৬৫

الطلاق

সূরা আত-তালাক

At-Talaq

মাদানী ১৩ আয়াত ২ রুকু পারা ২৮

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ১৩ আয়াত এবং ২ রুকূ

اَعَدَّ اللّٰہُ لَہُمۡ عَذَابًا شَدِیۡدًا ۙ فَاتَّقُوا اللّٰہَ یٰۤاُولِی الۡاَلۡبَابِ ۬ۚۖۛ الَّذِیۡنَ اٰمَنُوۡا ؕ۟ۛ قَدۡ اَنۡزَلَ اللّٰہُ اِلَیۡکُمۡ ذِکۡرًا ﴿ۙ۱۱﴾

১১
আল্লাহ তাদের জন্য কঠোর শাস্তি প্রস্তুত করে রেখেছেন। অতএব হে বুদ্ধিমানরা যারা ঈমান এনেছ! তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। কদেখুন: ১৫:১০; ৩৬:৭০আল্লাহ তোমাদের প্রতি এক সম্মানিত ‘যিকর’ অবতীর্ণ করেছেন-

رَّسُوۡلًا یَّتۡلُوۡا عَلَیۡکُمۡ اٰیٰتِ اللّٰہِ مُبَیِّنٰتٍ لِّیُخۡرِجَ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ مِنَ الظُّلُمٰتِ اِلَی النُّوۡرِ ؕ وَمَنۡ یُّؤۡمِنۡۢ بِاللّٰہِ وَیَعۡمَلۡ صَالِحًا یُّدۡخِلۡہُ جَنّٰتٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ خٰلِدِیۡنَ فِیۡہَاۤ اَبَدًا ؕ قَدۡ اَحۡسَنَ اللّٰہُ لَہٗ رِزۡقًا ﴿۱۲﴾

১২
এক মহান রসূলরূপে। সে তোমাদের কাছে আল্লাহর দীপ্তিকর আয়াতসমূহ পড়ে শোনায়, যেন সে তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারে, খদেখুন: ২:২৫৮; ৫:১৭যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সাধন করেছে। আর যে-ই আল্লাহর প্রতি ঈমান আনে এবং সৎকাজ করে তিনি এমন সব জান্নাতে তাকে প্রবেশ করাবেন যার পাদদেশ দিয়ে নদনদী বয়ে যায়। তারা সেখানে চিরকাল থাকবে। এমন (প্রত্যেক) ব্যক্তির জন্য আল্লাহ নিশ্চয় অতি উত্তম রিযক প্রস্তুত করে রেখেছেন।*
* ১১-১২ নম্বর আয়াতে সুনিশ্চিতভাবে প্রমাণিত হয়, ‘নুযুল’ (অর্থাৎ অবতীর্ণ) শব্দটির অর্থ এ নয় যে, কোনো মানুষ সশরীরে আকাশ থেকে অবতীর্ণ হয়। ‘নুযুল’-এর অর্থ হলো, খোদা তা’লার পক্ষ থেকে সর্বোত্তম নিয়ামত ৩০৭০-ক টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

اَللّٰہُ الَّذِیۡ خَلَقَ سَبۡعَ سَمٰوٰتٍ وَّمِنَ الۡاَرۡضِ مِثۡلَہُنَّ ؕ یَتَنَزَّلُ الۡاَمۡرُ بَیۡنَہُنَّ لِتَعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ۬ۙ وَّاَنَّ اللّٰہَ قَدۡ اَحَاطَ بِکُلِّ شَیۡءٍ عِلۡمًا ﴿٪۱۳﴾

১৩
আল্লাহ সেই মহান অস্তিত্ব- যিনি গদেখুন: ৬৭:৪; ৭১:১৬সাত আকাশ সৃষ্টি করেছেন আর ভূস্তরগুলোকেও অনুরূপ (সংখ্যায়) সৃষ্টি করেছেন।৩০৭০-ক এসবের মাঝে তাঁর আদেশ একাধারে বিপুল পরিমাণে অবতীর্ণ হয়, যেন তোমরা জানতে পারো- নিশ্চয় আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। আরো জানতে পারো, আল্লাহ জ্ঞানের ভিত্তিতে সবকিছু পরিবেষ্টন করে আছেন।
সূরা আত-তালাক - রুকু ২
৩০৭০-ক। ‘অনুরূপ (সংখ্যায়) সৃষ্টি’ দ্বারা সৌরমণ্ডলের সাতটি প্রধান গ্রহকেও বুঝাতে পারে এবং ‘সাত আকাশ’ দ্বারা সে সাতটি গ্রহের কক্ষপথ বা ভ্রমণপথকে বুঝাতে পারে অথবা ‘সাত আকাশ’ দ্বারা মানুষের আধ্যাত্মিক উন্নতির সাতটি বিশেষ স্তরকে বুঝাতে পারে এবং ‘সাত পৃথিবী’ দ্বারা মানুষের জাগতিক উন্নতির সাতটি বিশেষ স্তরকেও বুঝাতে পারে।