৭৪

المدثر

সূরা আল-মুদ্দাসসির

Al-Muddaththir

মক্কী ৫৭ আয়াত ২ রুকু পারা ২৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫৭ আয়াত এবং ২ রুকূ

ثُمَّ قُتِلَ کَیۡفَ قَدَّرَ ﴿ۙ۲۱﴾

২১
পুনরায় সে ধ্বংস হোক!৩১৬৭ সে কীরূপ (ভ্রান্ত) অনুমান করল!
৩১৬৭। এ অভিশাপ-বাক্যটি বিশেষভাবে ওয়ালিদ বিন মুগীরার জন্য ব্যবহৃত হয়েছে। পদে পদে তার বিপদ ও ধ্বংস আসতে লাগল। তার তিন পুত্র ওয়ালিদ, খালিদ ও হিশাম ইসলাম গ্রহণ করল এবং অন্যান্যরা তার চোখের সামনেই ধ্বংস হয়ে গেল। সে আর্থিক দিক দিয়ে এতই ক্ষতিগ্রস্ত হয়ে গেল যে, শেষ পর্যন্ত দারিদ্র্যের কশাঘাতে লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করল।

ثُمَّ نَظَرَ ﴿ۙ۲۲﴾

২২
অতঃপর সে তাকিয়ে দেখল।

ثُمَّ عَبَسَ وَبَسَرَ ﴿ۙ۲۳﴾

২৩
এরপর সে ভ্রু কুঁচকালো এবং মুখ বিকৃত করল।৩১৬৮
৩১৬৮। ওয়ালিদকে যখন কুরআন পাঠ করে শোনানো হলো তখন সে বিরক্ত হয়ে ভ্রুকুঞ্চিত করল এবং ক্রোধ প্রকাশ করে চলে গেল।

ثُمَّ اَدۡبَرَ وَاسۡتَکۡبَرَ ﴿ۙ۲۴﴾

২৪
এরপর সে পৃষ্ঠপ্রদর্শন করল এবং অহংকার করল।

فَقَالَ اِنۡ ہٰذَاۤ اِلَّا سِحۡرٌ یُّؤۡثَرُ ﴿ۙ۲۵﴾

২৫
আর (সে) বলল, খদেখুন: ৩৪:৪৪; ৩৭:১৬‘এ তো কেবল এক জাদু যা (পূর্ববর্তীদের নিকট থেকে) অনুকরণ করা হচ্ছে।

اِنۡ ہٰذَاۤ اِلَّا قَوۡلُ الۡبَشَرِ ﴿ؕ۲۶﴾

২৬
এ তো কেবল এক মানুষের কথা।’

سَاُصۡلِیۡہِ سَقَرَ ﴿۲۷﴾

২৭
গদেখুন: ৩৭:২৪আমরা তাকে অচিরেই ‘সাকার’-এ নিক্ষেপ করব।

وَمَاۤ اَدۡرٰٮکَ مَا سَقَرُ ﴿ؕ۲۸﴾

২৮
আর তোমাকে কীসে অবহিত করবে, সেই ‘সাকার’ কী?

لَا تُبۡقِیۡ وَلَا تَذَرُ ﴿ۚ۲۹﴾

২৯
এটি কিছুই অবশিষ্ট রাখে না আর (পিছুও) ছাড়ে না।

لَوَّاحَۃٌ لِّلۡبَشَرِ ﴿ۚۖ۳۰﴾

৩০
এটি ত্বককে ঝলসে দেয়।