের প্রশ্নের বিষয়বস্তু ছেড়ে মূসা (আ.)-এর প্রতি এক নতুন প্রশ্নের অবতারণা করল। তাঁকে জিজ্ঞেস করল, তাঁর আল্লাহ অতীতের মৃত পূর্বপুরুষদের সম্বন্ধে কিছু জানেন কি-না, অর্থাৎ তাদের কী অবস্থা যারা মূসা (আ.)-এর উপদেশাবলি থেকে উপকৃত হবার সুযোগ পায় নি। এভাবে মূসা (আ.)-এর বিরুদ্ধে পরোক্ষ ইঙ্গিত দ্বারা ফেরাউন আকস্মিকভাবে তার জাতির লোকদেরকে এ মর্মে উত্তেজিত করতে চেয়েছিল যে, মূসা কটাক্ষ করেছিলেন তাদের পূর্বপুরুষরা ঐশী পথনির্দেশকবিহীন ছিল। সুতরাং তারা ঐশী শাস্তির যোগ্য ছিল।

قَالَ عِلۡمُہَا عِنۡدَ رَبِّیۡ فِیۡ کِتٰبٍ ۚ لَا یَضِلُّ رَبِّیۡ وَلَا یَنۡسَی ﴿۫۵۳﴾

৫৩
সে বলল, ‘তাদের জ্ঞান আমার প্রতিপালক-প্রভুর কাছে এক কিতাবে সংরক্ষিত। আমার প্রতিপালক-প্রভু সঠিক পথ থেকে বিচ্যুতও হন না এবং গদেখুন: ১৯:৬৫বিস্মৃতও হন না।১৮২৭
১৮২৭। হযরত মূসা (আ.) ফেরাউনের কৌশল এড়িয়ে যাবার চালাকির দাঁতভাঙা জবাব দিয়েছেন। তিনি ফেরাউনকে বলেছিলেন, পূর্বপুরুষদের ব্যাপারে তার মাথা ঘামানো উচিত নয়। আল্লাহ তা’লা তাদের সম্বন্ধে সম্যক জ্ঞাত আছেন আর তাদের সম্পর্কে প্রত্যেক খুঁটিনাটি তাঁর জ্ঞানে সুরক্ষিত এবং বিচার দিবসে তাদের অবস্থা ও পরিস্থিতি ভেদে কর্মানুযায়ী সকলকে প্রতিফল দান করবেন।

الَّذِیۡ جَعَلَ لَکُمُ الۡاَرۡضَ مَہۡدًا وَّسَلَکَ لَکُمۡ فِیۡہَا سُبُلًا وَّاَنۡزَلَ مِنَ السَّمَآءِ مَآءً ؕ فَاَخۡرَجۡنَا بِہٖۤ اَزۡوَاجًا مِّنۡ نَّبَاتٍ شَتّٰی ﴿۵۴﴾

৫৪
ঘদেখুন: ৪৩:১১(তিনিই সেই মহান অস্তিত্ব) যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানাস্বরূপ বানিয়েছেন এবং এতে তোমাদের জন্য অনেক পথও (নির্ধারণ) করে দিয়েছেন। আর তিনি আকাশ থেকে পানি অবতীর্ণ করেছেন। এরপর এর মাধ্যমে আমরা বিভিন্ন প্রকার উদ্ভিদের জোড়া উৎপন্ন করেছি।

کُلُوۡا وَارۡعَوۡا اَنۡعَامَکُمۡ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیٰتٍ لِّاُولِی النُّہٰی ﴿٪۵۵﴾

৫৫
(অতএব) ঙদেখুন: ১০:২৫; ২৫:৫০; ৩২:২৮তোমরা খাও এবং (এতে) তোমাদের গবাদি পশু চরাও। নিশ্চয় এতে বুদ্ধিমানদের জন্য নিদর্শনাবলি রয়েছে।’
সূরা তাহা - রুকু ২

مِنۡہَا خَلَقۡنٰکُمۡ وَفِیۡہَا نُعِیۡدُکُمۡ وَمِنۡہَا نُخۡرِجُکُمۡ تَارَۃً اُخۡرٰی ﴿۵۶﴾

৫৬
কদেখুন: ৭:২৬; ৭১:১৮-১৯এ (ভূমি) থেকেই আমরা তোমাদের সৃষ্টি করেছি এবং এতেই আমরা তোমাদের ফিরিয়ে দেবো আর এ থেকেই আমরা তোমাদেরকে আবার বের করব।*
* এ আয়াতে বলা হয়েছে, এ ভূমি থেকে তোমাদের সৃষ্টি করা হয়েছে এবং এ থেকেই তোমাদের বের করা হবে। এ ব্যাপারে আপত্তি হতে পারে, আজকের যুগে যে-সব লোক মহাকাশে রকেট ইত্যাদিতে মারা যায় তাদের ক্ষেত্রে কীভাবে এ আয়াত প্রযোজ্য হতে পারে? এর উত্তর হলো, মানুষ যেখানেই যাক না কেন সে এ পৃথিবীর বায়ু, খাদ্য ইত্যাদি সাথে রাখে। আর কখনো সে এগুলো ছাড়া বাঁচতে পারে না। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

وَلَقَدۡ اَرَیۡنٰہُ اٰیٰتِنَا کُلَّہَا فَکَذَّبَ وَاَبٰی ﴿۵۷﴾

৫৭
খদেখুন: ২৭:১৩-১৫; ৪৩:৪৮-৪৯; ৭৯:২১-২২আর নিশ্চয় আমরা তাকে (অর্থাৎ ফেরাউনকে) আমাদের সকল নিদর্শন দেখিয়েছিলাম, কিন্তু সে (এগুলো) মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে ও অমান্য করেছে।গদেখুন: ২৬:৩৬ঘদেখুন: ৭:১১২-১১৩; ২৬:৩৭; ২৬:৩৯

قَالَ اَجِئۡتَنَا لِتُخۡرِجَنَا مِنۡ اَرۡضِنَا بِسِحۡرِکَ یٰمُوۡسٰی ﴿۵۸﴾

৫৮
সে বলল, ‘হে মুসা! তোমার জাদুর মাধ্যমে আমাদের দেশ থেকে আমাদেরকে বের করে দেবার জন্যই কি তুমি আমাদের কাছে এসেছ?১৮২৮
১৮২৮। এ আয়াতে ফেরাউনের সূক্ষ্ম প্রতারণাপূর্ণ পরিকল্পনার প্রতি ইঙ্গিত করা হয়েছে। সে তার জাতিকে বলেছিল, এক বিদেশী (মূসা (আ.)] মিশরে প্রবাসী হয়ে নিজের ধূর্ত কৌশলপূর্ণ পরিকল্পনা দ্বারা শাসক রাজবংশকে মিশর থেকে বিতাড়িত করার প্রচেষ্টায় লিপ্ত।

فَلَنَاۡتِیَنَّکَ بِسِحۡرٍ مِّثۡلِہٖ فَاجۡعَلۡ بَیۡنَنَا وَبَیۡنَکَ مَوۡعِدًا لَّا نُخۡلِفُہٗ نَحۡنُ وَلَاۤ اَنۡتَ مَکَانًا سُوًی ﴿۵۹﴾

৫৯
তাহলে আমরাও তোমার সামনে অবশ্যই অনুরূপ এক জাদু উপস্থাপন করব। সুতরাং আমাদের এবং তোমার জন্য এক নির্দিষ্ট সময় ও স্থান নির্ধারণ করো, যা আমরা লঙ্ঘন করব না আর তুমিও করবে না। তা (উভয়ের জন্য) হবে উপযুক্ত স্থান।’

قَالَ مَوۡعِدُکُمۡ یَوۡمُ الزِّیۡنَۃِ وَاَنۡ یُّحۡشَرَ النَّاسُ ضُحًی ﴿۶۰﴾

৬০
সে (অর্থাৎ মূসা) বলল, ‘তোমাদের (এবং আমার) জন্য নির্ধারিত সময় হলো (তোমাদের) উৎসবের দিন। আর (সেদিন) কিছুটা বেলা উঠলে লোকদের একত্র করা হোক।১৮২৯
১৮২৯। এখানে হযরত মূসা (আ.) এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মধ্যে এক কৌতূহলোদ্দীপক সাদৃশ্য দেখা যায়। হযরত মূসা (আ.) ও জাদুকরদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা (যাতে তাদেরকে সম্পূর্ণ এবং চূড়ান্ত পরাজয় বরণ করতে হয়েছিল) সংঘটিত হয়েছিল দিনের পূর্বাহ্ণে অর্থাৎ যোহরের সময়ে। নবী করীম (সা.) বিজয়ীবেশে মক্কায় প্রবেশ করেছিলেন অনুরূপ পূর্বাহ্ণে যখন আরবে কুফরী ও প্রতিমাপূজার শেষ ও চূড়ান্ত পরাজয় ঘটেছিল।