২২

الحج

সূরা আল-হাজ্জ

Al-Hajj

মাদানী ৭৯ আয়াত ১০ রুকু পারা ১৭

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৭৯ আয়াত এবং ১০ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
কদেখুন: ১:১পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

یٰۤاَیُّہَا النَّاسُ اتَّقُوۡا رَبَّکُمۡ ۚ اِنَّ زَلۡزَلَۃَ السَّاعَۃِ شَیۡءٌ عَظِیۡمٌ ﴿۲﴾

২
হে মানবজাতি! তোমরা তোমাদের প্রতিপালক-প্রভুর তাকওয়া অবলম্বন করো। নিশ্চয় প্রতিশ্রুত দিনের প্রলয়১৯২৯ এক ভয়ংকর ব্যাপার।
১৯২৯। ‘আস-সাআহ’ (সময়, ক্ষণ) বা ‘আল-কিয়ামাহ’ তিন প্রকার অর্থে ব্যবহৃত হয়: (ক) গুরুত্বপূর্ণ এবং খ্যাতনামা ব্যক্তির মৃত্যু, (আস-সাআতুস সুগরা: ছোটো কিয়ামত), (খ) জাতীয় বিপর্যয় (আস-সাআতুল উসতা: মধ্যম কিয়ামত), এবং (গ) বিচার দিবস (আস-সাআতুল কুবরা: সর্ববৃহৎ কিয়ামত)। কুরআন শরীফে এ শব্দের ব্যবহার শেষ দুই অর্থে হয়েছে। প্রাসঙ্গিক বর্ণনায় প্রতীয়মান হয়, এখানে এই শব্দের ব্যবহার জাতির আসল ভিত্তি টলিয়ে দেওয়া বুঝায়। আরবজাতির আসন্ন সর্বনাশের প্রতিও এর বিশেষ ইঙ্গিত হতে পারে যখন তাদের রাজনৈতিক শক্তির নিরাপদ দুর্গ মক্কা নগরের পতন নির্ধারিত ছিল এবং তাদের রাজনৈতিক ক্ষমতা ও সামাজিক রীতিনীতি ভেঙে চুরমার হয়ে যাওয়া নির্ধারিত ছিল। এ দিয়ে সেই মুহূর্তও বুঝাতে পারে যখন শোচনীয় দুঃখদুর্দশা মানবজাতিকে বিশ্বযুদ্ধের আকারে অতর্কিতে পাকড়াও করবে এবং তার পেছনে চরম দুর্দশাপূর্ণ পরিবর্তন নিয়ে আসবে। তফসীরাধীন আয়াত ২:২১৩ আয়াতের সাথে মিলিয়ে পড়লে এ ধারণার প্রতি সমর্থন পাওয়া যায় যে, ‘আস-সাআহ’ বা ‘আল-কিয়ামাহ’ কুরআনে ব্যবহৃত শব্দদ্বয় দ্বারা সাধারণত চরম জাতীয় বিপর্যয় বা দুর্দশা বুঝায়, যা সমগ্র জাতিকে অতর্কিতে পাকড়াও করার ভাব প্রকাশ করে।

یَوۡمَ تَرَوۡنَہَا تَذۡہَلُ کُلُّ مُرۡضِعَۃٍ عَمَّاۤ اَرۡضَعَتۡ وَتَضَعُ کُلُّ ذَاتِ حَمۡلٍ حَمۡلَہَا وَتَرَی النَّاسَ سُکٰرٰی وَمَا ہُمۡ بِسُکٰرٰی وَلٰکِنَّ عَذَابَ اللّٰہِ شَدِیۡدٌ ﴿۳﴾

৩
যে-দিন তোমরা সেটি দেখবে, (সে-দিন( প্রত্যেক স্তন্যদাত্রী মা তার দুগ্ধপোষ্যকে ভুলে করবে। আর তুমি লোকদের মাতাল দেখবে, অথচ তারা মাতাল হবে না।১৯৩০ তবে আল্লাহর শাস্তি হবে অত্যন্ত কঠোর।
১৯৩০। পূর্ববর্তী আয়াতে উল্লিখিত ভূমিকম্প ভয়ানক দুঃসহ দুঃখদুর্দশা প্রকাশার্থে তিন প্রকার উপমা বা অলংকার এ আয়াতে ব্যবহার করা হয়েছে: (ক) মায়ের নিকট তার স্তন্যপায়ী সন্তান অপেক্ষা অধিকতর প্রিয় আর কিছুই হতে পারে না, (খ) এ থেকে অধিকতর আতঙ্ক আর হতে পারে না যার ভয়াবহতার ফলে নারীর গর্ভপাত হয়ে যায় এবং (গ) যার আতঙ্ক মানুষকে মাতালপ্রায় করে ফেলে। এ আয়াত বর্ণনা করে, আতঙ্কের ভয়াবহ ঘটনাসমূহের আকস্মিকতা ও তীব্রতা এমন হবে, স্তন্যদাত্রী মা স্তন্যপায়ী বুকের শিশুকে ত্যাগ করবে এবং গর্ভবতী নারীরা গর্ভপাত করবে আর লোকেরা আকস্মিক ভয়ে উন্মাদ হয়ে যাবে আর মদোন্মত্ত লোকের মতো তাদের নিজেদের কর্মের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে।

وَمِنَ النَّاسِ مَنۡ یُّجَادِلُ فِی اللّٰہِ بِغَیۡرِ عِلۡمٍ وَّیَتَّبِعُ کُلَّ شَیۡطٰنٍ مَّرِیۡدٍ ۙ﴿۴﴾

৪
খদেখুন: ১৩:১৪; ২২:৯; ৩১:২১; ৪০:৭০আর মানুষের মাঝে এমন (লোকও( আছে- যে না জেনে আল্লাহ সম্বন্ধে তর্ক করে এবং প্রত্যেক বিদ্রোহী শয়তানের অনুসরণ করে।

کُتِبَ عَلَیۡہِ اَنَّہٗ مَنۡ تَوَلَّاہُ فَاَنَّہٗ یُضِلُّہٗ وَیَہۡدِیۡہِ اِلٰی عَذَابِ السَّعِیۡرِ ﴿۵﴾

৫
তার জন্য এ বিষয়টি অবধারিত করে দেওয়া হয়েছে যে, কদেখুন: ৪:৩৯,১২০তার সাথে যে-ই বন্ধুত্ব করবে-১৯৩১ সে নিশ্চয় তাকেও বিপথগামী করবে এবং তাকে লেলিহান আগুনের আযাবের দিকে নিয়ে যাবে।
১৯৩১। কেবল তারাই শয়তান কর্তৃক বিপথে পরিচালিত হয়ে থাকে যারা শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে এবং তাকে অনুসরণ করে। কুরআন করীম বর্ণনা করে, আল্লাহ তা’লার ন্যায়পরায়ণ বান্দাদের ওপর শয়তানের কোনো কর্তৃত্ব নাই। কেবল সেসব লোকই বিপথগামী হয়, যারা তার কুপরামর্শ গ্রহণ করে (১:৬৬; ১৬:১০০-১০১)।

یٰۤاَیُّہَا النَّاسُ اِنۡ کُنۡتُمۡ فِیۡ رَیۡبٍ مِّنَ الۡبَعۡثِ فَاِنَّا خَلَقۡنٰکُمۡ مِّنۡ تُرَابٍ ثُمَّ مِنۡ نُّطۡفَۃٍ ثُمَّ مِنۡ عَلَقَۃٍ ثُمَّ مِنۡ مُّضۡغَۃٍ مُّخَلَّقَۃٍ وَّغَیۡرِ مُخَلَّقَۃٍ لِّنُبَیِّنَ لَکُمۡ ؕ وَنُقِرُّ فِی الۡاَرۡحَامِ مَا نَشَآءُ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی ثُمَّ نُخۡرِجُکُمۡ طِفۡلًا ثُمَّ لِتَبۡلُغُوۡۤا اَشُدَّکُمۡ ۚ وَمِنۡکُمۡ مَّنۡ یُّتَوَفّٰی وَمِنۡکُمۡ مَّنۡ یُّرَدُّ اِلٰۤی اَرۡذَلِ الۡعُمُرِ لِکَیۡلَا یَعۡلَمَ مِنۡۢ بَعۡدِ عِلۡمٍ شَیۡئًا ؕ وَتَرَی الۡاَرۡضَ ہَامِدَۃً فَاِذَاۤ اَنۡزَلۡنَا عَلَیۡہَا الۡمَآءَ اہۡتَزَّتۡ وَرَبَتۡ وَاَنۡۢبَتَتۡ مِنۡ کُلِّ زَوۡجٍۭ بَہِیۡجٍ ﴿۶﴾

৬
হে মানবজাতি! তোমরা পুনরুত্থান সম্পর্কে সন্দিহান হলে (জেনে রাখো,) নিশ্চয় আমরা তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছিলাম, এরপর এক শুক্রবীর্য থেকে, অতঃপর আঠালো জমাট রক্তপিণ্ড থেকে, তারপর এক মাংসপিণ্ড থেকে (সৃষ্টি করেছি), যা বিশেষ সৃজন প্রক্রিয়ায় বা সাধারণ সৃজন প্রক্রিয়ায় বানানো হয়েছে, যেন আমরা তোমাদের কাছে (সৃষ্টি-রহস্য) উন্মোচন করে দিতে পারি। খদেখুন: ১৩:৯; ৩৫:১২; ৪১:৪৮আর আমরা যেটিকে (তথা যে ভ্রূণকে) চাই সেটিকে গর্ভাশয়ে এক নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত স্থিতি দান করি। এরপর আমরা এক শিশুরূপে তোমাদের ভূমিষ্ঠ করাই, পরবর্তীতে যেন তোমরা তোমাদের পরিপক্ক বয়সে উপনীত হতে পারো। আর তোমাদের মাঝে এমনও (লোক) আছে যাদেরকে মৃত্যু দেওয়া হয় গদেখুন: ১৬:৭১; ৩৬:৬৯এবং তোমাদের মাঝে এমন (লোকও) আছে যাদেরকে জরাজীর্ণ বার্ধক্যে উপনীত করা হয়,** ফলে তারা জ্ঞান লাভের পর সম্পূর্ণরূপে জ্ঞানহারা হয়ে পড়ে। আর তুমি ধরাপৃষ্ঠকে নিষ্প্রাণ দেখতে পাও। এরপর আমরা যখন এর ওপর পানি বর্ষণ করি, তখন তা (শস্যশ্যামল হয়ে) আন্দোলিত হয় ও ফুলেফেঁপে ওঠে* এবং সকল প্রকার (উদ্ভিদের) সবুজশ্যামল শোভামণ্ডিত জোড়া উৎপন্ন করে।১৯৩২,*,**
১৯৩২। মানবের সৃজন এবং দেহের পরিবর্ধন ‘মৃত্যুর পরে জীবন’ এর সমর্থনে এক জোরদার যুক্তি। এ সৃষ্টি ক্রমবিকাশের এক ধারাবাহিক প্রক্রিয়া, এক বিবর্তন, এক স্তর থেকে অন্য স্তরে উন্নতি, অচেতন পদার্থ থেকে এক বীজে রূপান্তর, অতঃপর তা এক নিষিক্ত ডিম্বকোষে এক ভ্রূণের আকারে বৃদ্ধি লাভ করতে থাকে, অবশেষে তা এক পরিপূর্ণ মানবাকৃতির জন্মের ভেতর দিয়ে সর্বোচ্চ সীমায় পৌঁছে। এই বিবর্তনের প্রক্রিয়া, যা-ই হোক না কেন মানুষের জন্মের সাথেই বন্ধ বা শেষ হয়ে যায় না, চলতে থাকে। এক অচেতন পদার্থ থেকে পরিপূর্ণরূপে বৃদ্ধিপ্রাপ্ত এক মানবসত্তার এই বিস্ময়কর দৈহিক ক্রমোন্নতি এক অকাট্য দলিল যে মানবের স্রষ্টা এবং তার ক্রমবর্ধনের এসব স্তর বিন্যাসের নির্মাতা মানুষের মরে যাবার পরেও নতুন জীবন দান করার ক্ষমতা রাখেন। এতে আরো প্রতিভাত হয়, মানুষের সৃষ্টি এবং দৈহিক পরিবর্ধন যেমন তার ক্রমোন্নতি ও ক্রমবিকাশের এক ধারাবাহিক প্রক্রিয়া, মানবের আধ্যাত্মিক ক্রমোন্নতির প্রক্রিয়াও ঠিক সেরূপেই কাজ করে থাকে। আরো একটি যুক্তি বিশ্বপ্রকৃতি থেকে গ্রহণ করা হয়েছে, যথা- বন্ধ্যা বা নিষ্ফলা, নীরস বা বিরান ভূপৃষ্ঠে তখন নতুন জীবনের স্পন্দন জাগে যখন এর ওপর বৃষ্টি ১৯৩৩ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য বর্ষিত হয়। এ ইন্দ্রিয়গোচর ব্যাপারও এই অভিন্ন সিদ্ধান্তে পৌঁছায়, যে খোদা মৃত এবং বিরানভূমিতে নতুন জীবনের সঞ্চার করার শক্তি রাখেন, মানুষকে মৃত্যুর পর জীবিত করার শক্তিও তাঁর নিশ্চয় আছে।
* এ আয়াতে যে বিষয়টি সবচেয়ে প্রথমে উল্লেখযোগ্য তা হলো, মানবসৃষ্টির ক্রমবিবর্তনের প্রতিটি ধাপ সম্পর্কে এ আয়াতে বর্ণনা করা হয়েছে। এমনকি মায়ের গর্ভে ভ্রূণের যে-সব পরিবর্তন হতে থাকে তা-ও ধারাবাহিকভাবে ঠিক সেভাবে বর্ণিত হয়েছে যেভাবে বর্তমান যুগে চিকিৎসা বিজ্ঞানীরা অনুসন্ধান করে জেনেছে। এ আয়াত এই বিষয়ের অকাট্য প্রমাণ, মহানবী (সা.)-এর এসব বিষয়ে কোনো ব্যক্তিগত জ্ঞান ছিল না। অদৃশ্য সম্পর্কে জ্ঞাত খোদা ছাড়া আর কোনো সত্তা তাঁকে এসব বিষয় জ্ঞাত করতে পারত না। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।
** ‘বার্ধক্যে উপনীত করা হয়’ বাক্যাংশ এ বিষয়ের প্রতি ইঙ্গিত দেবার জন্য ব্যবহার করা হয়েছে যে, শিশু যেভাবে প্রাথমিক পর্যায়ে অসহায় ও নিজের যত্ন নিতে অক্ষম থাকে, চরম বার্ধক্যে পৌঁছে একজন লোক অনুরূপ অবস্থায় ফিরে যায়। এ গূঢ় অর্থটি ‘মান নুয়াম্মিরহু নুনাককিসহু ফিল খালক’ (সূরা ইয়াসীন: ৬৯ অর্থাৎ আমরা যাকে দীর্ঘায়ু দান করি তাকে গঠনগতভাবে বার্ধক্যের দুর্বল অবস্থায় নিয়ে যাই) আয়াত দ্বারা সমর্থিত। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য]

ذٰلِکَ بِاَنَّ اللّٰہَ ہُوَ الۡحَقُّ وَاَنَّہٗ یُحۡیِ الۡمَوۡتٰی وَاَنَّہٗ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ۙ﴿۷﴾

৭
এর কারণ হলো, নিশ্চয় আল্লাহই চিরসত্য এবং কদেখুন: ১৬:৬৬; ২৭:৬১; ৩০:৪৯-৫১; ৩৫:২৮; ৪৫:৬তিনিই মৃতদের জীবিত করেন আর নিশ্চয় তিনি প্রত্যেক বিষয়ে সর্বশক্তিমান।

وَّاَنَّ السَّاعَۃَ اٰتِیَۃٌ لَّا رَیۡبَ فِیۡہَا ۙ وَاَنَّ اللّٰہَ یَبۡعَثُ مَنۡ فِی الۡقُبُوۡرِ ﴿۸﴾

৮
খদেখুন: ২:৭৪; ৩০:৫১; ৩৫:১০; ৪১:৪০; ৪২:১০; ৫৭:১৮আর কিয়ামতের আগমন যে অবশ্যম্ভাবী- এতে কোনো সন্দেহ নাই। আর যারা কবরে (শায়িত) আছে, আল্লাহ নিশ্চয় তাদেরকে পুনরুত্থিত করবেন।

وَمِنَ النَّاسِ مَنۡ یُّجَادِلُ فِی اللّٰہِ بِغَیۡرِ عِلۡمٍ وَّلَا ہُدًی وَّلَا کِتٰبٍ مُّنِیۡرٍ ۙ﴿۹﴾

৯
গদেখুন: ১৫:৮৬; ১৮:২২; ২০:১৬; ৪০:৬০; ৪৫:৩৩আর মানুষের মাঝে এমনও (লোক( আছে- যে কোনো জ্ঞান, হিদায়াত বা দীপ্তিমান কিতাব ছাড়াই আল্লাহ সম্বন্ধে বিতণ্ডা করে,১৯৩৩,*ঘদেখুন: ২২:৪
১৯৩৩। ‘ইলম’ (জ্ঞান) অর্থ বুদ্ধিগত প্রমাণ এবং যুক্তির দলিল। ‘হুদান’ ঐশী পথনির্দেশ এবং ‘কিতাবুম মুনীর’ অর্থ শাস্ত্রীয় প্রমাণ এবং উজ্জ্বল কিতাব।
* এ আয়াতে বলা হয়েছে, শুকনো মাটির ওপর পানি বর্ষণ করে আমরা পৃথিবীকে জীবনদান করেছিলাম। বিজ্ঞানীরাও অনুসন্ধান করে বিস্ময়কর এ তথ্য জেনেছে, শুধু মাটিতে যখন পানি বর্ষিত হয় তখন প্রকৃতপক্ষে এতে জীবনের লক্ষণাদি সৃষ্টি হয়ে যায়। এখানে প্রকৃত ইঙ্গিত এ দিকে করা হয়েছে, মহানবী (সা.)-এর প্রতি যে স্বর্গীয় পানি অবতীর্ণ হয়েছে তা এক মৃত ভূমিকে অর্থাৎ আধ্যাত্মিকভাবে মৃত এক জাতিকে জীবিত করে দিল। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য)

ثَانِیَ عِطۡفِہٖ لِیُضِلَّ عَنۡ سَبِیۡلِ اللّٰہِ ؕ لَہٗ فِی الدُّنۡیَا خِزۡیٌ وَّنُذِیۡقُہٗ یَوۡمَ الۡقِیٰمَۃِ عَذَابَ الۡحَرِیۡقِ ﴿۱۰﴾

১০
(দম্ভভরে) ঘাড় বাঁকিয়ে (মানুষকে) আল্লাহর পথ থেকে বিচ্যুত করার উদ্দেশ্যে। তার জন্য পৃথিবীতে রয়েছে লাঞ্ছনা এবং কিয়ামত দিবসেও আমরা তাকে দহনের শাস্তি ভোগ করাবো।১৯৩৪
১৯৩৪। সত্যের অস্বীকারকারীদের অদৃষ্টে দুই প্রকার শাস্তি নির্ধারিত রয়েছে, যথা- ইহজীবনের পরাজয় ও ছত্রভঙ্গ অবস্থা এবং পারলৌকিক লাঞ্ছনা। ইহজীবনের শাস্তি পরজীবনের শাস্তির ইঙ্গিত বহন করে।