১৫

الحجر

সূরা আল-হিজর

Al-Hijr

মক্কী ১০০ আয়াত ৬ রুকু পারা ১৩–১৪

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১০০ আয়াত ও ৬ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।কদেখুন: ১:১

الٓرٰ ۟ تِلۡکَ اٰیٰتُ الۡکِتٰبِ وَقُرۡاٰنٍ مُّبِیۡنٍ ﴿۲﴾

২
খদেখুন: ১০:২; ১১:২; ১২:২; ১৩:২; ১৪:২‘আনাল্লাহু আরা’ অর্থাৎ আমি আল্লাহ, আমি সর্বদ্রষ্টা। গদেখুন: ২৭:২; ৩১:৩এগুলো (এক) পরিপূর্ণ কিতাবের ও সুস্পষ্ট কুরআনের আয়াত।১৪৭৬ঘদেখুন: ৪৭:১৩
১৪৭৬। কেবল সূরা নামলের ২ নম্বর আয়াতে এবং এই তফসীরাধীন আয়াতে ‘কিতাব’ ও ‘কুরআন’ শব্দদ্বয় একসাথে ব্যবহৃত হয়েছে, কিন্তু বর্তমান আয়াতে ‘কিতাব’ শব্দ প্রথমে এবং ‘কুরআন’ শব্দ পরে ব্যবহৃত হয়েছে। সূরা নামলে শব্দদ্বয় উলটাভাবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ কুরআন প্রথমে এবং ‘কিতাব’ পরে ব্যবহৃত হয়েছে। ‘কিতাব’ শব্দ এই ভবিষ্যদ্বাণীর দিকে ইঙ্গিত করছে যে, ইসলামের এই পবিত্র গ্রন্থ লিখিত আকারে প্রকাশ হতে থাকবে। আর কুরআন শব্দ এই ভবিষ্যদ্বাণীর প্রতি নির্দেশ করছে যে, এটা ক্রমবর্ধিতভাবে পঠিত ও পুনরাবৃত্ত হতে থাকবে। এছাড়া কুরআনে ‘সুস্পষ্ট বর্ণনাকারী’ ‘কুরআন’ শব্দদ্বয় মাত্র দুবার ব্যবহৃত হয়েছে। আর ‘সুস্পষ্ট বর্ণনাকারী’ এবং ‘কিতাব’ শব্দ দুটি কমপক্ষে ১২ বার ব্যবহৃত হয়েছে। এ দিয়ে ইঙ্গিত করা হয়েছে, লিখিত বিবরণী বা প্রমাণ মৌখিক কথাবার্তার আদান-প্রদান থেকে অধিকতর কার্যকর। অতএব মুসলমানদের শিক্ষার্জনের প্রতি এবং লিখিত জ্ঞান অন্বেষণের প্রতি অধিক মনোনিবেশ করা উচিত।

رُبَمَا یَوَدُّ الَّذِیۡنَ کَفَرُوۡا لَوۡ کَانُوۡا مُسۡلِمِیۡنَ ﴿۳﴾

৩
যারা অবিশ্বাস করেছে তারা কখনো কখনো আকাঙ্ক্ষা করবে- হায়, তারাও যদি মুসলমান হতো!১৪৭৭
১৪৭৭। লিখিত রয়েছে যে, নবী করীম (সা.)-এর সময়ে অবিশ্বাসীদের মধ্যে অনেকে এরূপ অভিলাষ প্রকাশ করেছিল।

ذَرۡہُمۡ یَاۡکُلُوۡا وَیَتَمَتَّعُوۡا وَیُلۡہِہِمُ الۡاَمَلُ فَسَوۡفَ یَعۡلَمُوۡنَ ﴿۴﴾

৪
তুমি তাদেরকে (তাদের মতো) ছেড়ে দাও, তারা পানাহার ও ভোগবিলাসে মত্ত থাকুক আর (মিথ্যা) আশা-আকাঙ্ক্ষা১৪৭৮ তাদেরকে মোহাচ্ছন্ন করে রাখুক। তবে অচিরেই তারা (এর পরিণাম) জানতে পারবে।
১৪৭৮। এ আয়াতের অর্থ এ-ও হতে পারে যে, পূর্ববর্তী আয়াতে উল্লিখিত অবিশ্বাসীদের যে ধারণা- তারা মুসলমান হয়ে গেছে- তা এক বৃথা আশা অর্থাৎ অসার ইচ্ছার প্রকাশ মাত্র। তাদের আসল উদ্দেশ্য হচ্ছে, পার্থিব উপভোগ সাধন এবং বৈষয়িক স্বার্থ উদ্ধার করা।

وَمَاۤ اَہۡلَکۡنَا مِنۡ قَرۡیَۃٍ اِلَّا وَلَہَا کِتَابٌ مَّعۡلُوۡمٌ ﴿۵﴾

৫
আর আমরা কোনো জনপদকে১৪৭৯ এর জন্য (পূর্ব) নির্ধারিত এক সিদ্ধান্ত১৪৭৯-ক ছাড়া কখনো ধ্বংস করি নি।
১৪৭৯। ‘জনপদ’ এখানে শহরের বাসিন্দা বা জাতি বা যাদের নিকট আল্লাহর নবী প্রেরিত হন তাদের প্রতি ১৪৭৯-ক টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য আরোপিত হয়েছে। নবী করীম (সা.)-এর জনপদকে কুরআনে ‘জনপদ-জননী’ বলে আখ্যায়িত করা হয়েছে (৬:৯৩)।
১৪৭৯-ক। ‘(পূর্ব) নির্ধারিত এক সিদ্ধান্ত’ অর্থাৎ আল্লাহর নবীর বিরুদ্ধবাদীদের ধ্বংসের মেয়াদ বা ‘নির্ধারিত সময়’ যা যুগের নবী কর্তৃক ভবিষ্যদ্বাণীরূপে বর্ণিত হয়ে থাকে।

مَا تَسۡبِقُ مِنۡ اُمَّۃٍ اَجَلَہَا وَمَا یَسۡتَاۡخِرُوۡنَ ﴿۶﴾

৬
কদেখুন: ৭:৩৫; ১০:৫০; ১৬:৬২কোনো জাতি তাদের নির্ধারিত মেয়াদ ছাড়িয়ে যেতে পারে না এবং (তা থেকে) পিছিয়েও থাকতে পারে না।

وَقَالُوۡا یٰۤاَیُّہَا الَّذِیۡ نُزِّلَ عَلَیۡہِ الذِّکۡرُ اِنَّکَ لَمَجۡنُوۡنٌ ؕ﴿۷﴾

৭
আর তারা বলল, খদেখুন: ৩৭:৩৭; ৪৪:১৫; ৬৮:৫২‘হে সেই ব্যক্তি- যার প্রতি এ উপদেশবাণী অবতীর্ণ করা হয়েছে, নিশ্চয় তুমি এক উন্মাদ।১৪৮০
১৪৮০। ‘মাজনুন’ অর্থ পাগল বা উন্মাদ। মাজনুন এখানে জিন বা প্রেতাত্মার প্রভাব হওয়া অথবা সাধারণভাবে ভূতে পাওয়া ব্যক্তি বুঝায় না, পাগল কিংবা যার বুদ্ধিবৃত্তি সংক্রান্ত ইন্দ্রিয়সমূহ নিতান্ত দুর্বল হয়ে গেছে এমন ব্যক্তিকে বুঝায়।

لَوۡ مَا تَاۡتِیۡنَا بِالۡمَلٰٓئِکَۃِ اِنۡ کُنۡتَ مِنَ الصّٰدِقِیۡنَ ﴿۸﴾

৮
গদেখুন: ৬:৯; ১১:১৩; ২৫:৮তুমি সত্যবাদী হয়ে থাকলে আমাদের কাছে ফেরেশতা নিয়ে আসো না কেন?’

مَا نُنَزِّلُ الۡمَلٰٓئِکَۃَ اِلَّا بِالۡحَقِّ وَمَا کَانُوۡۤا اِذًا مُّنۡظَرِیۡنَ ﴿۹﴾

৯
আমরা কেবল যথার্থ প্রয়োজনেই ফেরেশতাদের অবতীর্ণ করে থাকি এবং সেসময় তাদের (অর্থাৎ কাফিরদের) মোটেও অবকাশ দেওয়া হয় না।১৪৮১
১৪৮১। এখানে অবিশ্বাসীদেরকে বলা হয়েছে, যখন সত্য, ন্যায় ও প্রজ্ঞা (বিল-হাক) অনুযায়ী তারা ঐশী শাস্তির যোগ্য হয়ে যায়, কেবল তখনই ফেরেশতা তাদের প্রতি অবতীর্ণ হয় এবং তাদেরকে কোনো অবকাশ দেওয়া হয় না।

اِنَّا نَحۡنُ نَزَّلۡنَا الذِّکۡرَ وَاِنَّا لَہٗ لَحٰفِظُوۡنَ ﴿۱۰﴾

১০
ঘদেখুন: ৬:৯; ৩৬:৭০; ৬৫:১১নিশ্চয় আমরাই এ উপদেশবাণী (অর্থাৎ কুরআন) অবতীর্ণ করেছি এবং নিশ্চয় আমরাই এর সুরক্ষাকারী।১৪৮২,*
১৪৮২। এ আয়াতে কুরআন করীমকে অবিকলরূপে সংরক্ষণ করার যে প্রতিশ্রুতি আছে তা এমন সুস্পষ্টরূপে পূর্ণতা লাভ করেছে যে, অন্য কোনো প্রমাণ যদি না-ও থাকত, তবুও এই সত্যই এর (তথা কুরআনের) ইলাহী উৎস প্রমাণের জন্য যথেষ্ট হতো। এ সূরা মক্কাতে অবতীর্ণ হয়েছিল। (Noldeke) এমন এক সময়ে যখন মহানবী (সা.) এবং তাঁর সাহাবীদের (রা.) জীবন চরম বিপজ্জনক অবস্থার মধ্যে ছিল আর শত্রুপক্ষ নতুন ধর্মমতকে সহজেই নিষ্পেষণ করে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে দিতে পারত। এরূপ এক অবস্থার মধ্যে কাফিরদেরকে তাদের চরম অপচেষ্টা দ্বারা একে ধ্বংস করার জন্য প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জানানো হয়েছিল এবং সেই সাথে তাদেরকে সাবধানও করে দেওয়া হয়েছিল যে, তাদের সকল ষড়যন্ত্র আল্লাহ তা’লা ব্যর্থ করে দেবেন, কারণ তিনি স্বয়ং এর হেফাজতকারী। এই দাবি ছিল দ্ব্যর্থহীন ও খোলাখুলি এবং শত্রুপক্ষ ছিল শক্তিশালী ও নির্মম। তথাপি কুরআন যাবতীয় বিকৃতি, প্রক্ষেপণ ও হস্তক্ষেপের বিপরীতে নিরাপদ থেকে অব্যাহতভাবে স্বীয় নিরাপত্তার বিজয় ঘোষণা করে চলেছে। কুরআনের বিদ্বেষপরায়ণ সমালোচক স্যার উইলিয়াম মুইর পর্যন্ত বলেছেন, আমরা খুব জোরের
* চিহ্নিত টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য সঙ্গেই বলতে পারি, “মুহাম্মদ (সা.) কর্তৃক রচিত কুরআনের প্রতিটি বাক্যই অপরিবর্তিত, অবিকৃত এবং অকৃত্রিম রয়েছে। ... অন্যান্য প্রত্যেক প্রকারের বাহ্যিক বা অভ্যন্তরীণ নিরাপত্তায় সংরক্ষিত মূলগ্রন্থ যা আমাদের নিকট রয়েছে তা-ই মুহাম্মদ (সা.) স্বয়ং প্রণয়ন করেছিলেন এবং তা-ই প্রচার করতেন... তাদের গ্রন্থের অবিমিশ্র মূল রচনার সাথে আমাদের ধর্মগ্রন্থের বিভিন্ন পাঠের তুলনা করা আর বৈসাদৃশ্যপূর্ণ বিভিন্ন বস্তুর মধ্যে তুলনা করা একই কথা।” (Introduction to ‘The Life of Mohammad’) জার্মানির খ্যাতনামা প্রাচ্য ভাষাবিদ অধ্যাপক নলডিকি লিখেছিলেন, ‘কুরআনের মধ্যে পরবর্তীকালে প্রক্ষেপের অস্তিত্ব প্রমাণ করার জন্য ইউরোপীয় পণ্ডিতদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছে” (এনসাইক. ব্রিট.)। বেশ কয়েক বছর পূর্বে কুরআনের মূল পাঠের শুদ্ধতার মধ্যে ডা. মিনগানা কর্তৃক ত্রুটি আবিষ্কারের চেষ্টার চরম ব্যর্থতা কুরআনের দাবির সত্যতাকে মোহরাঙ্কিত করে দিয়েছে যে, অবতীর্ণ হওয়া সকল ধর্মগ্রন্থের মধ্যে একমাত্র পবিত্র কুরআনই সবরকম প্রক্ষেপণ থেকে সম্পূর্ণ মুক্ত রয়েছে (দি লারজার এডিশন অব দি কমেন্ট্রি, পৃ. ১২৬৩-১২৬৬)।