২৯

العنكبوت

সূরা আল-আনকাবূত

Al-`Ankabut

মক্কী ৭০ আয়াত ৭ রুকু পারা ২০–২১

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৭০ আয়াত এবং ৭ রুকূ

وَمِنَ النَّاسِ مَنۡ یَّقُوۡلُ اٰمَنَّا بِاللّٰہِ فَاِذَاۤ اُوۡذِیَ فِی اللّٰہِ جَعَلَ فِتۡنَۃَ النَّاسِ کَعَذَابِ اللّٰہِ ؕ وَلَئِنۡ جَآءَ نَصۡرٌ مِّنۡ رَّبِّکَ لَیَقُوۡلُنَّ اِنَّا کُنَّا مَعَکُمۡ ؕ اَوَلَیۡسَ اللّٰہُ بِاَعۡلَمَ بِمَا فِیۡ صُدُوۡرِ الۡعٰلَمِیۡنَ ﴿۱۱﴾

১১
আর এমন কিছু মানুষ রয়েছে যারা বলে, ‘আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি,’ কিন্তু আল্লাহর পথে যখন তাদেরকে কষ্ট দেওয়া হয় তখন তারা মানুষের নির্যাতনকে আল্লাহর শাস্তির মতো মনে করে। ‘আর তোমার প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে কোনো সাহায্য এলে তারা অবশ্যই বলবে, ‘আমরা তো তোমাদের সাথেই ছিলাম।২২৪১ বিশ্ববাসীর অন্তরে যা-ই আছে সে সম্পর্কে আল্লাহ কি সর্বাধিক অবগত নন?
২২৪১। প্রাথমিক যুগের মুসলমানরা ভয়ানক কঠিন পরীক্ষার মধ্যে অটল বিশ্বাস প্রদর্শন করেছিলেন এবং প্রত্যেক যুগে প্রকৃত মুমিনরা সত্য ঈমানের প্রমাণ দিয়েছেন। এর তুলনায় দুর্বল ঈমানের লোকও পাওয়া যাবে যারা সাধারণত কোনো সুবিধা থেকে বঞ্চিত হলেই ভয় পেয়ে পিছিয়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হবার পরিবর্তে ঈমানের দাবি পরিত্যাগ করতেও প্রস্তুত হয়ে যায়। তবে তারা যখন দেখে, বিশ্বাসীদের জন্য ঐশী সাহায্য নেমে আসছে এবং সত্যের ভিত্তি দৃঢ় হচ্ছে তখন মুমিনদের সাথে অন্তরঙ্গতার দাবি করার জন্য সর্বদা সতর্ক দৃষ্টি রাখে।

وَلَیَعۡلَمَنَّ اللّٰہُ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَلَیَعۡلَمَنَّ الۡمُنٰفِقِیۡنَ ﴿۱۲﴾

১২
আর যারা ঈমান এনেছে, আল্লাহ অবশ্যই তাদেরকে প্রকাশ করে দেবেন এবং তাদেরকেও প্রকাশ করে দেবেন যারা কপটতা প্রদর্শন করেছে।কদেখুন: ৩:১৪২; ৪৭:৩২

وَقَالَ الَّذِیۡنَ کَفَرُوۡا لِلَّذِیۡنَ اٰمَنُوا اتَّبِعُوۡا سَبِیۡلَنَا وَلۡنَحۡمِلۡ خَطٰیٰکُمۡ ؕ وَمَا ہُمۡ بِحٰمِلِیۡنَ مِنۡ خَطٰیٰہُمۡ مِّنۡ شَیۡءٍ ؕ اِنَّہُمۡ لَکٰذِبُوۡنَ ﴿۱۳﴾

১৩
আর যারা অস্বীকার করেছে তারা মুমিনদের বলে, খদেখুন: ১৪:২২; ৪০:৪৮তোমরা আমাদের পথ অনুসরণ করো, তাহলে আমরা তোমাদের পাপের বোঝা বহন করব।’ অথচ তারা এদের পাপের কিছুই বহন করতে পারবে না।২২৪২ নিশ্চয় তারাই মিথ্যাবাদী।
২২৪২। মুনাফিক ছাড়াও একপ্রকার লোক আছে যারা অবিশ্বাসী আগ্রাসনকারী সর্দার। তারা সমাজে উচ্চমর্যাদার সুযোগ নিয়ে অন্যান্য লোকদেরকে (যারা জীবনে তত উঁচুতে প্রতিষ্ঠিত নয়) এই বলে বিভ্রান্ত করতে প্রয়াস চালায় যে, এই সর্দারদের নেতৃত্বে নতুন সত্যধর্ম প্রত্যাখ্যান করলে তাদের সমস্ত ক্ষতিপূরণ তারা (অর্থাৎ সর্দাররা) বহন করবে।

وَلَیَحۡمِلُنَّ اَثۡقَالَہُمۡ وَاَثۡقَالًا مَّعَ اَثۡقَالِہِمۡ ۫ وَلَیُسۡـَٔلُنَّ یَوۡمَ الۡقِیٰمَۃِ عَمَّا کَانُوۡا یَفۡتَرُوۡنَ ﴿٪۱۴﴾

১৪
আর তারা অবশ্যই নিজেদের বোঝা বহন করবে এবং নিজেদের বোঝা ছাড়া অন্যান্য বোঝাও বহন করবে। আর তারা যে মিথ্যা রটনা করত, সে সম্বন্ধে কিয়ামত দিবসে তাদেরকে অবশ্যই জিজ্ঞেস করা হবে।
সূরা আল-আনকাবূত - রুকু ১

وَلَقَدۡ اَرۡسَلۡنَا نُوۡحًا اِلٰی قَوۡمِہٖ فَلَبِثَ فِیۡہِمۡ اَلۡفَ سَنَۃٍ اِلَّا خَمۡسِیۡنَ عَامًا ؕ فَاَخَذَہُمُ الطُّوۡفَانُ وَہُمۡ ظٰلِمُوۡنَ ﴿۱۵﴾

১৫
আর নিশ্চয় আমরা নূহকে তার জাতির প্রতি প্রেরণ করেছিলাম। আর সে তাদের মাঝে পঞ্চাশ কম এক হাজার বছর অবস্থান করেছিল।২২৪৩ এরপর মহাপ্লাবন তাদের গ্রাস করল এবং তারা ছিল সীমালঙ্ঘনকারী।
২২৪৩। এখানে হযরত নূহ (আ.)-এর বয়স বা জীবনকাল ৯৫০ বছর বলে উল্লেখ রয়েছে। বাইবেলে ৯৫২ বছর বলা হয়েছে। প্রাচীন কালের নবীগণ যথা- হযরত নূহ, হৃদ, সালেহ এবং অপরাপর নবী (আলাইহিমুস সালাম) কখন ছিলেন এবং কতদিন বেঁচে ছিলেন সে সম্বন্ধে নিশ্চিত তারিখ নিরূপণ করা দুঃসাধ্য ব্যাপার। কুরআন (১৪:১০) বলে, ‘আল্লাহ ছাড়া তাদেরকে কেউ জানে না।’ নয়শ পঞ্চাশ বছর সময় হযরত নূহ (আ.)-এর ব্যক্তিগত দৈহিক জীবনের পরমায়ু ছিল বলে মনে হয় না। বোধ হয় এ ছিল তার শরীয়তের সময়কাল। এ মতে এই সময় প্রথমে হযরত ইবরাহীম (আ.)-এর কার্যকাল পর্যন্ত সম্প্রসারিত হয়েছিল বলে মনে হয়। কারণ হযরত ইবরাহীম (আ.) নূহ (আ.)-এরই সম্প্রদায়ভুক্ত ছিলেন (৩৭:৮৪) এবং তারপর হযরত ইউসুফ (আ.)-এর কার্যকাল থেকে হযরত মূসা (আ.)-এর সময় পর্যন্ত বিস্তৃত ছিল। প্রকৃতপক্ষে একজন নবীর বয়স দ্বারা তাঁর দায়িত্বকাল ও তাঁর শিক্ষাকালের সময়সীমাও বুঝায়। হযরত নূহ (আ.)-এর বয়সের সীমারেখার বর্ণনা করতে ‘সানাত’ (বছর) এবং ‘আমান’ (সাল) শব্দ দুটির ব্যবহার হয়েছে। কার্যত প্রথমোক্ত শব্দ যখন মূল অর্থে মন্দ ধারণা রাখে তখন শেষোক্ত শব্দটি মৌলিক অর্থে সুধারণা প্রকাশ করে। এর দ্বারা প্রতিভাত হয়, হযরত নূহ (আ.)-এর বিধানকালের প্রথম পঞ্চাশ বছর ছিল সর্বদিক থেকে আধ্যাত্মিক অগ্রগতি ও পুনর্জাগরণের সময় এবং অধঃপতন আরম্ভ হবার পর তাঁর জাতি ক্রমান্বয়ে নৈতিক অবক্ষয়ের মাধ্যমে নয়শ বছরে অধঃপতনের চরমে পৌঁছে গিয়েছিল। ১৮:১০৬; ৩০:১৭; ৩২:১১।

فَاَنۡجَیۡنٰہُ وَاَصۡحٰبَ السَّفِیۡنَۃِ وَجَعَلۡنٰہَاۤ اٰیَۃً لِّلۡعٰلَمِیۡنَ ﴿۱۶﴾

১৬
সুতরাং আমরা তাকে ও (তার সাথে) নৌকায় আরোহীদের উদ্ধার করলাম এবং একে (অর্থাৎ নৌকাটিকে) বিশ্বজগতের জন্য একটি নিদর্শন বানিয়ে দিলাম।কদেখুন: ১০:৭৪; ১১:৪২খদেখুন: ২২:৭২গদেখুন: ১৬:৩৬; ২৪:৫৫; ৩৬:১৮

وَاِبۡرٰہِیۡمَ اِذۡ قَالَ لِقَوۡمِہِ اعۡبُدُوا اللّٰہَ وَاتَّقُوۡہُ ؕ ذٰلِکُمۡ خَیۡرٌ لَّکُمۡ اِنۡ کُنۡتُمۡ تَعۡلَمُوۡنَ ﴿۱۷﴾

১৭
আর ইবরাহীমকেও (প্রেরণ করেছিলাম) যখন সে তার জাতিকে বলেছিল, ‘তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাঁর তাকওয়া অবলম্বন করো। এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে।

اِنَّمَا تَعۡبُدُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ اَوۡثَانًا وَّتَخۡلُقُوۡنَ اِفۡکًا ؕ اِنَّ الَّذِیۡنَ تَعۡبُدُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ لَا یَمۡلِکُوۡنَ لَکُمۡ رِزۡقًا فَابۡتَغُوۡا عِنۡدَ اللّٰہِ الرِّزۡقَ وَاعۡبُدُوۡہُ وَاشۡکُرُوۡا لَہٗ ؕ اِلَیۡہِ تُرۡجَعُوۡنَ ﴿۱۸﴾

১৮
আল্লাহকে ছেড়ে তোমরা নিছক (প্রাণহীন) প্রতিমাগুলোর উপাসনা করছ এবং মিথ্যা উদ্ভাবন করছ। নিশ্চয় তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করছ তারা তোমাদের জীবনোপকরণের মালিক নয়। সুতরাং তোমরা আল্লাহর কাছেই জীবনোপকরণ যাচনা করো এবং তাঁরই ইবাদত করো আর তাঁরই কৃতজ্ঞতা প্রকাশ করো, (কেননা) তাঁরই দিকে তোমাদের ফিরিয়ে নেওয়া হবে।’

وَاِنۡ تُکَذِّبُوۡا فَقَدۡ کَذَّبَ اُمَمٌ مِّنۡ قَبۡلِکُمۡ ؕ وَمَا عَلَی الرَّسُوۡلِ اِلَّا الۡبَلٰغُ الۡمُبِیۡنُ ﴿۱۹﴾

১৯
আর তোমরা (সত্যকে) মিথ্যা বলে প্রত্যাখ্যান করলে (তা কোনো নতুন কথা হবে না), তোমাদের পূর্ববর্তী জাতিরাও (তাদের রসূলদের) মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছিল। “আর (বাণী) সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়াই হলো রসূলের একমাত্র কর্তব্য।”

اَوَلَمۡ یَرَوۡا کَیۡفَ یُبۡدِئُ اللّٰہُ الۡخَلۡقَ ثُمَّ یُعِیۡدُہٗ ؕ اِنَّ ذٰلِکَ عَلَی اللّٰہِ یَسِیۡرٌ ﴿۲۰﴾

২০
তারা কি জানে না, আল্লাহ কীভাবে সৃষ্টির সূচনা করেন, এরপর এর পুনরাবৃত্তি করেন?২২৪৪ নিশ্চয় এটি আল্লাহর জন্য সহজ।
২২৪৪। আয়াতটির মর্মার্থ হলো, আল্লাহ তা’লার সৃষ্টির এবং পুনরায় সৃষ্টির নিয়ম এরূপে কাজ করবে যে, আল্লাহ তা’লা মহানবী (সা.)-এর মাধ্যমে পুরাতন ধ্বংসস্তুপের ওপরে এক নতুন মানবজাতি এবং এক নতুন সভ্যতা সৃষ্টি করবেন।