৪৫

الجاثية

সূরা আল-জাসিয়া

Al-Jathiyah

মক্কী ৩৮ আয়াত ৪ রুকু পারা ২৫

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৩৮ আয়াত এবং ৪ রুকূ

ہٰذَا بَصَآئِرُ لِلنَّاسِ وَہُدًی وَّرَحۡمَۃٌ لِّقَوۡمٍ یُّوۡقِنُوۡنَ ﴿۲۱﴾

২১
গদেখুন: ৭:২০৪এ (কিতাব) মানুষের জন্য দৃষ্টি উন্মোচনকারী এবং বিশ্বাস আনয়নকারী জাতির জন্য সঠিক পথনির্দেশনা ও কৃপা।

اَمۡ حَسِبَ الَّذِیۡنَ اجۡتَرَحُوا السَّیِّاٰتِ اَنۡ نَّجۡعَلَہُمۡ کَالَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ۙ سَوَآءً مَّحۡیَاہُمۡ وَمَمَاتُہُمۡ ؕ سَآءَ مَا یَحۡکُمُوۡنَ ﴿٪۲۲﴾

২২
ঘদেখুন: ৩২:১৯; ৩৮:২৯্যারা নানাবিধ পাপাচারে লিপ্ত তারা কি মনে করে, আমরা তাদেরকে সেসব লোকের মর্যাদা দেবো যারা ঈমান আনে এবং সৎকাজ করে, যেন তাদের জীবন ও মরণ একই ধরনের হয়ে যায়? তারা যে সিদ্ধান্ত নেয় তা কত-না মন্দ!
সূরা আল-জাসিয়া - রুকু ২

وَخَلَقَ اللّٰہُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ بِالۡحَقِّ وَلِتُجۡزٰی کُلُّ نَفۡسٍۭ بِمَا کَسَبَتۡ وَہُمۡ لَا یُظۡلَمُوۡنَ ﴿۲۳﴾

২৩
আর আল্লাহ আকাশসমূহ ও পৃথিবী যথাযথভাবে সৃষ্টি করেছেন এবং কদেখুন: ১৪:৫২; ৪০:১৮যেন প্রত্যেক ব্যক্তিকে তার কৃতকর্ম অনুযায়ী প্রতিদান দেওয়া হয়। আর তাদের প্রতি অবিচার করা হবে না।

اَفَرَءَیۡتَ مَنِ اتَّخَذَ اِلٰـہَہٗ ہَوٰٮہُ وَاَضَلَّہُ اللّٰہُ عَلٰی عِلۡمٍ وَّخَتَمَ عَلٰی سَمۡعِہٖ وَقَلۡبِہٖ وَجَعَلَ عَلٰی بَصَرِہٖ غِشٰوَۃً ؕ فَمَنۡ یَّہۡدِیۡہِ مِنۡۢ بَعۡدِ اللّٰہِ ؕ اَفَلَا تَذَکَّرُوۡنَ ﴿۲۴﴾

২৪
খদেখুন: ২৫:৪৪তুমি কি তাকে দেখেছ, যে ব্যক্তি নিজ কামনা-বাসনাকেই তার প্রভু বানিয়ে নিয়েছে এবং যাকে আল্লাহ কোনো জ্ঞানের ভিত্তিতে পথভ্রষ্ট সাব্যস্ত করেছেন আর গদেখুন: ২:৮; ৬:৪৭; ১৬:১০৯যার কানে ও যার হৃদয়ে তিনি মোহর মেরে দিয়েছেন, অধিকন্তু যার চোখে তিনি পর্দা ফেলে দিয়েছেন? অতএব আল্লাহর বিপক্ষে কে তাকে সঠিক পথে পরিচালিত করবে? তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?ঘদেখুন: ৬:৩০; ২৩:৩৮

وَقَالُوۡا مَا ہِیَ اِلَّا حَیَاتُنَا الدُّنۡیَا نَمُوۡتُ وَنَحۡیَا وَمَا یُہۡلِکُنَاۤ اِلَّا الدَّہۡرُ ۚ وَمَا لَہُمۡ بِذٰلِکَ مِنۡ عِلۡمٍ ۚ اِنۡ ہُمۡ اِلَّا یَظُنُّوۡنَ ﴿۲۵﴾

২৫
আর তারা বলে, ‘আমাদের এ পার্থিব জীবন ছাড়া আর (কোনো জীবন) নাই। আমরা মৃত্যুবরণ করি ও আমরা বেঁচে থাকি এবং একমাত্র মহাকালই২৭১৩ আমাদের ধ্বংস করে;’ অথচ এ সম্পর্কে তাদের কোনো জ্ঞানই নাই। তারা কেবল আনুমানিক কথা বলে।
২৭১৩। ‘দাহর’ অর্থ: (ক) মহাকাল, বিশ্বজগতের প্রারম্ভ থেকে এর শেষ পর্যন্ত সময় বা এ সময়ের অংশ বিশেষ, (খ) অদৃষ্ট, (গ) যুগ, (ঘ) দুর্যোগপূর্ণ সময়, মহাবিপদকাল, (ঙ) রীতিনীতি ইত্যাদি (লেইন)। এ আয়াত বলছে, অবিশ্বাসীদেরকে যখন বলা হয় যে, মৃত্যুর পরের জীবনে তাদেরকে সৃষ্টিকর্তার কাছে তাদের ইহলৌকিক কার্যকলাপের জন্য জবাবদিহি করতে হবে তখন তারা বিশ্বাসই করতে চায় না, ‘পরকাল’ বলে একটা কিছু আছে। এর বিপরীতে তারা মনে করে, যারা মরে, অন্যরা এসে তাদের স্থান পূরণ করে এবং এই ধারা চলতে চলতে এমন একসময় আসবে যখন সকল প্রকারের বস্তুই গলে বিনষ্ট ও নিঃশেষ হয়ে যাবে। তাদের মতে, এটাই জীবনের সারকথা, ইহজগৎই সবকিছু, এর পরে আর কোনো জীবন নাই।

وَاِذَا تُتۡلٰی عَلَیۡہِمۡ اٰیٰتُنَا بَیِّنٰتٍ مَّا کَانَ حُجَّتَہُمۡ اِلَّاۤ اَنۡ قَالُوا ائۡتُوۡا بِاٰبَآئِنَاۤ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ ﴿۲۶﴾

২৬
আর তাদের সামনে যখন আমাদের সুস্পষ্ট আয়াতসমূহ পড়া হয় তখন একথা বলা ছাড়া তাদের আর কোনো যুক্তি২৭১৪ থাকে না, ‘তোমরা সত্যবাদী হয়ে থাকলে আমাদের পিতৃপুরুষদের ফিরিয়ে আনো তো দেখি!’*
২৭১৪। ‘হুজ্জত’ মানে যুক্তি, ওজর, আপত্তি (লেইন)।
* তাদের (অর্থাৎ বনী ইসরাঈলের) পরে মহানবী (সা.)-কে শরীয়ত দান করা হলো। তিনি (সা.) বিশ্বজনীন নবী ছিলেন বলেই তাঁর (সা.) শরীয়তও বিশ্বজনীন। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

قُلِ اللّٰہُ یُحۡیِیۡکُمۡ ثُمَّ یُمِیۡتُکُمۡ ثُمَّ یَجۡمَعُکُمۡ اِلٰی یَوۡمِ الۡقِیٰمَۃِ لَا رَیۡبَ فِیۡہِ وَلٰکِنَّ اَکۡثَرَ النَّاسِ لَا یَعۡلَمُوۡنَ ﴿٪۲۷﴾

২৭
তুমি বলো, ‘আল্লাহই তোমাদের জীবিত করেন, কদেখুন: ২:২৯,২২এরপর তিনিই তোমাদের মৃত্যু দেন, অতঃপর তিনিই তোমাদেরকে কিয়ামত দিবস পর্যন্ত সমবেত করতে থাকবেন। (আর) এতে লোক (তা) জানে না।’
সূরা আল-জাসিয়া - রুকু ৩

وَلِلّٰہِ مُلۡکُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ وَیَوۡمَ تَقُوۡمُ السَّاعَۃُ یَوۡمَئِذٍ یَّخۡسَرُ الۡمُبۡطِلُوۡنَ ﴿۲۸﴾

২৮
আর আকাশসমূহ ও পৃথিবীর আধিপত্য আল্লাহরই। আর যে-দিন কিয়ামত সংঘটিত হবে, সে-দিন সত্য প্রত্যাখ্যানকারীরা ক্ষতিগ্রস্ত হবে।

وَتَرٰی کُلَّ اُمَّۃٍ جَاثِیَۃً ۟ کُلُّ اُمَّۃٍ تُدۡعٰۤی اِلٰی کِتٰبِہَا ؕ اَلۡیَوۡمَ تُجۡزَوۡنَ مَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ ﴿۲۹﴾

২৯
আর তুমি প্রত্যেক জাতিকে নতজানু অবস্থায় দেখতে পাবে। প্রত্যেক জাতিকে তার নিজের কিতাবের দিকে ডাকা হবে,২৭১৪-ক (এবং বলা হবে,) ‘তোমরা যা করতে আজ তোমাদেরকে তার প্রতিফল দেওয়া হবে।
২৭১৪-ক। ‘প্রত্যেক জাতিকে তার নিজের কিতাবের দিকে ডাকা হবে’ এ বাক্য দ্বারা পূর্ববর্তী আয়াতে বর্ণিত সময় কর্মকাল দ্বারা জাতির ইহকালের ভাগ্য নির্ধারণের সময়কে বুঝাচ্ছে বলে মনে হয়, কেননা প্রত্যেক জাতিকে তার ইহকালের কাজের জন্য ইহকালেও বিচার করা হয় এবং পুরস্কৃত বা তিরস্কৃত করা হয়।

ہٰذَا کِتٰبُنَا یَنۡطِقُ عَلَیۡکُمۡ بِالۡحَقِّ ؕ اِنَّا کُنَّا نَسۡتَنۡسِخُ مَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ ﴿۳۰﴾

৩০
গদেখুন: ১৭:১৫; ৮৩:২১এ হলো আমাদের কিতাব,২৭১৫ যা তোমাদের বিরুদ্ধে সত্য কথা বলবে। তোমরা যা কিছু করতে আমরা নিশ্চয় তা লিপিবদ্ধ করে রাখতাম।’ঘদেখুন: ৮৩:২৩; ২৩:১০৬; ৬৭:৯-১০
২৭১৫। পূর্ববর্তী আয়াতে যেখানে বলা হয়েছে ‘তার নিজের কিতাব’ সেখানে এ আয়াতে এসে তাকে বলা হয়েছে, ‘আমাদের কিতাব’। জাতিসমূহের বা ব্যক্তির কার্যাবলির রেকর্ড আল্লাহ তা’লাই সংরক্ষণ করেন এবং সে অনুযায়ী তাদেরকে বিচার করেন এবং প্রতিদান বা প্রতিফল দান করেন।