৭১

نوح

সূরা নূহ

Nooh

মক্কী ২৯ আয়াত ২ রুকু পারা ২৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২৯ আয়াত এবং ২ রুকূ

فَقُلۡتُ اسۡتَغۡفِرُوۡا رَبَّکُمۡ ؕ اِنَّہٗ کَانَ غَفَّارًا ﴿ۙ۱۱﴾

১১
খদেখুন: ১১:৪,৫৩আর আমি বলেছিলাম, ‘তোমরা তোমাদের প্রতিপালক-প্রভুর কাছে ক্ষমা চাও, কেননা তিনি পরম ক্ষমাশীল।গদেখুন: ২৩:১৩-১৫ঘদেখুন: ৬৫:১৩; ৬৭:৪

یُّرۡسِلِ السَّمَآءَ عَلَیۡکُمۡ مِّدۡرَارًا ﴿ۙ۱۲﴾

১২
তিনি তোমাদের ওপর অনবরত বর্ষণশীল মেঘ প্রেরণ করবেন।

وَّیُمۡدِدۡکُمۡ بِاَمۡوَالٍ وَّبَنِیۡنَ وَیَجۡعَلۡ لَّکُمۡ جَنّٰتٍ وَّیَجۡعَلۡ لَّکُمۡ اَنۡہٰرًا ﴿ؕ۱۳﴾

১৩
আর তিনি ধনসম্পদ ও সন্তানসন্ততি দিয়ে তোমাদের সাহায্য করবেন, তোমাদের জন্য বাগান তৈরি করবেন এবং তোমাদের জন্য নদনদী প্রবাহিত করবেন।

مَا لَکُمۡ لَا تَرۡجُوۡنَ لِلّٰہِ وَقَارًا ﴿ۚ۱۴﴾

১৪
তোমাদের কী হয়েছে যে, তোমরা আল্লাহর পক্ষ থেকে প্রজ্ঞাপূর্ণ আচরণের আশা করো না?

وَقَدۡ خَلَقَکُمۡ اَطۡوَارًا ﴿۱۵﴾

১৫
কদেখুন: ১১:৬অথচ তিনি তোমাদেরকে (ক্রমোন্নতির) বিভিন্ন পর্যায়ে সৃষ্টি করেছেন।৩১৩৩
৩১৩৩। আল্লাহ তা’লা বিভিন্ন মানুষকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক গুণাবলি, যোগ্যতা ও সামর্থ্যে ভূষিত করেছেন। মানুষের এই চিন্তা-চেতনার বিভিন্নতা ও দৈহিক গঠন গড়নের বৈচিত্র্যের ওপরই সার্বিকভাবে মানবসমাজের অস্তিত্ব, বর্ধন ও উন্নতি নির্ভরশীল। ‘আতওয়ার’ শব্দটি ‘তাওর’-এর বহুবচন। এর অর্থ সময়, অবস্থা, গুণ, পন্থা, আকৃতি, চেহারা। আয়াতটির অর্থ হলো, আল্লাহ তা’লা মানুষকে বিভিন্ন আকৃতি ও চেহারায় ভিন্ন-ভিন্ন অবস্থার মধ্যে সৃষ্টি করেছেন, বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য ও প্রবৃত্তি দিয়ে সৃষ্টি করেছেন অথবা বিবর্তনের ধারায় বিভিন্ন পর্যায়ে মানুষকে সৃষ্টি করেছেন (লেইন)।

اَلَمۡ تَرَوۡا کَیۡفَ خَلَقَ اللّٰہُ سَبۡعَ سَمٰوٰتٍ طِبَاقًا ﴿ۙ۱۶﴾

১৬
তোমরা কি লক্ষ করে দেখো নি, আল্লাহ কীভাবে স্তরে স্তরে সাত আকাশ সৃষ্টি করেছেন?

وَّجَعَلَ الۡقَمَرَ فِیۡہِنَّ نُوۡرًا وَّجَعَلَ الشَّمۡسَ سِرَاجًا ﴿۱۷﴾

১৭
আর এসবের মাঝে চাঁদকে বানিয়েছেন স্নিগ্ধোজ্জ্বল এবং সূর্যকে বানিয়েছেন এক উজ্জ্বল প্রদীপরূপে।

وَاللّٰہُ اَنۡۢبَتَکُمۡ مِّنَ الۡاَرۡضِ نَبَاتًا ﴿ۙ۱۸﴾

১৮
কদেখুন: ১০:৬; ২৫:৬২আর আল্লাহ তোমাদেরকে উদ্ভিদের ন্যায় মাটি থেকে উদ্‌গত করেছেন।

ثُمَّ یُعِیۡدُکُمۡ فِیۡہَا وَیُخۡرِجُکُمۡ اِخۡرَاجًا ﴿۱۹﴾

১৯
খদেখুন: ৭:২৬; ২০:৫৬এরপর তিনি এতে তোমাদের পুনরায় ফিরিয়ে নেবেন এবং এক বিশেষ প্রক্রিয়ায় তোমাদের উত্থিত করবেন।*
* ১৪-১৯ নম্বর আয়াতে বিভিন্ন পর্যায় অতিক্রম করে বিবর্তনের ধারায় মানবসৃষ্টির কথা বলা হয়েছে। আর যারা একথা মনে করেন, আল্লাহ তা’লা সবকিছু বর্তমানে যেভাবে আছে একবারে সেভাবেই সৃষ্টি করে দিয়েছেন তারা আল্লাহর তা’লার গাম্ভীর্যপূর্ণ সত্তা হওয়াটা অস্বীকার করে, কেননা প্রজ্ঞাপূর্ণ সত্তা অস্থিরতায় ভোগেন না। তিনি সবকিছুকে বিভিন্ন পর্যায়ে উন্নতি দান করে পূর্ণতায় নিয়ে যান। এভাবেই খোদা তা’লা আকাশসমূহও পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন। এসব আয়াতের শেষে বলা হয়েছে, ‘আম্বাতাকুম মিনাল আরযি নাবাতান’ (অর্থ: আল্লাহ তোমাদেরকে উদ্ভিদের ন্যায় মাটি থেকে উদ্‌গত করেছেন)। এটি কেবল বান্ধারা নয়, বরং বাস্তবিকপক্ষে মানবসৃষ্টিকে এরূপ এক পর্যায়ের ৩১৩৪ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য মধ্য দিয়ে অতিক্রম করতে হয়েছে যে, সে কেবল উদ্ভিদের আকারে ছিল। অন্য এক আয়াতে এ দৃশ্যপট এভাবে উপস্থাপন করা হয়েছে, ‘লাম ইয়াকুন শাইয়‍্যাম মাযকুরা’ (৭৬:২) সে (অর্থাৎ মানুষ) উল্লেখ করার মতো কিছুই ছিল না। এতে এক সূক্ষ্ম ইঙ্গিত এদিকেও করা হয়েছে, মানবসৃষ্টি যখন উদ্ভিদ-পর্যায় অতিক্রম করছিল তখন তার মাঝে বলার বা শোনার যোগ্যতাও সৃষ্টি হয় নি। মানুষের সেই উদ্ভিদ-পর্যায়ের জীবন সম্পূর্ণরূপে তমসাচ্ছন্ন ছিল। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

وَاللّٰہُ جَعَلَ لَکُمُ الۡاَرۡضَ بِسَاطًا ﴿ۙ۲۰﴾

২০
গদেখুন: ৭:২৬; ২০:৫৬আর আল্লাহ তোমাদের জন্য পৃথিবীকে অনুভূমিক-বিস্তৃত করে বানিয়েছেন।