৮৩

المطففين

সূরা আল-মুতাফফিফীন

Al-Mutaffifin

মক্কী ৩৭ আয়াত ১ রুকু পারা ৩০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৩৭ আয়াত এবং ১ রুকূ

وَاِذَا مَرُّوۡا بِہِمۡ یَتَغَامَزُوۡنَ ﴿۫ۖ۳۱﴾

৩১
আর তারা যখন তাদের পাশ দিয়ে যেত তখন চোখ টিপে পরস্পরকে ইঙ্গিত করত।

وَاِذَا انۡقَلَبُوۡۤا اِلٰۤی اَہۡلِہِمُ انۡقَلَبُوۡا فَکِہِیۡنَ ﴿۫ۖ۳۲﴾

৩২
আর তারা যখন তাদের পরিবার- পরিজনের কাছে ফিরে যেত তখন বিদ্রূপাত্মক বুলি আওড়াতে আওড়াতে ফিরত।

وَاِذَا رَاَوۡہُمۡ قَالُوۡۤا اِنَّ ہٰۤؤُلَآءِ لَضَآلُّوۡنَ ﴿ۙ۳۳﴾

৩৩
আর তারা যখনই এদেরকে দেখত, তারা বলত, ‘এরাই তারা- যারা সত্যিই পথভ্রষ্ট।’

وَمَاۤ اُرۡسِلُوۡا عَلَیۡہِمۡ حٰفِظِیۡنَ ﴿ؕ۳۴﴾

৩৪
অথচ এরা তাদের জন্য তত্ত্বাবধায়করূপে প্রেরিত হয় নি।

فَالۡیَوۡمَ الَّذِیۡنَ اٰمَنُوۡا مِنَ الۡکُفَّارِ یَضۡحَکُوۡنَ ﴿ۙ۳۵﴾

৩৫
সুতরাং যারা ঈমান এনেছে তারা আজ কাফিরদের দেখে হাসবে।

عَلَی الۡاَرَآئِکِ ۙ یَنۡظُرُوۡنَ ﴿ؕ۳۶﴾

৩৬
সুসজ্জিত পালঙ্কে বসে তারা (চারদিকের দৃশ্য) অবলোকন করবে।৩২৯৬
৩২৯৬। শব্দগুলোর অর্থ হলো: (১) সম্মানের আসনে বসে মুমিনরা অহংকারী কাফিরদের চরম দুর্দশা প্রত্যক্ষ করবে অথবা (২) কর্তৃত্বের আসনে বসে তারা মানুষের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করবে অথবা (৩) তারা অন্যান্য সকলের প্রয়োজনাদি মেটানোর কাজে আত্মনিয়োগ করবে। ‘নাযারা’ শব্দের এ-ও একটি অর্থ (লেইন)।

ہَلۡ ثُوِّبَ الۡکُفَّارُ مَا کَانُوۡا یَفۡعَلُوۡنَ ﴿٪۳۷﴾

৩৭
অবিশ্বাসীদের কি তাদের কৃতকর্মের যথোপযুক্ত প্রতিফল দেওয়া হয়েছে?
সূরা আল-মুতাফফিফীন - রুকু ১