৭৩

المزمل

সূরা আল-মুযযাম্মিল

Al-Muzzammil

মক্কী ২১ আয়াত ২ রুকু পারা ২৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২১ আয়াত এবং ২ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।কদেখুন: ১:১খদেখুন: ১৭:১০৭; ২৫:৩৩

یٰۤاَیُّہَا الۡمُزَّمِّلُ ۙ﴿۲﴾

২
হে (আপাদমস্তক) চাদরাবৃত ব্যক্তি!৩১৫০
৩১৫০। ‘যামালাহু’ অর্থ সে তাকে পিঠের পেছনে বহন করল। ‘যাম্মালা’-এর অন্য অর্থ সে তাড়াতাড়ি দৌড়ে চলল। ‘তাযাম্মালা’, ‘ইযযাম্মালা’, ‘ইযদামালা’ এ শব্দগুলোর অর্থ: সে নিজেকে চাদরে জড়ালো, সে বোঝা বহন করে চলল। ‘মুযযাম্মিল’ (বা মুতাযাম্মিল) অর্থ বস্ত্রাবৃত (কম্বল জড়ানো) লোক যার ওপর হাজারো দায়িত্বের বোঝা (আকরাব, কাদীর, মাআনী)। হেরা পর্বতগুহায় আল্লাহর ফেরেশতা তাঁর কাছে ‘বাণী’ নিয়ে এলে মহানবী (সা.) এই নতুন আধ্যাত্মিক অভিজ্ঞতায় ভীত হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরলেন। এ ভীতিবিহ্বলতা খুবই স্বাভাবিক ছিল, কেননা অভিজ্ঞতাটা ছিল একেবারেই অভিনব ও অসাধারণ। বাড়ি পৌছে তিনি তাঁকে বড়ো কাপড়ে আচ্ছাদিত করে দিতে অনুরোধ করলেন। বস্ত্রাবৃতকরণের মধ্যে যেহেতু জোড়া দেওয়া ও একত্রীকরণ নিহিত আছে সেহেতু এ আয়াতের অর্থ এরূপও হতে পারে, “ওহে ব্যক্তি! বিশ্বের সকল জাতিকে পরস্পর সংযুক্ত করে এক পতাকাতলে একত্র করতে তুমি নিয়োগপ্রাপ্ত হয়েছ”। হাদীসে মহানবী (সা.)-কে ‘হাশের’ বলা হয়েছে। ‘হাশের’ অর্থ বিশ্ববাসীকে সংযোজনকারী ও সমবেতকারী (বুখারী)। এ আয়াতের আরো তাৎপর্য আছেঃ (১) মহানবী (সা.) এমনই এক ব্যক্তি যাঁকে মহান উদ্দেশ্য পূর্ণ করার জন্য মানবজাতিকে জাগিয়ে তুলতে হবে। আর এ এক সুদীর্ঘ পথ, যা অতিক্রম করতে সুদীর্ঘ সময়ের প্রয়োজন। অতএব তাঁকে দ্রুতপদে চলতে হবে কঠোর পরিশ্রমের সাথে, অবিশ্রান্তভাবে দ্রুতগতিতে কাজ করে যেতে হবে। (২) তিনি এক অনন্যসাধারণ ব্যক্তি, যাঁকে অসামান্য বোঝা বহন করতে হবে- বিশ্বমানবের ঘরে ঘরে তাঁকে ঐশীবাণীর গুরুভার বহনের বিরাট দায়িত্ব সম্পাদন করতে হবে। মহানবী (সা.)-কে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে, তাঁকে আল্লাহভক্ত এক বিরাট সম্প্রদায় তৈরি করতে হবে, যারা তাঁরই মহান আদর্শ ও প্রেরণায় অনুপ্রাণিত হয়ে ইসলামের বাণীকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে তাঁকে (সা.) সাহায্য করবে। এ কষ্টসাধ্য কর্তব্য ও গুরুদায়িত্বের প্রতিই এখানে ইঙ্গিত করা হয়েছে, লম্বা ও মোটা কাপড়ে আচ্ছাদিত হবার প্রতি নয়।

قُمِ الَّیۡلَ اِلَّا قَلِیۡلًا ۙ﴿۳﴾

৩
তুমি রাতের কিছু অংশ ছাড়া (বাকি সময়টাতে ইবাদতের জন্য) দণ্ডায়মান হও।

نِّصۡفَہٗۤ اَوِ انۡقُصۡ مِنۡہُ قَلِیۡلًا ۙ﴿۴﴾

৪
এর অর্ধেক অথবা তা থেকে কিছু (সময়) কমিয়ে নাও,

اَوۡ زِدۡ عَلَیۡہِ وَرَتِّلِ الۡقُرۡاٰنَ تَرۡتِیۡلًا ؕ﴿۵﴾

৫
অথবা এর চেয়ে (কিছুটা সময়) বৃদ্ধি করো। আর তুমি শুদ্ধরূপে (ও) সুললিত কন্ঠে কুরআন পড়ো।

اِنَّا سَنُلۡقِیۡ عَلَیۡکَ قَوۡلًا ثَقِیۡلًا ﴿۶﴾

৬
আমরা তোমার ওপর নিশ্চয় এক গুরুভার বাণী অবতীর্ণ করব।৩১৫১
৩১৫১। ‘গুরুভার বাণী’ দ্বারা কুরআনের মহান ও বৈপ্লবিক শিক্ষাকে বুঝিয়েছে, কেননা এ এতই ভারী ও গুরুত্ববহ যে, এর পরিবর্তন বা স্থানান্তর সম্ভব নয়। কুরআনের একটি শব্দ বা অক্ষর সংশোধিত বা পরিবর্তিত হবার নয়। বিভিন্ন স্থলে বর্ণিত একটি হাদীসে আছে, যখনই মহানবী (সা.)-এর নিকট ‘ওহী’ আসত তখনই তিনি ভীষণ বিহ্বল অবস্থাপ্রাপ্ত হতেন, তাঁর এমনই এক অস্বাভাবিক অনুভূতি হতো যে, অতিরিক্ত শীতের দিনেও ঘামের বড়ো বড়ো ফোঁটা কপাল বেয়ে পড়ত এবং তিনি নিজের শরীরকে ভারী বোঝার মতো অনুভব করতেন (বুখারী)। কুরআনের ঐশীবাণী ‘গুরুভার’ হবার কারণেই নবী করীম (সা.)-এর ইন্দ্রিয়সমূহে তার প্রভাব এভাবে দেখা দিত।

اِنَّ نَاشِئَۃَ الَّیۡلِ ہِیَ اَشَدُّ وَطۡاً وَّاَقۡوَمُ قِیۡلًا ؕ﴿۷﴾

৭
নিশ্চয় (ইবাদতের উদ্দেশ্যে) রাত জাগা প্রবৃত্তি দমনে অধিক কার্যকর আর কথায় অধিক প্রভাবসঞ্চারী।৩১৫২
৩১৫২। নিশীথ রাতে জেগে নামায, দোয়া ইত্যাদি আত্মশুদ্ধির সাধনা করলে রিপু ও কুপ্রবৃত্তিসমূহ দমন হয় এবং তা নিজের আত্মাকে নিয়ন্ত্রণে রাখতে কার্যকরভাবে সাহায্য করে। আল্লাহর পবিত্র বান্দাদের সবারই এ একই অভিজ্ঞতা যে, আধ্যাত্মিক উন্নতির জন্য নিশীথ রাতের দোয়া ও নামাযের মতো এত কার্যকর পন্থা আর কিছু নাই। গভীর রাতের নীরব-নিভৃত অবস্থায় এক নিগূঢ় প্রশান্তি বিরাজ করতে থাকে। সেই নিস্তব্ধ-নীরবতায় মানুষ একাকী তাঁর স্রষ্টার সঙ্গ লাভ করার মহাসুযোগ প্রাপ্ত হয়। তার আত্মা ঐশী আলোকে আলোকিত ও সমুজ্জ্বল হয়ে ওঠে এবং সেই আলো সে পরে অন্যের কাছে বিলানোরও সুযোগ পায়। এ সময়টা ব্যক্তির চারিত্রিক শক্তি অর্জনের পক্ষে এবং নিজের কথাবার্তাকে যুক্তিপূর্ণ, সার্থক ও প্রভাববিস্তারী করে তোলার পক্ষে বড়োই উপযোগী। সফল বাশক্তি ও অদম্য কর্মক্ষমতা এমনই দুটি গুণ যা ধর্মসংস্কারকের জন্য অপরিহার্য। জাগরিত রাতের প্রার্থনা এই দুটি শক্তিকে (তথা গুণকে) জাগিয়ে তোলে। এর দ্বারা স্বীয় মনের ওপর, স্বীয় জিহ্বার ওপর নিয়ন্ত্রণ লাভের মাধ্যমে সবকিছুর ওপর নিয়ন্ত্রণ অর্জিত হয়।

اِنَّ لَکَ فِی النَّہَارِ سَبۡحًا طَوِیۡلًا ؕ﴿۸﴾

৮
নিশ্চয় দিনের বেলায় তোমার অনেক কর্মব্যস্ততা থাকে।৩১৫৩
৩১৫৩। এ আয়াত নবী করীম (সা.)-এর শতমুখী কর্তব্যের প্রতি অঙ্গুলি নির্দেশ করছে, যা তিনি দ্রুততার সাথে, খুশিমনে সম্পাদন করতেন। ‘সাবহান’ শব্দটির মধ্যেই এ অর্থ নিহিত (লেইন)।

وَاذۡکُرِ اسۡمَ رَبِّکَ وَتَبَتَّلۡ اِلَیۡہِ تَبۡتِیۡلًا ؕ﴿۹﴾

৯
অতএব তুমি তোমার প্রতিপালক-প্রভুর নাম স্মরণ করো আর অন্য সবাইকে বাদ দিয়ে সম্পূর্ণভাবে তাঁর প্রতি নিবেদিত হও।

رَبُّ الۡمَشۡرِقِ وَالۡمَغۡرِبِ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ فَاتَّخِذۡہُ وَکِیۡلًا ﴿۱۰﴾

১০
কদেখুন: ২৬:২৯; ৩৭:৬তিনি পূর্ব ও পশ্চিমের প্রতিপালক-প্রভু। তিনি ছাড়া কোনো উপাস্য নাই। অতএব তুমি তাঁকেই কার্যনির্বাহক হিসাবে অবলম্বন করো।