৪৭

محمد

সূরা মুহাম্মদ

Muhammad

মাদানী ৩৯ আয়াত ৪ রুকু পারা ২৬

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৩৯ আয়াত এবং ৪ রুকূ

وَلَوۡ نَشَآءُ لَاَرَیۡنٰکَہُمۡ فَلَعَرَفۡتَہُمۡ بِسِیۡمٰہُمۡ ؕ وَلَتَعۡرِفَنَّہُمۡ فِیۡ لَحۡنِ الۡقَوۡلِ ؕ وَاللّٰہُ یَعۡلَمُ اَعۡمَالَکُمۡ ﴿۳۱﴾

৩১
আর আমরা চাইলে তোমার কাছে অবশ্যই তাদেরকে প্রকাশ করে দেবো। তখন তুমি অবশ্যই তাদের (চেহারার) লক্ষণাবলির মাধ্যমে তাদেরকে চিনতে পারবে এবং তাদের বাচনভঙ্গির মাধ্যমেও নিশ্চয় তাদেরকে চিনতে পারবে।২৭৫৬ আর আল্লাহ তোমাদের কার্যকলাপের জ্ঞান রাখেন।*
২৭৫৬। মুনাফিক সহজসরল কথা কখনো বলে না। সে সবসময়ই দ্ব্যর্থবোধক ভাষায় কথা বলে। তার কথা একজন বুঝে এক অর্থে অন্যজন বুঝে অন্য অর্থে। মুনাফিকদের ব্যবহৃত ভাষার এই বক্রতা ও মারপ্যাঁচের প্রতি ২:১০৫ আয়াতেও ইঙ্গিত করা হয়েছে।
* ৩০-৩১ নম্বর আয়াতে মুনাফিকদের সতর্ক করা হয়েছে, তারা যদি মনে করে তারা তাদের অন্তরে হিংসাবিদ্বেষ লুকিয়ে রাখবে এবং কেউ তা জানবে না এমনটি হতেই পারে না। মহানবী (সা.) সম্পর্কে বলা হয়েছে তিনি তো তাদের হাবভাব ও কথা বলার ভঙ্গিতেই তাদের চিনে নিতেন। অতএব মুনাফিকরা সম্ভবত সাদাসিধা লোকের কাছে নিজেদের গোপন রাখতে পারত, কিন্তু মহানবী (সা.) তাদের অবস্থা ভালোভাবেই জানতেন। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

وَلَنَبۡلُوَنَّکُمۡ حَتّٰی نَعۡلَمَ الۡمُجٰہِدِیۡنَ مِنۡکُمۡ وَالصّٰبِرِیۡنَ ۙ وَنَبۡلُوَا۠ اَخۡبَارَکُمۡ ﴿۳۲﴾

৩২
আর আমরা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কদেখুন: ৩:১৪১-১৪৩; ২৯:৪,১২যতক্ষণ পর্যন্ত আমরা তোমাদের মাঝ থেকে প্রকৃত জিহাদকারীদের ও ধৈর্যশীলদের প্রকাশ করে না দেই।২৭৫৭ আর আমরা (পরীক্ষার মাধ্যমে) তোমাদের স্বরূপ প্রকাশ করে দেবো।খদেখুন: ৩:৯২; ৪:১৯
২৭৫৭। ‘আরাফা’ ও ‘আলিমা’ শব্দ দুটির একই অর্থ, কিন্তু ‘ইলম’ শব্দটি ‘মারিফাত’ শব্দ থেকে অর্থের দিক দিয়ে অধিকতর ব্যাপক। ‘ইলম’-এর ধাতুগত অর্থ সেই চিহ্ন বা মার্কা যার দ্বারা এক জিনিসকে অন্য জিনিস থেকে স্পষ্ট পৃথক দেখা যায় (লেইন)। ইলম বা জ্ঞান দুই প্রকারের: (ক) একটা ঘটনা ঘটার পূর্বেই সেই ঘটনার পূর্বজ্ঞান, (খ) কোনো ঘটনা ঘটে যাবার পরে সে সম্বন্ধে জ্ঞান। আলোচ্য আয়াতে যে জ্ঞানের প্রতি ইঙ্গিত করা হয়েছে তা শেষোক্ত পর্যায়ের জ্ঞান। ২৭৫৮ টাকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

اِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا وَصَدُّوۡا عَنۡ سَبِیۡلِ اللّٰہِ وَشَآقُّوا الرَّسُوۡلَ مِنۡۢ بَعۡدِ مَا تَبَیَّنَ لَہُمُ الۡہُدٰی ۙ لَنۡ یَّضُرُّوا اللّٰہَ شَیۡئًا ؕ وَسَیُحۡبِطُ اَعۡمَالَہُمۡ ﴿۳۳﴾

৩৩
নিশ্চয় যারা অস্বীকার করেছে এবং আল্লাহর পথ থেকে (লোকদের) বিরত রেখেছে আর তাদের কাছে হিদায়াত সুস্পষ্ট হয়ে যাবার পরও রসূলের বিরুদ্ধাচরণ করেছে, তারা আদৌ আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। পরন্ত তিনি অবশ্যই তাদের কর্ম নিষ্ফল করে দেবেন।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اَطِیۡعُوا اللّٰہَ وَاَطِیۡعُوا الرَّسُوۡلَ وَلَا تُبۡطِلُوۡۤا اَعۡمَالَکُمۡ ﴿۳۴﴾

৩৪
হে যারা ঈমান এনেছ! তোমরা আল্লাহর আনুগত্য করো ও রসূলের আনুগত্য করো এবং নিজেদের কর্ম বৃথা যেতে দিও না।

اِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا وَصَدُّوۡا عَنۡ سَبِیۡلِ اللّٰہِ ثُمَّ مَاتُوۡا وَہُمۡ کُفَّارٌ فَلَنۡ یَّغۡفِرَ اللّٰہُ لَہُمۡ ﴿۳۵﴾

৩৫
নিশ্চয় যারা অস্বীকার করেছে এবং আল্লাহর পথ থেকে (লোকদের) বিরত রেখেছে আর অস্বীকারকারী থাকা অবস্থায় মারা গেছে, আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না।

فَلَا تَہِنُوۡا وَتَدۡعُوۡۤا اِلَی السَّلۡمِ ٭ۖ وَاَنۡتُمُ الۡاَعۡلَوۡنَ ٭ۖ وَاللّٰہُ مَعَکُمۡ وَلَنۡ یَّتِرَکُمۡ اَعۡمَالَکُمۡ ﴿۳۶﴾

৩৬
গদেখুন: ৩:১৪০অতএব তোমরা দুর্বলতা দেখিও না পাছে সন্ধির আহ্বান জানাতে হয়, অথচ তোমরাই বিজয়ী হতে যাচ্ছো।২৭৫৮ আর আল্লাহ তোমাদের সাথে আছেন এবং তিনি আদৌ তোমাদেরকে তোমাদের কর্মের প্রতিদান কম দেবেন না।
২৭৫৮। এখানে মুসলমানদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে যে, একবার যুদ্ধ আরম্ভ হয়ে গেলে যুদ্ধের গতি যেদিকেই মোড় নিক না কেন এবং ফলাফল যা-ই হোক না কেন, তারা যেন কখনো সন্ধির প্রস্তাব না দেয়। তারা হয় বিজয়ী, না হয় শাহাদাত লাভ করবে। এ দুটি ছাড়া অন্য কোনো লক্ষ্য নাই।

اِنَّمَا الۡحَیٰوۃُ الدُّنۡیَا لَعِبٌ وَّلَہۡوٌ ؕ وَاِنۡ تُؤۡمِنُوۡا وَتَتَّقُوۡا یُؤۡتِکُمۡ اُجُوۡرَکُمۡ وَلَا یَسۡـَٔلۡکُمۡ اَمۡوَالَکُمۡ ﴿۳۷﴾

৩৭
নিশ্চয় এ পার্থিব জীবন কেবল ক্রীড়াকৌতুক ও আমোদ-প্রমোদ ছাড়া আর কিছু নয়। আর তোমরা যদি ঈমান আনো ও তাকওয়া অবলম্বন করো তাহলে তিনি তোমাদের পুরস্কার দান করবেন এবং তিনি (নিজের জন্য) তোমাদের কাছে তোমাদের ধনসম্পদ চাইবেন না।২৭৫৯
২৭৫৯। এ আয়াতের বক্তব্য অনেকটা এরূপ, যেহেতু মুসলমানরা আল্লাহর পথে জিহাদ করতে নির্দেশপ্রাপ্ত হয়েছে সেহেতু যুদ্ধের ব্যয়ভারও তাদেরকেই বহন করতে হবে। আর এ উদ্দেশ্যে তাদেরকে ধনসম্পদও ব্যয় করতে হবে। তবে আল্লাহ নিজের জন্য তাদের কাছে ধনসম্পদ চান না। তাদের নিজেদের মঙ্গলের জন্যই তাদেরকে জান-মাল কুরবানী করার কথা বলা হয়েছে, কেননা এরূপ কুরবানী ছাড়া বড়ো ধরনের সাফল্য অর্জন কখনো সম্ভব নয়। এ চিরসত্যটি সত্যিকার মুমিনদেরকে অনুধাবন করতে হবে।

اِنۡ یَّسۡـَٔلۡکُمُوۡہَا فَیُحۡفِکُمۡ تَبۡخَلُوۡا وَیُخۡرِجۡ اَضۡغَانَکُمۡ ﴿۳۸﴾

৩৮
তিনি যদি তোমাদের কাছে তা (অর্থাৎ ধনসম্পদ) চান এবং (এজন্য) তোমাদের ওপর চাপ সৃষ্টি করেন তাহলে তোমরা কার্পণ্য করতে পারো আর তিনি তোমাদের (অন্তরের) বিদ্বেষ প্রকাশ করে দেবেন।২৭৬০
২৭৬০। এ আয়াতটি বিশেষভাবে মুনাফিকদের ক্ষেত্রে প্রযোজ্য।

ہٰۤاَنۡتُمۡ ہٰۤؤُلَآءِ تُدۡعَوۡنَ لِتُنۡفِقُوۡا فِیۡ سَبِیۡلِ اللّٰہِ ۚ فَمِنۡکُمۡ مَّنۡ یَّبۡخَلُ ۚ وَمَنۡ یَّبۡخَلۡ فَاِنَّمَا یَبۡخَلُ عَنۡ نَّفۡسِہٖ ؕ وَاللّٰہُ الۡغَنِیُّ وَاَنۡتُمُ الۡفُقَرَآءُ ۚ وَاِنۡ تَتَوَلَّوۡا یَسۡتَبۡدِلۡ قَوۡمًا غَیۡرَکُمۡ ۙ ثُمَّ لَا یَکُوۡنُوۡۤا اَمۡثَالَکُمۡ ﴿٪۳۹﴾

৩৯
দেখো! তোমরা তারা- যাদেরকে আল্লাহর পথে ব্যয় করার জন্য ডাকা হচ্ছে, কিন্তু তোমাদের মাঝে এমনও আছে যে কার্পণ্য করে। বস্তুত যে কার্পণ্য করে সে নিশ্চয় নিজের প্রাণের বিরুদ্ধেই কার্পণ্য করে থাকে।২৭৬১ আর আল্লাহ স্বয়ংসম্পূর্ণ, বরং তোমরাই অভাবী। কদেখুন: ৬:৩৩; ২৯:৬৫; ৫৭:২১সুতরাং তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে তিনি তোমাদের স্থলে অন্য এক জাতিকে নিয়ে আসবেন আর তারা তোমাদের মতো হবে না।২৭৬২খদেখুন: ৫:৫৫
সূরা মুহাম্মদ - রুকু ৪
২৭৬১। কৃপণতা একটি মারাত্মক নৈতিক ব্যাধি। এটি মানুষের নৈতিক ও আধ্যাত্মিক মঙ্গলের অবসান ঘটায়। কুরআনের অন্যত্র কৃপণ স্বভাব লোকদের বিরুদ্ধে অতি কঠোর ভাষা ব্যবহার করা হয়েছে (৯:৩৫)।
২৭৬২। ‘তিনি তোমাদের স্থলে অন্য এক জাতিকে নিয়ে আসবেন’ এ কুরআনী বাক্যটির ব্যাখ্যা চেয়ে রসূলুল্লাহ (সা.)-কে একবার জিজ্ঞেস করা হলো, ‘এই অন্য জাতি কে’? তিনি উত্তরে বলেছিলেন, ‘ঈমান যদি সপ্তর্ষিমণ্ডলে উঠে যায়, তাহলে পারস্য বংশীয় এক ব্যক্তি তা পুনরায় পৃথিবীর বুকে ফিরিয়ে আনবেন’ (বুখারী, রূহুল মাআনি)।