১৬

النحل

সূরা আন-নাহল

An-Nahl

মক্কী ১২৯ আয়াত ১৬ রুকু পারা ১৪

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১২৯ আয়াত ও ১৬ রুকূ

ہُوَ الَّذِیۡۤ اَنۡزَلَ مِنَ السَّمَآءِ مَآءً لَّکُمۡ مِّنۡہُ شَرَابٌ وَّمِنۡہُ شَجَرٌ فِیۡہِ تُسِیۡمُوۡنَ ﴿۱۱﴾

১১
কদেখুন: ২:২৩; ৬:১০০; ১৩:১৮; ১৬:৬৬; ২২:৬৪তিনিই সেই মহান অস্তিত্ব যিনি هُوَ الَّذِي أَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً তোমাদের জন্য মেঘমালা থেকে পানি বর্ষণ করেছেন। এ থেকে তোমাদের পানীয় সরবরাহ হয় এবং এ থেকেই সেসব গাছপালা গজায় যেখানে তোমরা (গবাদি পশু) চরিয়ে থাকো।

یُنۡۢبِتُ لَکُمۡ بِہِ الزَّرۡعَ وَالزَّیۡتُوۡنَ وَالنَّخِیۡلَ وَالۡاَعۡنَابَ وَمِنۡ کُلِّ الثَّمَرٰتِ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً لِّقَوۡمٍ یَّتَفَکَّرُوۡنَ ﴿۱۲﴾

১২
খদেখুন: ৬:১০০; ১৩:৫এর মাধ্যমে তিনি তোমাদের জন্য বিভিন্ন প্রকার শস্য, জলপাই, খেজুর, আঙুর এবং সব ধরনের ফলফলাদি উৎপন্ন করেন। নিশ্চয় এতে চিন্তাশীল জাতির জন্য অনেক বড়ো এক নিদর্শন বিদ্যমান।১৫৩৩
১৫৩৩। উদ্ভিদ ও গুল্মাদি গজানোর উৎপাদিকা শক্তি মাটিতে সুপ্ত থাকতে পারে, কিন্তু বৃষ্টির পানি না পেলে সে শক্তি ক্রিয়াশীল হয় না। একইভাবে মানুষ অতি উত্তম সহজাত বা স্বাভাবিক কার্যক্ষমতা বা মনোবৃত্তির অধিকারী হলেও সে পবিত্র ওহী-ইলহামের সাহায্য ছাড়া সেসব গুণকে উন্নত স্তরে নিয়ে যেতে পারে না। মানুষের আধ্যাত্মিক উন্নতি কেবল তার বুদ্ধিমত্তার ওপরই নির্ভরশীল- একথা বলা আর পানি ছাড়া মাটি থেকে গাছগাছড়ার উৎপাদন হতে পারে বলা একই কথা।

وَسَخَّرَ لَکُمُ الَّیۡلَ وَالنَّہَارَ ۙ وَالشَّمۡسَ وَالۡقَمَرَ ؕ وَالنُّجُوۡمُ مُسَخَّرٰتٌۢ بِاَمۡرِہٖ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیٰتٍ لِّقَوۡمٍ یَّعۡقِلُوۡنَ ﴿ۙ۱۳﴾

১৩
গদেখুন: ৭:৫৫; ১৩:৩; ১৪:৩৪; ৩৫:১৪; ৩৯:৬আর তিনি রাত ও দিনকে এবং সূর্য ও চন্দ্রকে তোমাদের সেবায় নিয়োজিত করেছেন। আর তাঁরই আদেশে নক্ষত্ররাজি (তোমাদের( সেবায় নিয়োজিত রয়েছে। নিশ্চয় এতে এমন জাতির জন্য নিদর্শনাবলি রয়েছে যারা বিবেকবুদ্ধি খাটায়।ঘদেখুন: ১৩:৫; ৩৯:২২

وَمَا ذَرَاَ لَکُمۡ فِی الۡاَرۡضِ مُخۡتَلِفًا اَلۡوَانُہٗ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً لِّقَوۡمٍ یَّذَّکَّرُوۡنَ ﴿۱۴﴾

১৪
আর নানাবিধ যে-সব জিনিস তিনি ভূপৃষ্ঠে তোমাদের জন্য সৃষ্টি করেছেন (সেগুলোও তোমাদের সেবায় নিয়োজিত রয়েছে)।১৫৩৪ নিশ্চয় এতে উপদেশ গ্রহণকারী জাতির জন্য এক নিদর্শন রয়েছে।১৫৩৫
১৫৩৪। আল্লাহ তা’লার সৃষ্টির অত্যাশ্চর্য বৈশিষ্ট্যপূর্ণ একটি অংশ হলো, কোনো দুটি বস্তু বা ব্যক্তি হুবহু একরকম নয়। এ বৈসাদৃশ্য না থাকলে পৃথিবীতে এক অবর্ণনীয় বিশৃঙ্খলাপূর্ণ সমস্যার উদ্ভব হতো। এক বস্তু বা ব্যক্তি অন্য এক বস্তু বা ব্যক্তি হতে পৃথক করে চেনা বা জানা সম্ভব হতো না। একইভাবে মানুষের প্রকৃতি ও মেজাজের মধ্যে বিভিন্নতা বা বৈসাদৃশ্য রয়েছে। এটা মানবীয় শক্তির ঊর্ধ্বে যে, সে তার শিক্ষার জন্য এমন কোনো পদ্ধতি বা পরিকল্পনা করতে পারে যা সকল প্রকৃতি বা স্বভাবের জন্য সমভাবে উপযোগী বা প্রযোজ্য। এরূপ পার্থক্য বা বিভিন্নতা যা প্রকৃতির মধ্যে বিদ্যমান, সে সম্বন্ধে কোনো মানুষেরই পূর্ণ জ্ঞান নাই। একমাত্র আল্লাহ তা’লাই এসব ১৫৩৫ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য প্রভেদ ও বৈসাদৃশ্য সম্বন্ধে জ্ঞান রাখেন এবং এ কারণেই তিনিই কেবল প্রয়োজনীয় শিক্ষা দিতে পারেন যা সবার জন্য সমভাবে উপযোগী এবং উপকারী।
১৫৩৫। এ তিনটি শব্দের প্রত্যেকটি অর্থাৎ ‘ইয়াতাফাক্কারুন’, ‘ইয়াকিলুন’, ‘ইয়াযযাক্কারুন’ যথাক্রমে ১২, ১৩ এবং ১৪ নম্বর আয়াতের শেষে ব্যবহৃত হয়েছে। এ শব্দগুলোর চয়ন আয়াত বিশেষে ব্যবহৃত বিষয়বস্তুর সঙ্গে শুধু বিশেষভাবে উপযোগীই নয়, বরং সমষ্টিগতভাবে এই তিনটি আয়াতে বর্ণিত সাধারণ প্রশংসা সম্পর্কেও প্রযোজ্য। নিজ নিজ স্থানে এর বিশেষ ব্যবহার তাদের গুরুত্বের পরিমাণ নির্ধারক। ‘ইয়াতাফাক্কারুন’ (অর্থ: প্রতিফলন, প্রতিবিম্ব, গভীর চিন্তা) শব্দটি প্রথমে ব্যবহার হয়েছে, কারণ মানুষের নৈতিক পুনর্গঠন বা সংস্কার সাধনের প্রক্রিয়ায় এটাই সকল নৈতিক গুণের মধ্যে সর্বপ্রথম উপায় যাকে সর্বাগ্রে জাগ্রত করতে হয়। গভীর চিন্তাশীলতার অভ্যাস হতে ধীশক্তি ও জ্ঞানের উদ্ভব হয় বা যুক্তিপূর্ণভাবে বিবেকের সঠিক ব্যবহার হয়ে থাকে। দ্বিতীয়ত, ‘ইয়াকিলুন’ স্তরে মানুষ নৈতিক সংশোধন বা সংস্কার সাধনে সাফল্য বা পরিপূর্ণতা অর্জন করে। এরপরই আসে তৃতীয় স্তর যেখানে কুপ্রবৃত্তিগুলো সম্পূর্ণরূপে পরাজিত হয় এবং নৈতিক যুদ্ধ বা বিবাদ শেষ হয়ে যায় আর ‘ইয়াযযাক্কারুন’ স্তরে মানুষ উপদেশ গ্রহণ করে এবং স্বেচ্ছায় সতর্ককারী হয়, এমনকি সৎকর্মশীলতা তার স্বভাবে পরিণত হয়ে যায়।

وَہُوَ الَّذِیۡ سَخَّرَ الۡبَحۡرَ لِتَاۡکُلُوۡا مِنۡہُ لَحۡمًا طَرِیًّا وَّتَسۡتَخۡرِجُوۡا مِنۡہُ حِلۡیَۃً تَلۡبَسُوۡنَہَا ۚ وَتَرَی الۡفُلۡکَ مَوَاخِرَ فِیۡہِ وَلِتَبۡتَغُوۡا مِنۡ فَضۡلِہٖ وَلَعَلَّکُمۡ تَشۡکُرُوۡنَ ﴿۱۵﴾

১৫
আর তিনিই সাগরকে ১০০৬ (তোমাদের সেবায় নিয়োজিত করেছেন, যেন তোমরা তা থেকে তাজা মাংস খেতে পারো এবং তা থেকে সৌন্দর্যসামগ্রী বের করে আনতে পারো যা তোমরা পরিধান করো। এছাড়া তুমি এতে নৌযানগুলোকে পানির বুক চিরে এগোতে দেখো, যেন (এতে আরোহণ করে) তোমরা তাঁর কল্যাণ অন্বেষণ করো এবং যেন তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো।১৫৩৬কদেখুন: ৩৫:১৩; ৪৫:১৩খদেখুন: ১৩:৪; ২১:৩২
১৫৩৬। মানবজাতির জন্য পার্থিব সুবিধা ও উপকারার্থে সমুদ্র এক অতি গুরুত্বপূর্ণ আবশ্যকীয় উৎস। সমুদ্র হলো বিশাল জলভাণ্ডার যেখান থেকে সূর্য আমাদেরকে বৃষ্টির যোগান দেয়। যাতায়াত, বাণিজ্য এবং মানুষের খাদ্যের জন্য সমুদ্র এক গুরুত্বপূর্ণ উৎস।

وَاَلۡقٰی فِی الۡاَرۡضِ رَوَاسِیَ اَنۡ تَمِیۡدَ بِکُمۡ وَاَنۡہٰرًا وَّسُبُلًا لَّعَلَّکُمۡ تَہۡتَدُوۡنَ ﴿ۙ۱۶﴾

১৬
আর তিনি ভূপৃষ্ঠে সুদৃঢ় পাহাড় পর্বত স্থাপন করেছেন, যেন তা তোমাদের জীবিকা সরবরাহ১৫৩৭ করতে পারে এবং নদনদী ও পথসমূহও১৫৩৮ (সৃষ্টি করেছেন), যেন তোমরা সঠিক পথে চলতে পারো।
১৫৩৭। অনেক পণ্ডিত ‘আন তামিদা বিকুম’ শব্দসমষ্টি থেকে ভূমিকম্প অর্থ বের করেছেন। একথা মেনে নিলে এর অর্থ দাঁড়াবে, সর্বগ্রাসী ধ্বংসের উদ্দেশ্যে পাহাড়পর্বত সৃষ্টির কথা আল্লাহ ঘোষণা করছেন! এটা কি আল্লাহর অনুগ্রহের নমুনা? দুর্ভাগ্যবশত ‘তামিদা’ শব্দটি যে ‘মাদা’ ধাতু থেকে নির্গত- একথাটি অগ্রাহ্য করা হয়েছে। ‘মাদা’ শব্দের অর্থ হলো খাদ্যসামগ্রী সরবরাহ করা। পবিত্র কুরআনে ব্যবহৃত ‘মায়েদা’ শব্দটি একই ধাতু থেকে নির্গত। এ অর্থ গ্রহণ করার পরিপ্রেক্ষিতে আয়াতটির অর্থ সম্পূর্ণ ভিন্ন হবে। আর আয়াতের এ অর্থটি মানবজাতিকে স্মরণ করায়, সব প্রাণিজগৎকে খাদ্যসামগ্রী সরবরাহের জন্য আল্লাহ পাহাড়পর্বতকে অপরিহার্য করে সৃষ্টি করেছেন। হ্রদ, সাগর, মহাসাগর প্রভৃতি প্রতিনিয়ত বাষ্পীয়করণের মাধ্যমে পানি ওপরে তুলছে। পরবর্তীতে এ সূক্ষ্ম জলীয় বাষ্পকে ঘনীভূত রূপ দেবার জন্য একে আরো উচ্চতায় নিয়ে যাওয়া হয়। এ জলীয় বাষ্পকে পুনরায় পানিতে রূপান্তরিত করার জন্য পাহাড়পর্বতের ভূমিকা অপরিহার্য। এ প্রক্রিয়ায় জলীয় বাষ্প ঘন মেঘে রূপান্তরিত হয়ে ভারি বর্ষণের কারণ হয়। আর এ বৃষ্টিধারা পৃথিবীতে খাদ্যশস্য উৎপাদনের মূল উপকরণ হিসাবে কাজ করে। বর্ণিত প্রেক্ষাপটে ১৫৩৮ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য একমাত্র এ অনুবাদটিই সঠিক বলে প্রতীয়মান হয়। আয়াতের অবশিষ্টাংশের সাথেও এ অনুবাদটিই সামঞ্জস্যপূর্ণ। তাই এ সূরার ১৬ নম্বর আয়াতে কৃত অনুবাদটিই গ্রহণযোগ্য। পানি ও খাদ্য পরস্পর ওতপ্রোতভাবে জড়িত। মানব সভ্যতার ইতিহাসে নদনদী দুর্গম পাহাড়ি অঞ্চলে যাতায়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আবার এসব নদনদীর পাড় ঘেষেই রাস্তাঘাট নির্মাণ করা হয়েছে। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য)
১৫৩৮। এ স্থলে ‘সুবুলান’ (অর্থাৎ পথ) মানুষের তৈরি কৃত্রিম পথ বুঝায় না, বরং প্রাকৃতিক চলাচলের পথ বুঝায় যা নদনদী, উপত্যকা ও গিরিবর্তের মাধ্যমে সৃষ্টি হয়েছে এবং সব যুগে এগুলোই জনপথ বা রাজপথরূপে ব্যবহৃত হয়েছে।

وَعَلٰمٰتٍ ؕ وَبِالنَّجۡمِ ہُمۡ یَہۡتَدُوۡنَ ﴿۱۷﴾

১৭
(তিনি) এছাড়াও (সৃষ্টি করেছেন) পথনির্দেশক চিহ্নাবলি। আর তারা (অর্থাৎ মানুষ) নক্ষত্ররাজির মাধ্যমেও পথের দিশা লাভ করে থাকে।১৫৩৯
১৫৩৯। এ আয়াতে এ মর্মই ব্যক্ত হয়েছে যে, ভূপৃষ্ঠ যদি সমতল হতো এবং নদনদী, উপত্যকা, পাহাড়পর্বতমালা উঁচুনীচু না হতো তাহলে মানুষের জন্য একস্থান থেকে অন্যস্থানে যাতায়াতের পথ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ত। ভূপৃষ্ঠে এই বৈশিষ্ট্যপূর্ণ ভিন্নতাসূচক প্রাকৃতিক গঠনশৈলী মানুষকে তার চলার পথে সাহায্য করে। বর্তমান যুগে এসব প্রাকৃতিক চিহ্নসমূহ আকাশযান চলাচলে খুবই সাহায্যকারী বলে প্রমাণিত হয়েছে। আকাশের নক্ষত্রসমূহও জলে ও স্থলে পথচারীকে পথ চিনতে সাহায্য করে।

اَفَمَنۡ یَّخۡلُقُ کَمَنۡ لَّا یَخۡلُقُ ؕ اَفَلَا تَذَکَّرُوۡنَ ﴿۱۸﴾

১৮
অতএব যিনি সৃষ্টি করেন তিনি কি তার মতো (হতে পারেন), যে সৃষ্টি করে না? তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?

وَاِنۡ تَعُدُّوۡا نِعۡمَۃَ اللّٰہِ لَا تُحۡصُوۡہَا ؕ اِنَّ اللّٰہَ لَغَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۱۹﴾

১৯
কদেখুন: ১৪:৩৫আর তোমরা যদি আল্লাহর অনুগ্রহ গণনা করতে চাও তাহলে তা গুনে শেষ করতে পারবে না। নিশ্চয় আল্লাহ অতিশয় ক্ষমাশীল, বার বার কৃপাকারী।

وَاللّٰہُ یَعۡلَمُ مَا تُسِرُّوۡنَ وَمَا تُعۡلِنُوۡنَ ﴿۲۰﴾

২০
আর তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো সবই আল্লাহ জানেন।