১৬

النحل

সূরা আন-নাহল

An-Nahl

মক্কী ১২৯ আয়াত ১৬ রুকু পারা ১৪

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১২৯ আয়াত ও ১৬ রুকূ

وَالَّذِیۡنَ یَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ لَا یَخۡلُقُوۡنَ شَیۡئًا وَّہُمۡ یُخۡلَقُوۡنَ ﴿ؕ۲۱﴾

২১
খদেখুন: ২:৭৮; ২৭:২৬; ৬৪:৫আর আল্লাহকে বাদ দিয়ে তারা যাদের ডাকে তারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তারা নিজেরাই সৃষ্ট।

اَمۡوَاتٌ غَیۡرُ اَحۡیَآءٍ ۚ وَمَا یَشۡعُرُوۡنَ ۙ اَیَّانَ یُبۡعَثُوۡنَ ﴿٪۲۲﴾

২২
(তারা) সবাই মৃত, জীবিত নয়। আর তারা কখন পুনরুত্থিত হবে, (সে বিষয়ে) তারা কোনো চেতনাই রাখে না।
সূরা আন-নাহল - রুকু ২

اِلٰـہُکُمۡ اِلٰہٌ وَّاحِدٌ ۚ فَالَّذِیۡنَ لَا یُؤۡمِنُوۡنَ بِالۡاٰخِرَۃِ قُلُوۡبُہُمۡ مُّنۡکِرَۃٌ وَّہُمۡ مُّسۡتَکۡبِرُوۡنَ ﴿۲۳﴾

২৩
গদেখুন: ৭:১৯২; ২৫:৪তোমাদের উপাস্য হলেন এক-অদ্বিতীয় উপাস্য। অতএব যারা পরকালে বিশ্বাস রাখে না তাদের অন্তর অবিশ্বাসপ্রবণ এবং তারা অহংকারী।ঘদেখুন: ২:১৬৪; ৫:৭৪; ২২:৩৫; ৩৭:৫

لَا جَرَمَ اَنَّ اللّٰہَ یَعۡلَمُ مَا یُسِرُّوۡنَ وَمَا یُعۡلِنُوۡنَ ؕ اِنَّہٗ لَا یُحِبُّ الۡمُسۡتَکۡبِرِیۡنَ ﴿۲۴﴾

২৪
তারা যা গোপন করে আর যা প্রকাশ করে নিঃসন্দেহে আল্লাহ অবশ্যই (তা) জানেন। নিশ্চয় তিনি অহংকারীদের পছন্দ করেন না।কদেখুন: ১৬:২০

وَاِذَا قِیۡلَ لَہُمۡ مَّاذَاۤ اَنۡزَلَ رَبُّکُمۡ ۙ قَالُوۡۤا اَسَاطِیۡرُ الۡاَوَّلِیۡنَ ﴿ۙ۲۵﴾

২৫
আর তাদের যখন জিজ্ঞেস করা হয়, ‘তোমাদের প্রতিপালক-প্রভু কী অবতীর্ণ করেছেন?’ খদেখুন: ৮:৩২; ৬৮:১৬; ৮৩:১৪তারা বলে, ‘পূর্ববর্তীদের কল্পকাহিনি।’

لِیَحۡمِلُوۡۤا اَوۡزَارَہُمۡ کَامِلَۃً یَّوۡمَ الۡقِیٰمَۃِ ۙ وَمِنۡ اَوۡزَارِ الَّذِیۡنَ یُضِلُّوۡنَہُمۡ بِغَیۡرِ عِلۡمٍ ؕ اَلَا سَآءَ مَا یَزِرُوۡنَ ﴿٪۲۶﴾

২৬
গদেখুন: ২৯:১৪“(এ প্রতারণার) ফলে তারা কিয়ামত দিবসে নিজেদের বোঝা পূর্ণমাত্রায় বহন করবে এবং তাদের বোঝাও (বহন করবে) যাদেরকে তারা নিজেদের অজ্ঞতাবশত পথভ্রষ্ট করত। সাবধান! তারা যা বহন করে তা অতি নিকৃষ্ট।”ঘদেখুন: ৩৯:২৬; ৫৯:৩; ২৮:৬৩,৭৫
সূরা আন-নাহল - রুকু ৩

قَدۡ مَکَرَ الَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ فَاَتَی اللّٰہُ بُنۡیَانَہُمۡ مِّنَ الۡقَوَاعِدِ فَخَرَّ عَلَیۡہِمُ السَّقۡفُ مِنۡ فَوۡقِہِمۡ وَاَتٰٮہُمُ الۡعَذَابُ مِنۡ حَیۡثُ لَا یَشۡعُرُوۡنَ ﴿۲۷﴾

২৭
তাদের পূর্ববর্তীরাও নিশ্চয় ষড়যন্ত্র করেছিল, তখন আল্লাহ তাদের প্রাসাদগুলো ভিত হতে উপড়ে ফেলেন। ফলে ছাদ তাদের ওপর ধ্বসে পড়ল।১৫৪০ আর তাদের ওপর শাস্তি এমন দিক থেকে এসেছে যা তারা ভাবতেও পারে নি।
১৫৪০। অতীতের নবীগণের বিরুদ্ধবাদীদের ওপর যে আযাব এসেছিল তা কোনো সাধারণ ধ্বংসলীলা ছিল না। তারা সমূলে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। তাদের নির্মিত প্রাসাদ-সৌধগুলোর সম্পূর্ণ ভিত্তি দেয়াল ও ছাদসহ তাদের ওপর আছড়ে পড়েছিল। বস্তুত তাদের নেতা বা অনুসারীরা কেউই রক্ষা পায় নি। ৯৮:৯; ছ. ১০:১১; ১৩:২৫; ৩৬:৫৯; ৩৯:৭৪।

ثُمَّ یَوۡمَ الۡقِیٰمَۃِ یُخۡزِیۡہِمۡ وَیَقُوۡلُ اَیۡنَ شُرَکَآءِیَ الَّذِیۡنَ کُنۡتُمۡ تُشَآقُّوۡنَ فِیۡہِمۡ ؕ قَالَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡعِلۡمَ اِنَّ الۡخِزۡیَ الۡیَوۡمَ وَالسُّوۡٓءَ عَلَی الۡکٰفِرِیۡنَ ﴿ۙ۲۸﴾

২৮
এছাড়া কিয়ামত দিবসে তিনি তাদের লাঞ্ছিত করবেন এবং বলবেন, ‘কোথায় আমার সেসব শরীক যাদের খাতিরে তোমরা (নবীদের) বিরোধিতা করতে?’ যাদের জ্ঞান দেওয়া হয়েছিল তারা বলবে, ‘নিশ্চয় আজ কাফিরদের জন্য লাঞ্ছনা ও ক্লেশ অবধারিত।’”

الَّذِیۡنَ تَتَوَفّٰٮہُمُ الۡمَلٰٓئِکَۃُ ظَالِمِیۡۤ اَنۡفُسِہِمۡ ۪ فَاَلۡقَوُا السَّلَمَ مَا کُنَّا نَعۡمَلُ مِنۡ سُوۡٓءٍ ؕ بَلٰۤی اِنَّ اللّٰہَ عَلِیۡمٌۢ بِمَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ ﴿۲۹﴾

২৯
কদেখুন: ৪:৯৮; ৮:৫১,৪৭নিজেদের প্রাণের প্রতি অনাচারে লিপ্ত থাকা অবস্থায় যাদেরকে ফেরেশতারা মৃত্যু দেয়, খদেখুন: ১৬:৮৮তারা (এই বলে) আত্মসমর্পণ করবে, ‘আমরা কোনো মন্দ কাজই করতাম না।’ (তখন তাদের বলা হবে,) ‘অবশ্যই করতে। তোমরা যা করতে নিশ্চয় আল্লাহ তা ভালোভাবে জানেন।১৫৪১
১৫৪১। অবিশ্বাসীরা আপত্তি করে বলবে, তারা যা কিছু করেছিল তা নির্দোষ মনে সদুদ্দেশ্যপ্রণোদিত হয়েই করেছিল এবং তারা শুধু ঐশী গুণাবলির প্রতি একনিষ্ঠ হবার ক্ষেত্রে সাহায্যকারীরূপে তাদের মিথ্যা উপাস্যগুলোর পূজা করেছিল। এ আয়াত কাফিরদের ভ্রান্তিপূর্ণ দৃষ্টিভঙ্গিকে মিথ্যা প্রতিপন্ন করেছে।

فَادۡخُلُوۡۤا اَبۡوَابَ جَہَنَّمَ خٰلِدِیۡنَ فِیۡہَا ؕ فَلَبِئۡسَ مَثۡوَی الۡمُتَکَبِّرِیۡنَ ﴿۳۰﴾

৩০
গদেখুন: ৩৯:৭৩; ৪০:৭৭অতএব তোমরা জাহান্নামের দরজাগুলো দিয়ে প্রবেশ করো। তোমরা এতে দীর্ঘকাল থাকবে। আর অহংকারীদের আবাসস্থল কত-না নিকৃষ্ট!’