৭১

نوح

সূরা নূহ

Nooh

মক্কী ২৯ আয়াত ২ রুকু পারা ২৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২৯ আয়াত এবং ২ রুকূ

لِّتَسۡلُکُوۡا مِنۡہَا سُبُلًا فِجَاجًا ﴿٪۲۱﴾

২১
ঘদেখুন: ৬৭:১৬; ৭৮:৭; ৬৭:১৬যেন তোমরা এর প্রশস্ত পথসমূহে চলাচল করতে পারো’।”
সূরা নূহ - রুকু ১

قَالَ نُوۡحٌ رَّبِّ اِنَّہُمۡ عَصَوۡنِیۡ وَاتَّبَعُوۡا مَنۡ لَّمۡ یَزِدۡہُ مَالُہٗ وَوَلَدُہٗۤ اِلَّا خَسَارًا ﴿ۚ۲۲﴾

২২
নূহ বলল, চদেখুন: ৩৮:৭হে আমার প্রতিপালক-প্রভু! তারা অবশ্যই আমার অবাধ্যতা করেছে এবং তারা সেই ব্যক্তির অনুসরণ করেছে, যার ধনসম্পদ ও সন্তানসন্ততি কেবল (তার) ক্ষতিসাধন করেছে।

وَمَکَرُوۡا مَکۡرًا کُبَّارًا ﴿ۚ۲۳﴾

২৩
আর তারা অনেক বড়ো ষড়যন্ত্র করেছে।

وَقَالُوۡا لَا تَذَرُنَّ اٰلِہَتَکُمۡ وَلَا تَذَرُنَّ وَدًّا وَّلَا سُوَاعًا ۬ۙ وَّلَا یَغُوۡثَ وَیَعُوۡقَ وَنَسۡرًا ﴿ۚ۲۴﴾

২৪
আর তারা বলেছে, চদেখুন: ‘তোমরা তোমাদের উপাস্যদের কখনো পরিত্যাগ কোরো না। আর ওয়াদ, সুওয়াআ, ইয়াগূস, ইয়াউক এবং নাসরকেও পরিত্যাগ কোরো না।৩১৩৪
৩১৩৪। ‘ওয়াদ’ একটি প্রতিমার নাম, যাকে দুমাতুল জান্দালের বনু কালব জাতি পূজা করত। এটি পুরুষশক্তির প্রতিভূ হিসাবে পুরুষাকৃতির মূর্তি ছিল। ‘সুওয়াআ’ বনু হুযায়ল গোত্রের প্রতিমা ছিল। এটি স্ত্রী-সৌন্দর্যের প্রতিভূ হিসাবে ছিল স্ত্রী আকৃতির মূর্তি। মুরাদ গোত্রের উপাস্য মূর্তি ছিল ‘ইয়াগূস’। আর হামদান গোত্রের পূজ্য ছিল ঘোড়াকৃতির ‘ইয়াউক’। যুল-কিলা উপজাতির উপাস্য দেবতা ছিল ‘নাসর’, এর আকৃতি ছিল ঈগল পাখি বা শকুনের মতো। এটা ছিল দীর্ঘ জীবন বা অন্তর্দৃষ্টির প্রতীক। নূহ (আ.)-এর জাতি ছিল সর্বাংশে মূর্তিপূজারি। তাদের বহু প্রতিমা ছিল, কিন্তু যে পাঁচটির নাম এ আয়াতে বর্ণিত হয়েছে, এগুলোই ছিল সর্বাধিক প্রসিদ্ধ ও জনপ্রিয়। কয়েকশ শতাব্দীর পর আরবরাও ইরাক থেকে এগুলোকে নিজেদের দেশে নিয়ে আসে বলে মনে হয়। আরবদের প্রধান প্রতিমাগুলো ছিল লাত, মানাত এবং উযযা। তাদের সর্বাপেক্ষা প্রসিদ্ধ মূর্তি ‘হুবল’-কে আমীর বিন লোহাই সিরিয়া থেকে এনেছিল। এ-ও সম্ভব যে, আরবরা তাদের দেবদেবীর নামকে নূহ (আ.)-এর জাতির প্রতিমাগুলোর নামে আখ্যায়িত করেছিল। আরব জাতি ও নূহ (আ.)-এর জাতি পরস্পরের প্রতিবেশী। তাদের মধ্যে সাধারণ সংস্রব ও যোগাযোগ ছিল। অতএব এটা অসম্ভব বা অযৌক্তিক নয় যে, দুটি প্রতিবেশী পৌত্তলিক জাতির প্রতিমাগুলোর নাম একই ধরনের ছিল।

وَقَدۡ اَضَلُّوۡا کَثِیۡرًا ۬ۚ وَلَا تَزِدِ الظّٰلِمِیۡنَ اِلَّا ضَلٰلًا ﴿۲۵﴾

২৫
আর তারা অনেককে পথভ্রষ্ট করেছে। আর তুমি সীমালঙ্ঘনকারীদের কেবল ব্যর্থতারই সম্মুখীন করো।”কদেখুন: ১৪:৩৭খদেখুন: ২১:৭৮; ২৬:১২১; ৩৭:৮৩

مِمَّا خَطِیۡٓــٰٔتِہِمۡ اُغۡرِقُوۡا فَاُدۡخِلُوۡا نَارًا ۬ۙ فَلَمۡ یَجِدُوۡا لَہُمۡ مِّنۡ دُوۡنِ اللّٰہِ اَنۡصَارًا ﴿۲۶﴾

২৬
তাদের পাপের কারণে তাদেরকে ডুবিয়ে দেওয়া হলো, এরপর আগুনে প্রবেশ করানো হলো। অতএব তারা আল্লাহর বিরুদ্ধে নিজেদের জন্য কোনো সাহায্যকারী পেল না।

وَقَالَ نُوۡحٌ رَّبِّ لَا تَذَرۡ عَلَی الۡاَرۡضِ مِنَ الۡکٰفِرِیۡنَ دَیَّارًا ﴿۲۷﴾

২৭
আর নূহ বলল, ‘হে আমার প্রতিপালক- প্রভু! ভূপৃষ্ঠে কাফিরদের কোনো গৃহবাসীকেই তুমি রেহাই দিও না।

اِنَّکَ اِنۡ تَذَرۡہُمۡ یُضِلُّوۡا عِبَادَکَ وَلَا یَلِدُوۡۤا اِلَّا فَاجِرًا کَفَّارًا ﴿۲۸﴾

২৮
তুমি তাদেরকে রেহাই দিলে নিশ্চয় তারা তোমার বান্দাদের পথভ্রষ্ট করবে এবং তারা কেবল পাপাচারী (ও) চরম অকৃতজ্ঞদেরই জন্ম দেবে।

رَبِّ اغۡفِرۡ لِیۡ وَلِوَالِدَیَّ وَلِمَنۡ دَخَلَ بَیۡتِیَ مُؤۡمِنًا وَّلِلۡمُؤۡمِنِیۡنَ وَالۡمُؤۡمِنٰتِ ؕ وَلَا تَزِدِ الظّٰلِمِیۡنَ اِلَّا تَبَارًا ﴿٪۲۹﴾

২৯
হে আমার প্রতিপালক-প্রভু! তুমি আমাকে ও আমার পিতামাতাকে এবং যে মুমিন অবস্থায় আমার গৃহে প্রবেশ করে তাকে আর সকল মুমিন পুরুষ ও মুমিন নারীকে ক্ষমা করো। আর তুমি যালিমদের জন্য কেবল ধ্বংসই অবধারিত করো।৩১৩৫কদেখুন: ১৪:৪২
সূরা নূহ - রুকু ২
৩১৩৫। আল্লাহর নবীগণ দয়া ও করুণায় ভরপুর হয়ে থাকেন। তাঁরা প্রত্যেকেই করুণাসিন্ধু। নূহ (আ.)-এর এ প্রার্থনা থেকে বুঝা যায়, তাঁর বিরোধিতা ও শত্রুতা দীর্ঘকালব্যাপী চলেছিল। ক্রমাগত বহুদিন ধরে তিনি অবহেলিত ও নির্যাতিত হয়েছিলেন। তিনি তাদেরকে সঠিক পথে আনার জন্য যুগব্যাপী অধ্যবসায় সহকারে চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু তাঁর সকল চেষ্টাই অরণ্যে রোদনে পরিণত হলো। তাঁর অল্পসংখ্যক অনুসারীদের সাথে আর দু-একজনেরও যোগদানের সম্ভাবনা যখন থাকল না এবং এরাও চরম অত্যাচার ও নির্যাতনের শিকারে পরিণত হলো, তদুপরি অবিশ্বাসীদের দুষ্কৃতির পরিধি যখন সকল সীমা ছাড়িয়ে গেল তখন অবস্থা এতই ভয়াবহ রূপধারণ করল যে, নূহ (আ.)-এর মতো দয়ার্দ্র-হৃদয় ব্যক্তিও তাদের জন্য বদদোয়া করতে বাধ্য হলেন। অবশ্য এরূপ একই অবস্থায় নবী করীম (সা.) তাঁর শত্রুদের প্রতি যে অতুলনীয় মহানুভবতা ও অসামান্য ধৈর্য প্রদর্শন করেছিলেন তা জাগতিক জীবনে কল্পনাতীত ছিল। উহুদের যুদ্ধে যখন তাঁর (সা.) দাঁত ভেঙে গেল এবং জখমে শরীর ভরে গেল, সারা দেহ রক্তে রঞ্জিত হয়ে গেল তখন সেই চরম অবস্থায় তাঁর মুখ থেকে যে কথাগুলো স্বতঃস্ফূর্তভাবে বের হয়ে এসেছিল তা ছিল: “যে জাতি তাদের প্রতি সমাগত নবীকে জখম করেছে এবং তাঁর মুখমণ্ডলকে রক্তাক্ত করেছে শুধু এ কারণে যে, তিনি তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করেন, সে জাতি কী করে পরিত্রাণ লাভ করবে! হে আমার প্রতিপালক-প্রভু! আমার জাতিকে তুমি ক্ষমা করো, তারা কী করছে তারা তা জানে না।” (যুরকানী এবং হিশাম)।