الفرقان
Al-Furqan
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৭৮ আয়াত এবং ৬ রুকূ
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
অধিকাংশ পণ্ডিতদের মতানুসারে এ সূরাটি মক্কী সূরা এবং রসূল করীম (সা.)-এর মক্কী জীবনের শেষের দিকে এ সূরাটি অবতীর্ণ হয়েছিল। পাশ্চাত্যের কোনো কোনো লেখক অবশ্য এই অভিমত ব্যক্ত করে, রসূল করীম (সা.)-এর নবুওয়তের প্রথম দিকেই এ সূরাটি অবতীর্ণ হয়েছিল। যেহেতু সূরাটিতে কুরাইশ কর্তৃক মুসলমানদেরকে অত্যাচার করার কোনো ঘটনার উল্লেখ নাই, যা কি-না তাদের মতে মক্কী জীবনের কিছুকাল পরে শুরু হয়েছিল, তাই তারা উক্ত সিদ্ধান্তে উপনীত হয়েছেন, কিন্তু বস্তুনিষ্ঠ পর্যালোচনায় তাদের এ অভিমত খুবই দুর্বল ও গুরুত্বহীন বলে প্রতীয়মান হয়। এটা অনেকটা সে ধরনের কথার মতো মূল্যহীন উক্তি, যেহেতু কোনো কোনো মাদানী সূরাতে কাফিরদের কোনো কথা বা প্রসঙ্গের উল্লেখ নাই সেহেতু ধরে নেওয়া যায়, মাদানী জীবনে মুসলমান এবং কাফিরদের মধ্যে কোনো যুদ্ধবিগ্রহই সংঘটিত হয় নি।
পূর্ববর্তী সূরা আন-নূরের শেষাংশে ইসলামী সংগঠন এবং সমাজ ব্যবস্থার সার্বিক প্রয়োজন ও গুরুত্বের ওপর বক্তব্য উপস্থাপন করা হয়েছিল। তার মধ্যে একথাও বলা হয়েছিল, কোনো কোনো মুসলমান নিজেই তাদের মহান সম্ভাবনা সম্পর্কে অবহিত নয়, অন্যদিকে তাদের অনেকে কাফিরদের সাংগঠনিক তৎপরতা সম্পর্কে ভীত, যদিও তা অভ্যন্তরীণ দিক থেকে ছিল নিতান্তই অসার। বর্তমান সূরাটিতে এসব দুর্বলচিত্ত লোকের উদ্বিগ্নতা ও ভয় যে একান্তই ভিত্তিহীন ও অলীক এবং বাস্তবে এসবের যে কোনোই অস্তিত্ব নাই, সেই বিষয়ে যুক্তি ও কারণ প্রদর্শন করা হয়েছে।
সুনিশ্চিতভাবে কুরআনের বাণী সমগ্র বিশ্বমানবের জন্য প্রেরিত- এই ঘোষণাসহ সূরাটি শুরু হয়েছে। এতে আরো বলা হয়েছে, সেই সর্বশক্তিমান আল্লাহ- যিনি এ কুরআন অবতীর্ণ করেছেন তিনি সন্দেহাতীতভাবে এক-অদ্বিতীয়। তিনিই আকাশসমূহ ও পৃথিবীর অধিপতি এবং এ বিশ্বের প্রতিটি অণুপরমাণুর তিনিই স্রষ্টা। তাই তাঁর বাণী নিশ্চিতভাবেই প্রকৃতির আইনকানুনের সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং একে মানা বা না মানা কেবল একটি ঐশী বিধানকে গ্রহণ করা বা অস্বীকার করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃতির অন্তর্নিহিত নিয়মাবলিকে গ্রহণ বা বর্জন করারই শামিল। অতঃপর বলা হয়েছে, যেহেতু অবিশ্বাসীরা পবিত্র কুরআনের চরম উৎকর্ষতা ও এর শিক্ষার উৎকৃষ্ট দিকগুলোও অস্বীকার করতে অসুবিধার সম্মুখীন হয়, তাই তারা এ অপকৌশলের আশ্রয় নিয়ে বলে বেড়ায় যে, কুরআন কোনো একক ব্যক্তির সৃষ্টি নয়, বরং বহু লোক একত্র হয়ে একে রচনা করেছে। তারা কুরআনের ব্যাপারে এই দোষারোপও করে, কুরআন তো আসলে পূর্বের ধর্মগ্রন্থসমূহের শিক্ষা চুরি করে তৈরি করা হয়েছে।
প্রকৃতপক্ষে তাদের এসব অপপ্রচার অসার বাক্য ব্যয় ছাড়া আর কিছুই নয়, কেননা কুরআন যদি মানুষের রচিত হতো তাহলে এতে এমন শিক্ষার সন্নিবেশ কিছুতেই থাকতে পারত না যা কোনো মানুষের পক্ষেই রচনা করা সম্ভব নয়। আর যদি এটি পূর্ববর্তী ধর্মগ্রন্থের কথা থেকে নকল করে তৈরি করা হতো তাহলে এতে যে শিক্ষা ও উৎকর্ষতা বিদ্যমান, তা সেসব গ্রন্থেও বিদ্যমান থাকা জরুরি ছিল, কিন্তু আসলে বিষয়টি মোটেই সেরূপ নয়। অতঃপর সূরাটিতে অবিশ্বাসীদের পক্ষ থেকে পেশকৃত কতিপয় তুচ্ছ ও গুরুত্বহীন বিষয়ের জবাব দেওয়া হয়েছে যা আপত্তি হিসাবে তারা উপস্থাপন করেছে। এদের মধ্যে একটি হলো, হযরত মুহাম্মদ (সা.) তো একজন মানুষ মাত্র এবং একজন সাধারণ মানুষের মতোই তাঁকে খাদ্যদ্রব্য গ্রহণ করতে হয় আবার অন্যান্য প্রয়োজনও মেটাতে হয়। এমতাবস্থায় তিনি কীভাবে আল্লাহর রসূল হতে পারেন? এরপর সূরাটিতে জাতিসমূহের উত্থান-পতন সংক্রান্ত নীতিমালা সংক্ষিপ্তভাবে পেশ করা হয়েছে এবং কাফিরদেরকে সতর্ক করে উল্লেখ করা হয়েছে, তাদের অধঃপতন ও পরাজয় এবং মুসলমানদের উন্নতি, প্রগতি ও বিজয়ের সময় এখন উপস্থিত। প্রসঙ্গত অবিশ্বাসীদের দৃষ্টি আকর্ষণ করে আরো বলা হয়েছে, আল্লাহ তা’লা পানির দুটি ধারা সৃষ্টি করেছেন। এর একটি তেতো ও অপরটি মিষ্টি। উভয়ই পাশাপাশি বয়ে চলেছে। তাদের চলার পথে তারা নিজস্ব সমান্তরাল গতিপথের পরিবর্তন ঘটায় না এবং একে অপরের সাথে মিশে যায় না। ঠিক একইভাবে পবিত্র কুরআন ও অন্যান্য ধর্মগ্রন্থের শিক্ষাও পাশাপাশি বিদ্যমান থাকবে, যেন মানুষ এদের মধ্যে তুলনা করে কোনটি সত্য, কোনটি মিথ্যা, অথবা কোনটি তিতা এবং কোনটি মিষ্টি, তা নিজেরাই যাচাই করতে পারে। সূরাটির শেষের দিকে আল্লাহ তা’লার এসব নেক বান্দার কতিপয় বৈশিষ্ট্য ও বিশেষ গুণাবলির উল্লেখ করা হয়েছে যারা পবিত্র কুরআনের শিক্ষার ওপর আমল করে আধ্যাত্মিকতার উচ্চতম সোপানে আরোহণ করবে। তারপর বিশেষভাবে একথার উল্লেখ করে সূরাটির সমাপ্তি টানা হয়েছে, আল্লাহ তা’লা মানুষকে একটি মহান উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। সেই উদ্দেশ্য সাধনের জন্য মানুষের উচিত সবসময় আল্লাহকে ডাকা ও তাঁর সাহায্য প্রার্থনা করা। যারা এ উদ্দেশ্য সাধনে ব্যর্থ হবে তারা আল্লাহর সাহায্য ও আশিস থেকে বঞ্চিত থেকে যাবে।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
تَبٰرَکَ الَّذِیۡ نَزَّلَ الۡفُرۡقَانَ عَلٰی عَبۡدِہٖ لِیَکُوۡنَ لِلۡعٰلَمِیۡنَ نَذِیۡرَا ۙ﴿۲﴾
ۣالَّذِیۡ لَہٗ مُلۡکُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَلَمۡ یَتَّخِذۡ وَلَدًا وَّلَمۡ یَکُنۡ لَّہٗ شَرِیۡکٌ فِی الۡمُلۡکِ وَخَلَقَ کُلَّ شَیۡءٍ فَقَدَّرَہٗ تَقۡدِیۡرًا ﴿۳﴾
وَاتَّخَذُوۡا مِنۡ دُوۡنِہٖۤ اٰلِہَۃً لَّا یَخۡلُقُوۡنَ شَیۡئًا وَّہُمۡ یُخۡلَقُوۡنَ وَلَا یَمۡلِکُوۡنَ لِاَنۡفُسِہِمۡ ضَرًّا وَّلَا نَفۡعًا وَّلَا یَمۡلِکُوۡنَ مَوۡتًا وَّلَا حَیٰوۃً وَّلَا نُشُوۡرًا ﴿۴﴾
وَقَالَ الَّذِیۡنَ کَفَرُوۡۤا اِنۡ ہٰذَاۤ اِلَّاۤ اِفۡکُ ۣافۡتَرٰٮہُ وَاَعَانَہٗ عَلَیۡہِ قَوۡمٌ اٰخَرُوۡنَ ۚۛ فَقَدۡ جَآءُوۡ ظُلۡمًا وَّزُوۡرًا ۚ﴿ۛ۵﴾
وَقَالُوۡۤا اَسَاطِیۡرُ الۡاَوَّلِیۡنَ اکۡتَتَبَہَا فَہِیَ تُمۡلٰی عَلَیۡہِ بُکۡرَۃً وَّاَصِیۡلًا ﴿۶﴾
قُلۡ اَنۡزَلَہُ الَّذِیۡ یَعۡلَمُ السِّرَّ فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ اِنَّہٗ کَانَ غَفُوۡرًا رَّحِیۡمًا ﴿۷﴾
وَقَالُوۡا مَالِ ہٰذَا الرَّسُوۡلِ یَاۡکُلُ الطَّعَامَ وَیَمۡشِیۡ فِی الۡاَسۡوَاقِ ؕ لَوۡلَاۤ اُنۡزِلَ اِلَیۡہِ مَلَکٌ فَیَکُوۡنَ مَعَہٗ نَذِیۡرًا ۙ﴿۸﴾
اَوۡ یُلۡقٰۤی اِلَیۡہِ کَنۡزٌ اَوۡ تَکُوۡنُ لَہٗ جَنَّۃٌ یَّاۡکُلُ مِنۡہَا ؕ وَقَالَ الظّٰلِمُوۡنَ اِنۡ تَتَّبِعُوۡنَ اِلَّا رَجُلًا مَّسۡحُوۡرًا ﴿۹﴾
اُنۡظُرۡ کَیۡفَ ضَرَبُوۡا لَکَ الۡاَمۡثَالَ فَضَلُّوۡا فَلَا یَسۡتَطِیۡعُوۡنَ سَبِیۡلًا ﴿٪۱۰﴾