الجن
Al-Jinn
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২৯ আয়াত এবং ২ রুকূ
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
সাধারণভাবে মনে করা হয়ে থাকে, এ সূরাটি হযরত নবী করীম (সা.)-এর তায়েফ শহর থেকে প্রত্যাবর্তনের পর পরই অবতীর্ণ হয়েছিল। সুদীর্ঘকাল মক্কায় প্রচারকাজ চালানোর পরও যখন মক্কাবাসীদের পক্ষ থেকে হাসিবিদ্রুপ, বিরোধিতা ও অত্যাচার ছাড়া আর কিছুই পেলেন না, তখন মক্কাবাসীদের ব্যাপারে কিছুটা হতাশাগ্রস্ত হয়ে নবী করীম (সা.) ঐশীবাণী প্রচারের উদ্দেশ্যে তায়েফ গমন করেন। মহানবী (সা.)-এর তায়েফ গমন, হিজরতের মাত্র দুই বছর পূর্বে ঘটেছিল। অনেকের মতে, এ সূরা যদি সূরা আহকাফ-এ (৪৬:৩০-৩৩) বর্ণিত ঘটনা থেকে স্বতন্ত্র কোনো ঘটনার সাথে সম্পৃক্ত হয় তাহলে এর অবতরণের সময় আরো পূর্বেই নির্ধারণ করতে হবে। সূরার প্রসঙ্গ ও বিষয়বস্তু শেষোক্ত অভিমতের বেশ সহায়তা ও সমর্থন যোগায়। পূর্ববর্তী সূরাতে বর্ণিত হয়েছে, নূহ (আ.)-এর জীবনব্যাপী প্রচারের ফলে তাঁকে কেবল মানুষের ঘৃণা ও বিদ্রূপই কুড়াতে হয়েছে। মাত্র গুটি কতক লোক, যারা তাঁর আত্মীয়স্বজন ছিল না, তাঁকে মেনেছিল। তাঁর পুত্র ও স্ত্রী পর্যন্ত তাঁর বিরোধীদের অন্তর্গত ছিল। মহানবী (সা.) ও নূহ (আ.)-এর অবস্থার সাদৃশ্য দেখাতে গিয়ে বলা হয়েছে, এক দল জিন, যাদেরকে রসূলুল্লাহ (সা.) পূর্বে মোটেই জানতেন না, তারা তাঁর কাছে এলো, কুরআন শুনল এবং ঈমান আনল। এই জিন লোকগুলোর বিশ্বাস, ধর্মীয় মতবাদ, আচারাচরণ এবং জীবননীতি সম্বন্ধে দীর্ঘ আলোচনা স্থান পেয়েছে এ সূরাতে। সূরাটি অত্যন্ত জোরের সাথে ঘোষণা করছে, আল্লাহ তা’লার এ প্রেরিত বাণীকে (অর্থাৎ কুরআনকে) কোনো প্রকার রদবদল বা পরিবর্তন করা কিংবা এতে প্রক্ষেপণ বা সংমিশ্রণ ঘটানো কারো পক্ষে কখনো সম্ভব হবে না। কারণ ঐশী নিরাপত্তাবাহিনী কর্তৃক এ মহামূল্য সম্পদকে সর্বদা পাহারায় রাখা হচ্ছে। শেষ পর্যায়ে বলা হয়েছে, যখনই আল্লাহ কর্তৃক প্রেরিত শিক্ষক তথা নবী ও সংস্কারক আগমন করে মানুষকে আল্লাহর পথে আসার আহ্বান জানান, অন্ধকারের শক্তিসমূহ তখনই তাঁর টুটি চেপে ধরতে চায়। কুচক্রীদের এ ষড়যন্ত্রের বেড়াজালকে ছিন্ন করে অসীম সাহস বুকে নিয়ে আল্লাহর শিক্ষকগণ স্বীয় কাজে অগ্রসর হতে থাকেন। নবীর প্রচারিত বাণী যে আল্লাহর কাছ থেকেই প্রাপ্ত বাণী, এর অকাট্য প্রমাণ হলো, ভবিষ্যতে সংঘটিতব্য এমন বিরাট বিরাট বিশ্ব-ঘটনাপ্রবাহের কথা এ বাণীতে স্থান পায়, যা মানুষের জ্ঞানের পরিধিতে ধরা পড়ে না এবং শেষ পর্যন্ত নবী তাঁর বাণী পৌঁছানোর কাজে কৃতকার্য তো হনই, তাঁর উদ্দেশ্যও পূর্ণ হয়- একথা বলে সূরাটি সমাপ্ত হয়েছে।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
قُلۡ اُوۡحِیَ اِلَیَّ اَنَّہُ اسۡتَمَعَ نَفَرٌ مِّنَ الۡجِنِّ فَقَالُوۡۤا اِنَّا سَمِعۡنَا قُرۡاٰنًا عَجَبًا ۙ﴿۲﴾
یَّہۡدِیۡۤ اِلَی الرُّشۡدِ فَاٰمَنَّا بِہٖ ؕ وَلَنۡ نُّشۡرِکَ بِرَبِّنَاۤ اَحَدًا ۙ﴿۳﴾
وَّاَنَّہٗ تَعٰلٰی جَدُّ رَبِّنَا مَا اتَّخَذَ صَاحِبَۃً وَّلَا وَلَدًا ۙ﴿۴﴾
وَّاَنَّہٗ کَانَ یَقُوۡلُ سَفِیۡہُنَا عَلَی اللّٰہِ شَطَطًا ۙ﴿۵﴾
وَّاَنَّا ظَنَنَّاۤ اَنۡ لَّنۡ تَقُوۡلَ الۡاِنۡسُ وَالۡجِنُّ عَلَی اللّٰہِ کَذِبًا ۙ﴿۶﴾
وَّاَنَّہٗ کَانَ رِجَالٌ مِّنَ الۡاِنۡسِ یَعُوۡذُوۡنَ بِرِجَالٍ مِّنَ الۡجِنِّ فَزَادُوۡہُمۡ رَہَقًا ۙ﴿۷﴾
وَّاَنَّہُمۡ ظَنُّوۡا کَمَا ظَنَنۡتُمۡ اَنۡ لَّنۡ یَّبۡعَثَ اللّٰہُ اَحَدًا ۙ﴿۸﴾
وَّاَنَّا لَمَسۡنَا السَّمَآءَ فَوَجَدۡنٰہَا مُلِئَتۡ حَرَسًا شَدِیۡدًا وَّشُہُبًا ۙ﴿۹﴾
وَّاَنَّا کُنَّا نَقۡعُدُ مِنۡہَا مَقَاعِدَ لِلسَّمۡعِ ؕ فَمَنۡ یَّسۡتَمِعِ الۡاٰنَ یَجِدۡ لَہٗ شِہَابًا رَّصَدًا ۙ﴿۱۰﴾