৪৭

محمد

সূরা মুহাম্মদ

Muhammad

মাদানী ৩৯ আয়াত ৪ রুকু পারা ২৬

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৩৯ আয়াত এবং ৪ রুকূ

وَیَقُوۡلُ الَّذِیۡنَ اٰمَنُوۡا لَوۡلَا نُزِّلَتۡ سُوۡرَۃٌ ۚ فَاِذَاۤ اُنۡزِلَتۡ سُوۡرَۃٌ مُّحۡکَمَۃٌ وَّذُکِرَ فِیۡہَا الۡقِتَالُ ۙ رَاَیۡتَ الَّذِیۡنَ فِیۡ قُلُوۡبِہِمۡ مَّرَضٌ یَّنۡظُرُوۡنَ اِلَیۡکَ نَظَرَ الۡمَغۡشِیِّ عَلَیۡہِ مِنَ الۡمَوۡتِ ؕ فَاَوۡلٰی لَہُمۡ ﴿ۚ۲۱﴾

২১
আর যারা ঈমান এনেছে তারা বলে, ‘(যুদ্ধ-সংক্রান্ত) কোনো সূরা কেন অবতীর্ণ করা হলো না?’ কিন্তু যখন যুদ্ধের আদেশসংবলিত দ্ব্যর্থহীন সূরা অবতীর্ণ করা হবে তখন যাদের হৃদয়ে ব্যাধি আছে তুমি তাদেরকে তোমার দিকে মৃত্যুর ঘোরে আচ্ছন্ন ব্যক্তির ন্যায় তাকাতে দেখবে। সুতরাং তাদের জন্য ধ্বংস (অনিবার্য)!

طَاعَۃٌ وَّقَوۡلٌ مَّعۡرُوۡفٌ ۟ فَاِذَا عَزَمَ الۡاَمۡرُ ۟ فَلَوۡ صَدَقُوا اللّٰہَ لَکَانَ خَیۡرًا لَّہُمۡ ﴿ۚ۲۲﴾

২২
(তাদের উচিত ছিল) আনুগত্য করা ও কদেখুন: ২:২৬৪সংগত কথা বলা। এরপর (যুদ্ধের) বিষয়টি যখন চূড়ান্ত হয়ে গেল তখন তারা যদি আল্লাহর সমীপে নিজেদেরকে সত্য সাব্যস্ত করত তাহলে তা অবশ্যই তাদের জন্য উত্তম হতো।খদেখুন: ৪:৮৩

فَہَلۡ عَسَیۡتُمۡ اِنۡ تَوَلَّیۡتُمۡ اَنۡ تُفۡسِدُوۡا فِی الۡاَرۡضِ وَتُقَطِّعُوۡۤا اَرۡحَامَکُمۡ ﴿۲۳﴾

২৩
অতএব তোমাদের ক্ষেত্রে কি এ সম্ভাবনাই প্রকট নয়- তোমরা পৃষ্ঠপ্রদর্শন করে ফিরে গেলে দেশে নৈরাজ্য সৃষ্টি এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে?২৭৫৪
২৭৫৪। মুসলমানদেরকে যুদ্ধ করতে অনুমতি দেওয়া হয়েছে এ কারণে যে, কাফিরদের ক্ষমতাকে চূর্ণবিচূর্ণ না করলে তারা সকল স্তরের অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে জনজীবনকে অতিষ্ঠ করে তুলত। তারা আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করত এবং মানবাধিকার ও ন্যায্য দাবিদাওয়াকে পদদলিত করত।

اُولٰٓئِکَ الَّذِیۡنَ لَعَنَہُمُ اللّٰہُ فَاَصَمَّہُمۡ وَاَعۡمٰۤی اَبۡصَارَہُمۡ ﴿۲۴﴾

২৪
এরাই তারা- যাদেরকে আল্লাহ অভিসম্পাত করেছেন। অতএব তাদেরকে তিনি বধির করে দিয়েছেন এবং তাদের চোখগুলোকে অন্ধ করে দিয়েছেন।

اَفَلَا یَتَدَبَّرُوۡنَ الۡقُرۡاٰنَ اَمۡ عَلٰی قُلُوۡبٍ اَقۡفَالُہَا ﴿۲۵﴾

২৫
তবে কি তারা কুরআনের প্রতি অভিনিবেশ করে না, নাকি (তাদের) হৃদয়ে তাদের নিজেদেরই (সৃষ্ট) তালা লাগানো আছে?*
* এর সংক্ষিপ্ত ব্যাখ্যার জন্য তফসীরে সগীর দ্রষ্টব্য।

اِنَّ الَّذِیۡنَ ارۡتَدُّوۡا عَلٰۤی اَدۡبَارِہِمۡ مِّنۡۢ بَعۡدِ مَا تَبَیَّنَ لَہُمُ الۡہُدَی ۙ الشَّیۡطٰنُ سَوَّلَ لَہُمۡ ؕ وَاَمۡلٰی لَہُمۡ ﴿۲۶﴾

২৬
কদেখুন: ৩:৮৭নিশ্চয় হিদায়াত স্পষ্ট হয়ে যাবার পরও যারা পৃষ্ঠপ্রদর্শন করে মুরতাদ হয়ে গেছে, শয়তান (তাদের কর্ম) তাদের জন্য আকর্ষণীয় করে দেখিয়েছে এবং তাদেরকে মিথ্যা আশ্বাস দিয়েছে।

ذٰلِکَ بِاَنَّہُمۡ قَالُوۡا لِلَّذِیۡنَ کَرِہُوۡا مَا نَزَّلَ اللّٰہُ سَنُطِیۡعُکُمۡ فِیۡ بَعۡضِ الۡاَمۡرِ ۚۖ وَاللّٰہُ یَعۡلَمُ اِسۡرَارَہُمۡ ﴿۲۷﴾

২৭
এর কারণ হলো, আল্লাহ কর্তৃক অবতীর্ণ বিষয়কে যারা অপছন্দ করে তাদেরকে এরা বলে, ‘আমরা কোনো কোনো বিষয়ে অবশ্যই তোমাদের আনুগত্য করব।২৭৫৫ বস্তুত আল্লাহ এদের গোপন বিষয়াদি জানেন।
২৭৫৫। মদীনার মুনাফিকরা খোলাখুলি ও নিঃশর্তভাবে কাফিরদের পক্ষাবলম্বন করত না। যে-কোনো মুনাফিক এতই ধূর্ত যে, সে তার নিজের নৌকা কখনো আগুনে পোড়াতে চায় না, কারণ সে দ্বিমুখী নীতি অবলম্বন করে।

فَکَیۡفَ اِذَا تَوَفَّتۡہُمُ الۡمَلٰٓئِکَۃُ یَضۡرِبُوۡنَ وُجُوۡہَہُمۡ وَاَدۡبَارَہُمۡ ﴿۲۸﴾

২৮
খদেখুন: ৪:৯৮; ৮:৫১অতএব ফেরেশতারা যখন তাদের মুখমণ্ডলে ও তাদের পিঠে আঘাত করে তাদের মৃত্যু দেবে তখন তাদের কী অবস্থা হবে?

ذٰلِکَ بِاَنَّہُمُ اتَّبَعُوۡا مَاۤ اَسۡخَطَ اللّٰہَ وَکَرِہُوۡا رِضۡوَانَہٗ فَاَحۡبَطَ اَعۡمَالَہُمۡ ﴿٪۲۹﴾

২৯
এর কারণ হলো, তারা সেসব বিষয়ের অনুসরণ করেছে যা আল্লাহকে অসন্তুষ্ট করে এবং ]১] তারা তাঁর সন্তুষ্টিকে অপছন্দ করেছে। অতএব তিনি তাদের কর্ম ব্যর্থ করে দিয়েছেন।
সূরা মুহাম্মদ - রুকু ৩

اَمۡ حَسِبَ الَّذِیۡنَ فِیۡ قُلُوۡبِہِمۡ مَّرَضٌ اَنۡ لَّنۡ یُّخۡرِجَ اللّٰہُ اَضۡغَانَہُمۡ ﴿۳۰﴾

৩০
যাদের অন্তরে ব্যাধি আছে তারা কি মনে করে, আল্লাহ তাদের হিংসাবিদ্বেষ কখনো প্রকাশ করবেন না?