৩৬

يس

সূরা ইয়াসীন

Ya Sin

মক্কী ৮৪ আয়াত ৫ রুকু পারা ২২–২৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৮৪ আয়াত এবং ৫ রুকূ

لِّیُنۡذِرَ مَنۡ کَانَ حَیًّا وَّیَحِقَّ الۡقَوۡلُ عَلَی الۡکٰفِرِیۡنَ ﴿۷۱﴾

৭১
যেন এটি তাকে সতর্ক করে, যে জীবিত২৪৬১ এবং অবিশ্বাসীদের বিরুদ্ধে যেন (শাস্তির) আদেশ কার্যকর হয়।
২৪৬১। ‘জীবিত’ শব্দটির অর্থ হলো, আধ্যাত্মিকভাবে মৃত নয়, যে ওহী-ইলহাম গ্রহণ করার যোগ্যতা রাখে এবং সত্যের আহ্বানে সাড়া দেবার চেতনা ও শক্তি রাখে। ২৩:১৪; ৩৫:১২; ৪০:৬৮; ছ. ১৯:৬৭; ২৩:৩৮; ৪৫:২৫।

اَوَلَمۡ یَرَوۡا اَنَّا خَلَقۡنَا لَہُمۡ مِّمَّا عَمِلَتۡ اَیۡدِیۡنَاۤ اَنۡعَامًا فَہُمۡ لَہَا مٰلِکُوۡنَ ﴿۷۲﴾

৭২
তারা কি দেখে নি, আমরা আমাদের বিশেষ ক্ষমতাবলে যা বানিয়েছি সেগুলোর মাঝে আমরা তাদের জন্য গবাদি পশু সৃষ্টি করেছি; এরপর তারা এগুলোর মালিক হয়ে গেছে?২৪৬২
২৪৬২। যে-ক্ষেত্রে আল্লাহ মানুষের যাবতীয় দৈহিক অভাব ও প্রয়োজন মেটানোর ব্যবস্থা করেছেন, সেক্ষেত্রে এটা কল্পনা করা যুক্তিযুক্ত নয় যে, তিনি মানুষের আধ্যাত্মিক প্রয়োজন ও অনটন মেটানোর জন্য অনুরূপ ব্যবস্থা করেন নি। বর্তমান ও পরবর্তী কয়েকটি আয়াতে এমন কিছু বস্তুর উল্লেখ করা হয়েছে যা সাধারণত মানুষের জীবনক্ষেত্রে দৈনন্দিন ব্যবহৃত হয়ে থাকে।

وَذَلَّلۡنٰہَا لَہُمۡ فَمِنۡہَا رَکُوۡبُہُمۡ وَمِنۡہَا یَاۡکُلُوۡنَ ﴿۷۳﴾

৭৩
কদেখুন: ৬:১৪৩; ১৬:৬; ৪০:৮০-৮১আর আমরা সেগুলোকে তাদের অধীনস্থ করে দিয়েছি। অতএব সেগুলোর মাঝে কোনো কোনোটি তাদের বাহন এবং কোনো কোনোটি তারা খেয়ে থাকে।

وَلَہُمۡ فِیۡہَا مَنَافِعُ وَمَشَارِبُ ؕ اَفَلَا یَشۡکُرُوۡنَ ﴿۷۴﴾

৭৪
খদেখুন: ১৬:৬,৬৭আর তাদের জন্য সেগুলোতে রয়েছে অনেক কল্যাণ এবং পানীয় দ্রব্য। তবুও কি তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে না?

وَاتَّخَذُوۡا مِنۡ دُوۡنِ اللّٰہِ اٰلِہَۃً لَّعَلَّہُمۡ یُنۡصَرُوۡنَ ﴿ؕ۷۵﴾

৭৫
আর তারা আল্লাহকে বাদ দিয়ে (অন্যান্য) উপাস্য গ্রহণ করেছে, যেন (এদের মাধ্যমে) তারা সাহায্যপ্রাপ্ত হতে পারে।

لَا یَسۡتَطِیۡعُوۡنَ نَصۡرَہُمۡ ۙ وَہُمۡ لَہُمۡ جُنۡدٌ مُّحۡضَرُوۡنَ ﴿۷۶﴾

৭৬
গদেখুন: ৭:১৯৩এরা তাদের সাহায্য করতে সক্ষম হবে না। (পক্ষান্তরে) তাদেরকেই এদের বিপক্ষ বাহিনী হিসাবে এদের সাথে উপস্থিত করা হবে।

فَلَا یَحۡزُنۡکَ قَوۡلُہُمۡ ۘ اِنَّا نَعۡلَمُ مَا یُسِرُّوۡنَ وَمَا یُعۡلِنُوۡنَ ﴿۷۷﴾

৭৭
অতএব তাদের কথাবার্তা যেন তোমাকে দুঃখভারাক্রান্ত না করে। তারা যা গোপন করে এবং যা প্রকাশ করে, নিশ্চয় আমরা (তা) জানি।

اَوَلَمۡ یَرَ الۡاِنۡسَانُ اَنَّا خَلَقۡنٰہُ مِنۡ نُّطۡفَۃٍ فَاِذَا ہُوَ خَصِیۡمٌ مُّبِیۡنٌ ﴿۷۸﴾

৭৮
আর মানুষ কি লক্ষ করে দেখে নি, আমরা তাকে এক শুক্রাণু থেকে সৃষ্টি করেছি? তথাপি (এমন কী ঘটল যে,) হঠাৎ সে প্রকাশ্য বিতণ্ডাকারী হয়ে গেল!

وَضَرَبَ لَنَا مَثَلًا وَّنَسِیَ خَلۡقَہٗ ؕ قَالَ مَنۡ یُّحۡیِ الۡعِظَامَ وَہِیَ رَمِیۡمٌ ﴿۷۹﴾

৭৯
আর সে আমাদের সম্বন্ধে কথা বানাতে লেগে গেল এবং নিজের সৃষ্টির কথা ভুলে গেল। সে বলতে শুরু করল, ঘদেখুন: ১০:৬৬; ১১:৬; ১৬:২৪; ২৭:৭৫; ২৮:৭০; ১৮:৩৮; ২২:৬ছ’হাড়গোড় পচে গেলে কে এগুলো জীবিত করবে?’

قُلۡ یُحۡیِیۡہَا الَّذِیۡۤ اَنۡشَاَہَاۤ اَوَّلَ مَرَّۃٍ ؕ وَہُوَ بِکُلِّ خَلۡقٍ عَلِیۡمُ ﴿ۙ۸۰﴾

৮০
কদেখুন: ১৭:৫২; ৪৬:৩৪; ৭৫:৪১তুমি বলো, ‘যিনি এগুলো প্রথম বার সৃষ্টি করেছিলেন তিনিই এগুলো জীবিত করবেন। আর তিনি প্রত্যেক সৃষ্টির বিষয়ে সর্বজ্ঞ।