৭২

الجن

সূরা আল-জিন

Al-Jinn

মক্কী ২৯ আয়াত ২ রুকু পারা ২৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২৯ আয়াত এবং ২ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
কদেখুন: ১:১পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

قُلۡ اُوۡحِیَ اِلَیَّ اَنَّہُ اسۡتَمَعَ نَفَرٌ مِّنَ الۡجِنِّ فَقَالُوۡۤا اِنَّا سَمِعۡنَا قُرۡاٰنًا عَجَبًا ۙ﴿۲﴾

২
তুমি বলো, খদেখুন: ৪৬:৩১আমার প্রতি ওহী করা হয়েছে, নিশ্চয় জিনদের একটি দল৩১৩৬ মনোযোগ দিয়ে (কুরআন) শুনেছে। এরপর তারা (ফিরে গিয়ে স্বজাতিকে) বলল, খদেখুন: ১৫:১৭-১৯; ৩৭:৭-৯‘নিশ্চয় আমরা এক বিস্ময়কর কুরআন শুনেছি,৩১৩৭
৩১৩৬। ২৭৩৩ টীকা দেখুন।
৩১৩৭। এখানে নাসিবাইনের ইহুদীদের একটি দলের কথা বলা হয়েছে। তারা আরব জাতির লোক ছিল না। ভিনদেশীয় হবার কারণে তাদেরকে জিন বলা হয়েছে। কারণ জিন শব্দের এক অর্থ অপরিচিত ব্যক্তি (লেইন)। এ ঘটনাটি ৪৬:৩০-৩৩ এ বর্ণিত ঘটনা থেকে পৃথক বলে মনে হয়, যদিও এ আয়াতের ঘটনাকে অনেকেই ৪৬:৩০- ৩৩ আয়াতের বর্ণিত ঘটনার বিবরণের সাথে বাহ্যিক মিল দেখে একই ঘটনা বলে মনে করেন।

یَّہۡدِیۡۤ اِلَی الرُّشۡدِ فَاٰمَنَّا بِہٖ ؕ وَلَنۡ نُّشۡرِکَ بِرَبِّنَاۤ اَحَدًا ۙ﴿۳﴾

৩
গদেখুন: ৪৬:৩১যা সঠিক পথে পরিচালিত করে। তাই আমরা এতে ঈমান এনেছি। আর আমরা কখনো কাউকে আমাদের প্রতিপালক-প্রভুর সাথে শরীক দাঁড় করাবো না।৩১৩৮
৩১৩৮। এ আয়াত থেকে বুঝা যায়, ‘জিনদের একটি দল’ বলতে একত্ববাদী খ্রিষ্টানদের একটি গোষ্ঠী কিংবা তাদের সাথে সংশ্লিষ্ট ইহুদীদের একটি দল বুঝাচ্ছে যারা সেই খ্রিষ্টানদের বিশ্বাস সম্বন্ধে অবগত ছিল ও তাদের দ্বারা প্রভাবান্বিত ছিল।

وَّاَنَّہٗ تَعٰلٰی جَدُّ رَبِّنَا مَا اتَّخَذَ صَاحِبَۃً وَّلَا وَلَدًا ۙ﴿۴﴾

৪
আর প্রকৃত বিষয় হলো, ‘নিশ্চয় আমাদের প্রতিপালক-প্রভুর মর্যাদা অতীব মহান। ঘদেখুন: ১৭:১১২; ১৮:৫; ২৫:৩তিনি কোনো স্ত্রী কিংবা কোনো পুত্র গ্রহণ করেন নি।

وَّاَنَّہٗ کَانَ یَقُوۡلُ سَفِیۡہُنَا عَلَی اللّٰہِ شَطَطًا ۙ﴿۵﴾

৫
আর একথাও নিশ্চিত, আল্লাহ সম্বন্ধে আমাদের মধ্যকার এক নির্বোধ নানাবিধ অসংগত কথা বলত।

وَّاَنَّا ظَنَنَّاۤ اَنۡ لَّنۡ تَقُوۡلَ الۡاِنۡسُ وَالۡجِنُّ عَلَی اللّٰہِ کَذِبًا ۙ﴿۶﴾

৬
আর আমরা অবশ্যই ধারণা করতাম, মানুষ ও জিন আল্লাহ সম্পর্কে কখনো মিথ্যা বলতে পারে না।

وَّاَنَّہٗ کَانَ رِجَالٌ مِّنَ الۡاِنۡسِ یَعُوۡذُوۡنَ بِرِجَالٍ مِّنَ الۡجِنِّ فَزَادُوۡہُمۡ رَہَقًا ۙ﴿۷﴾

৭
আর একথাও সত্য, কিছুসংখ্যক সাধারণ মানুষ কিছু জিন (তথা প্রভাবশালী ও ক্ষমতাধর) লোকদের কাছে আশ্রয় নিত।৩১৩৯ ফলে এরা (অর্থাৎ আশ্রয় গ্রহণকারীরা) তাদের অহমিকা আরো বাড়িয়ে দিয়েছে।কদেখুন: ৬:১২৯
৩১৩৯। আরবীতে যেহেতু ‘রিজাল’ শব্দটি মানবজাতি ছাড়া অন্য কারো জন্য ব্যবহৃত হয় না, সেহেতু এ সূরাতে ও সূরা আহকাফে বর্ণিত ‘জিনদের একটি দল’ বলতে মানুষেরই একটি দল বুঝিয়েছে, মানব-বহির্ভূত কোনো সৃষ্ট জীবকে বুঝায় নি। আরবী ‘জিন’ শব্দটি এখানে প্রভাবশালী ধনী লোকদের জন্য এবং ‘ইনস’ শব্দটি বিত্তহীন সাধারণ লোকদের জন্য ব্যবহৃত হয়েছে, যারা প্রভাব-প্রতিপত্তিশালী ধনী লোকদের অনুসরণ করে থাকে। শেষোক্ত শ্রেণির লোকেরা (ইনস) প্রথমোক্ত শ্রেণির লোকদের আশ্রয় নেয় ও অনুগামী হয় বলে তারা প্রথমোক্ত শ্রেণির অহংকার ও ঔদ্ধত্যকে বৃদ্ধি করে।

وَّاَنَّہُمۡ ظَنُّوۡا کَمَا ظَنَنۡتُمۡ اَنۡ لَّنۡ یَّبۡعَثَ اللّٰہُ اَحَدًا ۙ﴿۸﴾

৮
আর একইভাবে তারাও ধারণা করেছিল যেভাবে তোমরা ধারণা করেছ যে, আল্লাহ কখনো কাউকে আবির্ভূত করবেন না।৩১৪০
৩১৪০। ইউসুফ (আ.)-এর আগমনের সময় থেকেই ইহুদীরা এ ভ্রান্ত বিশ্বাসে নিপতিত ছিল যে, ইউসুফ (আ.)-এর পরে আর কোনো নবীই আসবেন না (৪০:৩৫)।

وَّاَنَّا لَمَسۡنَا السَّمَآءَ فَوَجَدۡنٰہَا مُلِئَتۡ حَرَسًا شَدِیۡدًا وَّشُہُبًا ۙ﴿۹﴾

৯
আর আমরা আকাশকে স্পর্শ করে দেখেছি। অতঃপর সেটিকে আমরা কঠোর প্রহরী পরিবেষ্টিত ও জ্বলন্ত উল্কাপিণ্ডে পরিপূর্ণ দেখতে পেয়েছি।৩১৪১
৩১৪১। ‘আমরা আকাশকে স্পর্শ করে দেখেছি’ বাক্যটির অর্থ হলো ‘অজানা রহস্যকে উদ্‌ঘাটিত করার চেষ্টা করলে’। যখন আল্লাহ কর্তৃক প্রেরিত সংস্কারক নবী-রসূলের আগমনকাল উপস্থিত হয় তখন অস্বাভাবিকভাবে তারকাপতন ঘটে থাকে। এ অস্বাভাবিক প্রাকৃতিক দৃশ্যের অবতারণার কথাই এখানে বলা হয়েছে বলে মনে হয়।

وَّاَنَّا کُنَّا نَقۡعُدُ مِنۡہَا مَقَاعِدَ لِلسَّمۡعِ ؕ فَمَنۡ یَّسۡتَمِعِ الۡاٰنَ یَجِدۡ لَہٗ شِہَابًا رَّصَدًا ۙ﴿۱۰﴾

১০
আর নিশ্চয় আমরা শোনার জন্য এর অবস্থানস্থলে গিয়ে বসতাম, কিন্তু যে এখন শোনার চেষ্টা করে, সে তার জন্য এক জ্বলন্ত উল্কাপিণ্ডকে ওত পেতে থাকতে দেখে।৩১৪২,*
৩১৪২। আল্লাহ কর্তৃক প্রেরিত সংস্কারকের আগমনের প্রাক্কালে ভবিষ্যদ্বক্তা ও গণকরা সন্দেহপূর্ণ গুপ্তজ্ঞান ব্যবহার
* চিহ্নিত টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য করার এক ব্যাবসা পেতে বসে এবং সাধারণ মানুষকে এ বলে প্রতারিত করে যে, তারা অজানা রহস্যকে ভেদ করছে। প্রতারণার কাজে বিশেষভাবে পারদর্শিতার কারণে তারা সরল মানুষের বিশ্বাসভাজন হতেও সমর্থ হয়। আর ঐশী সংস্কারকের অভ্যুদয়ের সাথে সাথে তাদের প্রতারণা ও ভ্রান্ত জ্ঞানের স্বরূপ প্রকাশিত হয়ে পড়ে। তাদের গুপ্তজ্ঞানের ভাণ্ডারকে তখন ভাসা ভাসা জ্যোতির্বিদ্যার অংশ বলে মনে হয়। ‘এখন’ (আল-আন) শব্দটি এখানে বিশেষভাবে মহানবী (সা.)-এর সময়কে বুঝাচ্ছে। তবে তা প্রত্যেক বড়ো নবীর সময়কেও বুঝাতে পারে (৩৭:৭- ১০ দেখুন)।