الرعد
Ar-Ra`d
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৪৪ আয়াত ও ৬ রুকূ
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
অধিকাংশ বিশেষজ্ঞের মতে এ সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এর বিষয়বস্তুও এ বক্তব্যের সমর্থন করে। অবশ্য কিছু কিছু আয়াত মদীনায় অবতীর্ণ হয়েছে বলেও অনেকে অভিমত প্রকাশ করেছেন। যেমন আতা-র মতে ৪৪ নম্বর আয়াত, কাতাদা-র মতে ৩২ নম্বর আয়াত এবং অন্যান্য কতিপয় বিশেষজ্ঞের মতে ১৩-১৫ নম্বর আয়াত মদীনায় অবতীর্ণ হয়েছে। পূর্ববর্তী সূরা ইউনুসে (১০ম সূরা) বলা হয়েছে, পৃথিবীতে যখনই কোনো নবী-রসূলের আবির্ভাব ঘটে তখন সমসাময়িক লোকেরা নবী-রসূলগণের অস্বীকারজনিত কারণে ঐশী শাস্তির সম্মুখীন হয় অথবা তাদের সৎকর্মের বিনিময়ে তাদের প্রতি ঐশী অনুকম্পা প্রদর্শিত হয়। সূরা হূদে (১১শ সূরা) ঐশী শাস্তির বিষয়ে ও সূরা ইউসুফে (১২শ সূরা) ঐশী অনুকম্পার বিষয়ে বিশেষ গুরুত্ব সহকারে আলোকপাত করা হয়েছে। পূর্ববর্তী তিন সূরাতে হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি অবতীর্ণ ভবিষ্যদ্বাণী কীভাবে পূর্ণতা লাভ করবে অর্থাৎ হযরত মুহাম্মদ (সা.)-এর উত্থান ও বিজয় কীরূপে সম্পন্ন হবে এবং অন্যান্য সকল ধর্মের ওপর ইসলাম কীভাবে প্রাধান্য লাভ করবে সেসব বিষয়ে বর্তমান সূরাতে আলোচনা করা হয়েছে।
এ সূরায় ‘আলিফ লাম মীম’ ছাড়াও ‘রা’ অক্ষরটি সংযোজিত হয়েছে। ‘আলিফ লাম মীম রা’-এর পূর্ণ অর্থ হলো ‘আনাল্লাহু আলামু ওয়া আরা’ অর্থাৎ আমি আল্লাহ সর্বজ্ঞ এবং আমি সর্বদ্রষ্টা।
এ সূরায় বিশ্বজগতের এরূপ গুপ্ত রহস্যাবলির দ্বার উন্মোচন করা হচ্ছে, যার সম্পর্কে হযরত মুহাম্মদ (সা.) সরাসরি কিছুই জানতেন না। এতে এর প্রতিও ইঙ্গিত করা হয়েছে, এর পূর্বে তোমার [অর্থাৎ হযরত মুহাম্মদ (সা.)-এর] কাছে যে-সব সংবাদ বর্ণনা করা হয়েছে সেগুলোও নিশ্চয় এক অদৃশ্য সম্পর্কে জ্ঞাত আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করা হয়েছে। এতে সন্দেহের কোনো অবকাশ নাই।
বিশ্বজগতের রহস্যাবলির মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মৌলিক বিষয়টি এ সূরায় উপস্থাপন করা হয়েছে তা হলো মাধ্যাকর্ষণ তত্ত্ব। বলা হয়েছে, পৃথিবী ও আকাশ নিজে নিজেই ঘটনাক্রমে নিজেদের কক্ষে প্রতিষ্ঠিত থাকতে পারে না, বরং সমগ্র জ্যোতিষ্কমণ্ডলীর মাঝে এরূপ একটি অন্তর্নিহিত শক্তি কাজ করে যাচ্ছে, যা তোমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছো না। এ শক্তির ফলশ্রুতিতে সমগ্র জ্যোতিষ্কমণ্ডলী নিজেদের কক্ষে প্রতিষ্ঠিত রয়েছে যেন এগুলোকে স্তম্ভে উঠিয়ে রাখা হয়েছে। জ্যোতির্বিজ্ঞানীরা মাধ্যাকর্ষণ শক্তির এ ব্যাখ্যাই দিয়ে থাকেন। এখানে এর বিস্তারিত ব্যাখ্যা দেবার সুযোগ নাই।
এ সূরায় অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় বর্ণনা করা হয়েছে আর তা হলো, কীভাবে আল্লাহ তা’লা স্বচ্ছ পানির মাধ্যমে পৃথিবীর সবকিছুর জীবন দান করেছেন? সমুদ্রের পানি প্রচণ্ড লবণাক্ত হয়ে থাকে। এ দিয়ে স্থলভাগে বসবাসকারী প্রাণিকুল এবং গাছপালা জীবন লাভ করার পরিবর্তে মৃত্যুর শিকার হয়ে যায়। সমুদ্রের পানি পরিশুদ্ধ করে বাষ্পাকারে উঁচু পাহাড়পর্বতে নিয়ে যাওয়া, এরপর সেখান থেকে এর বর্ষিত হওয়া এবং সমুদ্রের দিকে পুনরায় ফিরে যেতে যেতে চারদিকে জীবনের স্পন্দন লাভের প্রক্রিয়ার কথা এ সূরায় বর্ণনা করা হয়েছে। এ প্রক্রিয়ার সাথে আকাশের বিদ্যুতের গভীর সম্পর্ক রয়েছে, যা সমুদ্র থেকে জলীয়বাষ্প ওঠার ফলেই সৃষ্টি হয়ে থাকে। অন্যদিকে মেঘের মাঝে বিদ্যুতের গর্জন ছাড়া পানিও ফোঁটার আকারে পৃথিবীতে বর্ষিত হতে পারে না। এ বিদ্যুতের গর্জন কোনো কোনো সময় এত ভয়াবহ হয়ে থাকে যে, কোনো কোনো মানুষের জন্য তা জীবনদায়ী হবার পরিবর্তে তাদের মৃত্যুর কারণ হয়ে যায়। এজন্য বলা হয়েছে, এরূপ সময়ে ফেরেশতারা আল্লাহ তা’লার সমীপে থরথর করে কাঁপতে থাকে। এর পূর্বে আল্লাহ তা’লা একথাও বলে দিয়েছেন, প্রত্যেক মানুষের সুরক্ষার জন্য তার সামনে ও পেছনে এরূপ গোপন সুরক্ষাকারী থাকে, যারা আল্লাহ তা’লার বিধান অনুযায়ী আল্লাহ তা’লার আদেশে তার সুরক্ষা করে থাকে। এটি এক গভীর বৈজ্ঞানিক তত্ত্ব। এখানে এর বিস্তারিত বর্ণনা দেবার অবকাশ নাই, কিন্তু যার সামর্থ্য আছে সে এর গভীরে প্রবেশ করে প্রজ্ঞার মণিমুক্তা বের করে আনতে পারে।
এরপর এ সূরায় একথাও বলা হয়েছে, আমরা সবকিছুকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। আরববাসীরা এতটুকু তো জানত যে, খেজুরের জোড়া হয়ে থাকে, কিন্তু অন্যান্য গাছপালা ও ফলফলাদি সম্পর্কে তাদের এ কল্পনাও ছিল না যে, এগুলোও জোড়া জোড়া হয়ে থাকে। অতএব এটি একটি নতুন বিষয় বর্ণনা করা হয়েছে, যা আজকের বিজ্ঞানীরা গভীরভাবে বুঝে গেছেন। তাদের বর্ণনানুযায়ী কেবল প্রত্যেক জীবিত উদ্ভিদেরই জোড়া থাকে না, বরং অণু ও পরমাণুর মাঝেও জোড়া থাকে। Matter (পদার্থ)-এর বিপরীতে Anti-Matter (প্রতিপদার্থ) এরও এক জোড়া আছে। সমগ্র বিশ্বজগৎকে যদি একীভূত করে দেওয়া হয় তাহলে এর ইতিবাচক পদার্থ এর নেতিবাচক পদার্থের সাথে মিলে অনস্তিত্বে পরিণত হয়ে যাবে এবং অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসার দর্শনের সমাধানও এ আয়াতের অন্তর্নিহিত অর্থ থেকে খুঁজে পাওয়া যায়।
এরপর এ সূরায় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শত্রুদের বিরুদ্ধে যুক্তিপ্রমাণের সাহায্যে সত্য প্রতিষ্ঠিত করার জন্য এক শক্তিশালী যুক্তি উপস্থাপন করা হচ্ছে যে, এই মহান নবী (সা.) ও তাঁর সাহাবীরা কীভাবে পরাজিত হতে পারেন যে-ক্ষেত্রে তাঁদের জমিন বিস্তৃত হয়ে চলেছে এবং তাঁদের শত্রুদের জমিন সংকুচিত হয়ে চলেছে? এরপর হযরত রসূলুল্লাহ (সা.)-কে এ বলে আশ্বস্ত করা হয়েছে, তুমি নিজের চোখে ইসলামের বিজয় দেখো বা না দেখো অবশেষে নিশ্চয় তোমার ধর্মকে আমরা পৃথিবীতে জয়যুক্ত করব।
সূরাটির অন্তর্নিহিত মূলভাব প্রকৃতপক্ষে তা-ই যা ওপরে উল্লেখ করা হলো। এই মূলভাবের সাথে সামঞ্জস্য রেখেই সূরাটির নামকরণ করা হয়েছে আর-রাদ অর্থাৎ বজ্র। বৃষ্টির সাথে সাথে যেমন বজ্র ও বিদ্যুৎ থাকবে, ঠিক তেমনই সংগত কারণেই ঐশী বৃষ্টি বা কুরআনের অবতরণের সঙ্গে সঙ্গেও আধ্যাত্মিক বজ্র ও বিদ্যুতের আবির্ভাব ঘটেছে। ইসলামের আধ্যাত্মিক শক্তিই সেই বজ্রশক্তি। যারা একে তরবারি দিয়ে ধ্বংস করতে চায় তারা তরবারি দ্বারাই ধ্বংসপ্রাপ্ত হবে। আর যারা এর প্রতি আনুগত্য করে তারাই পরিণামে সম্মান ও প্রতিপত্তির অধিকারী হবে।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
الٓـمّٓرٰ ۟ تِلۡکَ اٰیٰتُ الۡکِتٰبِ ؕ وَالَّذِیۡۤ اُنۡزِلَ اِلَیۡکَ مِنۡ رَّبِّکَ الۡحَقُّ وَلٰکِنَّ اَکۡثَرَ النَّاسِ لَا یُؤۡمِنُوۡنَ ﴿۲﴾
اَللّٰہُ الَّذِیۡ رَفَعَ السَّمٰوٰتِ بِغَیۡرِ عَمَدٍ تَرَوۡنَہَا ثُمَّ اسۡتَوٰی عَلَی الۡعَرۡشِ وَسَخَّرَ الشَّمۡسَ وَالۡقَمَرَ ؕ کُلٌّ یَّجۡرِیۡ لِاَجَلٍ مُّسَمًّی ؕ یُدَبِّرُ الۡاَمۡرَ یُفَصِّلُ الۡاٰیٰتِ لَعَلَّکُمۡ بِلِقَآءِ رَبِّکُمۡ تُوۡقِنُوۡنَ ﴿۳﴾
وَہُوَ الَّذِیۡ مَدَّ الۡاَرۡضَ وَجَعَلَ فِیۡہَا رَوَاسِیَ وَاَنۡہٰرًا ؕ وَمِنۡ کُلِّ الثَّمَرٰتِ جَعَلَ فِیۡہَا زَوۡجَیۡنِ اثۡنَیۡنِ یُغۡشِی الَّیۡلَ النَّہَارَ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیٰتٍ لِّقَوۡمٍ یَّتَفَکَّرُوۡنَ ﴿۴﴾
وَفِی الۡاَرۡضِ قِطَعٌ مُّتَجٰوِرٰتٌ وَّجَنّٰتٌ مِّنۡ اَعۡنَابٍ وَّزَرۡعٌ وَّنَخِیۡلٌ صِنۡوَانٌ وَّغَیۡرُ صِنۡوَانٍ یُّسۡقٰی بِمَآءٍ وَّاحِدٍ ۟ وَنُفَضِّلُ بَعۡضَہَا عَلٰی بَعۡضٍ فِی الۡاُکُلِ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیٰتٍ لِّقَوۡمٍ یَّعۡقِلُوۡنَ ﴿۵﴾
وَاِنۡ تَعۡجَبۡ فَعَجَبٌ قَوۡلُہُمۡ ءَاِذَا کُنَّا تُرٰبًا ءَاِنَّا لَفِیۡ خَلۡقٍ جَدِیۡدٍ ۬ؕ اُولٰٓئِکَ الَّذِیۡنَ کَفَرُوۡا بِرَبِّہِمۡ ۚ وَاُولٰٓئِکَ الۡاَغۡلٰلُ فِیۡۤ اَعۡنَاقِہِمۡ ۚ وَاُولٰٓئِکَ اَصۡحٰبُ النَّارِ ۚ ہُمۡ فِیۡہَا خٰلِدُوۡنَ ﴿۶﴾
وَیَسۡتَعۡجِلُوۡنَکَ بِالسَّیِّئَۃِ قَبۡلَ الۡحَسَنَۃِ وَقَدۡ خَلَتۡ مِنۡ قَبۡلِہِمُ الۡمَثُلٰتُ ؕ وَاِنَّ رَبَّکَ لَذُوۡ مَغۡفِرَۃٍ لِّلنَّاسِ عَلٰی ظُلۡمِہِمۡ ۚ وَاِنَّ رَبَّکَ لَشَدِیۡدُ الۡعِقَابِ ﴿۷﴾
وَیَقُوۡلُ الَّذِیۡنَ کَفَرُوۡا لَوۡلَاۤ اُنۡزِلَ عَلَیۡہِ اٰیَۃٌ مِّنۡ رَّبِّہٖ ؕ اِنَّمَاۤ اَنۡتَ مُنۡذِرٌ وَّلِکُلِّ قَوۡمٍ ہَادٍ ﴿٪۸﴾
اَللّٰہُ یَعۡلَمُ مَا تَحۡمِلُ کُلُّ اُنۡثٰی وَمَا تَغِیۡضُ الۡاَرۡحَامُ وَمَا تَزۡدَادُ ؕ وَکُلُّ شَیۡءٍ عِنۡدَہٗ بِمِقۡدَارٍ ﴿۹﴾
عٰلِمُ الۡغَیۡبِ وَالشَّہَادَۃِ الۡکَبِیۡرُ الۡمُتَعَالِ ﴿۱۰﴾