১৮

الكهف

সূরা আল-কাহফ

Al-Kahf

মক্কী ১১১ আয়াত ১২ রুকু পারা ১৫–১৬

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১১ আয়াত ও ১২ রুকূ

اِنَّہُمۡ اِنۡ یَّظۡہَرُوۡا عَلَیۡکُمۡ یَرۡجُمُوۡکُمۡ اَوۡ یُعِیۡدُوۡکُمۡ فِیۡ مِلَّتِہِمۡ وَلَنۡ تُفۡلِحُوۡۤا اِذًا اَبَدًا ﴿۲۱﴾

২১
কেননা তারা যদি তোমাদের ওপর আধিপত্য বিস্তার করতে পারে তাহলে নিশ্চয় তারা তোমাদেরকে পাথর মেরে হত্যা করবে অথবা তোমাদেরকে তাদের ধর্মে ফিরিয়ে নেবে এবং সেক্ষেত্রে তোমরা কখনো সফল হতে পারবে না।১৬৮২
১৬৮২। এ স্থলে বলা হয়েছে, যাদের নিকট তোমরা বণিক দল প্রেরণ করেছ তারা যদি তোমাদের আসল উদ্দেশ্য বুঝতে পারে অথবা তাদের দেশে তোমাদের অবস্থান দৃঢ় হবার পূর্বে কোনো রাজনৈতিক কলহ বা বাণিজ্যিক মতবিরোধ মাথাচাড়া দিয়ে ওঠে এবং তোমরা পরাজিত হও তাহলে তোমাদেরকে হয় তাদের দেশ ত্যাগ করতে হবে, নয়তো তাদের বিশ্বাস গ্রহণ করতে হবে। উভয় অবস্থাতেই তোমরা স্থায়ী অধিকার ও প্রতিষ্ঠা অর্জনে ব্যর্থ হবে আর তাদের দেশে তোমাদের বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করার স্বপ্ন শূন্যে মিলিয়ে যাবে।

وَکَذٰلِکَ اَعۡثَرۡنَا عَلَیۡہِمۡ لِیَعۡلَمُوۡۤا اَنَّ وَعۡدَ اللّٰہِ حَقٌّ وَّاَنَّ السَّاعَۃَ لَا رَیۡبَ فِیۡہَا ۚ٭ اِذۡ یَتَنَازَعُوۡنَ بَیۡنَہُمۡ اَمۡرَہُمۡ فَقَالُوا ابۡنُوۡا عَلَیۡہِمۡ بُنۡیَانًا ؕ رَبُّہُمۡ اَعۡلَمُ بِہِمۡ ؕ قَالَ الَّذِیۡنَ غَلَبُوۡا عَلٰۤی اَمۡرِہِمۡ لَنَتَّخِذَنَّ عَلَیۡہِمۡ مَّسۡجِدًا ﴿۲۲﴾

২২
আর এভাবেই আমরা তাদের সম্পর্কে (মানুষদের) অবহিত করেছি, যেন তারা জানতে পারে, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। কদেখুন: ১৮:৪০; ৭৪:৫৭; ৭৬:৩১; ৮১:৩০আর নিশ্চয় প্রতিশ্রুত সময়ের (তথা এর আগমন) সম্বন্ধে কোনো সন্দেহ নাই। (স্মরণ করো!) তারা যখন নিজেদের বিষয়ে পরস্পর বিতর্ক করছিল তখন তাদের কেউ কেউ বলল, ‘তাদের (বাসস্থানের) ওপর একটি সৌধ নির্মাণ করো।’* তাদের প্রতিপালক-প্রভু তাদের বিষয়ে সবচেয়ে বেশি জানেন। যারা নিজেদের যুক্তিতর্কে জিতে গেল তারা বলল, ‘আমরা অবশ্যই তাদের ওপর একটি মসজিদ নির্মাণ করব।১৬৮৩
১৬৮৩। ‘আমরা অবশ্যই তাদের ওপর একটি মসজিদ নির্মাণ করব’ এর মধ্যে গুহাবাসীদের পার্থক্যসূচক এক চিহ্ন উল্লেখ করা হয়েছে যে, তাদের উত্তরাধিকারী বা পরবর্তী খ্রিষ্টান জাতিগুলো তাদের অতীত বা মৃত সাধু ব্যক্তিদের স্মরণে চার্চ এবং গির্জা নির্মাণ করবে। এটা আরো লক্ষ করার ব্যাপার, এরূপ বহু গির্জা ক্যাটাকম্বসে দেখা গেছে।

سَیَقُوۡلُوۡنَ ثَلٰثَۃٌ رَّابِعُہُمۡ کَلۡبُہُمۡ ۚ وَیَقُوۡلُوۡنَ خَمۡسَۃٌ سَادِسُہُمۡ کَلۡبُہُمۡ رَجۡمًۢا بِالۡغَیۡبِ ۚ وَیَقُوۡلُوۡنَ سَبۡعَۃٌ وَّثَامِنُہُمۡ کَلۡبُہُمۡ ؕ قُلۡ رَّبِّیۡۤ اَعۡلَمُ بِعِدَّتِہِمۡ مَّا یَعۡلَمُہُمۡ اِلَّا قَلِیۡلٌ ۬۟ فَلَا تُمَارِ فِیۡہِمۡ اِلَّا مِرَآءً ظَاہِرًا ۪ وَّلَا تَسۡتَفۡتِ فِیۡہِمۡ مِّنۡہُمۡ اَحَدًا ﴿٪۲۳﴾

২৩
(যারা বাস্তব অবস্থা সম্পর্কে অনবহিত( :সَيُوْقُوْلُوْنَ ثَلْثَةً رَّا بِعُهُمْ كَلْبُهُمْ তারা অবশ্যই বলবে, ‘তারা ছিল তিনজন এবং তাদের চতুর্থটি ছিল তাদের কুকুর।’ তারা অদৃশ্য বিষয়ে অনুমান করে বলবে, ‘তারা ছিল পাঁচজন এবং ষষ্ঠটি ছিল তাদের কুকুর।’ আর তারা বলবে, ‘তারা ছিল সাতজন এবং অষ্টমটি ছিল তাদের কুকুর।১৬৮৪ তুমি বলো, ‘তাদের প্রকৃত সংখ্যা কত ছিল তা আমার প্রতিপালক- প্রভু সবচেয়ে ভালো জানেন। আর অতি অল্পসংখ্যক লোকই তাদের সম্পর্কে জানে।’* কাজেই নৈমিত্তিক কথাবার্তা ছাড়া তুমি তাদের ব্যাপারে বিতর্ক কোরো না এবং তাদের কারো কাছ থেকেই তাদের সম্পর্কে তথ্য জানতে চেয়ো না।*
সূরা আল-কাহফ - রুকু ৩
১৬৮৪। মনে হয় ক্যাটাকম্বসগুলোর কোনো কোনো কুঠুরির দেয়ালে খচিত লেখার ওপর ভিত্তি করে এসব অনুমান করা হয়েছে, কিন্তু প্রত্যেক ফলকের লেখা আলাদা বিশেষ পরিবার, দল বা উপদল সম্পর্কিত। গুহাগুলোতে আশ্রয়গ্রহণকারী লোকের মোট সংখ্যা সর্বদাই অজ্ঞাত। ফলকের লেখা থেকে প্রতীয়মান হয়, উদ্‌দ্বাস্তু বা আশ্রয়প্রার্থী প্রত্যেক দলে একটি কুকুরসঙ্গী থাকত।
* ‘তাদের (বাসস্থানের) ওপর একটি সৌধ নির্মাণ করো’- এর অর্থ হলো তাদের গুহায় একটি স্মৃতিসৌধ নির্মাণ করব। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

وَلَا تَقُوۡلَنَّ لِشَایۡءٍ اِنِّیۡ فَاعِلٌ ذٰلِکَ غَدًا ﴿ۙ۲۴﴾

২৪
আর তুমি কোনো বিষয় সম্বন্ধে কখনো বলো না, ‘আমি নিশ্চয় এটা আগামীকাল করব।১৬৮৫
১৬৮৫। এ আয়াতের সম্ভাব্য অর্থ হলো, মুসলমানরা তাদের অবক্ষয় এবং অধঃপতনের সময়ে প্রকৃত ও প্রয়োজনীয় কাজ করার উদ্যম হারিয়ে ফেলবে এবং দিবাস্বপ্নকে প্রশ্রয় দেবে আর তাদের সকল কাজকর্ম কেবল ভবিষ্যতের কথার মধ্যেই সীমাবদ্ধ রাখবে অধিকন্তু নিজেদের ভাগ্যের উন্নতিকল্পে বাস্তব ক্ষেত্রে কিছুই করবে না।

اِلَّاۤ اَنۡ یَّشَآءَ اللّٰہُ ۫ وَاذۡکُرۡ رَّبَّکَ اِذَا نَسِیۡتَ وَقُلۡ عَسٰۤی اَنۡ یَّہۡدِیَنِ رَبِّیۡ لِاَقۡرَبَ مِنۡ ہٰذَا رَشَدًا ﴿۲۵﴾

২৫
তবে (একথা বলো,) আল্লাহ যদি চান। আর তুমি যখন ভুলে যাও তখন তুমি তোমার প্রতিপালক-প্রভুকে স্মরণ করো এবং বলো, ‘আশা করি আমার প্রতিপালক-প্রভু এর চেয়েও অধিক সঠিক বিষয়ের দিকে আমাকে পথ দেখাবেন।’

وَلَبِثُوۡا فِیۡ کَہۡفِہِمۡ ثَلٰثَ مِائَۃٍ سِنِیۡنَ وَازۡدَادُوۡا تِسۡعًا ﴿۲۶﴾

২৬
আর (কেউ কেউ বলে,) তারা তাদের গুহায় তিনশ বছর অবস্থান করেছিল এবং তারা নয় (বছর আরো) যোগ করেছে।১৬৮৬ তৃতীয়াংশ*
১৬৮৬। যে সময়কালের মধ্যে প্রাথমিক যুগের খ্রিষ্টানরা যুলুমের শিকার হয়েছিল এবং গিরিগুহাতে উদ্বাস্তুরূপে আশ্রয় নিতে আর অন্যান্য স্থানে আত্মগোপন করতে বাধ্য হয়েছিল সে সময়ের ব্যাপ্তি প্রায় ৩০৯ বছর ছিল এবং ঐতিহাসিক তথ্যও এই হিসাব সমর্থন করে। সাধারণ বিশ্বাসমতে, খ্রিষ্টানদের নির্যাতন শুরু হয়েছিল ২৮ খ্রিষ্টাব্দে অর্থাৎ হযরত ঈসা (আ.)-এর ক্রুশবিদ্ধ হবার সময় থেকে এবং তার পরিসমাপ্তি ঘটেছিল ৩৩৭ খ্রিষ্টাব্দে সম্রাট কনস্টান্টাইনের খ্রিষ্টধর্মে দীক্ষিত হবার পর (এনসাইক ব্রিট.) প্রায় ৩০৯ বছরের ব্যবধানে কিন্তু কনস্টান্টাইন ৩৩৭ খ্রিষ্টাব্দে ধর্মান্তরিত হন নি, বরং ৩০৯ খ্রিষ্টাব্দে হয়েছিলেন। সুতরাং ক্রুশের দুর্ঘটনাটি সাধারণ বিশ্বাসমতে, ২৮ বছর পর সংঘটিত হয়েছিল (ক্রোনোলোজি, বাই আর্ক বিশপ উসার্স এন্ড ডেইলি বাইবেল ইলাসট্রেশন, বাই ডা. কিটো)। ৪২:৪৬।
* গুহাবাসীদের সংখ্যা সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে, কিন্তু সব স্থানে নির্দিষ্ট সংখ্যার সাথে তাদের কুকুরেরও উল্লেখ রয়েছে। খ্রিষ্টান জাতি কুকুর ভালোবাসে, অথচ তারা জানে না কেন তারা কুকুর ভালোবাসে? বাইবেলে এর কোনো বর্ণনা দেখতে পাওয়া যায় না। কুরআন করীম থেকে জানা যায়, খ্রিষ্টানরা নিজেদের প্রতিরক্ষার জন্য দীর্ঘকাল ধরে কুকুর ব্যবহার করে আসছে। এজন্য তাদের বিশ্বস্ত বন্ধু কুকুরের প্রতি ভালোবাসা সৃষ্টি হওয়া একটি স্বাভাবিক ব্যাপার। এদের সংখ্যা সম্পর্কে রসূলুল্লাহ (সা.)-কে বলা হয়েছে, ‘গুহাবাসীদের সম্পর্কে বিস্তারিত জ্ঞান কাউকে দেওয়া হয় নি। অতএব এ ব্যাপারে তাদের সাথে ভাসা ভাসা কথা বলো, বিস্তারিত বিতর্কে যেয়ো না’। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য)

قُلِ اللّٰہُ اَعۡلَمُ بِمَا لَبِثُوۡا ۚ لَہٗ غَیۡبُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ اَبۡصِرۡ بِہٖ وَاَسۡمِعۡ ؕ مَا لَہُمۡ مِّنۡ دُوۡنِہٖ مِنۡ وَّلِیٍّ ۫ وَّلَا یُشۡرِکُ فِیۡ حُکۡمِہٖۤ اَحَدًا ﴿۲۷﴾

২৭
তুমি বলো, ‘তারা কতকাল (সেখানে) অবস্থান করেছিল তা আল্লাহ সবচেয়ে ভালো জানেন।১৬৮৭ আকাশসমূহ ও পৃথিবীর অদৃশ্য বিষয়াবলি একমাত্র তাঁরই আয়ত্তে। কী সূক্ষ্ম তাঁর দৃষ্টি, কী প্রখর তাঁর শ্রুতি!১৬৮৭-ক তিনি ছাড়া তাদের কোনো বন্ধু নাই। আর তিনি তাঁর কর্তৃত্বে কাউকে অংশীদার করেন না।
১৬৮৭। প্রাথমিক যুগের খ্রিষ্টানরা বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে অত্যাচারিত হয়েছিল, যথা- রোম, আলেকজান্দ্রিয়া প্রভৃতি। বিভিন্ন সময়ে ও বিভিন্ন পর্যায়ে তারা গিরিগুহা এবং ক্যাটাকম্বগুলোতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। ক্যাটাকম্বগুলোতে তাদের অবস্থান কোনো মজার কাহিনি নয়। এরূপ আশ্রয়ের অবস্থান ও সময় সম্পর্কে সঠিক বিষয়াদি শুধু আল্লাহ তা’লাই ভালো জানেন।
১৬৮৭-ক। ‘তিনি কত-না উত্তম দ্রষ্টা ও উত্তম শ্রোতা!’ এ শব্দগুলোর মর্মার্থ হলো, কত তীক্ষ্ম তাঁর (আল্লাহর) দৃষ্টি এবং কত প্রখর তাঁর শ্রবণশক্তি অথবা তিনি (আল্লাহ তা’লা) সবকিছু দেখেন এবং সবকিছু শোনেন।

وَاتۡلُ مَاۤ اُوۡحِیَ اِلَیۡکَ مِنۡ کِتَابِ رَبِّکَ ۚؕ لَا مُبَدِّلَ لِکَلِمٰتِہٖ ۚ۟ وَلَنۡ تَجِدَ مِنۡ دُوۡنِہٖ مُلۡتَحَدًا ﴿۲۸﴾

২৮
আর তোমার প্রতিপালক-প্রভুর কিতাব থেকে তোমার প্রতি যা ওহী করা হয় তা তুমি পড়ো। কদেখুন: ১১:১২৪; ১৬:৭৮; ৩৫:৩৯তাঁর কথা টলানোর কেউ নাই। আর তুমি তাঁকে ছেড়ে কখনো কোনো আশ্রয়স্থল পাবে না।খদেখুন: ১৯:৩৯; ২৯:৪৬গদেখুন: ৬:৩৫,১১৬; ১০:৬৫ঘদেখুন: ৬:৫৩; ৭:২০৬; ২:২৫৭; ১০:১০০; ২৫:৩৮

وَاصۡبِرۡ نَفۡسَکَ مَعَ الَّذِیۡنَ یَدۡعُوۡنَ رَبَّہُمۡ بِالۡغَدٰوۃِ وَالۡعَشِیِّ یُرِیۡدُوۡنَ وَجۡہَہٗ وَلَا تَعۡدُ عَیۡنٰکَ عَنۡہُمۡ ۚ تُرِیۡدُ زِیۡنَۃَ الۡحَیٰوۃِ الدُّنۡیَا ۚ وَلَا تُطِعۡ مَنۡ اَغۡفَلۡنَا قَلۡبَہٗ عَنۡ ذِکۡرِنَا وَاتَّبَعَ ہَوٰٮہُ وَکَانَ اَمۡرُہٗ فُرُطًا ﴿۲۹﴾

২৯
আর তুমি ধৈর্যের সাথে নিজেকে তাদের সঙ্গে অবিচল রাখো, যারা তাদের প্রতিপালক- প্রভুকে তাঁর সন্তুষ্টির প্রত্যাশায় সকালে ও সন্ধ্যায় ডাকে। আর পার্থিব জীবনের সৌন্দর্য কামনায় তোমার দৃষ্টি যেন তাদেরকে পেছনে ফেলে এগিয়ে না যায়। আর তুমি তার আনুগত্য কোরো না, যার অন্তরকে আমরা আমাদের স্মরণের বিষয়ে উদাসীন করে রেখেছি এবং যে হীন কামনা-বাসনার অনুসরণ করেছে আর যার কার্যকলাপ সীমা ছাড়িয়ে গেছে।

وَقُلِ الۡحَقُّ مِنۡ رَّبِّکُمۡ ۟ فَمَنۡ شَآءَ فَلۡیُؤۡمِنۡ وَّمَنۡ شَآءَ فَلۡیَکۡفُرۡ ۙ اِنَّاۤ اَعۡتَدۡنَا لِلظّٰلِمِیۡنَ نَارًا ۙ اَحَاطَ بِہِمۡ سُرَادِقُہَا ؕ وَاِنۡ یَّسۡتَغِیۡثُوۡا یُغَاثُوۡا بِمَآءٍ کَالۡمُہۡلِ یَشۡوِی الۡوُجُوۡہَ ؕ بِئۡسَ الشَّرَابُ ؕ وَسَآءَتۡ مُرۡتَفَقًا ﴿۳۰﴾

৩০
আর তুমি বলো, ‘এ সত্য তোমাদের প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে (সমাগত)। সুতরাং যার ইচ্ছা হয় বিশ্বাস করুক এবং যার ইচ্ছা হয় প্রত্যাখ্যান করুক।’ আমরা নিশ্চয় সীমালঙ্ঘনকারীদের জন্য এমন আগুন প্রস্তুত করে রেখেছি, যার প্রাচীরগুলো তাদের ঘিরে রেখেছে। আর তারা (পানির জন্য) আকুতি জানালে গলিত তামার ন্যায় পানি দিয়ে তাদের আকুতি পূরণ করা হবে, যা তাদের মুখমণ্ডল ঝলসে দেবে। কত-না নিকৃষ্ট সেই পানীয় এবং কত-না মন্দ সেই ঠিকানা!