১০

يونس

সূরা ইউনুস

Yunus

মক্কী ১১০ আয়াত ১১ রুকু পারা ১১

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১০ আয়াত ও ১১ রুকূ

وَمَا ظَنُّ الَّذِیۡنَ یَفۡتَرُوۡنَ عَلَی اللّٰہِ الۡکَذِبَ یَوۡمَ الۡقِیٰمَۃِ ؕ اِنَّ اللّٰہَ لَذُوۡ فَضۡلٍ عَلَی النَّاسِ وَلٰکِنَّ اَکۡثَرَہُمۡ لَا یَشۡکُرُوۡنَ ﴿٪۶۱﴾

৬১
আর যারা আল্লাহর নামে মিথ্যারোপ করে- কিয়ামত দিবস সম্পর্কে তাদের কী ধারণা? গদেখুন: ২৭:৭৪; ৪০:৬২নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি মহাঅনুগ্রহপরায়ণ, কিন্তু তাদের অধিকাংশই কৃতজ্ঞতা জ্ঞাপন করে না।
সূরা ইউনুস - রুকু ৬

وَمَا تَکُوۡنُ فِیۡ شَاۡنٍ وَّمَا تَتۡلُوۡا مِنۡہُ مِنۡ قُرۡاٰنٍ وَّلَا تَعۡمَلُوۡنَ مِنۡ عَمَلٍ اِلَّا کُنَّا عَلَیۡکُمۡ شُہُوۡدًا اِذۡ تُفِیۡضُوۡنَ فِیۡہِ ؕ وَمَا یَعۡزُبُ عَنۡ رَّبِّکَ مِنۡ مِّثۡقَالِ ذَرَّۃٍ فِی الۡاَرۡضِ وَلَا فِی السَّمَآءِ وَلَاۤ اَصۡغَرَ مِنۡ ذٰلِکَ وَلَاۤ اَکۡبَرَ اِلَّا فِیۡ کِتٰبٍ مُّبِیۡنٍ ﴿۶۲﴾

৬২
ঘদেখুন: ৫৭:৫; ৫৮:৮; ৩৪:৪তুমি যে অবস্থাতেই থাকো এবং কুরআনের যে অংশই আবৃত্তি করো আর (হে মুমিনরা!) তোমরা যে কাজই করো, তোমাদের তাতে নিমগ্ন থাকা অবস্থায় আমরা অবশ্যই তোমাদেরকে প্রত্যক্ষ করে থাকি। আর তোমার প্রতিপালক-প্রভুর দৃষ্টি থেকে পৃথিবীতে ও আকাশে পরমাণু পরিমাণ বা এর চেয়ে ছোটো১২৭৩ কিংবা এর চেয়ে বড়ো কিছুই গোপন থাকতে পারে না। এ সবকিছু নিশ্চয় এক সুস্পষ্ট কিতাবে বিদ্যমান।
১২৭৩। কিছু কিছু বস্তু ক্ষুদ্রাকৃতির কারণে লুক্কায়িত থাকে আবার অন্য কতগুলোর বিশালতার দরুন সেগুলোর অংশ বিশেষ দৃষ্টিগোচর হয় না। আল্লাহ তা’লার দৃষ্টি এতই প্রখর এবং তীক্ষ্ণ যে-কোনো জিনিস যতই সূক্ষ্ম হোক না কেন

اَلَاۤ اِنَّ اَوۡلِیَآءَ اللّٰہِ لَا خَوۡفٌ عَلَیۡہِمۡ وَلَا ہُمۡ یَحۡزَنُوۡنَ ﴿ۚۖ۶۳﴾

৬৩
কদেখুন: ২:১১৭; ৪:১৭২; ৯:৩১; ১৭:১১২; ১৮:৫-৬শোনো! নিশ্চয় আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই এবং তারা দুঃখভারাক্রান্তও হবে না-১২৭৪
১২৭৪। ‘ভয়’ মানুষের ভবিষ্যৎ কর্মের সঙ্গে এবং ‘দুঃখভারাক্রান্ত’ অতীত কর্মের সঙ্গে সম্পর্কযুক্ত।

الَّذِیۡنَ اٰمَنُوۡا وَکَانُوۡا یَتَّقُوۡنَ ﴿ؕ۶۴﴾

৬৪
যারা ঈমান এনেছিল এবং সদা তাকওয়া অবলম্বন করত-

لَہُمُ الۡبُشۡرٰی فِی الۡحَیٰوۃِ الدُّنۡیَا وَفِی الۡاٰخِرَۃِ ؕ لَا تَبۡدِیۡلَ لِکَلِمٰتِ اللّٰہِ ؕ ذٰلِکَ ہُوَ الۡفَوۡزُ الۡعَظِیۡمُ ﴿ؕ۶۵﴾

৬৫
খদেখুন: ৪:৫১; ১৬:১১৭তাদের জন্য সুসংবাদ রয়েছে পার্থিব জীবনেও এবং পরকালেও। আল্লাহর কথায় কোনো পরিবর্তন নাই। এটিই পরম সফলতা।

وَلَا یَحۡزُنۡکَ قَوۡلُہُمۡ ۘ اِنَّ الۡعِزَّۃَ لِلّٰہِ جَمِیۡعًا ؕ ہُوَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ ﴿۶۶﴾

৬৬
গদেখুন: ৩:১৫,১৯৮,৯; ১৬:১১৮; ২৮:৬১; ৪০:৪০আর তাদের কথা যেন তোমাকে দুঃখভারাক্রান্ত না করে।১২৭৫ নিশ্চয় সব মহিমা আল্লাহরই। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
সম্পাদিত
১২৭৫। ৬৩ নম্বর আয়াতে বলা হয়েছিল, আল্লাহর বন্ধুরা তথা আওলিয়ারা কখনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না বা হয় না, তবে মহানবী (সা.)-কে শোক করতে বা দুশ্চিন্তাগ্রস্ত হতে বারণ করা হয়েছে। প্রকৃতপক্ষে নবী করীম (সা.)-এর দুশ্চিন্তা তাঁর নিজের জন্য ছিল না, বরং অন্যদের জন্য ছিল। তিনি মানবজাতির জন্য ক্রন্দন করতেন এবং শোকাভিভূত হতেন। ১৬৬৪ নম্বর টীকা দ্রষ্টব্য।

اَلَاۤ اِنَّ لِلّٰہِ مَنۡ فِی السَّمٰوٰتِ وَمَنۡ فِی الۡاَرۡضِ ؕ وَمَا یَتَّبِعُ الَّذِیۡنَ یَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ شُرَکَآءَ ؕ اِنۡ یَّـتَّبِعُوۡنَ اِلَّا الظَّنَّ وَاِنۡ ہُمۡ اِلَّا یَخۡرُصُوۡنَ ﴿۶۷﴾

৬৭
শোনো! ঘদেখুন: ১০:৫৬আকাশসমূহে যা আছে এবং পৃথিবীতে যা আছে (সব) আল্লাহরই। আর যারা আল্লাহকে বাদ দিয়ে (কল্পিত) শরীকদের ডাকে তারা (প্রকৃতপক্ষে) তাদের অনুসরণ করে না। ঙদেখুন: ১০:৩৭তারা কেবল ধারণার অনুসরণ করে এবং তারা কেবল অনুমানের ওপরই চলে।
সম্পাদিত

ہُوَ الَّذِیۡ جَعَلَ لَکُمُ الَّیۡلَ لِتَسۡکُنُوۡا فِیۡہِ وَالنَّہَارَ مُبۡصِرًا ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیٰتٍ لِّقَوۡمٍ یَّسۡمَعُوۡنَ ﴿۶۸﴾

৬৮
চদেখুন: ১৭:১৫; ২৭:৮৭; ২৮:৭৪; ৩০:২৪তিনিই তোমাদের জন্য রাত সৃষ্টি করেছেন যেন তোমরা এতে বিশ্রাম নিতে পারো আর দিনকে করেছেন আলোকোজ্জ্বল।১২৭৬ নিশ্চয় এতে সেসব লোকের জন্য বহু নিদর্শন রয়েছে যারা (কথায়) কর্ণপাত করে।
সম্পাদিত
১২৭৬। রাত যেমন কঠিন পরিশ্রমে মানুষের শ্রান্ত ও অবসন্ন দেহের অঙ্গপ্রত্যঙ্গ পুনরায় সজীব করার সময় দিয়ে থাকে এবং আগামী দিনের জন্য তাকে কর্মক্ষম করে তোলে, সেরূপ জাতিসমূহের জীবনেও নিষ্ক্রিয় ও নিরুদ্যম অবস্থার বিরতি তাদের অবকাশ বা বিশ্রাম এবং সমতা দানের কাজ করে থাকে। আর তাদের মধ্যে নতুন জীবনীশক্তি ও নতুন উদ্যম-প্রেরণা ঢেলে দিয়ে প্রাণবন্ত করে এবং ভবিষ্যতের কাজের জন্য প্রস্তুত করে তোলে।

قَالُوا اتَّخَذَ اللّٰہُ وَلَدًا سُبۡحٰنَہٗ ؕ ہُوَ الۡغَنِیُّ ؕ لَہٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الۡاَرۡضِ ؕ اِنۡ عِنۡدَکُمۡ مِّنۡ سُلۡطٰنٍۭ بِہٰذَا ؕ اَتَقُوۡلُوۡنَ عَلَی اللّٰہِ مَا لَا تَعۡلَمُوۡنَ ﴿۶۹﴾

৬৯
কদেখুন: ২:১১৭; ৪:১৭২; ৯:৩১; ১৭:১১২; ১৮:৫-৬তারা বলে, ‘আল্লাহ এক পুত্রসন্তান গ্রহণ করেছেন!’ তিনি (এ হতে) পবিত্র। তিনি স্বয়ংসম্পূর্ণ। আকাশসমূহে যা আছে ও পৃথিবীতে যা আছে (সব) তাঁরই। তোমাদের কাছে এর (পক্ষে) কোনো প্রমাণ নাই। তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কথা বলছ যা তোমরা জানো না?১২৭৭
সম্পাদিত
১২৭৭। (ক) আল্লাহ তা’লা ধ্বংস এবং মৃত্যু থেকে মুক্ত এবং সেজন্যই তাঁর কাজ চালিয়ে যাবার উদ্দেশ্যে পুত্র গ্রহণের প্রয়োজন নাই, (খ) তিনি স্বয়ংসম্পূর্ণ হওয়ায় বিশ্বের বিষয়াদি পরিচালনায় তাঁকে সাহায্য-সহায়তা করার জন্য কোনো পুত্রের প্রয়োজন নাই, (গ) আল্লাহর পুত্র গ্রহণ সম্পর্কিত মতবাদ দৃঢ় ও নির্ভুল ভিত্তির ওপর রচিত নয়, বরং তা অসংগত ও কল্পনাপ্রসূত দার্শনিক অনুমানের ভিত্তিতে রচিত। এটাই এ আয়াতের তাৎপর্য।

قُلۡ اِنَّ الَّذِیۡنَ یَفۡتَرُوۡنَ عَلَی اللّٰہِ الۡکَذِبَ لَا یُفۡلِحُوۡنَ ﴿ؕ۷۰﴾

৭০
তুমি বলো, খদেখুন: ৪:৫১; ১৬:১১৭নিশ্চয় যারা আল্লাহ সম্পর্কে মিথ্যারোপ করে তারা সফল হয় না।’
সম্পাদিত