الزمر
Az-Zumar
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৭৬ আয়াত এবং ৮ রুকূ
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
বিষয়বস্তু এবং ভাষাগত দিক দিয়ে পূর্ববর্তী পাঁচটি সূরার সঙ্গে এই সূরার মিল রয়েছে। হযরত নবী করীম (সা.)-এর নবুওয়তের প্রথম পর্যায়ে এই সূরা অবতীর্ণ হয়েছিল। রডওয়েল ও মুইর প্রমুখ লেখকেরা একে মক্কী সূরা বলে অভিহিত করেছেন। অধিকাংশ পণ্ডিতের এই অভিমত যে, মহানবী (সা.)-এর রিসালাতের প্রাথমিক পর্যায়ে মক্কায় এ সূরা অবতীর্ণ হয়েছিল। সূরা সাবা থেকে এই সূরা পর্যন্ত যে ছয়টি সূরা আছে তাতে ঐশীবাণী, কুরআনের অবতরণ বিষয় এবং আল্লাহ তা’লার একত্বই অধিক গুরুত্ব পেয়েছে। বিজ্ঞান অতি স্পষ্টভাবে সাক্ষ্য দিচ্ছে, এই জগতে যে বিরাট সমন্বয়, শৃঙ্খলা, আনুপাতিকতা ও পারিপার্শ্বিকতার সাথে খাপখাওয়ানোর নীতি সর্বদা পরিলক্ষিত হয় তাতে স্পষ্টভাবে এ সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে, এই মহাবিশ্বের একজন পরিকল্পনাকারী, পরিচালনাকারী, নিয়ন্ত্রণকারী, সর্বময় সৃষ্টিকর্তা রয়েছেন। আল্লাহর প্রেরিত পুরুষগণ সামান্য জনবল নিয়ে বিরাট শক্তিশালী ও ধনে-জনে বলীয়ান শত্রুদের বিরুদ্ধে যে বিজয় লাভ করেন তা-ও আল্লাহ তা’লার অস্তিত্ব ও একত্বকে সাব্যস্ত করে।
সূরাটি আরম্ভ হয়েছে কুরআন অবতীর্ণের বিষয় নিয়ে। তারপর বলা হয়েছে, বিভিন্ন ধর্মগ্রন্থ ও নবী-রসূলগণের আগমনের একটিই মাত্র উদ্দেশ্য আর তা হলো পৃথিবীতে ‘আল্লাহর একত্বকে’ প্রতিষ্ঠিত করা। এই মহতী উদ্দেশ্য অর্জনের পথে সর্বাপেক্ষা বড়ো বাধা হলো, মানুষ তার আপন কল্পনাসৃষ্ট মিথ্যা উপাস্যের আরাধনায় মগ্ন থাকে। মূর্তি-উপাসনার (পৌত্তলিকতার) সর্বাপেক্ষা হীনতম দৃষ্টান্ত যা সহজে ধরা পড়ে না অথচ সর্বাপেক্ষা বেশি প্রচলিত হয়ে মানুষের আধ্যাত্মিক বিকাশের পথে পর্বতপ্রমাণ বাধা হয়ে দাঁড়িয়ে আছে তা হলো, মানুষ ঈসা (আ.)-কে খোদার পুত্র বানিয়ে তাতে বিশ্বাস স্থাপন করেছে। এই বিশ্বাস মানবসম্প্রদায়ের আধ্যাত্মিক জীবনের সর্বাধিক ক্ষতি করেছে। এই সূরা বিশ্বজগতের এই বিস্ময়কর পরিকল্পনা ও পূর্ণতম সুশৃঙ্খলাকে যুক্তিস্বরূপ দাঁড় করিয়ে বলেছে যে, এতসব সৃষ্টির পেছনে যে একজন মহাপরিকল্পনাবিদ রয়েছেন তা বিশ্বাস করতেই হবে। অতিরিক্ত যুক্তি হিসাবে বলা হয়েছে, মানুষের আকৃতি ধারণ করার পূর্বে মায়ের পেটে সে তিনটি পরিবর্তিত অবস্থার ভিতর দিয়ে চলে এবং অনেক আবর্তন-বিবর্তনের পর মানুষের আকৃতিপ্রাপ্ত হয়। সংক্ষেপে ঐশীবাণীর প্রয়োজনীয়তা ব্যক্ত করার পর সূরাটি এই ব্যাপারে দুটি অকাট্য যুক্তি প্রদান করেছে: (১) আল্লাহ সম্বন্ধে যারা মিথ্যা ছড়ায় এবং সত্যকে প্রত্যাখ্যান করে তারা কখনো কৃতকার্য হতে পারে না, অকৃতকার্যতা ও অপমানই তাদের অদৃষ্ট, (২) আল্লাহর নবীগণ ও তাঁদের অনুসারীরা সর্বদাই বিজয়ী হন এবং তাদের উদ্দেশ্য উত্তরোত্তর সফলতা লাভ করে। এ দুটি চিহ্ন দ্বারা ঐশীবাণী প্রাপ্তির দাবিকারকের সত্যতা চূড়ান্তভাবে যাচাই করা যায়। এভাবে যুক্তির মাপকাঠিতে যাচাই করলে দেখা যাবে, মহানবী (সা.)-এর নবুওয়তের দাবি এবং কুরআন করীম আল্লাহর বাণী হবার দাবি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। অতঃপর এই সূরা পাপীদেরকে এক আশার বাণী শোনায়। তাদেরকে বলা হয়, আল্লাহ তা’লা বড়োই করুণাময় এবং ক্ষমাকারী। তাঁর দয়া ও করুণা সবকিছুকেই ঘিরে রয়েছে। পাপীর মনের পরিবর্তন দ্বারা সে ক্ষমা লাভ করতে পারে। মানুষের স্বীয় কর্ম দ্বারাই মানুষ পাপমুক্ত হয়। কারো ক্রুশে আত্মবলিদান অপরের পাপ মুক্তি ও পরিত্রাণ দান করতে পারে না, কিন্তু পাপীকে অনেক সুযোগ দান করা হয় যাতে সে অনুশোচনা করে নিজের মধ্যে পরিবর্তন সাধন করে মুক্তির পথে অগ্রসর হয়। আর যে ব্যক্তি এই সুযোগ গ্রহণ না করে স্বেচ্ছায় কুপথে ও কুকর্মেই লিপ্ত থেকে যায় তাকে শাস্তি পেতেই হবে। সূরার শেষ দিকের কয়েকটি আয়াতে মানুষকে পুনরুত্থান দিবসের কথা স্মরণ করানো হয়েছে।
** এ সূরায় এ সত্যের পুনরাবৃত্তি করা হয়েছে, মানবজীবনের শুরু হয়েছিল এক প্রাণ থেকে। এরপর মানুষ যখন মায়ের জরায়ুতে ভ্রূণরূপে উন্নতির বিভিন্ন ধাপ অতিক্রম করতে থাকে তখন ভ্রূণ তিনটি অন্ধকারে লুকিয়ে থাকে। প্রথম অন্ধকার হলো মায়ের পেটের অন্ধকার, যা জরায়ুকে ঢেকে রাখে। দ্বিতীয় অন্ধকার স্বয়ং জরায়ুর অন্ধকার, যেখানে ভ্রূণ লালিত হয় এবং তৃতীয় অন্ধকার হলো সেই ‘প্লাসেন্টা’ (অর্থাৎ গর্ভের ফুল) এর অন্ধকার, যা মায়ের জরায়ুর অভ্যন্তরে ভ্রূণকে চিমটে ধরে রাখে।
ওয়ামা লিয়া-২৩
এ সূরায় সেই আয়াতও রয়েছে, যা হযরত মসীহ মাওউদ (আ.)-এর কাছে ইলহাম হয়েছিল এবং হুযূর একটি আংটি তৈরি করিয়ে নিয়ে এর ওপর আয়াতটি খোদাই করিয়ে নেন। আয়াতটি হলো, ‘আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু’ অর্থাৎ আল্লাহ কি তাঁর বান্দার জন্য যথেষ্ট নন? এর দরুন আহমদীরা এরূপ আংটি বরকত হিসাবে, ভালো উদ্দেশ্যে নিজেদের আঙুলে পরে থাকে।
এ সূরার ৪৩ নম্বর আয়াতে এক গুঢ়রহস্যের দ্বার উন্মোচন করা হয়েছে, ঘুমও এক ধরনের মৃত্যু যাতে আত্মা বা উপলব্ধিবোধ বার বার তলিয়ে যায়। এরপর আল্লাহ তা’লা এরূপ ব্যবস্থা করেছেন যাতে করে ঠিক নির্ধারিত সময়ে মস্তিষ্কের প্রান্তের সাথে ধাক্কা খেয়ে আত্মা আবার ফিরে আসে। বিজ্ঞানীরা এ সম্পর্কে গবেষণা করেছেন এবং বলেছেন, এ ঘটনা নির্ধারিত সময়ে এক ঘুমন্ত ব্যক্তির ক্ষেত্রে বার বার ঘটতে থাকে। এই নির্ধারিত সময়টিকে একটি আণবিক ঘড়ি দিয়েও মাপা যায় এবং এই সময়টিতে কোনো ধরনের কোনো পার্থক্য দেখতে পাওয়া যাবে না। তলিয়ে যাবার পর আল্লাহ তা’লা এই আত্মাকে পুনরায় ফেরত না পাঠালে এরই নাম হয় মৃত্যু বা পরলোক গমন।*
* হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত সূরার ভূমিকা দ্রষ্টব্য।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
تَنۡزِیۡلُ الۡکِتٰبِ مِنَ اللّٰہِ الۡعَزِیۡزِ الۡحَکِیۡمِ ﴿۲﴾
اِنَّاۤ اَنۡزَلۡنَاۤ اِلَیۡکَ الۡکِتٰبَ بِالۡحَقِّ فَاعۡبُدِ اللّٰہَ مُخۡلِصًا لَّہُ الدِّیۡنَ ؕ﴿۳﴾
اَلَا لِلّٰہِ الدِّیۡنُ الۡخَالِصُ ؕ وَالَّذِیۡنَ اتَّخَذُوۡا مِنۡ دُوۡنِہٖۤ اَوۡلِیَآءَ ۘ مَا نَعۡبُدُہُمۡ اِلَّا لِیُقَرِّبُوۡنَاۤ اِلَی اللّٰہِ زُلۡفٰی ؕ اِنَّ اللّٰہَ یَحۡکُمُ بَیۡنَہُمۡ فِیۡ مَا ہُمۡ فِیۡہِ یَخۡتَلِفُوۡنَ ۬ؕ اِنَّ اللّٰہَ لَا یَہۡدِیۡ مَنۡ ہُوَ کٰذِبٌ کَفَّارٌ ﴿۴﴾
لَوۡ اَرَادَ اللّٰہُ اَنۡ یَّتَّخِذَ وَلَدًا لَّاصۡطَفٰی مِمَّا یَخۡلُقُ مَا یَشَآءُ ۙ سُبۡحٰنَہٗ ؕ ہُوَ اللّٰہُ الۡوَاحِدُ الۡقَہَّارُ ﴿۵﴾
خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ بِالۡحَقِّ ۚ یُکَوِّرُ الَّیۡلَ عَلَی النَّہَارِ وَیُکَوِّرُ النَّہَارَ عَلَی الَّیۡلِ وَسَخَّرَ الشَّمۡسَ وَالۡقَمَرَ ؕ کُلٌّ یَّجۡرِیۡ لِاَجَلٍ مُّسَمًّی ؕ اَلَا ہُوَ الۡعَزِیۡزُ الۡغَفَّارُ ﴿۶﴾
خَلَقَکُمۡ مِّنۡ نَّفۡسٍ وَّاحِدَۃٍ ثُمَّ جَعَلَ مِنۡہَا زَوۡجَہَا وَاَنۡزَلَ لَکُمۡ مِّنَ الۡاَنۡعَامِ ثَمٰنِیَۃَ اَزۡوَاجٍ ؕ یَخۡلُقُکُمۡ فِیۡ بُطُوۡنِ اُمَّہٰتِکُمۡ خَلۡقًا مِّنۡۢ بَعۡدِ خَلۡقٍ فِیۡ ظُلُمٰتٍ ثَلٰثٍ ؕ ذٰلِکُمُ اللّٰہُ رَبُّکُمۡ لَہُ الۡمُلۡکُ ؕ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ ۚ فَاَنّٰی تُصۡرَفُوۡنَ ﴿۷﴾
اِنۡ تَکۡفُرُوۡا فَاِنَّ اللّٰہَ غَنِیٌّ عَنۡکُمۡ ۟ وَلَا یَرۡضٰی لِعِبَادِہِ الۡکُفۡرَ ۚ وَاِنۡ تَشۡکُرُوۡا یَرۡضَہُ لَکُمۡ ؕ وَلَا تَزِرُ وَازِرَۃٌ وِّزۡرَ اُخۡرٰی ؕ ثُمَّ اِلٰی رَبِّکُمۡ مَّرۡجِعُکُمۡ فَیُنَبِّئُکُمۡ بِمَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ ؕ اِنَّہٗ عَلِیۡمٌۢ بِذَاتِ الصُّدُوۡرِ ﴿۸﴾
وَاِذَا مَسَّ الۡاِنۡسَانَ ضُرٌّ دَعَا رَبَّہٗ مُنِیۡبًا اِلَیۡہِ ثُمَّ اِذَا خَوَّلَہٗ نِعۡمَۃً مِّنۡہُ نَسِیَ مَا کَانَ یَدۡعُوۡۤا اِلَیۡہِ مِنۡ قَبۡلُ وَجَعَلَ لِلّٰہِ اَنۡدَادًا لِّیُضِلَّ عَنۡ سَبِیۡلِہٖ ؕ قُلۡ تَمَتَّعۡ بِکُفۡرِکَ قَلِیۡلًا ٭ۖ اِنَّکَ مِنۡ اَصۡحٰبِ النَّارِ ﴿۹﴾
اَمَّنۡ ہُوَ قَانِتٌ اٰنَآءَ الَّیۡلِ سَاجِدًا وَّقَآئِمًا یَّحۡذَرُ الۡاٰخِرَۃَ وَیَرۡجُوۡا رَحۡمَۃَ رَبِّہٖ ؕ قُلۡ ہَلۡ یَسۡتَوِی الَّذِیۡنَ یَعۡلَمُوۡنَ وَالَّذِیۡنَ لَا یَعۡلَمُوۡنَ ؕ اِنَّمَا یَتَذَکَّرُ اُولُوا الۡاَلۡبَابِ ﴿٪۱۰﴾