পুনরায় সে ধ্বংস হোক!৩১৬৭ সে কীরূপ (ভ্রান্ত) অনুমান করল!
সম্পাদিত
৩১৬৭। এ অভিশাপ-বাক্যটি বিশেষভাবে ওয়ালিদ বিন মুগীরার জন্য ব্যবহৃত হয়েছে। পদে পদে তার বিপদ ও ধ্বংস আসতে লাগল। তার তিন পুত্র ওয়ালিদ, খালিদ ও হিশাম ইসলাম গ্রহণ করল এবং অন্যান্যরা তার চোখের সামনেই ধ্বংস হয়ে গেল। সে আর্থিক দিক দিয়ে এতই ক্ষতিগ্রস্ত হয়ে গেল যে, শেষ পর্যন্ত দারিদ্র্যের কশাঘাতে লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করল।