৩৩

الأحزاب

সূরা আল-আহযাব

Al-Ahzab

মাদানী ৭৪ আয়াত ৯ রুকু পারা ২১–২২

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৭৪ আয়াত এবং ৯ রুকূ

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰہَ وَقُوۡلُوۡا قَوۡلًا سَدِیۡدًا ﴿ۙ۷۱﴾

৭১
হে যারা ঈমান এনেছ! তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সহজসরল-সঠিক কথা বলো।

یُّصۡلِحۡ لَکُمۡ اَعۡمَالَکُمۡ وَیَغۡفِرۡ لَکُمۡ ذُنُوۡبَکُمۡ ؕ وَمَنۡ یُّطِعِ اللّٰہَ وَرَسُوۡلَہٗ فَقَدۡ فَازَ فَوۡزًا عَظِیۡمًا ﴿۷۲﴾

৭২
(তাহলে) তিনি তোমাদের জন্য তোমাদের কর্মের সংশোধন করবেন এবং তোমাদের পাপ ক্ষমা করে দেবেন। কদেখুন: ১৯:৫২-৫৩আর যে- ই আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করে, সে নিশ্চয় অনেক বড়ো সফলতা লাভ করে থাকে।খদেখুন: ৪:১৪; ২৪:৫৩; ৪৮:১৮

اِنَّا عَرَضۡنَا الۡاَمَانَۃَ عَلَی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَالۡجِبَالِ فَاَبَیۡنَ اَنۡ یَّحۡمِلۡنَہَا وَاَشۡفَقۡنَ مِنۡہَا وَحَمَلَہَا الۡاِنۡسَانُ ؕ اِنَّہٗ کَانَ ظَلُوۡمًا جَہُوۡلًا ﴿ۙ۷۳﴾

৭৩
নিশ্চয় আমরা আমানতকে (অর্থাৎ শরীয়তকে) আকাশসমূহ ও পৃথিবী এবং পাহাড়পর্বতের সামনে উপস্থাপন করেছিলাম, কিন্তু এরা তা বহন করতে অস্বীকার করল এবং একে ভয় পেল; অথচ পূর্ণমানব তা বহন করল।২৩৭৪ নিশ্চয় সে ছিল (নিজের প্রতি) অতি নিন্দ্দয়, পরিণাম সম্পর্কে ভ্রুক্ষেপহীন।**
২৩৭৪। ‘হামালাল আমানাতা’ অর্থ আল্লাহর দেওয়া আইনকানুন, যা মহামূল্যবান আধ্যাত্মিক সম্পদ, তা সংরক্ষণের ও সঠিকভাবে বণ্টনের দায়িত্ব সে (মানুষ) নিজের কাঁধে তুলে নিল। সে গচ্ছিত বিশ্বাস ভঙ্গ করল। ‘যালিম’-এর মাত্রাধিক্য বুঝাতে ‘যালুম’ শব্দ ব্যবহৃত হয়েছে যার অর্থ অতিমাত্রায় অত্যাচারকারী। ‘যালাম’-এর (কর্তৃবাচ্য হলো যালিম)। অর্থ: সে জিনিসটি ভুল স্থানে রেখেছিল। আর ‘যালামাহু’ অর্থ সে নিজের ওপর এমন বোঝা চাপালো যা বহন করার শক্তি তার নাই। ‘জাহিল’ শব্দ দ্বারা অবহেলাকারী, বোকা, উদাসীন বুঝায়। আর ‘জাহুল’ দ্বারা অতিশয় অবহেলাকারী, অতিমাত্রায় উদাসীন ও চরম বোকা বুঝায় (লেইন)। মানুষকে প্রকৃতিগতভাবেই বিরাট মেধা ও বিপুল সামর্থ্য দেওয়া হয়েছে, যেন সে ঐশী গুণাবলি নিজের মধ্যে আহরণ করে তা বিকাশ ও প্রকাশ করতে পারে এবং নিজেকে সৃষ্টিকর্তার প্রতিভূ বানাতে পারে (২:৩১)। এটা এমনই এক মহান আমানত ও দায়িত্ব যা বিশ্বচরাচরের মধ্যে কেবল মানুষ ছাড়া অন্য কেউ সম্পাদন করার যোগ্যতা
* চিহ্নিত টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য রাখে না। অন্যান্য জীব বা বস্তু, ফেরেশতা, আকাশসমূহ, পৃথিবী এবং পর্বতমালা এই দায়িত্বের বোঝা বহনে সম্পূর্ণ অক্ষম। তাই এটা বহন করতে তারা যেন অস্বীকার করল। তবে মানুষ তা বহন করতে রাজি হলো, কেননা এটা বহনে কেবল মানুষই সক্ষম। সে ‘যালুম’ (নিজের প্রতি অধিক অত্যাচারকারী) ও ‘জাহুল’ (নিজের প্রতি অবহেলাকারী) হবার যোগ্যতা রাখে। অর্থাৎ সে তার সৃষ্টিকর্তার খাতিরে যে-কোনো ত্যাগতিতিক্ষা ও দুঃখকষ্ট বরণ করতে পারে (যালুম) এবং সে নিজের প্রতি উদাসীন ও অবহেলাকারী (জাহ্বল) হতে পারে এই অর্থে যে দায়িত্ব ও আমানতের বোঝা বহন করতে গিয়ে সে নিজের স্বার্থ, নিজের সুখস্বাচ্ছন্দ্য বিসর্জন দিতে সক্ষম। ‘আল-আমানাতা’ বলতে কুরআনী শরীয়ত ধরে নিলে এবং ‘আল-ইনসান’ বলতে পূর্ণতম মানব মহানবী (সা.)-কে বুঝালে এ আয়াতের অর্থ দাঁড়াবে: আকাশসমূহ ও পৃথিবীর মাঝে প্রাণী-অপ্রাণী যা কিছু আছে, তাদের মধ্যে মহানবী (সা.)-ই হলেন একমাত্র যোগ্য ব্যক্তি যাঁর ওপর পূর্ণতম ও শেষ বিধান কুরআন অবতীর্ণ হলো, কারণ অন্যান্য মানুষই বলুন বা অন্যান্য অস্তিত্বের কথাই বলুন, তাদের কারো এত বেশি মহৎ গুণাবলি ছিল না, যা এই মহান ও গুরুভার দায়িত্ব পালনে ও সংরক্ষণের জন্য অপরিহার্য ছিল। ‘হামালা’-এর অর্থ বিশ্বাস ভঙ্গ ধরলে এই আয়াতটির অর্থ: ঐশী বিধানের আমানত (বিশ্বাসপূর্ণ গচ্ছিত দায়িত্ব) মানুষের ওপর, পৃথিবীর প্রাণী-অপ্রাণী সকলের ওপর এবং আকাশস্থ সকলের ওপরই ন্যস্ত করা হলো। মানুষ ছাড়া সকলেই বিশ্বাস ভঙ্গ করতে অস্বীকার করল। কারণ তাদেরকে যে-সব বিধানের অধীন করা হলো, তারা সেগুলো বিশ্বস্ততার সাথে মেনে চলল। সমগ্র প্রকৃতি প্রাকৃতিক বিধানের প্রতি বিশ্বস্ত রইল, ফেরেশতারাও তাদের দায়িত্ব ও কর্তব্য অবনত মস্তকে বিশ্বস্ততার সাথে সম্পাদন করতে লাগল (১৬:৫০-৫১)। তবে মানুষই একমাত্র ব্যতিক্রম। তাকে ইচ্ছাশক্তি ও বিবেচনাশক্তি দেওয়া হয়েছে বলে একমাত্র সে-ই ঐশী বিধানকে অমান্য করে, কেননা সে অন্যায়কারী এবং নিজের দায়িত্বকর্তব্যের প্রতি অবহেলাকারী ও উদাসীন। আয়াতটির এই অর্থ ৪১:১২ দ্বারা সমর্থিত।

لِّیُعَذِّبَ اللّٰہُ الۡمُنٰفِقِیۡنَ وَالۡمُنٰفِقٰتِ وَالۡمُشۡرِکِیۡنَ وَالۡمُشۡرِکٰتِ وَیَتُوۡبَ اللّٰہُ عَلَی الۡمُؤۡمِنِیۡنَ وَالۡمُؤۡمِنٰتِ ؕ وَکَانَ اللّٰہُ غَفُوۡرًا رَّحِیۡمًا ﴿٪۷۴﴾

৭৪
আল্লাহ যেন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী এবং মুশরিক পুরুষ ও মুশরিক নারীদের শাস্তি দেন, কদেখুন: ৪:২৮; ৯:১০৪আর আল্লাহ মুমিন পুরুষ ও মুমিন নারীদের তওবা গ্রহণ করে তাদের প্রতি সদয় দৃষ্টিপাত করেন। বস্তুত আল্লাহ অতীব ক্ষমাশীল, বার বার কৃপাকারী।*
সূরা আল-আহযাব - রুকু ৯
* এ আয়াতে মহানবী (সা.) অন্যান্য নবীগণের তুলনায় যে শ্রেষ্ঠ ছিলেন তা উল্লেখ করা হয়েছে, কেননা কুরআনী শিক্ষারূপে যে আমানত অবতীর্ণ করা হচ্ছিল রসূলুল্লাহ (সা.)-এর পূর্বে অন্য কোনো নবীর এ বোঝা বহন করার শক্তি ছিল না। অতএব আমানত বলতে কুরআনকেই বুঝায়। কোনো কোনো তফসীরকার ‘যালুমান জাহুলা’-এর সম্পূর্ণ ভুল অনুবাদ করেন। ‘যালুমান’ দিয়ে অন্য কারো ওপর নয়, বরং নিজের ওপর যুলুমকারী বুঝায়, যে এত বড়ো বোঝা বহন করছে। আর ‘জাহুলা’ বলতে অনেক বড়ো জাহেল বুঝায় না, বরং এ সেই ব্যক্তি যে পরিণতির প্রতি ভ্রূক্ষেপ না করে এত বড়ো দায়িত্ব সামাল দিয়েছেন। রসূলুল্লাহ (সা.)-এর ওপর যত অত্যাচার হয়েছে তা কুরআন করীম অবতরণের পর থেকে শুরু হয়। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।