৬৪

التغابن

সূরা আত-তাগাবুন

At-Taghabun

মাদানী ১৯ আয়াত ২ রুকু পারা ২৮

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ১৯ আয়াত এবং ২ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

یُسَبِّحُ لِلّٰہِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الۡاَرۡضِ ۚ لَہُ الۡمُلۡکُ وَلَہُ الۡحَمۡدُ ۫ وَہُوَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿۲﴾

২
কদেখুন: ১:১আকাশসমূহ এবং পৃথিবীতে যা আছে সবই আল্লাহর পবিত্রতা-মহিমা ঘোষণা করছে।৩০৫৫ আধিপত্য তাঁরই এবং সব প্রশংসাও তাঁরই আর তিনিই সকল বিষয়ে সর্বশক্তিমান।
৩০৫৫। সৃষ্টজীব বা সৃষ্টবস্তু নিয়মিতভাবে ও সময়মতো নিজ নিজ কাজ সম্পাদন করে নিজেদের সৃষ্টির উদ্দেশ্য পূর্ণ করছে এবং এর মাধ্যমে ঘোষণা করছে যে, সৃষ্টিকর্তা সকল ত্রুটিবিচ্যুতি থেকে সম্পূর্ণরূপে মুক্ত। অপূর্ণতা ও অসম্পূর্ণতা কিংবা অপবিত্রতা তাঁকে স্পর্শ করতে পারে না। তিনিই স্রষ্টা, প্রভু ও সর্বনিয়ন্তা। প্রকৃতপক্ষে ‘তাসবীহ’- এর তাৎপর্য এটাই।

ہُوَ الَّذِیۡ خَلَقَکُمۡ فَمِنۡکُمۡ کَافِرٌ وَّمِنۡکُمۡ مُّؤۡمِنٌ ؕ وَاللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ بَصِیۡرٌ ﴿۳﴾

৩
তিনিই সেই মহান অস্তিত্ব- যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। অতঃপর তোমাদের মাঝে কেউ হয় অস্বীকারকারী কাফির আর তোমাদের কেউবা হয় বিশ্বাসী মুমিন।৩০৫৬ আর তোমরা যা করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা।
৩০৫৬। আল্লাহ তা’লা মানুষকে মহান প্রাকৃতিক শক্তিসমূহ দিয়ে ভূষিত করেছেন, নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির সকল উপাদান ও সুযোগসুবিধা মানুষকে দিয়েছেন। মানুষের মাঝে একাংশ আছে- যারা সেসব প্রদত্ত শক্তি, উপাদান ও সুযোগসুবিধার সদ্‌ব্যবহার না করে আল্লাহর অনুগ্রহরাজিকে প্রকারান্তরে অস্বীকার করে আর অপরাংশ সেগুলোকে নিজের ও অপরের উপকারের জন্য কাজে লাগায় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। ‘কাফির’ ও ‘মুমিন’ শব্দ দুটির তাৎপর্য এটাই।

خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ بِالۡحَقِّ وَصَوَّرَکُمۡ فَاَحۡسَنَ صُوَرَکُمۡ ۚ وَاِلَیۡہِ الۡمَصِیۡرُ ﴿۴﴾

৪
তিনি আকাশসমূহ ও পৃথিবীকে যথাযথভাবে সৃষ্টি করেছেন। খদেখুন: ১৭:৪৫; ২৪:৪২; ৫৯:২৫; ৬১:২; ৬২:২আর তিনি তোমাদের আকৃতি দান করেছেন এবং তোমাদের আকৃতিকে করেছেন অত্যন্ত সুন্দর। আর তাঁরই দিকে হবে তোমাদের প্রত্যাবর্তন।৩০৫৭গদেখুন: ৩:৭; ৭:১২
৩০৫৭। এ বিশ্বজগৎ কতগুলো নির্ধারিত প্রাকৃতিক নিয়মকানুনের দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত। মানুষ শুধু অদৃষ্টের বা দৈবের শিকার নয়। অপরপক্ষে মানুষকে এমনসব শক্তি ও গুণাবলি দ্বারা বিভূষিত করা হয়েছে, যার সদ্ব্যবহার দ্বারা সে নিজেকে এ পৃথিবীতেই আল্লাহর প্রতিনিধির মহান মর্যাদায় অভিষিক্ত বলে প্রমাণ করতে পারে। কাজেই মানুষকে তার নিজ নিজ কাজকর্মের জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে।

یَعۡلَمُ مَا فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَیَعۡلَمُ مَا تُسِرُّوۡنَ وَمَا تُعۡلِنُوۡنَ ؕ وَاللّٰہُ عَلِیۡمٌۢ بِذَاتِ الصُّدُوۡرِ ﴿۵﴾

৫
আকাশসমূহ ও পৃথিবীতে যা-ই আছে তিনি তা জানেন আর কদেখুন: ২:৭৮; ১৬:২০; ২৭:২৬তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো, তা-ও তিনি জানেন।৩০৫৮ আর আল্লাহ অন্তরের কথাও পুরোপুরি অবগত।খদেখুন: ৪০:২২-২৩গদেখুন: ৩৬:৭৯-৮০; ৪৬:১৮; ৫০:৪
৩০৫৮। আল্লাহ তা’লা বিশ্বজগতের সৃষ্টিকর্তা ও নিয়ন্ত্রক, তাঁর কাছে কিছুই গুপ্ত-লুপ্ত থাকতে পারে না অথবা কোনোকিছুই তাঁর দৃষ্টি বা জ্ঞানের বাইরে থাকতে পারে না। অতএব মানুষের পক্ষে এরূপ চিন্তা করা একান্তই অবান্তর যে, সে তার কৃতকর্মের ফলাফল এড়িয়ে যেতে পারবে।

اَلَمۡ یَاۡتِکُمۡ نَبَؤُا الَّذِیۡنَ کَفَرُوۡا مِنۡ قَبۡلُ ۫ فَذَاقُوۡا وَبَالَ اَمۡرِہِمۡ وَلَہُمۡ عَذَابٌ اَلِیۡمٌ ﴿۶﴾

৬
ইতিপূর্বে যারা অস্বীকার করেছিল তাদের সংবাদ কি তোমাদের কাছে পৌঁছে নি? তারা তাদের কৃতকর্মের কুফল আস্বাদন করেছে। আর তাদের জন্য (নির্ধারিত) রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

ذٰلِکَ بِاَنَّہٗ کَانَتۡ تَّاۡتِیۡہِمۡ رُسُلُہُمۡ بِالۡبَیِّنٰتِ فَقَالُوۡۤا اَبَشَرٌ یَّہۡدُوۡنَنَا ۫ فَکَفَرُوۡا وَتَوَلَّوۡا وَّاسۡتَغۡنَی اللّٰہُ ؕ وَاللّٰہُ غَنِیٌّ حَمِیۡدٌ ﴿۷﴾

৭
এর কারণ হলো, তাদের রসূলরা সুস্পষ্ট নিদর্শনাবলিসহ তাদের কাছে আসলে তারা বলত, ‘(আমাদের মতো) মানুষ কি আমাদের হিদায়াত দেবে?’ সুতরাং তারা অস্বীকার করল এবং মুখ ফিরিয়ে নিল। অতএব আল্লাহও (তাদের) উপেক্ষা করলেন। আর আল্লাহ অমুখাপেক্ষী, পরম প্রশংসাভাজন।

زَعَمَ الَّذِیۡنَ کَفَرُوۡۤا اَنۡ لَّنۡ یُّبۡعَثُوۡا ؕ قُلۡ بَلٰی وَرَبِّیۡ لَتُبۡعَثُنَّ ثُمَّ لَتُنَبَّؤُنَّ بِمَا عَمِلۡتُمۡ ؕ وَذٰلِکَ عَلَی اللّٰہِ یَسِیۡرٌ ﴿۸﴾

৮
যারা অস্বীকার করেছে তারা ধারণা৩০৫৯ করে বসেছে যে, ‘তারা কখনো পুনরুত্থিত হবে না।৩০৫৯-ক তুমি বলো, ‘নির্ঘাত হবে, আমার প্রতিপালক-প্রভুর কসম! তোমরা অবশ্যই পুনরুত্থিত হবে। এরপর তোমাদের কৃতকর্ম সম্পর্কে অবশ্যই তোমাদেরকে অবগত করা হবে। আর আল্লাহর জন্য এটা অতি সহজ।’ তৃতীয়াংশ
৩০৫৯। ‘যাআমা’ অর্থ সে ভাবল, সে দাবি করল, বিশ্বাস করল, দৃঢ়তার সাথে বলল (লেইন)।
৩০৫৯-ক। মানুষ কীভাবে ভাবতে পারে, তার কোনো পরকালের জীবন নাই। সে কীভাবে মনে করে, তাকে অনর্থক এতগুলো প্রাকৃতিক ক্ষমতা, এতসব গুণাবলি ও দক্ষতা দ্বারা বিভূষিত করা হয়েছে? সে কেমন করে কল্পনা করে যে, তার কার্যকলাপের দায়ভার বহন না করেই সে পার পেয়ে যাবে? এরূপ কল্পনা করে থাকলে সে মহাভ্রমে নিপতিত হয়েছে। ইহকালের মৃত্যুর পর নিশ্চয় জীবন আছে, যেখানে ‘তোমাদের কৃতকর্ম সম্পর্কে অবশ্যই তোমাদেরকে অবগত করা হবে।’

فَاٰمِنُوۡا بِاللّٰہِ وَرَسُوۡلِہٖ وَالنُّوۡرِ الَّذِیۡۤ اَنۡزَلۡنَا ؕ وَاللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ خَبِیۡرٌ ﴿۹﴾

৯
সুতরাং তোমরা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি ঈমান আনো এবং সেই নূরের৩০৬০ প্রতিও (অর্থাৎ কুরআনের প্রতি)- যা আমরা অবতীর্ণ করেছি। আর তোমরা যা করো, আল্লাহ সে সম্পর্কে সদা অবহিত।
৩০৬০। ঐশীবাণীর আলো, প্রজ্ঞা, বুদ্ধির দীপ্তি, আধ্যাত্মিক জ্যোতি, ্যাতি, অন্তর্দৃষ্টি, তীক্ষ্ণতা, ঐশী জ্ঞানপ্রদীপ এবং দূরদর্শিতা ও সূক্ষ্মদর্শিতার আলোক ইত্যাদি যে-সকল বিশেষ গুণে নবী করীম (সা.) গুণান্বিত ছিলেন সেগুলোর সমাবেশকে ‘নূর’ (তথা আলো) বলা হয়েছে।

یَوۡمَ یَجۡمَعُکُمۡ لِیَوۡمِ الۡجَمۡعِ ذٰلِکَ یَوۡمُ التَّغَابُنِ ؕ وَمَنۡ یُّؤۡمِنۡۢ بِاللّٰہِ وَیَعۡمَلۡ صَالِحًا یُّکَفِّرۡ عَنۡہُ سَیِّاٰتِہٖ وَیُدۡخِلۡہُ جَنّٰتٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ خٰلِدِیۡنَ فِیۡہَاۤ اَبَدًا ؕ ذٰلِکَ الۡفَوۡزُ الۡعَظِیۡمُ ﴿۱۰﴾

১০
যে-দিন তিনি একত্রীকরণ দিবস উপলক্ষে তোমাদের সমবেত করবেন, এটিই জয়-পরাজয় নিরূপণের দিন।৩০৬১ আর আল্লাহর প্রতি যে ঈমান আনে এবং সৎকাজ করে খদেখুন: ৮:৩০; ৪৮:৬; ৬৬:৯তিনি তার সব দোষত্রুটি দূর করে দেবেন এবং তাকে এরূপ জান্নাতসমূহে প্রবেশ করাবেন, যার পাদদেশ দিয়ে নদনদী বয়ে যায়। তারা এতে চিরকাল থাকবে। এ হলো মহাসাফাল্য।গদেখুন: ২:৪০; ৭:৩৭; ২২:৫৮ঘদেখুন: ৪:৭৯; ৩০:১৭; ৭৮:২৯
৩০৬১। ‘ইয়াওমুত তাগাবুন’-এর বিভিন্ন অর্থ করা হয়েছে, যেমন: (১) লাভ-লোকসানের দিন, যে-দিন মুমিনরা তাদের কী লাভ হয়েছে তা ভালোভাবে জানতে পারবে এবং কাফিরদের কী ক্ষতি হয়েছে তা-ও তারা জানতে পারবে, (২) ক্ষয়ক্ষতির প্রকাশ দিবস, সে-দিন অবিশ্বাসীরা হৃদয়ঙ্গম করতে পারবে যে, আল্লাহ ও মানবের প্রতি কর্তব্য পালনে তাদের কী পরিমাণ ত্রুটি হয়েছিল এবং ফলে তাদের যে ভীষণ ক্ষতি হয়েছে তা-ও তারা প্রকাশ্যে দেখতে পাবে, (৩) সে-দিন মুমিনরা কাফিরদের জ্ঞানবুদ্ধির অভাব ও প্রজ্ঞাহীনতাকে তদের অস্বীকারের কারণ মনে করবে, যার দরুন তারা ঈমানের পরিবর্তে কুফরীকে ভালোবেসেছিল (মুফরাদাত)।