২৯

العنكبوت

সূরা আল-আনকাবূত

Al-`Ankabut

মক্কী ৭০ আয়াত ৭ রুকু পারা ২০–২১

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৭০ আয়াত এবং ৭ রুকূ

وَکَاَیِّنۡ مِّنۡ دَآبَّۃٍ لَّا تَحۡمِلُ رِزۡقَہَا ٭ۖ اَللّٰہُ یَرۡزُقُہَا وَاِیَّاکُمۡ ۫ۖ وَہُوَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ ﴿۶۱﴾

৬১
আর ভূপৃষ্ঠে বিচরণশীল কত প্রাণিই রয়েছে যারা নিজেদের রিযক বহন করে বেড়ায় না! ঘদেখুন: ১১:৭; ৭:৫৫; ১৩:৩; ৩১:৩০; ৩৫:১৪; ৩৯:৬আল্লাহই এদের এবং তোমাদের রিযক দান করেন।২২৬৪ আর তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।চদেখুন: ১৩:২৭; ৩০:৩৮
২২৬৪। পশুপাখিও যেখানে অনাহারে থাকে না সেক্ষেত্রে এটি কীভাবে কল্পনা করা যায় যে, আল্লাহ তা’লার সৃষ্টির সেরা মানুষ না খেয়ে থাকবে?

وَلَئِنۡ سَاَلۡتَہُمۡ مَّنۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ وَسَخَّرَ الشَّمۡسَ وَالۡقَمَرَ لَیَقُوۡلُنَّ اللّٰہُ ۚ فَاَنّٰی یُؤۡفَکُوۡنَ ﴿۶۲﴾

৬২
আর তুমি যদি তাদের জিজ্ঞেস করো, ‘কে আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং কে সূর্য ও চন্দ্রকে (সৃষ্টি) সেবায় নিয়োজিত করেছেন?২২৬৫ তারা অবশ্যই বলবে, ‘আল্লাহ’। তবুও তাদেরকে কীভাবে বিভ্রান্ত করা হচ্ছে?
২২৬৫। আল্লাহ তা’লা সৃজনকারী ও সকল জীবনের উৎস এবং এর স্থায়িত্বের জন্য তিনি প্রকৃতির সমস্ত শক্তিকে মানুষের সেবায় নিয়োজিত করেছেন।

اَللّٰہُ یَبۡسُطُ الرِّزۡقَ لِمَنۡ یَّشَآءُ مِنۡ عِبَادِہٖ وَیَقۡدِرُ لَہٗ ؕ اِنَّ اللّٰہَ بِکُلِّ شَیۡءٍ عَلِیۡمٌ ﴿۶۳﴾

৬৩
আল্লাহই নিজ বান্দাদের মাঝে যার জন্য চান জীবনোপকরণ বর্ধিত করেন এবং (যার জন্য চান) তার জন্য (জীবনোপকরণ) হ্রাস করেন। নিশ্চয় আল্লাহ সব বিষয়ে সর্বজ্ঞ।

وَلَئِنۡ سَاَلۡتَہُمۡ مَّنۡ نَّزَّلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَحۡیَا بِہِ الۡاَرۡضَ مِنۡۢ بَعۡدِ مَوۡتِہَا لَیَقُوۡلُنَّ اللّٰہُ ؕ قُلِ الۡحَمۡدُ لِلّٰہِ ؕ بَلۡ اَکۡثَرُہُمۡ لَا یَعۡقِلُوۡنَ ﴿٪۶۴﴾

৬৪
আর তুমি যদি তাদের জিজ্ঞেস করো, ‘কে আকাশ থেকে পানি অবতীর্ণ করেছে এবং এর মাধ্যমে ভূমিকে সেটির নিষ্প্রাণ হয়ে যাবার পর সঞ্জীবিত করেছে?’ (তাহলে) তারা অবশ্যই বলবে, ‘আল্লাহ’। তুমি বলো, ‘সব প্রশংসা আল্লাহরই,’ কিন্তু তাদের অধিকাংশই বুঝে না।
সূরা আল-আনকাবূত - রুকু ৬

وَمَا ہٰذِہِ الۡحَیٰوۃُ الدُّنۡیَاۤ اِلَّا لَہۡوٌ وَّلَعِبٌ ؕ وَاِنَّ الدَّارَ الۡاٰخِرَۃَ لَہِیَ الۡحَیَوَانُ ۘ لَوۡ کَانُوۡا یَعۡلَمُوۡنَ ﴿۶۵﴾

৬৫
কদেখুন: ৬:৩৩; ৪৭:৩৭; ৫৭:২১আর এ পার্থিব জীবন কেবল ঔদাসীন্য ও ক্রীড়াকৌতুক ব্যতীত কিছুই নয়। আর নিশ্চয় পারলৌকিক আবাসই হলো প্রকৃত জীবন। হায়, তারা যদি জানত!২২৬৬
২২৬৬। মহৎ উদ্দেশ্যের জন্য দুঃখকষ্ট ও আরামের উপকরণাদি থেকে বঞ্চিত অবস্থা বরণ করে নেওয়া ছাড়া এবং আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করা ছাড়া যে জীবন তা কেবল ‘ঔদাসীন্য ও ক্রীড়াকৌতুক’। তা এক তুচ্ছ এবং লক্ষ্যহীন অস্তিত্ব। অভীষ্ট সাধনে নিয়োজিত জীবন সেটাই যা মহত্তম উদ্দেশ্যে অতিবাহিত হয় এবং যেন চিরস্থায়ী জীবনের প্রস্তুতি নেওয়া হয়, যে-জন্য আল্লাহ তা’লা মানুষকে সৃষ্টি করেছেন।

فَاِذَا رَکِبُوۡا فِی الۡفُلۡکِ دَعَوُا اللّٰہَ مُخۡلِصِیۡنَ لَہُ الدِّیۡنَ ۬ۚ فَلَمَّا نَجّٰہُمۡ اِلَی الۡبَرِّ اِذَا ہُمۡ یُشۡرِکُوۡنَ ﴿ۙ۶۶﴾

৬৬
খদেখুন: ১০:২৩; ৩১:৩৩আর তারা যখন নৌকায় আরোহণ করে তখন তারা আল্লাহর প্রতি অকৃত্রিম ও ঐকান্তিক বিশ্বাস নিয়ে তাঁকে ডাকতে থাকে। অতঃপর তিনি যখন তাদেরকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন তখন সহসা তারা শিরকে লিপ্ত হয়।

لِیَکۡفُرُوۡا بِمَاۤ اٰتَیۡنٰہُمۡ ۚۙ وَلِیَتَمَتَّعُوۡا ٝ فَسَوۡفَ یَعۡلَمُوۡنَ ﴿۶۷﴾

৬৭
গদেখুন: ১৬:৫৬; ৩০:৩৫এর ফলে তারা সে বিষয়ে অকৃতজ্ঞতা প্রকাশ করে যা আমরা তাদেরকে দান করেছি এবং যেন তারা সাময়িক সুখস্বাচ্ছন্দ্য ভোগ করে নেয়, কিন্তু অচিরেই তারা (এর পরিণাম) জানতে পারবে।ঘদেখুন: ১৬:৭৩

اَوَلَمۡ یَرَوۡا اَنَّا جَعَلۡنَا حَرَمًا اٰمِنًا وَّیُتَخَطَّفُ النَّاسُ مِنۡ حَوۡلِہِمۡ ؕ اَفَبِالۡبَاطِلِ یُؤۡمِنُوۡنَ وَبِنِعۡمَۃِ اللّٰہِ یَکۡفُرُوۡنَ ﴿۶۸﴾

৬৮
আর তারা কি লক্ষ করে দেখে নি, নিশ্চয় আমরা ‘হারাম’-কে (অর্থাৎ মক্কাকে) নিরাপদ করে দিয়েছি, অথচ তাদের চারপাশ থেকে লোকদের ছোঁ মেরে নিয়ে যাওয়া হয়?২২৬৭ তবে কি তারা মিথ্যার প্রতি ইমান আনবে এবং আল্লাহর অনুগ্রহ অস্বীকার করবে?
২২৬৭। কাবা আল্লাহ তা’লার নিজ পবিত্র গৃহ হওয়া সম্বন্ধে এ আয়াত জ্বলন্ত ও স্থায়ী সাক্ষ্য দান করে। ইসলাম ধর্মের আবির্ভাব হতে আরম্ভ করে আজ পর্যন্ত যখন একে মানবজাতির চিরস্থায়ী কিবলা বলে ঐশী ঘোষণা দেওয়া হয়েছিল এবং এমনকি জাহেলিয়াতের যুগেও যখন আরবজাতির মধ্যে মানবজীবনের জন্য কোনো শ্রদ্ধাবোধ ছিল না তখনো কাবার চতুষ্পার্শ্বস্থ স্থান ‘হারাম’ তথা পবিত্ররূপে অভিহিত হতো এবং এই পবিত্র স্থানটি নিরাপত্তার স্বর্গ বলে গণ্য হতো। বাইরে যখন কোনো নিরাপত্তা থাকত না, এর ভিতরে তখন পূর্ণ নিরাপদ অবস্থা এবং শান্তি বিরাজ করত।

وَمَنۡ اَظۡلَمُ مِمَّنِ افۡتَرٰی عَلَی اللّٰہِ کَذِبًا اَوۡ کَذَّبَ بِالۡحَقِّ لَمَّا جَآءَہٗ ؕ اَلَیۡسَ فِیۡ جَہَنَّمَ مَثۡوًی لِّلۡکٰفِرِیۡنَ ﴿۶۹﴾

৬৯
আর তার চেয়ে বড়ো যালিম আর কে- যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তার কাছে সত্য এসে গেলে তা প্রত্যাখ্যান করে? খদেখুন: ১৮:১০৩; ৩৩:৯; ৪৮:১৪আর কাফিরদের জন্য জাহান্নাম কি যথাযথ ঠিকানা নয়?কদেখুন: ৬:২২; ১০:১৮; ৩৯:৩৩

وَالَّذِیۡنَ جَاہَدُوۡا فِیۡنَا لَنَہۡدِیَنَّہُمۡ سُبُلَنَا ؕ وَاِنَّ اللّٰہَ لَمَعَ الۡمُحۡسِنِیۡنَ ﴿٪۷۰﴾

৭০
আর যারা আমাদের পথে চেষ্টাসাধনা করে,২২৬৮ নিশ্চয় আমরা আমাদের পথে তাদেরকে পরিচালিত করব। আর নিশ্চয় আল্লাহ সৎকর্মপরায়ণদের সাথে আছেন।
সূরা আল-আনকাবূত - রুকু ৭
২২৬৮। ইসলাম ধর্মে নির্ধারিত ‘জিহাদ’-এর মর্ম হত্যা করা এবং নিহত হওয়া বুঝায় না, বরং আল্লাহ তা’লার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কঠোর চেষ্টাসাধনা করা বুঝায়। ‘ফীনা’ শব্দের অর্থ আমাদের সাথে অর্থাৎ আল্লাহর সাথে মিলিত হওয়া।