২৭

النمل

সূরা আন-নামল

An-Naml

মক্কী ৯৪ আয়াত ৭ রুকু পারা ১৯–২০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৯৪ আয়াত এবং ৭ রুকূ

وَتَفَقَّدَ الطَّیۡرَ فَقَالَ مَا لِیَ لَاۤ اَرَی الۡہُدۡہُدَ ۫ۖ اَمۡ کَانَ مِنَ الۡغَآئِبِیۡنَ ﴿۲۱﴾

২১
আর সে পক্ষীসেনাদের পরিদর্শন করল২১৫৯ এবং বলল, ‘ব্যাপার কী, আমি যে হুদহুদকে* দেখছি না, নাকি সে (জেনেশুনে) অনুপস্থিত?’
২১৫৯। ‘তাফাক্কাদা’ (সে পরীক্ষানিরীক্ষা করল) শব্দের উৎপত্তি ‘ফাক্কাদা’ থেকে, অর্থ সে এটা হারালো, সে তার ২১৬০ ও * চিহ্নিত টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য
* হিব্রু ভাষায় ‘হুদহুদ’-কে ‘হুদাদ’ বলা হয়। সে ছিল হযরত সুলায়মান (আ.)-এর সেনাদলের এক সেনাপতি (যিউস এনসাইক্লো)। (হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য]

لَاُعَذِّبَنَّہٗ عَذَابًا شَدِیۡدًا اَوۡ لَاَاذۡبَحَنَّہٗۤ اَوۡ لَیَاۡتِیَنِّیۡ بِسُلۡطٰنٍ مُّبِیۡنٍ ﴿۲۲﴾

২২
আমি তাকে অবশ্যই কঠোর শাস্তি দেবো অথবা আমি তাকে হত্যা করব নতুবা আমার কাছে অবশ্যই তাকে (অনুপস্থিতির) সুস্পষ্ট কারণ দর্শাতে হবে।’২১৬০
২১৬০। হুদহুদ সম্বন্ধে জনসাধারণের ভিত্তিহীন উপকথা এবং অলীক কাহিনি প্রচলিত আছে যা যুক্তিপ্রমাণ ও বিবেকবুদ্ধি কোনো দিক দিয়েই গ্রহণযোগ্য নয়। হুদহুদ হযরত সুলায়মান (আ.) কর্তৃক নিয়োজিত কোনো সংবাদবাহক পাখি ছিল না, কেননা: (ক) একজন ক্ষমতাশালী বাদশা এবং আল্লাহর নবী সুলায়মান (আ.)-এর একটি তুচ্ছ পাখির প্রতি এত ক্রুদ্ধ হয়ে তাকে কঠোর শাস্তি প্রদান করার জন্য এমনকি তাকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে যাওয়াটা তাঁর উচ্চমর্যাদার সঙ্গে সংগতিপূর্ণ নয়, (খ) মনে হয় হুদহুদ রাষ্ট্রীয় কানুন সম্বন্ধে সুপরিচিত ছিল এবং আল্লাহ তা’লার একত্বের সম্বন্ধে জ্ঞানবিশারদ ছিল (পরবর্তী আয়াত: ২৫-২৬) যা কোনো পাখির পক্ষে সম্ভব হতে পারে না, (গ) হুদহুদ পাখি অধিক উড্ডয়নশীল ও যাযাবর পাখিসমূহের অন্তর্গত নয়, এজন্য সে সুদীর্ঘ দূরত্বে উড়তে পারে না। অতএব সাবা দেশ পর্যন্ত যাতায়াতের জন্য তাকে নিয়োজিত করা যেতে পারত না (আয়াত: ২৩)। এসব কারণ থেকে প্রতিভাত হয়, হুদহুদ আসলে পাখি ছিল না, বরং মানুষ ছিল। সে অত্যন্ত দায়িত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মকর্তা অথবা সেনাপতি ছিল, যার ওপর হযরত সুলায়মান (আ.) সাবা দেশের রানির নিকট গুরুত্বপূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে দায়িত্ব অর্পণ করেছিলেন। মনে হয় সুলায়মান (আ.)-এর সময়ে দূত বিনিময় বেশ প্রচলিত ছিল। অধিকন্তু এ-ও প্রমাণিত, পশুপাখির নামানুকরণে মানুষের নাম রাখা হতো। হযরত সুলায়মান (আ.)- এর জনগণের মধ্যে হুদহুদ একটি খুবই প্রচলিত জনপ্রিয় নাম ছিল। মনে হয় বাইবেলে উল্লিখিত ‘হুদাদ’ নামের আরবীয় অনুকরণ এ হুদহুদ শব্দ। অনেক ইডোমাইট রাজার নাম এরূপ ছিল। ইসমাঈল (আ.)-এর এক পুত্রেরও এ নাম ছিল। অনুরূপভাবে এক ইডোমাইট রাজপুত্র, যে ইয়াকুব (আ.)-এর নির্বিচার হত্যার ভয়ে মিশরে পালিয়ে গিয়েছিল, সে-ও এ নামে পরিচিতি ছিল (১ রাজাবলি ১১:১৪)। হুদহুদ নামটি এতই জনপ্রিয় ছিল এবং বাইবেলের পুরানো নিয়মে এত বেশি ব্যবহৃত হয়েছে যে, কোনো বিশেষণ ছাড়া ব্যবহারে এর অর্থ হয় ইদোমতি পরিবারের এক ব্যক্তি (যিউ এনসাইক)। সাবার রানি বিলকিসের পিতার নামও হুদহুদ বলে কথিত আছে (মুনতাহাল ইরাব)।

فَمَکَثَ غَیۡرَ بَعِیۡدٍ فَقَالَ اَحَطۡتُّ بِمَا لَمۡ تُحِطۡ بِہٖ وَجِئۡتُکَ مِنۡ سَبَاٍۭ بِنَبَاٍ یَّقِیۡنٍ ﴿۲۳﴾

২৩
এরপর সে (অর্থাৎ সুলায়মান) বেশি সময় অপেক্ষা করে নি, ইতোমধ্যে সে (অর্থাৎ হুদহুদ এসে) বলল, ‘আমি তা অবগত হয়েছি যা আপনি অবগত হন নি আর আমি সাবা (জাতির এলাকা) থেকে আপনার জন্য এক নিশ্চিত সংবাদ এনেছি।২১৬১
২১৬১। এ আয়াত থেকে প্রতীয়মান হয়, রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ উদ্দেশ্যে হুদহুদকে প্রেরণ করা হয়েছিল এবং সে হযরত সুলায়মানের জন্য অতি প্রয়োজনীয় এক সংবাদ বহন করে এনেছিল। সাবাকে বাইবেলে উল্লিখিত শিবারূপে চিহ্নিত করা যেতে পারে (১ রাজাবলি ১০)। সানা শহর থেকে তিন দিনের পথের দূরত্বে এটি ইয়েমেনের অন্তর্গত একটি শহর এবং এখানে সাবার রানির রাষ্ট্রীয় সদর দপ্তর ছিল। অধিকন্তু কাহতানি উপজাতির এক বিখ্যাত গোত্রের নামও সাবা।

اِنِّیۡ وَجَدۡتُّ امۡرَاَۃً تَمۡلِکُہُمۡ وَاُوۡتِیَتۡ مِنۡ کُلِّ شَیۡءٍ وَّلَہَا عَرۡشٌ عَظِیۡمٌ ﴿۲۴﴾

২৪
নিশ্চয় আমি এক নারীকে তাদের ওপর রাজত্ব করতে দেখেছি এবং তাকে সবকিছুই দেওয়া হয়েছে আর তার একটি বিরাট সিংহাসনও আছে।২১৬২কদেখুন: ৮:৪৯; ১৬:৬৪; ৩৫:৯
২১৬২। এ আয়াত প্রমাণ করে, সাবার রানি এক অতি উন্নত জাতিকে শাসন করতেন, যারা সভ্যতার এক উচ্চশিখরে পৌঁছে গিয়েছিল এবং এ-ও প্রমাণ করে যে, তার আয়ত্তে সেসব উপকরণ ছিল যা তাকে এক শক্তিশালী রানিরূপে প্রতিষ্ঠিত করেছিল।

وَجَدۡتُّہَا وَقَوۡمَہَا یَسۡجُدُوۡنَ لِلشَّمۡسِ مِنۡ دُوۡنِ اللّٰہِ وَزَیَّنَ لَہُمُ الشَّیۡطٰنُ اَعۡمَالَہُمۡ فَصَدَّہُمۡ عَنِ السَّبِیۡلِ فَہُمۡ لَا یَہۡتَدُوۡنَ ﴿ۙ۲۵﴾

২৫
আমি তাকে ও তার জাতিকে আল্লাহর পরিবর্তে সূর্যকে২১৬৩ সিজদা করতে দেখেছি এবং শয়তান তাদের কাজকর্মকে তাদের কাছে সুশোভন করে দেখিয়েছে। অতএব সে তাদেরকে (সত্য) পথ থেকে বিরত রেখেছে বিধায় তারা হিদায়াত পাচ্ছে না।
২১৬৩। সাবার অধিবাসীরা সূর্য এবং তারকারাজির পূজা করত, যা ইরাক থেকে ইয়েমেনে আমদানিকৃত ধর্মবিশ্বাসের অনুরূপ ছিল, কারণ ইয়েমেনবাসীরা পারস্য উপসাগর ও সমুদ্র পথে ইরাকবাসীদের নিকটতর সংসর্গে ছিল। ২:৬৩; ৫:৭০ এবং ২২:১৮ আয়াতে উল্লিখিত সাবীয়ানদের সাথে সাবাবাসীদেরকে এক মনে করে বিভ্রান্ত হওয়া উচিত নয়। সাবীয়ানরা বিভিন্নভাবে বিবৃত হয়েছে, যেমন- (১) ইরাকে বসবাসকারী নক্ষত্রপূজারি এক জনগোষ্ঠী, (২) যরাথুস্ত্রীয়, খ্রিষ্টীয় এবং ইহুদী ধর্মমতের মিশ্রণে সৃষ্ট গোঁজামিল দেওয়া মতবাদে বিশ্বাসী এক সম্প্রদায়, (৩) ইরাকের অন্তর্গত মোসুলের অধিবাসী, যারা একেশ্বরবাদী ছিল, কিন্তু তাদের শরীয়ত বা কোনো ধর্মীয় বিধান ছিল না, (৪) অন্য এক জাতি যারা ইরাকের কাছাকাছি বসবাস করত এবং নবীদের ওপর ঈমান রাখত বলে প্রকাশ্যে ঘোষণা করত। ২১৬৪ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

اَلَّا یَسۡجُدُوۡا لِلّٰہِ الَّذِیۡ یُخۡرِجُ الۡخَبۡءَ فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَیَعۡلَمُ مَا تُخۡفُوۡنَ وَمَا تُعۡلِنُوۡنَ ﴿۲۶﴾

২৬
(শয়তান তাদের প্ররোচিত করেছে) যেন তারা সেই মহান অস্তিত্ব আল্লাহকে সিজদা না করে, যিনি আকাশসমূহ ও পৃথিবীর গোপন বিষয়াদি প্রকাশ করেন আর খদেখুন: ২:৭৮; ১৬:২০; ৬৪:৫তিনি জানেন- যা তোমরা গোপন করো এবং যা তোমরা প্রকাশ করো।

اَللّٰہُ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ رَبُّ الۡعَرۡشِ الۡعَظِیۡمِ ﴿ٛ۲۷﴾

২৭
আল্লাহ সেই মহান অস্তিত্ব- যিনি ছাড়া অন্য কোনো উপাস্য নাই। তিনি মহান আরশের প্রতিপালক-প্রভু।’
সিজদাহ্‌

قَالَ سَنَنۡظُرُ اَصَدَقۡتَ اَمۡ کُنۡتَ مِنَ الۡکٰذِبِیۡنَ ﴿۲۸﴾

২৮
সে (অর্থাৎ সুলায়মান) বলল, ‘আমরা (যাচাই করে) দেখব, তুমি সত্য বলছ নাকি তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। ক.২১৬৪২১৬৪
২১৬৪। পাখিরা কখনো সত্য বা মিথ্যা বলে এ সম্পর্কে কারো জানা নাই। এ আয়াত আরো একটি প্রমাণ দেয় যে, হুদহুদ পাখি ছিল না বরং হযরত সুলায়মান (আ.)-এর সরকারের একজন গুরুত্বপূর্ণ উচ্চপদস্থ কর্মকর্তা ছিল।

اِذۡہَبۡ بِّکِتٰبِیۡ ہٰذَا فَاَلۡقِہۡ اِلَیۡہِمۡ ثُمَّ تَوَلَّ عَنۡہُمۡ فَانۡظُرۡ مَاذَا یَرۡجِعُوۡنَ ﴿۲۹﴾

২৯
তুমি আমার এ পত্রটি নিয়ে যাও এবং এটা তাদের সামনে রেখে দাও। এরপর তাদের কাছ থেকে (সম্মান প্রদর্শনপূর্বক) একটু সরে দাঁড়াও। অতঃপর দেখো, তারা কী উত্তর দেয়!২১৬৫
২১৬৫। যদি স্বীকার করে নেওয়া হয়, হযরত দাউদ (আ.) এবং হযরত সুলায়মান (আ.) পাখিদের ভাষা বুঝতে পারতেন তবুও কুরআনে এমন প্রমাণ নাই যে, সাবার রানিও তাদের ভাষা বুঝতে পারত। অথচ তাঁর নিকট হযরত সুলায়মান (আ.)-এর পত্র বহন করে নেবার জন্য এবং প্রতিনিধিরূপে বাক্যালাপ করার জন্য হুদহুদকেই দায়িত্ব অর্পণ করা হয়েছিল।

قَالَتۡ یٰۤاَیُّہَا الۡمَلَؤُا اِنِّیۡۤ اُلۡقِیَ اِلَیَّ کِتٰبٌ کَرِیۡمٌ ﴿۳۰﴾

৩০
সে (অর্থাৎ রানি পত্রটি দেখে) বলল, ‘হে (আমার) পারিষদবর্গ! নিশ্চয় আমার কাছে একটি সম্মানজনক পত্র পাঠানো হয়েছে।