৩৫

فاطر

সূরা ফাতির

Fatir

মক্কী ৪৬ আয়াত ৫ রুকু পারা ২২

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৪৬ আয়াত এবং ৫ রুকূ

مَنۡ کَانَ یُرِیۡدُ الۡعِزَّۃَ فَلِلّٰہِ الۡعِزَّۃُ جَمِیۡعًا ؕ اِلَیۡہِ یَصۡعَدُ الۡکَلِمُ الطَّیِّبُ وَالۡعَمَلُ الصَّالِحُ یَرۡفَعُہٗ ؕ وَالَّذِیۡنَ یَمۡکُرُوۡنَ السَّیِّاٰتِ لَہُمۡ عَذَابٌ شَدِیۡدٌ ؕ وَمَکۡرُ اُولٰٓئِکَ ہُوَ یَبُوۡرُ ﴿۱۱﴾

১১
যে-ই সম্মান চায় (সে জেনে রাখুক,) সব সম্মান আল্লাহরই হাতে। পবিত্র কথাবার্তা তাঁরই দিকে আরোহণ করে এবং সৎকর্ম সেগুলোকে উন্নীত হতে সাহায্য করে। কদেখুন: ২২:৭; ৫৭:১৮আর যারা মন্দ কৌশল আঁটে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি এবং তাদের ষড়যন্ত্র অবশ্যই ব্যর্থ হবে।*খদেখুন: ২৭:৫১; ৩৫:৪৪গদেখুন: ১৮:৩৮; ২২:৬; ২৩:১৩-১৪; ৩৬:৭৮; ৪০:৬৮
* কোনো কোনো লোক সমাজে বড়োলোকদের সাথে মেলামেশাকে নিজের জন্য সম্মানের কারণ মনে করে, কিন্তু মুমিনদের এ নিশ্চয়তা দেওয়া হয়েছে, সম্মান আল্লাহর পক্ষ থেকে দান করা হয় এবং বিরুদ্ধবাদীরা পৃথিবীতে তাদের লাঞ্ছিত করতে যে চেষ্টাই করবে তা ব্যর্থ হয়ে যাবে। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য। ২৪১১ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَاللّٰہُ خَلَقَکُمۡ مِّنۡ تُرَابٍ ثُمَّ مِنۡ نُّطۡفَۃٍ ثُمَّ جَعَلَکُمۡ اَزۡوَاجًا ؕ وَمَا تَحۡمِلُ مِنۡ اُنۡثٰی وَلَا تَضَعُ اِلَّا بِعِلۡمِہٖ ؕ وَمَا یُعَمَّرُ مِنۡ مُّعَمَّرٍ وَّلَا یُنۡقَصُ مِنۡ عُمُرِہٖۤ اِلَّا فِیۡ کِتٰبٍ ؕ اِنَّ ذٰلِکَ عَلَی اللّٰہِ یَسِیۡرٌ ﴿۱۲﴾

১২
“আর আল্লাহ মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছেন, এরপর বীর্য থেকে (সৃষ্টি করেছেন), এরপর তিনি তোমাদেরকে জোড়া জোড়া বানিয়েছেন। তাঁর অজ্ঞাতসারে কোনো নারী গর্ভধারণ করে না এবং সন্তানও প্রসব করে না। আর একটি নির্দিষ্ট বিধানের বাইরে কোনো দীর্ঘায়ু ব্যক্তিকে দীর্ঘজীবন দেওয়া হয় না এবং তার আয়ুষ্কাল থেকে কিছু কমও করা হয় না।২৪১১ নিশ্চয় আল্লাহর জন্য এটি অতি সহজ।” তৃতীয়াংশ
২৪১১। এ আয়াতে একটি ভবিষ্যদ্বাণী আছে বলে মনে হয়। অতি সামান্য এক বিন্দু বীর্য থেকে যেমন সুসমন্বিত, সুগঠিত, পূর্ণাবয়ব মানুষ গড়ে ওঠে, তেমনই দরিদ্র ও নগণ্য মুসলমানরা একদিন এক বিরাট জাতিতে পরিণত হবে। ‘তাঁর অজ্ঞাতসারে কোনো নারী গর্ভধারণ করে না এবং সন্তানও প্রসব করে না। আর একটি নির্দিষ্ট বিধানের বাইরে কোনো দীর্ঘায়ু ব্যক্তিকে দীর্ঘ জীবন দেওয়া হয় না এবং তার আয়ুষ্কাল থেকে কিছু কমও করা হয় না’- কথাগুলোর মাঝে আরো একটি ভবিষ্যদ্বাণী নিহিত আছে। এতে বলা হয়েছে, মহানবী (সা.)-এর বিরুদ্ধবাদী শত্রুদের বংশ লোপ পাবে আর মুসলমানদের সংখ্যা ক্রমেই বৃদ্ধি লাভ করবে।

وَمَا یَسۡتَوِی الۡبَحۡرٰنِ ٭ۖ ہٰذَا عَذۡبٌ فُرَاتٌ سَآئِغٌ شَرَابُہٗ وَہٰذَا مِلۡحٌ اُجَاجٌ ؕ وَمِنۡ کُلٍّ تَاۡکُلُوۡنَ لَحۡمًا طَرِیًّا وَّتَسۡتَخۡرِجُوۡنَ حِلۡیَۃً تَلۡبَسُوۡنَہَا ۚ وَتَرَی الۡفُلۡکَ فِیۡہِ مَوَاخِرَ لِتَبۡتَغُوۡا مِنۡ فَضۡلِہٖ وَلَعَلَّکُمۡ تَشۡکُرُوۡنَ ﴿۱۳﴾

১৩
আর দুটি সমুদ্র সমান নয়।২৪১২ একটির পানি খুব সুমিষ্ট-সুস্বাদু-সুপেয়, আর অপরটি খুব লোনা (ও) ক্ষারযুক্ত। কদেখুন: ১৬:১৫; ৪৫:১৩আর তোমরা প্রত্যেকটি থেকে তাজা মাংস খাও এবং সাজগোজের সেসব উপকরণ বের করো, যা তোমরা পরিধান করে থাকো। আর তুমি এতে নৌযানগুলোকে (জলরাশির বুক) চিরে চলতে দেখো। (এ ব্যবস্থার কারণ হলো,) তোমরা যেন তাঁর অনুগ্রহ সন্ধান করো এবং যেন তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো।
২৪১২। সত্য-ধর্ম ও মিথ্যা-ধর্ম, এ দুটিকে রূপকভাবে দুটি সমুদ্র বলা হয়েছে। ২০৮৫ টীকা দেখুন। রূপক বর্ণনা অব্যাহত রেখে বলা হচ্ছে যে, যদিও লোনা পানি পানের ও সেচ কাজের অযোগ্য, তথাপি এর অন্যান্য ব্যবহার রয়েছে। এর মধ্যে থেকে মাছ ও অলংকারের উপকরণ আসে। তেমনই ইসলামের বর্তমান শত্রুরা লোনা পানির ২৪১৩ ও ২৪১৩-ক টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য মতো ঝাঁঝালো ও বিস্বাদ হওয়া সত্ত্বেও তাদের ঔরসে এমন বংশধরের জন্ম হবে যারা ইসলামের বাণীর প্রতি অনুগত ও অতি উৎসাহী বাহক হবে।

یُوۡلِجُ الَّیۡلَ فِی النَّہَارِ وَیُوۡلِجُ النَّہَارَ فِی الَّیۡلِ ۙ وَسَخَّرَ الشَّمۡسَ وَالۡقَمَرَ ۫ۖ کُلٌّ یَّجۡرِیۡ لِاَجَلٍ مُّسَمًّی ؕ ذٰلِکُمُ اللّٰہُ رَبُّکُمۡ لَہُ الۡمُلۡکُ ؕ وَالَّذِیۡنَ تَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِہٖ مَا یَمۡلِکُوۡنَ مِنۡ قِطۡمِیۡرٍ ﴿ؕ۱۴﴾

১৪
তিনি রাতকে দিনে প্রবেশ করান এবং দিনকে রাতে প্রবেশ করান।২৪১৩ গদেখুন: ৭:৫৫; ১৩:৩; ৩১:২১আর তিনি সূর্য ও চন্দ্রকে সেবায় নিয়োজিত করেছেন। (এ দুটোর) প্রত্যেকেই (নিজ নিজ) নির্ধারিত মেয়াদের দিকে ছুটে চলেছে। ইনিই হলেন আল্লাহ- তোমাদের প্রতিপালক-প্রভু, আধিপত্য তাঁরই। ঘদেখুন: ১৩:১৫; ৪০:২১; ৭:১৯৪আর তোমরা তাঁকে ছেড়ে যাদের ডাকো তারা খেজুর আঁটির ঝিল্লিরও২৪১৩-ক মালিক নয়।
২৪১৩। পূর্ববর্তী আয়াতের উপমার ভাষা এ আয়াতেও স্থান পেয়েছে। ‘আন-নাহার’ (দিন) দ্বারা শক্তি, উন্নতি ও প্রগতিকে বুঝিয়েছে এবং ‘আল-লাইল’ (রাত) দ্বারা জাতীয় দীনতা, হীনতা ও অধঃপতনকে বুঝিয়েছে।
২৪১৩-ক। ‘কিতমীর’ অর্থ খেজুর বীজের পশ্চাৎভাগের দৃষ্ট ছোটো শ্বেতবিন্দু, অতি তুচ্ছ, হেয়, মূল্যহীন, অবজ্ঞার বস্তু (লেইন)।

اِنۡ تَدۡعُوۡہُمۡ لَا یَسۡمَعُوۡا دُعَآءَکُمۡ ۚ وَلَوۡ سَمِعُوۡا مَا اسۡتَجَابُوۡا لَکُمۡ ؕ وَیَوۡمَ الۡقِیٰمَۃِ یَکۡفُرُوۡنَ بِشِرۡکِکُمۡ ؕ وَلَا یُنَبِّئُکَ مِثۡلُ خَبِیۡرٍ ﴿٪۱۵﴾

১৫
খদেখুন: ২২:৬২; ৩১:৩০; ৫৭:৭তোমরা তাদেরকে ডাকলে তারা তোমাদের ডাক শুনবে না এবং শুনলেও তোমাদের উত্তর দেবে না। আর কিয়ামত দিবসে (আল্লাহর সাথে) তোমাদের শরীক কদেখুন: ৪৭:৩৯করাকে তারা অস্বীকার করবে। বস্তুত এক মহান সংবাদদাতার ন্যায় অন্য কেউ তোমাকে অবহিত করতে পারবে না।
সূরা ফাতির - রুকু ২

یٰۤاَیُّہَا النَّاسُ اَنۡتُمُ الۡفُقَرَآءُ اِلَی اللّٰہِ ۚ وَاللّٰہُ ہُوَ الۡغَنِیُّ الۡحَمِیۡدُ ﴿۱۶﴾

১৬
হে মানবমণ্ডলী! তোমরাই আল্লাহর চিরমুখাপেক্ষী। আর আল্লাহ সেই মহান অস্তিত্ব- যিনি সব ধরনের মুখাপেক্ষিতর ঊর্ধ্বে, পরম প্রশংসাভাজন।

اِنۡ یَّشَاۡ یُذۡہِبۡکُمۡ وَیَاۡتِ بِخَلۡقٍ جَدِیۡدٍ ﴿ۚ۱۷﴾

১৭
তিনি চাইলে তোমাদের ধ্বংস করে দিতে পারেন এবং এক নতুন সৃষ্টি নিয়ে আসতে পারেন।

وَمَا ذٰلِکَ عَلَی اللّٰہِ بِعَزِیۡزٍ ﴿۱۸﴾

১৮
খদেখুন: ৪:১৩৪; ৬:১৩৪; ১৪:২০আর এটা আল্লাহর পক্ষে মোটেও কঠিন নয়।২৪১৪
২৪১৪। আল্লাহ তা’লা সংকল্প গ্রহণ করেছেন, তিনি নবী করীম (সা.)-এর মাধ্যমে এক নবসৃষ্টির পত্তন করবেন, নতুন নিয়ম চালু করবেন। আর এরূপ করা তাঁর পক্ষে মোটেই কঠিন নয়। ১৬:৪৫।

وَلَا تَزِرُ وَازِرَۃٌ وِّزۡرَ اُخۡرٰی ؕ وَاِنۡ تَدۡعُ مُثۡقَلَۃٌ اِلٰی حِمۡلِہَا لَا یُحۡمَلۡ مِنۡہُ شَیۡءٌ وَّلَوۡ کَانَ ذَا قُرۡبٰی ؕ اِنَّمَا تُنۡذِرُ الَّذِیۡنَ یَخۡشَوۡنَ رَبَّہُمۡ بِالۡغَیۡبِ وَاَقَامُوا الصَّلٰوۃَ ؕ وَمَنۡ تَزَکّٰی فَاِنَّمَا یَتَزَکّٰی لِنَفۡسِہٖ ؕ وَاِلَی اللّٰہِ الۡمَصِیۡرُ ﴿۱۹﴾

১৯
আর কোনো ভার বহনকারী (প্রাণ) অন্য কারো ভার বহন করবে না। আর কোনো বোঝা বহনকারী ব্যক্তি তার বোঝা বহনের জন্য কাউকে ডাকলেও তার (বোঝা) থেকে কিছুই বহন করা হবে না, এমনকি ঘনিষ্ঠ আত্মীয় হলেও না। গদেখুন: ১৪:২১তুমি কেবল তাদেরকে সতর্ক করতে পারো যারা অদৃশ্যে থাকা সত্ত্বেও নিজেদের প্রতিপালক- যে-ই পবিত্রতা অবলম্বন করে, সে নিজের জন্যই পবিত্রতা অবলম্বন করে। আর আল্লাহর কাছেই হবে প্রত্যাবর্তন।ঘদেখুন: ৬:১৬৫; ৩৯:৮; ৫৩:৩৯; ৩৬:১২চদেখুন: ১১:২৫; ১৩:১৭; ৪০:৫৯

وَمَا یَسۡتَوِی الۡاَعۡمٰی وَالۡبَصِیۡرُ ﴿ۙ۲۰﴾

২০
আর অন্ধ ও চক্ষুষ্মান সমান হতে পারে না,