২২

الحج

সূরা আল-হাজ্জ

Al-Hajj

মাদানী ৭৯ আয়াত ১০ রুকু পারা ১৭

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৭৯ আয়াত এবং ১০ রুকূ

اَلَمۡ تَعۡلَمۡ اَنَّ اللّٰہَ یَعۡلَمُ مَا فِی السَّمَآءِ وَالۡاَرۡضِ ؕ اِنَّ ذٰلِکَ فِیۡ کِتٰبٍ ؕ اِنَّ ذٰلِکَ عَلَی اللّٰہِ یَسِیۡرٌ ﴿۷۱﴾

৭১
তুমি কি জানো না, খদেখুন: ২০:৮; ২৭:৬৬; ৪৯:১৭আকাশে ও পৃথিবীতে যা কিছু আছে নিশ্চয় আল্লাহ তা জানেন? নিশ্চয় এ সবকিছু এক কিতাবে (সংরক্ষিত) আছে। নিশ্চয় এ বিষয়টি আল্লাহর জন্য সহজ।

وَیَعۡبُدُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ مَا لَمۡ یُنَزِّلۡ بِہٖ سُلۡطٰنًا وَّمَا لَیۡسَ لَہُمۡ بِہٖ عِلۡمٌ ؕ وَمَا لِلظّٰلِمِیۡنَ مِنۡ نَّصِیۡرٍ ﴿۷۲﴾

৭২
গদেখুন: ৭:৭২; ১২:৪১; ৫৩:২৪আর তারা আল্লাহকে ছেড়ে এমন কিছুর উপাসনা করে যার সম্পর্কে তিনি কোনো অকাট্য প্রমাণ অবতীর্ণ করেন নি এবং যার সম্পর্কে তাদের কোনো প্রকার জ্ঞানও নাই।১৯৭৩ আর সীমালঙ্ঘনকারীদের জন্য কোনো সাহায্যকারী নাই।
১৯৭৩। এ আয়াতে প্রতিমাপূজার বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করা হয়েছে: (ক) মূর্তিপূজার অনুকূলে কোনো ঐশী গ্রন্থে কোনো প্রকার প্রমাণ পাওয়া যায় না, (খ) মানবীয় যুক্তি এবং বিবেক এর প্রতিকূলে এবং প্রতিমা উপাসকরা এর সমর্থনে তাদের ব্যক্তিগত ও পর্যবেক্ষণভিত্তিক সুপ্রতিষ্ঠিত যুক্তি দিতে পারে না এবং (গ) যুগ যুগব্যাপী মূর্তিপূজারি এবং বিশ্বাসীদের এই দ্বন্দ্বে মুমিনরা নিশ্চিতরূপে বিজয়ী হয়েছে। অতএব ওহী-ইলহাম, মানবীয় যুক্তি এবং ঐতিহাসিক সিদ্ধান্ত সমস্তই প্রতিমা উপাসনার বিপক্ষে।

وَاِذَا تُتۡلٰی عَلَیۡہِمۡ اٰیٰتُنَا بَیِّنٰتٍ تَعۡرِفُ فِیۡ وُجُوۡہِ الَّذِیۡنَ کَفَرُوا الۡمُنۡکَرَ ؕ یَکَادُوۡنَ یَسۡطُوۡنَ بِالَّذِیۡنَ یَتۡلُوۡنَ عَلَیۡہِمۡ اٰیٰتِنَا ؕ قُلۡ اَفَاُنَبِّئُکُمۡ بِشَرٍّ مِّنۡ ذٰلِکُمۡ ؕ اَلنَّارُ ؕ وَعَدَہَا اللّٰہُ الَّذِیۡنَ کَفَرُوۡا ؕ وَبِئۡسَ الۡمَصِیۡرُ ﴿٪۷۳﴾

৭৩
আর যখন তাদেরকে আমাদের সুস্পষ্ট আয়াতসমূহ পড়ে শোনানো হয় তখন তুমি অস্বীকারকারীদের মুখাবয়বে স্পষ্ট বিরক্তির ছাপ দেখতে পাও। আরেকটু হলেই এরা তাদেরকে আক্রমণ করে বসত, যারা তাদের কাছে আমাদের আয়াতসমূহ পড়ে শোনায়। তুমি বলো, ঘদেখুন: ১৭:৪৭; ২৩:৬৭-৬৮; ৩৯:৪৬; ৫:৬১‘আমি কি তোমাদেরকে এর চেয়েও নিকৃষ্ট অবস্থার কথা জানাবো? (তা হলো) জাহান্নাম,। যার প্রতিশ্রুতি আল্লাহ অস্বীকারকারীদের দিয়ে রেখেছেন। আর তা অতি মন্দ ঠিকানা!’
সূরা আল-হাজ্জ - রুকু ৯

یٰۤاَیُّہَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسۡتَمِعُوۡا لَہٗ ؕ اِنَّ الَّذِیۡنَ تَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ لَنۡ یَّخۡلُقُوۡا ذُبَابًا وَّلَوِ اجۡتَمَعُوۡا لَہٗ ؕ وَاِنۡ یَّسۡلُبۡہُمُ الذُّبَابُ شَیۡئًا لَّا یَسۡتَنۡقِذُوۡہُ مِنۡہُ ؕ ضَعُفَ الطَّالِبُ وَالۡمَطۡلُوۡبُ ﴿۷۴﴾

৭৪
হে মানবসকল! একটি দৃষ্টান্ত উপস্থাপিত হচ্ছে, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। নিশ্চয় তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে (উপাস্যরূপে) ডাকো তারা সম্মিলিতভাবে চেষ্টা করলেও একটি মাছিও সৃষ্টি করতে পারবে না। সিজদা ছিনিয়ে নিয়ে গেলে তারা এর কাছ থেকে তা উদ্ধারও করে আনতে পারে না। যাচনাকারী ও যার কাছে যাচনা করা হয় উভয়ই কত-না • অসহায়!১৯৭৪
১৯৭৪। তফসীরাধীন আয়াত অবিশ্বাসীদের কাছে তাদের উপাস্যগুলোর শক্তিহীনতা ও অসহায় এবং তাদের উপাসনা করার মূর্খতাপূর্ণ বিষয়কে বিশদভাবে ব্যক্ত করেছে।

مَا قَدَرُوا اللّٰہَ حَقَّ قَدۡرِہٖ ؕ اِنَّ اللّٰہَ لَقَوِیٌّ عَزِیۡزٌ ﴿۷۵﴾

৭৫
খদেখুন: ৬:৯২; ৩৯:৬৮তারা আল্লাহর যথোচিত মর্যাদা দেয় নি।১৯৭৫ নিশ্চয় আল্লাহ পরম শক্তিধর, মহাপরাক্রমশালী।
১৯৭৫। কাঠের এবং পাথরের নির্মিত প্রতিমাগুলোর উপাসনা করে পৌত্তলিকরা নিজেদেরকে এত নীচু স্তরে নামিয়ে দিয়েছে যে, এ ঘটনাই প্রমাণ করে, মহান সৃষ্টিকর্তা সর্বশক্তিমান আল্লাহর শক্তি ও গুণাবলি সম্বন্ধে তাদের ধারণা অত্যন্ত অস্পষ্ট ও দুর্বল। প্রকৃতপক্ষে বহুঈশ্বরবাদের বিশ্বাস এবং প্রতিমা উপাসনার ধারণা জন্ম নেয় এই অজ্ঞতা থেকে যে, আল্লাহ তা’লার শক্তি ও গুণাবলি মানুষের শক্তি ও গুণাবলির মতোই সীমিত ও ত্রুটিপূর্ণ।

اَللّٰہُ یَصۡطَفِیۡ مِنَ الۡمَلٰٓئِکَۃِ رُسُلًا وَّمِنَ النَّاسِ ؕ اِنَّ اللّٰہَ سَمِیۡعٌۢ بَصِیۡرٌ ﴿ۚ۷۶﴾

৭৬
আল্লাহ ফেরেশতাদের মাঝ থেকে রসূলদের মনোনীত করে থাকেন এবং মানুষের মাঝ থেকেও।* নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।

یَعۡلَمُ مَا بَیۡنَ اَیۡدِیۡہِمۡ وَمَا خَلۡفَہُمۡ ؕ وَاِلَی اللّٰہِ تُرۡجَعُ الۡاُمُوۡرُ ﴿۷۷﴾

৭৭
গদেখুন: ২:২৫৬; ২৭:৬৬; ৪৯:১৭তাদের সামনে যা আছে এবং তাদের পেছনে যা আছে তা তিনি জানেন। আর আল্লাহর দিকেই সব বিষয় প্রত্যাবর্তিত হবে।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا ارۡکَعُوۡا وَاسۡجُدُوۡا وَاعۡبُدُوۡا رَبَّکُمۡ وَافۡعَلُوا الۡخَیۡرَ لَعَلَّکُمۡ تُفۡلِحُوۡنَ ﴿ۚٛ۷۸﴾

৭৮
হে যারা ঈমান এনেছ! তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের প্রতিপালক- প্রভুর ইবাদত করো এবং ভালো কাজ করো, যেন তোমরা সফল হতে পারো।*
সিজদাহ্‌
* এ আয়াতে গভীর বিবেচ্য বিষয়টি হলো, মুসলিম শব্দটিতে কারো একচ্ছত্র অধিকার নাই। ইসলামের আবির্ভাবের বহু পূর্বেই আল্লাহ তা’লা হযরত ইবরাহীম (আ.) ও তাঁর জাতিকে মুসলিম বলে সাব্যস্ত করেছিলেন। এরপর মহানবী (সা.) সব মুসলমানের তত্ত্বাবধায়ক হওয়া উল্লেখ রয়েছে এবং মুসলমানদের অন্যান্য সব জাতির তত্ত্বাবধায়ক হবারও উল্লেখ দেখতে পাওয়া যায়। যে অর্থে মহানবী (সা.) তাঁর যুগের তত্ত্বাবধায়ক ছিলেন ঠিক তাঁরই অনুসরণ করে মুসলমানরা অন্যান্যদের তত্ত্বাবধায়ক, কিন্তু তত্ত্বাবধায়ক হবার অর্থ এ নয়, অন্যদের বলপূর্বক নিজেদের পছন্দের মুসলমান বানাতে হবে, কেননা রসূলুল্লাহ (সা.) তত্ত্বাবধায়ক হয়েও কখনো আক্রমণাত্মক যুদ্ধ করেন নি এবং কাউকে বলপূর্বক মুসলমানও করেন নি। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য)

وَجَاہِدُوۡا فِی اللّٰہِ حَقَّ جِہَادِہٖ ؕ ہُوَ اجۡتَبٰٮکُمۡ وَمَا جَعَلَ عَلَیۡکُمۡ فِی الدِّیۡنِ مِنۡ حَرَجٍ ؕ مِلَّۃَ اَبِیۡکُمۡ اِبۡرٰہِیۡمَ ؕ ہُوَ سَمّٰٮکُمُ الۡمُسۡلِمِیۡنَ ۬ۙ مِنۡ قَبۡلُ وَفِیۡ ہٰذَا لِیَکُوۡنَ الرَّسُوۡلُ شَہِیۡدًا عَلَیۡکُمۡ وَتَکُوۡنُوۡا شُہَدَآءَ عَلَی النَّاسِ ۚۖ فَاَقِیۡمُوا الصَّلٰوۃَ وَاٰتُوا الزَّکٰوۃَ وَاعۡتَصِمُوۡا بِاللّٰہِ ؕ ہُوَ مَوۡلٰٮکُمۡ ۚ فَنِعۡمَ الۡمَوۡلٰی وَنِعۡمَ النَّصِیۡرُ ﴿٪۷۹﴾

৭৯
আর তোমরা কদেখুন: ১৬:২১আল্লাহর পথে সেভাবে জিহাদ করো যেভাবে তাঁর জন্য জিহাদ করা উচিত।১৯৭৬ তিনিই তোমাদের মনোনীত করেছেন এবং ধর্মের ক্ষেত্রে তিনি তোমাদের ওপর কোনো কঠোরতা চাপিয়ে দেন নি। (এটাই ছিল) ঘদেখুন: ৩:৪৪; ৪১:৩৮; ৯৬:২০তোমাদের পিতা ইবরাহীমের ধর্মাদর্শ। (এর) পূর্বেও এবং এতেও (তথা কুরআনেও)১৯৭৭ তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন,১৯৭৭-ক গদেখুন: ২:১৪৪; ১৬:৯০যেন এ রসূল তোমাদের সবার ওপর তত্ত্বাবধায়ক হয়ে যায় আর যেন তোমরা গোটা মানবজাতির ওপর তত্ত্বাবধায়ক হয়ে যাও। অতএব তোমরা নামায কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো।। তিনিই তোমাদের প্রভু। অতএব (তিনি) কত-না উত্তম প্রভু এবং কত-না উত্তম সাহায্যকারী!*কদেখুন: ৯:৪১খদেখুন: ২:১৩৬; ১৬:১২৪
সূরা আল-হাজ্জ - রুকু ১০
১৯৭৬। জিহাদ দুই প্রকার: (ক) জিহাদ অর্থ আপন কুপ্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করা এবং (খ) সত্যের বিরোধী শত্রুর বিরুদ্ধে সংগ্রাম যার মধ্যে আত্মরক্ষার জন্য যুদ্ধ করাও অন্তর্ভুক্ত। প্রথম শ্রেণির জিহাদকে ‘আল-জিহাদ ফিল্লাহ’ আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের জন্য জিহাদ এবং শেষোক্ত শ্রেণির জিহাদকে ‘আল-জিহাদ ফি সাবিলিল্লাহ’ আল্লাহর পথে জিহাদ বলা যেতে পারে। নবী করীম (সা.) প্রথমোক্ত জিহাদকে সর্বাপেক্ষা বড়ো জিহাদ এবং শেষোক্ত জিহাদকে সর্বাপেক্ষা ছোটো জিহাদ বলে আখ্যায়িত করেছেন।
১৯৭৭। ‘এবং এতেও (তথা কুরআনেও)’ এই পরোক্ষ উল্লেখ কুরআন করীমে উদ্ধৃত হযরত ইবরাহীম (আ.)-এর সেই দোয়ার প্রতি ইশারা, যে দোয়া হচ্ছে: ‘হে আমাদের প্রতিপালক-প্রভু! তুমি আমাদের উভয়কে তোমার কাছে আত্মসমর্পণকারী বানাও এবং আমাদের বংশধরদের মধ্যেও তোমার প্রতি আত্মসমর্পণকারী একটি উম্মত (সৃষ্টি করো) (২:১২৯)।
১৯৭৭-ক। ‘(এর) পূর্বেও এবং এতেও (তথা কুরআনেও) তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন’- এ উক্তি যিশাইয়-তে উল্লিখিত ভবিষ্যদ্বাণীর প্রতি নির্দেশ করেছে ‘এবং তোমাকে এক নতুন নামে ডাকা হবে, যা সদাপ্রভুর মুখ আখ্যা দেবে...।’
* এ আয়াতে এক ঐশী রীতিকে এক অটল বিধান হিসাবে বর্ণনা করা হয়েছে। এর রহিত হবার উল্লেখ কোথাও নাই। আর অটল বিধানটি হলো, আল্লাহ তা’লা ফেরেশতা ও মানুষকে সদাসর্বদা তাঁর রসূলরূপে মনোনীত করে থাকেন। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য)