১৬

النحل

সূরা আন-নাহল

An-Nahl

মক্কী ১২৯ আয়াত ১৬ রুকু পারা ১৪

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১২৯ আয়াত ও ১৬ রুকূ

وَاللّٰہُ جَعَلَ لَکُمۡ مِّنۡۢ بُیُوۡتِکُمۡ سَکَنًا وَّجَعَلَ لَکُمۡ مِّنۡ جُلُوۡدِ الۡاَنۡعَامِ بُیُوۡتًا تَسۡتَخِفُّوۡنَہَا یَوۡمَ ظَعۡنِکُمۡ وَیَوۡمَ اِقَامَتِکُمۡ ۙ وَمِنۡ اَصۡوَافِہَا وَاَوۡبَارِہَا وَاَشۡعَارِہَاۤ اَثَاثًا وَّمَتَاعًا اِلٰی حِیۡنٍ ﴿۸۱﴾

৮১
আর আল্লাহ তোমাদের গৃহসমূহকে তোমাদের জন্য শান্তি ও নিরাপত্তাস্থল বানিয়েছেন। আর তিনি তোমাদের জন্য গবাদি পশুর চামড়া থেকে এক ধরনের গৃহ তৈরি করেছেন যেগুলো যাত্রাকালে ও অবস্থানকালে তোমরা হালকা অনুভব করো। আর তাদের পশম ও তাদের লোম এবং তাদের কেশ থেকে এক নির্দিষ্ট কাল পর্যন্ত (ব্যবহারোপযোগী) গৃহসামগ্রী ও সাময়িক ব্যবহারের উপকরণও (বানিয়েছেন)।

وَاللّٰہُ جَعَلَ لَکُمۡ مِّمَّا خَلَقَ ظِلٰلًا وَّجَعَلَ لَکُمۡ مِّنَ الۡجِبَالِ اَکۡنَانًا وَّجَعَلَ لَکُمۡ سَرَابِیۡلَ تَقِیۡکُمُ الۡحَرَّ وَسَرَابِیۡلَ تَقِیۡکُمۡ بَاۡسَکُمۡ ؕ کَذٰلِکَ یُتِمُّ نِعۡمَتَہٗ عَلَیۡکُمۡ لَعَلَّکُمۡ تُسۡلِمُوۡنَ ﴿۸۲﴾

৮২
আর আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তা থেকে তোমাদের জন্য ছায়াপ্রদ উপকরণ বানিয়েছেন এবং পাহাড়পর্বতে তোমাদের জন্য আশ্রয়স্থল বানিয়েছেন। আর তোমাদের জন্য কয়েক ধরনের পোশাকের ব্যবস্থা করেছেন যা তাপ থেকে তোমাদের রক্ষা করে এবং এমন পোশাকও (তৈরি করেছেন) যা যুদ্ধে তোমাদের সুরক্ষা করে। এভাবেই তিনি তোমাদের প্রতি তাঁর অনুগ্রহ পূর্ণ করেন, যেন তোমরা (তাঁর) পরিপূর্ণ আনুগত্য করো।

فَاِنۡ تَوَلَّوۡا فَاِنَّمَا عَلَیۡکَ الۡبَلٰغُ الۡمُبِیۡنُ ﴿۸۳﴾

৮৩
অতএব তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমার দায়িত্ব হলো, কেবল স্পষ্টভাবে (বাণী) পৌছে দেওয়া।

یَعۡرِفُوۡنَ نِعۡمَتَ اللّٰہِ ثُمَّ یُنۡکِرُوۡنَہَا وَاَکۡثَرُہُمُ الۡکٰفِرُوۡنَ ﴿٪۸۴﴾

৮৪
তারা আল্লাহর নিয়ামতকে (যখন দেখে) ভালোভাবেই চেনে, তবুও তারা তা অস্বীকার করে। আর তাদের বেশিরভাগই অকৃতজ্ঞ।
সূরা আন-নাহল - রুকু ১১

وَیَوۡمَ نَبۡعَثُ مِنۡ کُلِّ اُمَّۃٍ شَہِیۡدًا ثُمَّ لَا یُؤۡذَنُ لِلَّذِیۡنَ کَفَرُوۡا وَلَا ہُمۡ یُسۡتَعۡتَبُوۡنَ ﴿۸۵﴾

৮৫
কদেখুন: ৩:২১; ৫:৯৩আর (স্মরণ করো! সে-দিনকে) যে-দিন প্রত্যেক জাতি থেকে আমরা একজন করে সাক্ষী দাঁড় করাবো,১৫৬৮ তখন অস্বীকারকারীদের (আত্মপক্ষ সমর্থনের) অনুমতি দেওয়া হবে না, গদেখুন: ৩০:৫৮; ৪১:২৫আর তাদের কোনো ওজর-আপত্তিও গ্রহণ করা হবে না।খদেখুন: ৪:৪২; ১৬:৯০
১৫৬৮। পৃথিবীর সকল দেশে ও সকল জাতিতে আল্লাহ তা’লা নবী প্রেরণ করেছেন। সকল ধর্মগ্রন্থের মধ্যে একমাত্র কুরআন শরীফের চৌদ্দশ বছর পূর্বের এ দাবির সত্যতা মানবজাতির ওপর এখন প্রতিভাত হতে চলেছে। ১৫৬৯ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَاِذَا رَاَ الَّذِیۡنَ ظَلَمُوا الۡعَذَابَ فَلَا یُخَفَّفُ عَنۡہُمۡ وَلَا ہُمۡ یُنۡظَرُوۡنَ ﴿۸۶﴾

৮৬
আর যারা সীমালঙ্ঘন করেছে তারা যখন শাস্তি প্রত্যক্ষ করবে তখন তাদের জন্য তা লাঘব করা হবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না।

وَاِذَا رَاَ الَّذِیۡنَ اَشۡرَکُوۡا شُرَکَآءَہُمۡ قَالُوۡا رَبَّنَا ہٰۤؤُلَآءِ شُرَکَآؤُنَا الَّذِیۡنَ کُنَّا نَدۡعُوۡا مِنۡ دُوۡنِکَ ۚ فَاَلۡقَوۡا اِلَیۡہِمُ الۡقَوۡلَ اِنَّکُمۡ لَکٰذِبُوۡنَ ﴿ۚ۸۷﴾

৮৭
আর যারা শিরক করেছে তারা যখন তাদের (কল্পিত) শরীকদের দেখবে তখন তারা বলবে, ‘হে আমাদের প্রতিপালক-প্রভু! এরা হলো আমাদের (সেসব) শরীক যাদেরকে আমরা তোমাকে বাদ দিয়ে ডাকতাম।’ তখন তারা এদের কথার পালটা উত্তর দেবে, ‘নিশ্চয় B✓ তোমরা মিথ্যাবাদী।১৫৬৯ তৃতীয়াংশ
১৫৬৯। মুশরিকরা এবং তাদের মিথ্যা উপাস্যদের মধ্যকার বিতণ্ডা প্রমাণ করে যে, পাপাচার ও সত্য প্রত্যাখ্যানের ওপর ভিত্তি করে বন্ধুত্ব হলে তা কখনোই স্থায়ী হয় না।

وَاَلۡقَوۡا اِلَی اللّٰہِ یَوۡمَئِذِ ۣالسَّلَمَ وَضَلَّ عَنۡہُمۡ مَّا کَانُوۡا یَفۡتَرُوۡنَ ﴿۸۸﴾

৮৮
গদেখুন: ১৬:২৯আর সে-দিন তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে এবং তারা যা মিথ্যা উদ্ভাবন করত তা তাদের কাছ থেকে উধাও হয়ে যাবে।ঘদেখুন: ৭:৪৬; ১১:২০; ১৪:৪; ৪:২; ১৬:৮৫চদেখুন: ১০:৩৮; ১২:১১২

اَلَّذِیۡنَ کَفَرُوۡا وَصَدُّوۡا عَنۡ سَبِیۡلِ اللّٰہِ زِدۡنٰہُمۡ عَذَابًا فَوۡقَ الۡعَذَابِ بِمَا کَانُوۡا یُفۡسِدُوۡنَ ﴿۸۹﴾

৮৯
যারা অস্বীকার করেছে এবং (অন্যদেরকেও) আল্লাহর পথ থেকে বিরত রেখেছে তাদের জন্য আমরা শাস্তির পর শাস্তি বৃদ্ধি করব, কারণ তারা বিশৃঙ্খলা সৃষ্টি করত।

وَیَوۡمَ نَبۡعَثُ فِیۡ کُلِّ اُمَّۃٍ شَہِیۡدًا عَلَیۡہِمۡ مِّنۡ اَنۡفُسِہِمۡ وَجِئۡنَا بِکَ شَہِیۡدًا عَلٰی ہٰۤؤُلَآءِ ؕ وَنَزَّلۡنَا عَلَیۡکَ الۡکِتٰبَ تِبۡیَانًا لِّکُلِّ شَیۡءٍ وَّہُدًی وَّرَحۡمَۃً وَّبُشۡرٰی لِلۡمُسۡلِمِیۡنَ ﴿٪۹۰﴾

৯০
কদেখুন: ২:১৬৬আর (স্মরণ করো! সে-দিনকে) যে-দিন আমরা প্রত্যেক জাতিতে তাদেরই মাঝ থেকে তাদের বিরুদ্ধে একজন সাক্ষী দাঁড় করাবো এবং (হে রসূল!) তোমাকে আমরা এদের (সবার) ওপর সাক্ষী হিসাবে আনব। আর আমরা তোমার প্রতি এ কিতাব অবতীর্ণ করেছি সব বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যাস্বরূপ এবং হিদায়াত ও রহমতস্বরূপ। আর আত্মসমর্পণকারীদের জন্য রয়েছে সুসংবাদ।খদেখুন: ৩০:১৪
সূরা আন-নাহল - রুকু ১২