المدثر
Al-Muddaththir
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫৭ আয়াত এবং ২ রুকূ
অবতীর্ণ হবার সময়, প্রসঙ্গ ও বিষয়বস্তু
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
মক্কায় অবতীর্ণ সূরাগুলোর প্রথম দুই-তিনটির মধ্যে যে একটি, সে ব্যাপারে সকলেই একমত। এ সূরা ও পূর্ববর্তী সূরা (আল-মুযযাম্মিল) ‘যমজ’ সূরা বলে মনে হয়। এ দুটি সূরা প্রায় একই সময়ে অবতীর্ণ হয় এবং বিষয় ও ভাষার দিক থেকেও এরা প্রায় অনুরূপ। বস্তুত এ সূরাটি বিষয়বস্তুর দিক থেকে পূর্ব সূরাটির সম্পূরক। পূর্ব সূরার নিবেদিত চিত্তে প্রার্থনাকারী ‘মুযযাম্মিল’ আধ্যাত্মিক পরিপূর্ণতার প্রস্তুতি সম্পন্ন করে এখন এ সূরার ‘মুদ্দাসসির’-এর ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন, যিনি এই নামের গুণে পাপপঙ্কিলতা দূরীভূত করবেন, সকল অশুভসম্পন্ন শক্তিকে পরাভূত করে মানবকে শৃঙ্খলমুক্ত করবেন, কুপথগামীর জন্য সতর্ককারী হবেন, সুপথগামীর পথপ্রদর্শক হবেন এবং সত্যান্বেষীদের নেতৃত্ব দান করবেন। এ সময় থেকে মহানবী (সা.)-এর জীবন আর তাঁর জীবন রইল না। এ জীবন আল্লাহর কাছে উৎসর্গীকৃত, সমর্পিত জীবন হয়ে গেল। এখন থেকে অপমান, বিরোধিতা, শত্রুতা ও অত্যাচার সত্ত্বেও তিনি ঐশীবাণী প্রচারের উদ্দেশ্য পূরণের কাজে দৃঢ়ভাবে আত্মনিয়োগ করলেন। সূরাটি নবী করীম (সা.)-এর ওপর একটি নির্দেশ দানের মাধ্যমে শুরু হয়েছে, যার মর্ম হলো: দৃঢ়তার সাথে দাঁড়াও, যে সত্য তোমাকে প্রদান করা হয়েছে তা প্রচার করো ও প্রকাশ্যে ঘোষণা করো। যারা এই সত্যকে প্রত্যাখ্যান করবে- ধনসম্পদ, মান, যশ ও শক্তিসামর্থ্যে যাদেরকে আধ্যাত্মিকভাবে অন্ধ-বধির করে রেখেছে, তাদেরকে সতর্ক করে দাও, তারা এ কারণে শাস্তি পাবে যে, তারা আল্লাহর ইবাদত করে নি, অনাহারী দরিদ্রকে অন্ন দান করে নি, বরং তারা রং-তামাশা, আমোদ-প্রমোদ ও বাজে কাজ করে দিন কাটিয়েছে। সূরাটির শেষ পর্যায়ে বলা হয়েছে, কুরআন উপদেশবাণীতে পরিপূর্ণ একটি স্মারকগ্রন্থ। এর কল্যাণবাণী যারা গ্রহণ করে তারা নিজেদের আত্মার মঙ্গলের জন্যই তা করে এবং যে একে প্রত্যাখ্যান করে সে নিজেরই অমঙ্গল ডেকে আনে।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
یٰۤاَیُّہَا الۡمُدَّثِّرُ ۙ﴿۲﴾
وَثِیَابَکَ فَطَہِّرۡ ۪﴿ۙ۵﴾
وَالرُّجۡزَ فَاہۡجُرۡ ۪﴿ۙ۶﴾
فَاِذَا نُقِرَ فِی النَّاقُوۡرِ ۙ﴿۹﴾