فاطر
Fatir
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৪৬ আয়াত এবং ৫ রুকূ
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
এ সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছিল এবং সম্ভবত এটি পূর্ববর্তী সূরাটির সমসাময়িক। পূর্বের সূরাতে মুসলমানদেরকে বলা হয়েছিল, বনী ইসরাঈলের মতো তাদেরকেও জাগতিক সম্পদ, সম্মান ও প্রতিপত্তির অধিকারী করা হবে, কিন্তু যদি তাদের প্রাচুর্যের ও খ্যাতির সোনালি দিনগুলোতে তারা আল্লাহকে ভুলে যায় এবং সবকিছু ভুলে ভোগবিলাসের জীবনে নিজেদেরকে কার্যত জড়িত রাখে তাহলে বনী ইসরাঈলের মতো তারাও ঐশী আযাব ডেকে আনবে। বর্তমান সূরাতে পুনরায় তাদেরকে সম্মান ও খ্যাতির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু যদি তারা কুরআনের অনুশাসনকে যথাযথভাবে মেনে চলে এবং এর নির্দেশাবলি পালনে কখনো নেতিবাচক মনোভাব প্রদর্শন না করে তবেই তারা সেই সম্মান ও খ্যাতি অর্জনে সমর্থ হবে।
সূরাটি এই ঘোষণাসহ শুরু হয়েছে, ‘সব প্রশংসা আল্লাহরই- যিনি আকাশসমূহ ও পৃথিবীর স্রষ্টা।’ এই ঘোষণার মাধ্যমে জানানো হয়েছে, বিশ্বজগতের সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহ শুধু মানুষের বাহ্যিক প্রয়োজনই পূরণ করেন নি, বরং তিনি মানুষের নৈতিক ও আধ্যাত্মিক চাহিদা মেটানোর দিকেও যথাযথ খেয়াল রেখেছেন। এই উদ্দেশ্যে তিনি ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, যাদের মাধ্যমে তিনি বিশ্বজগতের বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করেন এবং মানুষের নিকট তাঁর ইচ্ছার প্রকাশ ঘটান। এতে আরো বলা হয়েছে, মানুষ সৃষ্টির প্রথমাবস্থা থেকেই তিনি যুগে যুগে নবী-রসূলদের মাধ্যমে মানুষের নিকট তাঁর অভিপ্রায় জানিয়ে আসছেন এবং এখন চূড়ান্তভাবে মানুষের নিকট তাঁর নিয়ামত প্রদানের লক্ষ্যে তিনি পবিত্র কুরআন অবতীর্ণ করেছেন। অতঃপর মানুষ যেন এই মহান নিয়ামতকে অস্বীকার না করে। এমনটি করলে এর অনিবার্য ফলস্বরূপ তাদেরকে দুঃখজনক পরিণাম ভোগ করতে হবে। একথা জানিয়ে আল্লাহ তা’লা মানুষকে সতর্ক করেছেন। অতঃপর সূরাটিতে মানুষের এক নগণ্য অবস্থায় জন্মগ্রহণের প্রসঙ্গ টেনে একটি নৈতিক শিক্ষার দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং বলা হয়েছে, ইসলামও অনুরূপভাবে এক নগণ্য অবস্থা থেকে একদিন এক শক্তিশালী আন্দোলনে রূপান্তরিত হবে। ইসলামকে একটি সুমিষ্ট পানির সাগরের সাথে তুলনা করে বলা হয়েছে, আধ্যাত্মিক ক্ষেত্রে তৃষ্ণাতুর পথিকের তৃষ্ণা মেটানোর জন্যই এর আবির্ভাব। তারপর জানানো হয়েছে, ইসলামের আবির্ভাব কোনো অভিনব ঘটনা নয়। পৃথিবীর বুকে যেমন দিনের পর রাত আসে, তেমনই আধ্যাত্মিক ক্ষেত্রেও অন্ধকারের পর আলোর আবির্ভাব হয়। দীর্ঘদিনের আধ্যাত্মিক অন্ধকার যুগে যখন আল্লাহর ওহী-ইলহাম প্রেরণ বন্ধ ছিল, সেই সময় অতিক্রান্ত হবার পর এখন পুনরায় ইসলামের সূর্য উদিত হয়েছে, যার ফলে অন্ধকারাচ্ছন্ন পৃথিবী আলোকিত হবে এবং আল্লাহর অভিপ্রায় এটাই, ইসলামের মাধ্যমে তিনি এখন এক নতুন সৃষ্টি ও এক নতুন ব্যবস্থা কায়েম করবেন। বস্তুত কুরআনের শিক্ষার মাধ্যমে আল্লাহ তা’লা অন্ধকে দৃষ্টিশক্তি, বধিরকে শ্রবণশক্তি এবং মৃতকে নতুন জীবন দান করবেন, কিন্তু যারা উদ্দেশ্যমূলকভাবে তাদের হৃদয়ের দ্বার বন্ধ রাখবে এবং ঐশী ডাকে সাড়া দেবে না তারা আধ্যাত্মিকভাবে মৃত বলে পরিগণিত হবে। অতঃপর সূরাটিতে পার্থিব জগতের বিভিন্ন অবস্থার প্রতি গভীর অভিনিবেশ সহকারে লক্ষ করার আহ্বান জানিয়ে বলা হয়েছে, এসব অবস্থার সাথে আধ্যাত্মিক জগতের বিভিন্ন ঘটনাবলির গভীর সাদৃশ্য রয়েছে। পৃথিবীর শুষ্ক ও শক্ত মাটিতে যখন বারিবর্ষণ হয় তখন তা এক নতুন জীবনসম্ভারে স্পন্দিত হয়ে ওঠে এবং বিভিন্ন প্রকারের ফসল, ফুল ও ফলের উদ্ভব হয় যাদের রং, স্বাদ ও আকৃতি কত-না বৈচিত্র্যপূর্ণ। বৃষ্টির আকারে যে পানি অবতীর্ণ হয় তা তো একই থাকে, কিন্তু এর ফলশ্রুতিতে ফসল ও ফলের সমাহারে থাকে বিভিন্নতা। একইভাবে আধ্যাত্মিক বারি যদিও একই থাকে, কিন্তু মানুষের প্রকৃতিগত পার্থক্য ও স্বাভাবিক যোগ্যতার হেরফের হবার কারণে ঐশী বারি অর্থাৎ ওহী-ইলহাম প্রেরণের ফলও বিভিন্ন হয়ে থাকে। একদিকে তখন যেমন অত্যন্ত সত্যনিষ্ঠ ও আল্লাহভীরু মানুষের সৃষ্টি হয়, অন্যদিকে ভীষণ দুষ্ট প্রকৃতির মানুষও জন্ম দেয় যারা সত্যের বিরুদ্ধে নিরলস সংগ্রাম চালাতে থাকে। তবে সত্যের অনুসারী ও অন্ধকারের শক্তির মধ্যে এই যে দ্বন্দ্ব এর একটি পরিসমাপ্তি আছে আর তা হচ্ছে, মিথ্যার ওপর সত্যের বিজয়। সূরাটির শেষের দিকে পৌত্তলিকদের অযৌক্তিক বিশ্বাস ও তজ্জনিত তাদের পরিণামের প্রতি সতর্ক করে বলা হয়েছে, তাদের বিশ্বাস মিথ্যা এবং আচার-আরাধনা ভ্রান্ত হওয়া সত্ত্বেও তারা যদি তাতেই প্রতিষ্ঠিত থাকার জিদ ওয়া মাই ইয়াকনুত-২২ ফাতির (৩৫)
বজায় রাখে তাহলে তাদের ওপর ঐশী শাস্তি অবতীর্ণ হবে। অবশ্য এটা ঠিক যে, খোদা শাস্তি প্রদানে ধীর এবং তিনি পাপীদেরকে অবকাশ দেন যেন তারা নিজেদের সংশোধন করে, কিন্তু তাদের বিপথগামিতায় তারা যখন আরো ব্যাপকতার সঙ্গে নিজেদেরকে জড়িত করে তখন তাদের নিজেদের অপকর্মের ফলেই ঐশী অনুকম্পার দরজা বন্ধ হয়ে যায়।
** এ সূরার ২ নম্বর আয়াতে সেসব ফেরেশতার কথা উল্লেখ করা হয়েছে, যারা দুই দুই, তিন তিন এবং চার চার ডানাবিশিষ্ট। এ দিয়ে একথা বুঝানো হয় নি যে, ফেরেশতাদের কোনো বাহ্যিক ডানা থাকে, বরং এর মাধ্যমে পদার্থের চারটি মৌলিক (রাসায়নিক) মিশ্রণ ক্ষমতার উল্লেখ করা হয়েছে যার ফলে সব ধরনের অদ্ভুত রাসায়নিক ঘটনা সংঘটিত হয়ে থাকে। বিশেষভাবে খোদাভীরু বিজ্ঞানীরা এদিকে মনোযোগ আকর্ষণ করেন যে, কার্বনের চার (রাসায়নিক) মিশ্রণ ক্ষমতার সাথে অন্যান্য পদার্থের রাসায়নিক প্রতিক্রিয়ার ফলে সেই জীবন অস্তিত্ব লাভ করেছে, যাকে বিজ্ঞানীরা কার্বনভিত্তিক জীবন বলে থাকেন। কুরআন করীমের এ আয়াতে একথা বলা হয়েছে, এর চেয়ে বেশি ডানাবিশিষ্ট ফেরেশতারাও রয়েছে, যাদেরকে তোমরা এখনো জানো না এবং তাদের প্রভাবাধীনে অনেক মহান রাসায়নিক পরিবর্তন ঘটবে। বর্তমানে মানুষ এদের সম্পর্কে ধারণাও করতে পারে না।
এ সূরায় আরো একবার এরূপ দুটি সমুদ্রের কথা বলা হয়েছে, যার মাঝে একটির পানি লবণাক্ত এবং অন্যটির পানি মিষ্টি। লবণাক্ত পানিতে প্রতিপালিত প্রাণির মাংসও মিষ্টি হয়ে থাকে এবং মিষ্টি পানিতে প্রতিপালিত প্রাণির মাংসও মিষ্টি হয়ে থাকে। অনবরত লবণাক্ত পানি পানকারী মাছের মাংস এ পানির লবণাক্ততার প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়া কীভাবে সম্ভব হলো? আর এটি আল্লাহর তা’লার এক আশ্চর্যজনক কুদরত।*
* হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত সূরার ভূমিকা দ্রষ্টব্য।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
اَلۡحَمۡدُ لِلّٰہِ فَاطِرِ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ جَاعِلِ الۡمَلٰٓئِکَۃِ رُسُلًا اُولِیۡۤ اَجۡنِحَۃٍ مَّثۡنٰی وَثُلٰثَ وَرُبٰعَ ؕ یَزِیۡدُ فِی الۡخَلۡقِ مَا یَشَآءُ ؕ اِنَّ اللّٰہَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿۲﴾
مَا یَفۡتَحِ اللّٰہُ لِلنَّاسِ مِنۡ رَّحۡمَۃٍ فَلَا مُمۡسِکَ لَہَا ۚ وَمَا یُمۡسِکۡ ۙ فَلَا مُرۡسِلَ لَہٗ مِنۡۢ بَعۡدِہٖ ؕ وَہُوَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ﴿۳﴾
یٰۤاَیُّہَا النَّاسُ اذۡکُرُوۡا نِعۡمَتَ اللّٰہِ عَلَیۡکُمۡ ؕ ہَلۡ مِنۡ خَالِقٍ غَیۡرُ اللّٰہِ یَرۡزُقُکُمۡ مِّنَ السَّمَآءِ وَالۡاَرۡضِ ؕ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ ۫ۖ فَاَنّٰی تُؤۡفَکُوۡنَ ﴿۴﴾
وَاِنۡ یُّکَذِّبُوۡکَ فَقَدۡ کُذِّبَتۡ رُسُلٌ مِّنۡ قَبۡلِکَ ؕ وَاِلَی اللّٰہِ تُرۡجَعُ الۡاُمُوۡرُ ﴿۵﴾
یٰۤاَیُّہَا النَّاسُ اِنَّ وَعۡدَ اللّٰہِ حَقٌّ فَلَا تَغُرَّنَّکُمُ الۡحَیٰوۃُ الدُّنۡیَا ٝ وَلَا یَغُرَّنَّکُمۡ بِاللّٰہِ الۡغَرُوۡرُ ﴿۶﴾
اِنَّ الشَّیۡطٰنَ لَکُمۡ عَدُوٌّ فَاتَّخِذُوۡہُ عَدُوًّا ؕ اِنَّمَا یَدۡعُوۡا حِزۡبَہٗ لِیَکُوۡنُوۡا مِنۡ اَصۡحٰبِ السَّعِیۡرِ ؕ﴿۷﴾
اَلَّذِیۡنَ کَفَرُوۡا لَہُمۡ عَذَابٌ شَدِیۡدٌ ۬ؕ وَالَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَہُمۡ مَّغۡفِرَۃٌ وَّاَجۡرٌ کَبِیۡرٌ ﴿٪۸﴾
اَفَمَنۡ زُیِّنَ لَہٗ سُوۡٓءُ عَمَلِہٖ فَرَاٰہُ حَسَنًا ؕ فَاِنَّ اللّٰہَ یُضِلُّ مَنۡ یَّشَآءُ وَیَہۡدِیۡ مَنۡ یَّشَآءُ ۫ۖ فَلَا تَذۡہَبۡ نَفۡسُکَ عَلَیۡہِمۡ حَسَرٰتٍ ؕ اِنَّ اللّٰہَ عَلِیۡمٌۢ بِمَا یَصۡنَعُوۡنَ ﴿۹﴾
وَاللّٰہُ الَّذِیۡۤ اَرۡسَلَ الرِّیٰحَ فَتُثِیۡرُ سَحَابًا فَسُقۡنٰہُ اِلٰی بَلَدٍ مَّیِّتٍ فَاَحۡیَیۡنَا بِہِ الۡاَرۡضَ بَعۡدَ مَوۡتِہَا ؕ کَذٰلِکَ النُّشُوۡرُ ﴿۱۰﴾