৪৫

الجاثية

সূরা আল-জাসিয়া

Al-Jathiyah

মক্কী ৩৮ আয়াত ৪ রুকু পারা ২৫

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৩৮ আয়াত এবং ৪ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
কদেখুন: ১:১পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

حٰمٓ ۚ﴿۲﴾

২
খদেখুন: ৪১:২‘হামীদুন মাজীদুন’ অর্থাৎ প্রশংসার অধিকারী, মহাসম্মানিত। *২৭০৫-ক
২৭০৫-ক। ২৫৯২ টীকা দেখুন।

تَنۡزِیۡلُ الۡکِتٰبِ مِنَ اللّٰہِ الۡعَزِیۡزِ الۡحَکِیۡمِ ﴿۳﴾

৩
গদেখুন: ৩২:৩; ৩৬:৬; ৪০:৩; ৪১:৩মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে এ কিতাব অবতীর্ণ করা হয়েছে।

اِنَّ فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ لَاٰیٰتٍ لِّلۡمُؤۡمِنِیۡنَ ؕ﴿۴﴾

৪
নিশ্চয় আকাশসমূহ ও পৃথিবীতে মুমিনদের জন্য বহু নিদর্শন রয়েছে।

وَفِیۡ خَلۡقِکُمۡ وَمَا یَبُثُّ مِنۡ دَآبَّۃٍ اٰیٰتٌ لِّقَوۡمٍ یُّوۡقِنُوۡنَ ۙ﴿۵﴾

৫
আর তোমাদের সৃষ্টির মাঝে এবং তাঁর পক্ষ থেকে বিচরণশীল প্রাণিকুল ছড়িয়ে দেবার মাঝে বিশ্বাসী জাতির জন্য নিদর্শনাবলি রয়েছে।

وَاخۡتِلَافِ الَّیۡلِ وَالنَّہَارِ وَمَاۤ اَنۡزَلَ اللّٰہُ مِنَ السَّمَآءِ مِنۡ رِّزۡقٍ فَاَحۡیَا بِہِ الۡاَرۡضَ بَعۡدَ مَوۡتِہَا وَتَصۡرِیۡفِ الرِّیٰحِ اٰیٰتٌ لِّقَوۡمٍ یَّعۡقِلُوۡنَ ﴿۶﴾

৬
ঘদেখুন: ২:১৬৫; ৪২:৩০আর রাত ও দিনের পরিবর্তনে এবং আল্লাহ আকাশ থেকে যে রিযক অবতীর্ণ করেন ও চদেখুন: ১৬:৬৬; ৩০:৫১এর মাধ্যমে ভূমিকে তার নিষ্প্রাণ হয়ে যাবার পর প্রাণসঞ্চার করেন; অধিকন্তু নানামুখী বায়ুপ্রবাহে২৭০৬ বুদ্ধিমান জাতির জন্য বড়ো বড়ো নিদর্শন রয়েছে।ঙদেখুন: ২:১৬৫; ৩:১৯১; ১০:৭
২৭০৬। অন্ধকারের পর যেমন আলোর আগমন হয় ঠিক তেমনইভাবে যখন পৃথিবীর সর্বত্র আধ্যাত্মিক অন্ধকার বিস্তৃত হয়ে পড়ে তখন আল্লাহ তা’লা নবী বা সংস্কারক পাঠিয়ে তাঁর মাধ্যমে নতুন সুস্পষ্ট আলোর উদয় ঘটিয়ে থাকেন। নবী বা সংস্কারকের মাধ্যমে আল্লাহর জ্যোতি পৃথিবীতে প্রকাশ পেয়ে থাকে। বাতাসের সাহায্যে পুষ্পস্থিত ২৭০৭ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য পুংকেশরের পুরুষ রেণু যেমন গর্ভকেশরের রেণুর সাথে মিলিত হয়ে ফলোৎপাদন ঘটায়, তেমনইভাবে নবী বা সংস্কারকের উচ্চ আধ্যাত্মিক ধ্যানধারণাগুলো বিশ্বাসীদের মনমানসিকতাকে উচ্চপর্যায়ে উপনীত করে, যার ফলে পৃথিবীতে আধ্যাত্মিক বিপ্লব ও নৈতিক পরিবর্তন ঘটে থাকে।

تِلۡکَ اٰیٰتُ اللّٰہِ نَتۡلُوۡہَا عَلَیۡکَ بِالۡحَقِّ ۚ فَبِاَیِّ حَدِیۡثٍۭ بَعۡدَ اللّٰہِ وَاٰیٰتِہٖ یُؤۡمِنُوۡنَ ﴿۷﴾

৭
এগুলো আল্লাহর নিদর্শন- যা আমরা তোমার কাছে যথাযথভাবে পড়ে শোনাই। অতএব আল্লাহ ও তাঁর নিদর্শনাবলিকে বাদ২৭০৭ দিয়ে তারা আর কোন কথার প্রতি ঈমান আনবে?
২৭০৭। ‘বাদ’ শব্দের অর্থ পরে, তা সত্ত্বেও, বিপরীতে, উলটো দিকে, তদতিরিক্ত (লেইন) সমকালচে চিহ্ন।

وَیۡلٌ لِّکُلِّ اَفَّاکٍ اَثِیۡمٍ ۙ﴿۸﴾

৮
প্রত্যেক (এমন) চরম মিথ্যাবাদী (ও) পাপীর জন্য দুর্ভোগ!

یَّسۡمَعُ اٰیٰتِ اللّٰہِ تُتۡلٰی عَلَیۡہِ ثُمَّ یُصِرُّ مُسۡتَکۡبِرًا کَاَنۡ لَّمۡ یَسۡمَعۡہَا ۚ فَبَشِّرۡہُ بِعَذَابٍ اَلِیۡمٍ ﴿۹﴾

৯
যে তার সামনে পাঠকৃত আল্লাহর আয়াতসমূহ শ্রবণ করার পরও অহংকারবশত (নিজের হঠকারিতায়) অনড় থাকে, যেন সে তা শোনেই নি; তাকে এক যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও।

وَاِذَا عَلِمَ مِنۡ اٰیٰتِنَا شَیۡئَا ۣاتَّخَذَہَا ہُزُوًا ؕ اُولٰٓئِکَ لَہُمۡ عَذَابٌ مُّہِیۡنٌ ؕ﴿۱۰﴾

১০
আর সে যখন আমাদের নিদর্শনাবলি সম্পর্কে যৎকিঞ্চিৎ জানতে পারে, সেগুলোকে হাসিবিদ্রুপের লক্ষ্যে পরিণত করে। এরাই তারা- যাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি।