النساء
An-Nisa'
মাদানী সূরা, বিসমিল্লাহসহ ১৭৭ আয়াত এবং ২৪ রুকূ
(হিজরতের পরে অবতীর্ণ)
এ সূরার নামকরণ যথার্থই ‘আন-নিসা’ (নারীজাতি) করা হয়েছে, কেননা এতে প্রধানত নারীজাতির অধিকার ও দায়িত্ব সম্পর্কে আলোকপাত করে সমাজে তাদেরই যথাযথ স্থান ও মর্যাদা বর্ণিত হয়েছে। উহুদের যুদ্ধের পর হিজরতের তৃতীয় ও পঞ্চম বছরের মাঝামাঝি সময়ে এ সূরা মদীনায় অবতীর্ণ হয় এবং বিশেষ করে উক্ত যুদ্ধের কারণে সমাজে যে এক উল্লেখযোগ্য সংখ্যক বিধবা এবং এতিমের উদ্ভব হয় তাদেরকে নিয়েই এর মূল বিষয় বর্ণিত হয়েছে। এ বিষয়ে মুসলমান এবং ইউরোপীয় পণ্ডিত সকলেই একমত। একজন বিশিষ্ট জার্মান প্রাচ্যবিদ নলডিকি এ সূরার কোনো কোনো আয়াতকে মক্কী সূরার অন্তর্ভুক্ত করার পক্ষপাতী। তার মতে, এ ধরনের আয়াতে ইহুদীদেরকে বন্ধুসুলভ দৃষ্টিকোণ থেকে আহ্বান করা হয়েছে, কেননা তারা তখনো মুসলমানদের সাথে কোনোরূপ দ্বন্দ্বে লিপ্ত হয় নি। হোয়েরীর মতে, এ সূরার ১৩৪ নম্বর আয়াতে উল্লিখিত, ‘হে মানবজাতি’ ধরনের সম্বোধন দেখে মনে হয়, অন্তত এ আয়াতটি (অর্থাৎ ১৩৪ নম্বর আয়াত) মক্কায় অবতীর্ণ হয়েছে, কেননা এ ধরনের সম্বোধন একমাত্র মক্কী সূরাসমূহে ব্যবহৃত হয়েছে। আর কেবল একটি আয়াতে ‘হে মানবজাতি’ সম্বোধন দেখেই তা মক্কী সূরার অন্তর্ভুক্ত করা যায় না, যেখানে অন্য সমস্ত প্রমাণ এ ধারণার পরিপন্থি। আসল কথা হলো, মক্কাতে মুসলমানদের সংখ্যা ছিল খুবই অল্প, যে-জন্য তখনো তারা আলাদা কোনো বিশিষ্ট সম্প্রদায়ে পরিণত হতে পারে নি এবং তখন পর্যন্ত শরীয়তের খুব কম সংখ্যক নির্দেশাবলিই অবতীর্ণ হয়েছিল। ফলে মক্কাতে বিশ্বাসী-অবিশ্বাসী নির্বিশেষে সবাইকে ‘হে মানবজাতি’ সম্বোধন করা হয়েছে, কিন্তু মদীনাতে হিজরতের পর যেহেতু হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি দ্রুত ও অধিক সংখ্যক শরীয়তের নির্দেশাবলি অবতীর্ণ হতে থাকে এবং অবিশ্বাসী থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্যাবলিসহ বিশ্বাসীদের একটি সম্প্রদায় সুসংগঠিত হয় তখন তাদেরকে ‘হে যারা ঈমান এনেছ!’ বলে সম্বোধন করা হয়। আর যেখানে বিশ্বাসী-অবিশ্বাসী নির্বিশেষে সাধারণভাবে সকলকেই আহ্বান করা হয়েছে সেখানে ‘হে মানবজাতি’ বলেও সম্বোধন করা হয়েছে।
পূর্ববর্তী সূরার সাথে এ সূরার সম্পর্ক হলো, পূর্ববর্তী সূরার অন্যতম বিষয় ছিল উহুদের যুদ্ধ প্রসঙ্গ, কিন্তু এ সূরাতে উক্ত যুদ্ধের ফলে সৃষ্ট সমস্যাবলি সম্পর্কে আলোকপাত করা হয়েছে। সূরাটিতে মদীনার ইহুদী ও মুনাফিকদের অশুভ চক্রান্ত, তৎপরতা সম্পর্কেও অবহিত করা হয়েছে, যারা উহুদের যুদ্ধের পর মুসলমানদের ঐক্যবদ্ধ শক্তি ও কার্যক্রমে শঙ্কিত হয়ে ইসলামকে সমূলে উৎপাটনের জন্য তাদের সমস্ত ধনসম্পদ একত্র করে সম্মিলিত প্রচেষ্টা চালিয়েছিল। এছাড়া এ দিক থেকেও সূরাটিতে পূর্ববর্তী সূরার বিষয়বস্তুর সম্প্রসারণ লক্ষ করা যায়, কেননা এতে প্রায়শ্চিত্তবাদের মতবাদকে ধূলিসাৎ করে এ সত্যকে প্রতিষ্ঠিত করা হয়েছে যে, হযরত ঈসা (আ.) ক্রুশে প্রাণ ত্যাগ করেন নি।
সূরা আলে ইমরানের মতো এ সূরারও অন্যতম প্রধান বিষয়বস্তু হচ্ছে খ্রিষ্টধর্মের মৌলিক মতবাদ। এ সূরাতে ইসলাম ও খ্রিষ্টধর্মের শিক্ষার তুলনামূলক আলোচনার প্রতি অধিক গুরুত্ব দেওয়া হয়েছে; বিশেষ করে শেষ যুগে খ্রিষ্টধর্মের বিস্তার ও উন্নতির কথা উল্লেখ করা হয়েছে। যেহেতু শেষ যুগে খ্রিষ্টান লেখক ও বক্তারা নারীজাতির প্রতি অসম্মান ও পুরুষদের তুলনায় তাদেরকে নিম্নমর্যাদা প্রদানের অভিযোগ তুলে অত্যন্ত সোচ্চার ও উচ্চকণ্ঠে ইসলামকে দোষারোপ করবে, সেহেতু এ সূরাতে নারীজাতির সমস্যা ও এর সমাধানমূলক বিষয়াবলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কুরআনের শিক্ষা আসলে নারীজাতির অধিকার সম্বন্ধে এ সত্য প্রতিষ্ঠিত করে যে, খ্রিষ্টধর্মের তুলনায় এক্ষেত্রে ইসলামের শিক্ষা উত্তম। তাছাড়া নারীজাতির সাথেই যেহেতু এতিমের বিষয়টিও গভীরভাবে সম্পর্কযুক্ত, তাই এ সূরাতে এতিমের প্রসঙ্গও বিশেষভাবে বর্ণিত হয়েছে। আর এ লক্ষ্যে এই হলো প্রথম ঐশীবাণী যা এতিম ও নারীজাতির অধিকারের রক্ষাকবচ হিসাবে চিহ্নিত হতে পারে। ইসলামে নারীদেরকে তাদের সকল বৈধ অধিকার প্রদান করা হয়েছে এবং তাদেরকে সম্পত্তির উত্তরাধিকারী করা হয়েছে। সেই সাথে সম্পত্তির প্রকৃত মালিকানা ও ব্যবস্থাপনার অধিকার নিশ্চিত করা হয়েছে। এ সূরার দ্বিতীয় প্রধান আলোচ্য বিষয় মুনাফিকী বা কপটতা। যেহেতু শেষ যুগে খ্রিষ্টধর্ম সারা পৃথিবীতে প্রাধান্য লাভ করবে এবং খ্রিষ্টানদের পক্ষ থেকে ইসলামের সমালোচনার কারণে আর অনেক মুসলমান খ্রিষ্টান শাসকদের অধীনস্থ হবার দরুন নিজেদের ধর্মবিশ্বাসের প্রতি কপট মনোভাব পোষণ করবে। এই কপটতার বিষয়টি এ সূরাতে নারীজাতির অধিকারের পাশাপাশি আলোচিত হয়েছে এবং একজন মুনাফিক নৈতিক ও আধ্যাত্মিক অধঃপতনের কত অতলে তলিয়ে যেতে পারে সেদিকে আলোকপাত করা হয়েছে। মুনাফিকদের সতর্ক করা হয়েছে, তারা শীঘ্রই লাঞ্ছিত ও অসম্মানিত হবে, কেননা তারা তাদের স্রষ্টার চেয়ে মানুষকেই বেশি ভয় করে। সূরাটির শেষের দিকে হযরত ঈসা (আ.)-এর ক্রুশীয় ঘটনার প্রতি কিছুটা আলোকপাত করে অত্যন্ত জোরালো ভাষায় একটি প্রমাণ দ্বারা এ সত্যকে প্রতিষ্ঠিত করা হয়েছে যে, ক্রুশে হযরত ঈসা (আ.)-এর মৃত্যু সম্পর্কিত বিশ্বাস জঘন্য মিথ্যা ও ভিত্তিহীন ধারণা মাত্র। অন্যান্য মানুষের মতোই হযরত ঈসা (আ.) স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। ক্রুশে তাঁর মৃত্যু হয়েছে এ বিশ্বাসের মূলে ঐতিহাসিক সত্যতা, বাইবেলের সমর্থন কোনোটিই নাই। নবুওয়তের ধারা বনী ইসরাঈল থেকে বনী ইসমাঈলে স্থানান্তরিত হবার দরুন হযরত ঈসা (আ.)-এর কোনো আধ্যাত্মিক উত্তরসূরি না থাকায় এক অর্থে তিনি ছিলেন ‘কালালা’। এ সূরাটি কালালা-এর বিষয়ে ফিরে গিয়ে সমাপ্ত হয়েছে।
কাজ
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
یٰۤاَیُّہَا النَّاسُ اتَّقُوۡا رَبَّکُمُ الَّذِیۡ خَلَقَکُمۡ مِّنۡ نَّفۡسٍ وَّاحِدَۃٍ وَّخَلَقَ مِنۡہَا زَوۡجَہَا وَبَثَّ مِنۡہُمَا رِجَالًا کَثِیۡرًا وَّنِسَآءً ۚ وَاتَّقُوا اللّٰہَ الَّذِیۡ تَسَآءَلُوۡنَ بِہٖ وَالۡاَرۡحَامَ ؕ اِنَّ اللّٰہَ کَانَ عَلَیۡکُمۡ رَقِیۡبًا ﴿۲﴾
وَاٰتُوا الۡیَتٰمٰۤی اَمۡوَالَہُمۡ وَلَا تَتَبَدَّلُوا الۡخَبِیۡثَ بِالطَّیِّبِ ۪ وَلَا تَاۡکُلُوۡۤا اَمۡوَالَہُمۡ اِلٰۤی اَمۡوَالِکُمۡ ؕ اِنَّہٗ کَانَ حُوۡبًا کَبِیۡرًا ﴿۳﴾
وَاِنۡ خِفۡتُمۡ اَلَّا تُقۡسِطُوۡا فِی الۡیَتٰمٰی فَانۡکِحُوۡا مَا طَابَ لَکُمۡ مِّنَ النِّسَآءِ مَثۡنٰی وَثُلٰثَ وَرُبٰعَ ۚ فَاِنۡ خِفۡتُمۡ اَلَّا تَعۡدِلُوۡا فَوَاحِدَۃً اَوۡ مَا مَلَکَتۡ اَیۡمَانُکُمۡ ؕ ذٰلِکَ اَدۡنٰۤی اَلَّا تَعُوۡلُوۡا ؕ﴿۴﴾
وَاٰتُوا النِّسَآءَ صَدُقٰتِہِنَّ نِحۡلَۃً ؕ فَاِنۡ طِبۡنَ لَکُمۡ عَنۡ شَیۡءٍ مِّنۡہُ نَفۡسًا فَکُلُوۡہُ ہَنِیۡٓــًٔا مَّرِیۡٓــًٔا ﴿۵﴾
وَلَا تُؤۡتُوا السُّفَہَآءَ اَمۡوَالَکُمُ الَّتِیۡ جَعَلَ اللّٰہُ لَکُمۡ قِیٰمًا وَّارۡزُقُوۡہُمۡ فِیۡہَا وَاکۡسُوۡہُمۡ وَقُوۡلُوۡا لَہُمۡ قَوۡلًا مَّعۡرُوۡفًا ﴿۶﴾
وَابۡتَلُوا الۡیَتٰمٰی حَتّٰۤی اِذَا بَلَغُوا النِّکَاحَ ۚ فَاِنۡ اٰنَسۡتُمۡ مِّنۡہُمۡ رُشۡدًا فَادۡفَعُوۡۤا اِلَیۡہِمۡ اَمۡوَالَہُمۡ ۚ وَلَا تَاۡکُلُوۡہَاۤ اِسۡرَافًا وَّبِدَارًا اَنۡ یَّکۡبَرُوۡا ؕ وَمَنۡ کَانَ غَنِیًّا فَلۡیَسۡتَعۡفِفۡ ۚ وَمَنۡ کَانَ فَقِیۡرًا فَلۡیَاۡکُلۡ بِالۡمَعۡرُوۡفِ ؕ فَاِذَا دَفَعۡتُمۡ اِلَیۡہِمۡ اَمۡوَالَہُمۡ فَاَشۡہِدُوۡا عَلَیۡہِمۡ ؕ وَکَفٰی بِاللّٰہِ حَسِیۡبًا ﴿۷﴾
لِلرِّجَالِ نَصِیۡبٌ مِّمَّا تَرَکَ الۡوَالِدٰنِ وَالۡاَقۡرَبُوۡنَ ۪ وَلِلنِّسَآءِ نَصِیۡبٌ مِّمَّا تَرَکَ الۡوَالِدٰنِ وَالۡاَقۡرَبُوۡنَ مِمَّا قَلَّ مِنۡہُ اَوۡ کَثُرَ ؕ نَصِیۡبًا مَّفۡرُوۡضًا ﴿۸﴾
وَاِذَا حَضَرَ الۡقِسۡمَۃَ اُولُوا الۡقُرۡبٰی وَالۡیَتٰمٰی وَالۡمَسٰکِیۡنُ فَارۡزُقُوۡہُمۡ مِّنۡہُ وَقُوۡلُوۡا لَہُمۡ قَوۡلًا مَّعۡرُوۡفًا ﴿۹﴾
وَلۡیَخۡشَ الَّذِیۡنَ لَوۡ تَرَکُوۡا مِنۡ خَلۡفِہِمۡ ذُرِّیَّۃً ضِعٰفًا خَافُوۡا عَلَیۡہِمۡ ۪ فَلۡیَتَّقُوا اللّٰہَ وَلۡیَقُوۡلُوۡا قَوۡلًا سَدِیۡدًا ﴿۱۰﴾