الحج
Al-Hajj
মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৭৯ আয়াত এবং ১০ রুকূ
(আংশিক হিজরতের পূর্বে ও আংশিক হিজরতের পরে অবতীর্ণ)
পণ্ডিতদের মতে এ সূরাটির কিছু অংশ হিজরতের পূর্বে এবং কিছু অংশ হিজরতের পরে অবতীর্ণ হয়েছিল। ‘যাহহাক’ অবশ্য এ অভিমত পোষণ করেন, সূরাটির সম্পূর্ণ অংশই হিজরতের পর অবতীর্ণ হয়েছিল। পূর্ববর্তী সূরা আল-আম্বিয়াতে বলা হয়েছিল, অবিশ্বাসীদের সত্য প্রত্যাখ্যানজনিত কারণে তাদের ওপর ক্রমাগত ঐশী শাস্তি নিপতিত হবে। এমনকি উক্ত সূরার শেষ আয়াতে রসূল করীম (সা.)-কে বিরুদ্ধবাদীদের অপরিবর্তিত শত্রুতার কারণে তাদের বিরুদ্ধে ঐশী শাস্তি প্রেরণের প্রার্থনা করতেও বলা হয়েছিল। আলোচ্য সূরার শুরুতেই সেই প্রার্থনার জবাব প্রদান করা হয়েছে। সূরা আল-আম্বিয়ার সাথে বর্তমান সূরাটির এটাই প্রত্যক্ষ সংযোগ। আর এর পূর্ববর্তী কতিপয় সূরার সাথে বর্তমান সূরাটির বিষয়বস্তুগত আরো গভীর সম্পর্ক বিদ্যমান। যে বিষয়কে কেন্দ্র করে সূরা মারইয়াম শুরু হয়েছিল এবং যা পরবর্তীতে সূরা তাহা ও সূরা আম্বিয়াতে আরো বিস্তৃত পরিসরে আলোচিত হয়েছিল, তা বর্তমান সূরাটিতে অনেকটা পূর্ণতা লাভ করেছে। সূরা মারইয়ামে খ্রিষ্টধর্মের মৌলিক নীতিসমূহ ব্যাখ্যা করে তার ভ্রান্ত ধর্মবিশ্বাসসমূহ খণ্ডন করা হয়েছিল, কেননা এসব ভ্রান্ত ধর্মবিশ্বাস খণ্ডন করা না হলে অন্য একটি নতুন ঐশীবাণীর প্রয়োজনীয়তাকে প্রতিষ্ঠা করা যায় না। ইসলামের মহান নবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য এক নতুন ঐশীবাণী ও ব্যবস্থাসহ অবতীর্ণ হবার দাবি করেছেন। এমতাবস্থায় যদি খ্রিষ্টধর্মের শিক্ষা এখনো অভ্রান্ত, পবিত্র ও গ্রহণযোগ্য বলে বর্তমান থাকে তাহলে হযরত মুহাম্মদ (সা.) আনীত নতুন শিক্ষার প্রয়োজন কী? তাই খ্রিষ্টধর্মের মূল ধর্মবিশ্বাসই যে ভ্রান্ত ও বাতিলযোগ্য তা প্রথমে প্রমাণ করে দেখানো দরকার। সূরা মারইয়ামে এ বিষয়টি নিয়েই আলোকপাত করা হয়েছে এবং হযরত ঈসা (আ.)-এর জন্মের ঘটনাকে বর্ণনা করে দেখানো হয়েছে যে, তা আল্লাহ তা’লার অন্যান্য নবী-রসূলের জীবনের ঘটনা থেকে পৃথক বা শ্রেষ্ঠত্ব আরোপিত হবার মতো কোনো ঘটনা নয়। সূরা তাহা-তে বিধান মাত্রেই অভিশাপ এ জাতীয় খ্রিষ্টীয় মতবাদের ভ্রান্তি অত্যন্ত সার্থকভাবে খণ্ডন করা হয়েছে। অতঃপর সূরা আম্বিয়াতে উক্ত বিষয়টিই একটি ভিন্ন আঙ্গিকে পেশ করে দেখানো হয়েছে, আদিপাপজনিত খ্রিষ্টীয় বিশ্বাস কোনো দিক থেকেই সমর্থনযোগ্য নয়, কেননা আদিপাপের বিষয়টিই যদি সত্য হয় তাহলে নবী-রসূল প্রেরণের মাধ্যমে মানুষকে পাপমুক্ত করার ঐশী পরিকল্পনার কোনো অর্থই থাকে না। কারণ উত্তরাধিকারসূত্রে যে পাপ মানুষের ঘাড়ে চাপানো হয়েছে তা থেকে নিষ্কৃতি লাভ করার তার কোনো উপায় নাই এবং এভাবে মানুষের নিজ ভালো-মন্দ যাচাই করার ইচ্ছাশক্তি রহিত হয়ে পড়ে আর তার কৃত ভালো-মন্দ কাজের জন্য তাকে কিছুতেই দায়ী করা যায় না। অতঃপর বর্তমান সূরাটিতে বলা হয়েছে, যদি হযরত ঈসা (আ.) প্রকৃতই আধ্যাত্মিক পবিত্রতম সোপানে অধিষ্ঠিত হতেন তাহলে নতুন করে কোনো বিধান বা রসূল প্রেরণের প্রয়োজন পড়ত না। প্রকৃত সত্য হলো, হযরত মুহাম্মদ (সা.) একটি নতুন বিধানসহ সারা বিশ্ববাসীর জন্য আল্লাহর রসূল হবার ঘোষণা করেছেন। এতেই প্রমাণিত হয়, খ্রিষ্টানদের দাবির মোকাবিলায় তাঁর এ ঘোষণাটি একটি বিরাট চ্যালেঞ্জ।
সূরাটির বিষয়বস্তু পাঁচটি প্রধান অংশে বিভক্ত: (১) অবিশ্বাসীরা যেহেতু হযরত মুহাম্মদ (সা.)-এর দাবি বর্জন করে চলছে, সেহেতু তাদেরকে ঐশী শাস্তির ভয় দেখানো হয়েছে। হযরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষার বৈশিষ্ট্য বর্ণনায় সূরাটিতে একাধিক যুক্তির অবতারণা করা হয়েছে যেমন, (ক) তাঁর শিক্ষা সমগ্র মানবজাতির জন্য অপরিহার্য। এ শিক্ষা সত্য এবং প্রজ্ঞাভিত্তিক। এর উপযোগিতা প্রমাণার্থে এতে দৃঢ় প্রমাণ ও যুক্তির সমাবেশ বিদ্যমান এবং বিরুদ্ধবাদীদের দাবির অসারতা প্রতিপন্নে সম্পূর্ণরূপে সক্ষম, (খ) ঐশী নিদর্শনও হযরত মুহাম্মদ (সা.)-এর দাবির অনুকূলে প্রদর্শিত হচ্ছে, কেননা তাঁর অনুসারীরা জাগতিক ও আধ্যাত্মিক উভয় দিক থেকেই উন্নতি লাভ করছে এবং বিরুদ্ধবাদীরা পূর্ববর্তী নবীদের বিরুদ্ধবাদীদের মতোই তাঁর নিকট পরাভূত হচ্ছে, (গ) ঐশী পুরস্কার বা আশিসধারা এক অস্বাভাবিক পরিমাণে হযরত রসূল করীম (সা.)-কে প্রদান করা হবে, (ঘ) তাঁর আনীত শিক্ষা অচিরেই সারা পৃথিবীতে শান্তি, শৃঙ্খলা ও মঙ্গলের ভিত্তি হিসাবে প্রতিষ্ঠিত হবে এবং (ঙ) খ্রিষ্টান ধর্মসহ যাবতীয় ভ্রান্ত ধর্মমত ও বিশ্বাস ইসলামের এই অপরাজেয় অগ্রগতির মোকাবিলায় পশ্চাদপসরণ করবে এবং পরিণামে পুরাপুরি বিপর্যস্ত হয়ে যাবে। (২) আল্লাহর প্রেরিত নবী-রসূলগণ সকল যুগেই দুষ্ট প্রকৃতির মানুষ কর্তৃক বাধাপ্রাপ্ত হয়েছেন এবং এসব লোক তাদের পথে সর্বদাই বিভিন্ন অসুবিধা ও প্রতিকূলতার সৃষ্টি করেছে, কিন্তু আল্লাহ স্বীয় অনুগ্রহে সেসব বাধাবিপত্তি দূর করে পরিণামে সত্যকেই প্রতিষ্ঠিত করেছেন। (৩) হযরত নবী করীম (সা.)- এর আবির্ভাব সেই ঐশী উদ্দেশ্যকে পূর্ণতা দান করেছে যার জন্য হযরত ইবরাহীম (আ.) আল্লাহর নিকট সকাতরে প্রার্থনা করেছিলেন, যখন তিনি মক্কার নির্জন ও তরুলতাহীন প্রান্তরে তাঁর পুত্র ইসমাঈল (আ.) ও স্ত্রী হযরত হাজেরাকে রেখে আসেন। (৪) হযরত মুহাম্মদ (সা.) বিরুদ্ধবাদী কর্তৃক দীর্ঘ ও দুর্বিষহ শত্রুতাকে গভীর দৃঢ়তা, অসাধারণ ধৈর্য ও সহনশীলতা দ্বারা মোকাবিলা করেছেন এবং এখন সময় এসেছে যখন তাদের সাথে আত্মরক্ষামূলক যুদ্ধ করার জন্য তাঁকে অনুমতি দেওয়া হচ্ছে। এ ধরনের আত্মরক্ষামূলক যুদ্ধের শুধু যে অনুমতিই দেওয়া হলো তা-ই নয়, বরং বলা হলো, সত্য যখন সংকটাপন্ন হয়ে পড়ে তখন এ ধরনের যুদ্ধে অংশগ্রহণ করা একটি যথোচিত কাজ। আল্লাহর সাহায্য তাদের ওপর বর্ষিত হয় যারা এ ধরনের আত্মরক্ষামূলক যুদ্ধ করে। সত্যের খাতিরে যদি এ ধরনের আত্মরক্ষামূলক যুদ্ধের অনুমতি না দেওয়া হতো তাহলে মানুষ বিবেকের স্বাধীনতা, যা তার একটি অত্যন্ত মূল্যবান ঐতিহ্য, তা থেকে বঞ্চিত হয়ে পড়ত। শুধু তা-ই নয়, আল্লাহর ইবাদতও প্রকারান্তরে বন্ধ হয়ে যেত এবং পাপ ও অনাচার সারা পৃথিবীতে বিস্তৃত হয়ে পড়ত। (৫) ঐশী শিক্ষার দৃষ্টান্ত হচ্ছে, বৃষ্টিপাতের ন্যায় আধ্যাত্মিকভাবে মৃত পৃথিবীতে পুনরায় সজীবতা ও ঔজ্জ্বল্য প্রদান করা এবং অবধারিতভাবে সফল হওয়া। পুরাতন ঐশীবাণীর স্থলে নতুন ঐশীবাণী প্রেরিত হয় এবং এভাবেই এর নির্ধারিত মেয়াদ ও উদ্দেশ্য পূর্ণ করে। তখন নতুন ঐশী শিক্ষা এর স্থলাভিষিক্ত হয় এবং এর মাধ্যমে পুনরায় ঐশী পরিকল্পনা ও ইচ্ছা বাস্তবায়িত হতে থাকে। ঐশী প্রতিশ্রুতির এ ধারাবাহিকতায় হযরত মুহাম্মদ (সা.)-এর আবির্ভাব হয়েছে। পরিশেষে সূরাটিতে এই আশ্বাসবাণী শোনানো হয়েছে, যেহেতু হযরত মুহাম্মদ (সা.) সেই প্রতিশ্রুত শিক্ষক, তাই তিনি সর্বদাই ঐশী সাহায্যে সমৃদ্ধ হতে থাকবেন। সেজন্য তাঁর অনুসারীদের উচিত, তাঁকে সর্বতোভাবে নিঃশর্ত আনুগত্য প্রদান করা, কেননা সাফল্য ও বিজয়ের এটাই সর্বোত্তম পথ।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
یٰۤاَیُّہَا النَّاسُ اتَّقُوۡا رَبَّکُمۡ ۚ اِنَّ زَلۡزَلَۃَ السَّاعَۃِ شَیۡءٌ عَظِیۡمٌ ﴿۲﴾
یَوۡمَ تَرَوۡنَہَا تَذۡہَلُ کُلُّ مُرۡضِعَۃٍ عَمَّاۤ اَرۡضَعَتۡ وَتَضَعُ کُلُّ ذَاتِ حَمۡلٍ حَمۡلَہَا وَتَرَی النَّاسَ سُکٰرٰی وَمَا ہُمۡ بِسُکٰرٰی وَلٰکِنَّ عَذَابَ اللّٰہِ شَدِیۡدٌ ﴿۳﴾
وَمِنَ النَّاسِ مَنۡ یُّجَادِلُ فِی اللّٰہِ بِغَیۡرِ عِلۡمٍ وَّیَتَّبِعُ کُلَّ شَیۡطٰنٍ مَّرِیۡدٍ ۙ﴿۴﴾
کُتِبَ عَلَیۡہِ اَنَّہٗ مَنۡ تَوَلَّاہُ فَاَنَّہٗ یُضِلُّہٗ وَیَہۡدِیۡہِ اِلٰی عَذَابِ السَّعِیۡرِ ﴿۵﴾
یٰۤاَیُّہَا النَّاسُ اِنۡ کُنۡتُمۡ فِیۡ رَیۡبٍ مِّنَ الۡبَعۡثِ فَاِنَّا خَلَقۡنٰکُمۡ مِّنۡ تُرَابٍ ثُمَّ مِنۡ نُّطۡفَۃٍ ثُمَّ مِنۡ عَلَقَۃٍ ثُمَّ مِنۡ مُّضۡغَۃٍ مُّخَلَّقَۃٍ وَّغَیۡرِ مُخَلَّقَۃٍ لِّنُبَیِّنَ لَکُمۡ ؕ وَنُقِرُّ فِی الۡاَرۡحَامِ مَا نَشَآءُ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی ثُمَّ نُخۡرِجُکُمۡ طِفۡلًا ثُمَّ لِتَبۡلُغُوۡۤا اَشُدَّکُمۡ ۚ وَمِنۡکُمۡ مَّنۡ یُّتَوَفّٰی وَمِنۡکُمۡ مَّنۡ یُّرَدُّ اِلٰۤی اَرۡذَلِ الۡعُمُرِ لِکَیۡلَا یَعۡلَمَ مِنۡۢ بَعۡدِ عِلۡمٍ شَیۡئًا ؕ وَتَرَی الۡاَرۡضَ ہَامِدَۃً فَاِذَاۤ اَنۡزَلۡنَا عَلَیۡہَا الۡمَآءَ اہۡتَزَّتۡ وَرَبَتۡ وَاَنۡۢبَتَتۡ مِنۡ کُلِّ زَوۡجٍۭ بَہِیۡجٍ ﴿۶﴾
ذٰلِکَ بِاَنَّ اللّٰہَ ہُوَ الۡحَقُّ وَاَنَّہٗ یُحۡیِ الۡمَوۡتٰی وَاَنَّہٗ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ۙ﴿۷﴾
وَّاَنَّ السَّاعَۃَ اٰتِیَۃٌ لَّا رَیۡبَ فِیۡہَا ۙ وَاَنَّ اللّٰہَ یَبۡعَثُ مَنۡ فِی الۡقُبُوۡرِ ﴿۸﴾
وَمِنَ النَّاسِ مَنۡ یُّجَادِلُ فِی اللّٰہِ بِغَیۡرِ عِلۡمٍ وَّلَا ہُدًی وَّلَا کِتٰبٍ مُّنِیۡرٍ ۙ﴿۹﴾
ثَانِیَ عِطۡفِہٖ لِیُضِلَّ عَنۡ سَبِیۡلِ اللّٰہِ ؕ لَہٗ فِی الدُّنۡیَا خِزۡیٌ وَّنُذِیۡقُہٗ یَوۡمَ الۡقِیٰمَۃِ عَذَابَ الۡحَرِیۡقِ ﴿۱۰﴾