৮৩

المطففين

সূরা আল-মুতাফফিফীন

Al-Mutaffifin

মক্কী ৩৭ আয়াত ১ রুকু পারা ৩০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৩৭ আয়াত এবং ১ রুকূ

کِتٰبٌ مَّرۡقُوۡمٌ ﴿ۙ۲۱﴾

২১
(এটি) এক লিখিত (স্মারক) গ্রন্থ।

یَّشۡہَدُہُ الۡمُقَرَّبُوۡنَ ﴿ؕ۲۲﴾

২২
নৈকট্যপ্রাপ্তরা একে (স্বচক্ষে) প্রত্যক্ষ করবে।

اِنَّ الۡاَبۡرَارَ لَفِیۡ نَعِیۡمٍ ﴿ۙ۲۳﴾

২৩
নিশ্চয় পুণ্যবানরা অবশ্যই সুখস্বাচ্ছন্দ্যে থাকবে।

عَلَی الۡاَرَآئِکِ یَنۡظُرُوۡنَ ﴿ۙ۲۴﴾

২৪
সুসজ্জিত পালঙ্কে বসে তারা (চারিদিকের দৃশ্য) অবলোকন করবে।

تَعۡرِفُ فِیۡ وُجُوۡہِہِمۡ نَضۡرَۃَ النَّعِیۡمِ ﴿ۚ۲۵﴾

২৫
তুমি তাদের চেহারায় সুখস্বাচ্ছন্দ্যের সজীবতা লক্ষ করবে।

یُسۡقَوۡنَ مِنۡ رَّحِیۡقٍ مَّخۡتُوۡمٍ ﴿ۙ۲۶﴾

২৬
তাদেরকে মোহরাঙ্কিত খাঁটি সুরা পান করানো হবে।৩২৯৪
৩২৯৪। ‘মোহরাঙ্কিত খাঁটি সুরা’ যদি কুরআনকে বুঝিয়ে থাকে তাহলে ‘তাসনীম’ বলতে মহানবী (সা.)-এর অনুসারীদের মধ্যে আল্লাহর নৈকট্যপ্রাপ্তদের প্রতি অবতীর্ণ ঐশীবাণীকে তথা ওহী-ইলহামকে বুঝাতে পারে।

خِتٰمُہٗ مِسۡکٌ ؕ وَفِیۡ ذٰلِکَ فَلۡیَتَنَافَسِ الۡمُتَنَافِسُوۡنَ ﴿ؕ۲۷﴾

২৭
এর মোহর হবে কস্তুরীর। অতএব আকাঙ্ক্ষা পোষণকারীদের এমনই বিষয়ে আকাঙ্ক্ষা পোষণ করা উচিত।

وَمِزَاجُہٗ مِنۡ تَسۡنِیۡمٍ ﴿ۙ۲۸﴾

২৮
আর তা হবে ‘তাসনীম’ মিশ্রিত,

عَیۡنًا یَّشۡرَبُ بِہَا الۡمُقَرَّبُوۡنَ ﴿ؕ۲۹﴾

২৯
(তথা) এমন এক ঝরনা- যা থেকে নৈকট্যপ্রাপ্তরা পান করবে।কদেখুন: ২৩:১১১খদেখুন: ৮৪:১৪

اِنَّ الَّذِیۡنَ اَجۡرَمُوۡا کَانُوۡا مِنَ الَّذِیۡنَ اٰمَنُوۡا یَضۡحَکُوۡنَ ﴿۫ۖ۳۰﴾

৩০
নিশ্চয় যারা অপরাধ করেছে তারা মুমিনদের প্রতি ঠাট্টাবিদ্রুপ করত।৩২৯৫
৩২৯৫। ইসলামের বিজয় ও বিস্তারের ভবিষ্যদ্বাণী শুনে কাফিররা হাসিঠাট্টা করত, কেননা এসব ভবিষ্যদ্বাণী সে সময়ে করা হয়েছিল যখন মুসলমানরা কোনোরকমে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সংগ্রামে লিপ্ত ছিল।