التغابن
At-Taghabun
মাদানী সূরা, বিসমিল্লাহসহ ১৯ আয়াত এবং ২ রুকূ
(হিজরতের পরে অবতীর্ণ)
এ সূরা মদীনায় অবতীর্ণ হয়েছিল। পূর্ববর্তী সূরাটি মুমিনদেরকে এ উপদেশ ও নির্দেশ দিয়ে উপসংহার টেনেছিল, তারা যেন আল্লাহর কাছে নিজ নিজ কাজের হিসাব দেবার দিন আসার পূর্বেই সত্যের প্রতিষ্ঠাকল্পে বদান্যতার সাথে অর্থবিত্ত, শক্তিসামর্থ্য সবকিছু খরচ করে। এ সূরাতেও পুনরায় বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে, যেন তারা আল্লাহর পথে নিজেদের ধনসম্পদ খরচ করার ব্যাপারে মুক্তহস্ত হয় এবং দৃঢ়সংকল্প থাকে।
পরিবার-পরিজন, স্ত্রী-পুত্র ও আত্মীয়স্বজনের বন্ধন ইত্যাদি কিছুই যেন এ পথে অন্তরায় হয়ে না দাঁড়ায়। অতঃপর সূরাটিতে বলা হয়েছে, সমগ্র মহাবিশ্বকে আল্লাহ তা’লা মানুষের সেবায় নিয়োজিত থাকার জন্য সৃষ্টি করেছেন এবং মানুষকে এমন উন্নত প্রাকৃতিক শক্তিনিচয় দিয়ে ভূষিত করেছেন, যেন সে নিজের জীবনের উদ্দেশ্যকে সঠিকভাবে পূর্ণ করতে পারে, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অকৃতজ্ঞ মানুষ আল্লাহর নির্দেশকে অমান্য করে। তাই তাদেরকে সতর্ক করা হয়েছে, তারা যেন সে-দিনের জন্য প্রস্তুত থাকে, যে-দিন তারা সঠিকভাবে বুঝতে পারবে যে, আল্লাহর প্রেরিত পুরুষদের অবাধ্যতা করে তারা কত বিরাট ক্ষতির মধ্যে নিপতিত হয়েছে। সূরার শেষের দিকে মুমিনদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, তারা আল্লাহর প্রতি ও মানবের প্রতি নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য পালনে যদি ভুলভ্রান্তি ও অবহেলা করে থাকে, তাহলে সেই ত্রুটিবিচ্যুতি ও অপরাধ থেকে মুক্তি পাবার জন্য তারা যেন আল্লাহর আদেশ-নিষেধের প্রতি অভিনিবেশ সহকারে মনোযোগী হয় এবং সেগুলো পালন করে। একইসাথে আল্লাহর পথে ও ধর্মের প্রতিষ্ঠায় তারা যেন মুক্তহস্তে খরচ করে।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
یُسَبِّحُ لِلّٰہِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الۡاَرۡضِ ۚ لَہُ الۡمُلۡکُ وَلَہُ الۡحَمۡدُ ۫ وَہُوَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿۲﴾
ہُوَ الَّذِیۡ خَلَقَکُمۡ فَمِنۡکُمۡ کَافِرٌ وَّمِنۡکُمۡ مُّؤۡمِنٌ ؕ وَاللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ بَصِیۡرٌ ﴿۳﴾
خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ بِالۡحَقِّ وَصَوَّرَکُمۡ فَاَحۡسَنَ صُوَرَکُمۡ ۚ وَاِلَیۡہِ الۡمَصِیۡرُ ﴿۴﴾
یَعۡلَمُ مَا فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَیَعۡلَمُ مَا تُسِرُّوۡنَ وَمَا تُعۡلِنُوۡنَ ؕ وَاللّٰہُ عَلِیۡمٌۢ بِذَاتِ الصُّدُوۡرِ ﴿۵﴾
اَلَمۡ یَاۡتِکُمۡ نَبَؤُا الَّذِیۡنَ کَفَرُوۡا مِنۡ قَبۡلُ ۫ فَذَاقُوۡا وَبَالَ اَمۡرِہِمۡ وَلَہُمۡ عَذَابٌ اَلِیۡمٌ ﴿۶﴾
ذٰلِکَ بِاَنَّہٗ کَانَتۡ تَّاۡتِیۡہِمۡ رُسُلُہُمۡ بِالۡبَیِّنٰتِ فَقَالُوۡۤا اَبَشَرٌ یَّہۡدُوۡنَنَا ۫ فَکَفَرُوۡا وَتَوَلَّوۡا وَّاسۡتَغۡنَی اللّٰہُ ؕ وَاللّٰہُ غَنِیٌّ حَمِیۡدٌ ﴿۷﴾
زَعَمَ الَّذِیۡنَ کَفَرُوۡۤا اَنۡ لَّنۡ یُّبۡعَثُوۡا ؕ قُلۡ بَلٰی وَرَبِّیۡ لَتُبۡعَثُنَّ ثُمَّ لَتُنَبَّؤُنَّ بِمَا عَمِلۡتُمۡ ؕ وَذٰلِکَ عَلَی اللّٰہِ یَسِیۡرٌ ﴿۸﴾
فَاٰمِنُوۡا بِاللّٰہِ وَرَسُوۡلِہٖ وَالنُّوۡرِ الَّذِیۡۤ اَنۡزَلۡنَا ؕ وَاللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ خَبِیۡرٌ ﴿۹﴾
یَوۡمَ یَجۡمَعُکُمۡ لِیَوۡمِ الۡجَمۡعِ ذٰلِکَ یَوۡمُ التَّغَابُنِ ؕ وَمَنۡ یُّؤۡمِنۡۢ بِاللّٰہِ وَیَعۡمَلۡ صَالِحًا یُّکَفِّرۡ عَنۡہُ سَیِّاٰتِہٖ وَیُدۡخِلۡہُ جَنّٰتٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ خٰلِدِیۡنَ فِیۡہَاۤ اَبَدًا ؕ ذٰلِکَ الۡفَوۡزُ الۡعَظِیۡمُ ﴿۱۰﴾