১০

يونس

সূরা ইউনুস

Yunus

মক্কী ১১০ আয়াত ১১ রুকু পারা ১১

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১০ আয়াত ও ১১ রুকূ

مَتَاعٌ فِی الدُّنۡیَا ثُمَّ اِلَیۡنَا مَرۡجِعُہُمۡ ثُمَّ نُذِیۡقُہُمُ الۡعَذَابَ الشَّدِیۡدَ بِمَا کَانُوۡا یَکۡفُرُوۡنَ ﴿٪۷۱﴾

৭১
খদেখুন: ২৯:১৬দুনিয়ায় (তাদের জন্য) সাময়িক কিছু সুখস্বাচ্ছন্দ্য রয়েছে। অতঃপর আমাদেরই কাছে হবে তাদের প্রত্যাবর্তন। তখন আমরা তাদেরকে কঠোর শাস্তির স্বাদ গ্রহণ করাবো, কেননা তারা অস্বীকার করত।
সূরা ইউনুস - রুকু ৭

وَاتۡلُ عَلَیۡہِمۡ نَبَاَ نُوۡحٍ ۘ اِذۡ قَالَ لِقَوۡمِہٖ یٰقَوۡمِ اِنۡ کَانَ کَبُرَ عَلَیۡکُمۡ مَّقَامِیۡ وَتَذۡکِیۡرِیۡ بِاٰیٰتِ اللّٰہِ فَعَلَی اللّٰہِ تَوَکَّلۡتُ فَاَجۡمِعُوۡۤا اَمۡرَکُمۡ وَشُرَکَآءَکُمۡ ثُمَّ لَا یَکُنۡ اَمۡرُکُمۡ عَلَیۡکُمۡ غُمَّۃً ثُمَّ اقۡضُوۡۤا اِلَیَّ وَلَا تُنۡظِرُوۡنِ ﴿۷۲﴾

৭২
আর তুমি তাদের কাছে নূহের বৃত্তান্ত পড়ে শোনাও।১২৭৮ সে যখন তার জাতিকে বলেছিল, ঘদেখুন: ‘হে আমার জাতি! আমার পদমর্যাদা ও আল্লাহর নিদর্শনাবলির মাধ্যমে আমার উপদেশ দেওয়া যদি তোমাদের মনঃকষ্টের কারণ হয়ে থাকে তাহলে (জেনে রাখো,) আল্লাহর ওপরই আমি ভরসা করি। অতএব তোমরা তোমাদের সব পরিকল্পনা এবং তোমাদের (কল্পিত) শরীকদের একত্র করো। এরপর তোমাদের শক্তিসামর্থ্য সম্বন্ধে তোমাদের যেন কোনো সন্দেহ-সংশয় না থাকে। এরপর তোমরা তা আমার বিরুদ্ধে প্রয়োগ করো এবং আমাকে কোনো অবকাশ দিও না।
১২৭৮। পরবর্তী আয়াতসমূহে হযরত নূহ, মূসা এবং ইউনুস (আলাইহিমুস সালাম)-এই তিন নবীর সম্পর্কে বর্ণনাগুলো মনোযোগের সঙ্গে পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করলে দেখা যায়, তাঁদের জীবন মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনে প্রতিফলিত হয়েছে। তিনি মক্কাতে হযরত নূহ (আ.), মদীনায় হযরত মূসা (আ.) এবং বিজয়ীবেশে মক্কায় হযরত ইউনুস (আ.)-এর ভূমিকা পালন করেছেন। এটা পূর্ণরূপে প্রতিপন্ন হয় যে, কুরআন শরীফে উদ্ধৃত নবীগণ সম্পর্কিত বৃত্তান্ত শুধু কেচ্ছাকাহিনি নয়, বরং এগুলো নবী করীম (সা.)-এর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি সম্বন্ধে ভবিষ্যদ্বাণীরূপে বর্ণিত হয়েছে যা তাঁর জীবনে সংঘটিত হবার ছিল।

فَاِنۡ تَوَلَّیۡتُمۡ فَمَا سَاَلۡتُکُمۡ مِّنۡ اَجۡرٍ ؕ اِنۡ اَجۡرِیَ اِلَّا عَلَی اللّٰہِ ۙ وَاُمِرۡتُ اَنۡ اَکُوۡنَ مِنَ الۡمُسۡلِمِیۡنَ ﴿۷۳﴾

৭৩
কিন্তু তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে (স্মরণ রাখো!) কদেখুন: ৭:১০৪আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না।১২৭৯ একমাত্র আল্লাহর কাছেই আমার প্রতিদান এবং আমাকে আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হবার আদেশ দেওয়া হয়েছে।’
১২৭৯। আল্লাহ তা’লার প্রেরিত নবীগণের বিরুদ্ধে সাধারণ আপত্তি হলো, তাঁরা স্বদেশবাসীর বিরুদ্ধে নিজেদের উন্নত অবস্থান তুলে ধরেন এবং প্রচলিত নিয়ম-প্রথার বিরুদ্ধে তাঁদের প্রভাব বিস্তার করেন আর তাঁদের কর্তৃত্বের অধীনে এক নতুন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান। এ আয়াতে উক্ত ভিত্তিহীন অভিযোগ খণ্ডন করা হয়েছে। আল্লাহর নবীগণ কখনো নিজেদের স্বার্থ কামনা করেন না, বরং তাঁরা নির্যাতনের মাঝেও কষ্টদায়ক সেবার পথ বেছে নেন।

فَکَذَّبُوۡہُ فَنَجَّیۡنٰہُ وَمَنۡ مَّعَہٗ فِی الۡفُلۡکِ وَجَعَلۡنٰہُمۡ خَلٰٓئِفَ وَاَغۡرَقۡنَا الَّذِیۡنَ کَذَّبُوۡا بِاٰیٰتِنَا ۚ فَانۡظُرۡ کَیۡفَ کَانَ عَاقِبَۃُ الۡمُنۡذَرِیۡنَ ﴿۷۴﴾

৭৪
সুতরাং তারা তাকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করল, তখন আমরা তাকে ও তার সঙ্গে যারা নৌকায় ছিল তাদেরকে উদ্ধার করলাম এবং আমরা তাদেরকে (দেশের) উত্তরাধিকারী বানালাম আর যারা আমাদের নিদর্শনাবলি মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল আমরা তাদেরকে নিমজ্জিত করলাম। অতএব তুমি লক্ষ করো, যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের পরিণতি কী হলো!

ثُمَّ بَعَثۡنَا مِنۡۢ بَعۡدِہٖ رُسُلًا اِلٰی قَوۡمِہِمۡ فَجَآءُوۡہُمۡ بِالۡبَیِّنٰتِ فَمَا کَانُوۡا لِیُؤۡمِنُوۡا بِمَا کَذَّبُوۡا بِہٖ مِنۡ قَبۡلُ ؕ کَذٰلِکَ نَطۡبَعُ عَلٰی قُلُوۡبِ الۡمُعۡتَدِیۡنَ ﴿۷۵﴾

৭৫
অতঃপর আমরা আরো অনেক রসূল তার পরে তাদের (স্ব স্ব) জাতির প্রতি প্রেরণ করেছি। গদেখুন: ৩০:৪৮; ৪০:২৪সুতরাং তারা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলি নিয়ে এসেছিল, কিন্তু যা তারা পূর্বেই অস্বীকার করে বসেছিল তাতে তারা ঈমান আনার ছিল না। এভাবেই আমরা সীমালঙ্ঘনকারীদের হৃদয়ে মোহর মেরে দিয়ে থাকি।১২৮০
১২৮০। আল্লাহ তা’লা স্বেচ্ছাচারীরূপে অবিশ্বাসীদের অন্তর মোহরাবদ্ধ করেন না। কাফিররা নিজেরাই ঐশীবাণী শ্রবণে অযৌক্তিক ও একগুঁয়ে অস্বীকৃতি দ্বারা সত্য উপলব্ধিতে এবং গ্রহণে নিজেদেরকে বঞ্চিত করে। তারা নিজেরাই তাদের দুর্ভাগ্যের বা মন্দ পরিণামের কারণ।

ثُمَّ بَعَثۡنَا مِنۡۢ بَعۡدِہِمۡ مُّوۡسٰی وَہٰرُوۡنَ اِلٰی فِرۡعَوۡنَ وَمَلَا۠ئِہٖ بِاٰیٰتِنَا فَاسۡتَکۡبَرُوۡا وَکَانُوۡا قَوۡمًا مُّجۡرِمِیۡنَ ﴿۷۶﴾

৭৬
খদেখুন: ৪০:২৬অতঃপর আমরা তাদের পর মূসা এবং হারুনকে ফেরাউন ও তার প্রধানদের কাছে আমাদের নিদর্শনাবলিসহ পাঠালাম, কিন্তু তারা অহংকার করল। বস্তুত তারা ছিল এক অপরাধী জাতি।

فَلَمَّا جَآءَہُمُ الۡحَقُّ مِنۡ عِنۡدِنَا قَالُوۡۤا اِنَّ ہٰذَا لَسِحۡرٌ مُّبِیۡنٌ ﴿۷۷﴾

৭৭
গদেখুন: ২০:৭০অতএব আমাদের পক্ষ থেকে যখন তাদের কাছে সত্য এলো তখন তারা বলল, ‘নিশ্চয় এটি এক প্রকাশ্য জাদু।১২৮১
১২৮১। ‘সিহর’ এবং ‘মুবীন’ দুটি সহজ, সরল শব্দের মাঝে নিহিত রয়েছে সকল ষড়যন্ত্রের অঙ্কুর যা আল্লাহ তা’লার নবীদের শত্রুরা তাঁদেরকে ব্যর্থ বা পরাজিত এবং ভীতবিহ্বল করার জন্য নিয়োজিত করে থাকে। সত্যের শত্রুরা ধর্ম-মনোভাবাপন্ন লোকদেরকে বলে থাকে যে, নতুন শিক্ষা প্রকাশ্য জাদু ছাড়া আর কিছুই নয়; এ-তো আমাদের ধর্মকে নষ্ট করে ফেলবে। প্রকৃত জাতীয়তাবাদী লোকেরা যারা দেশপ্রেমিক এবং নিজেদেরকে দেশের সার্বিক উন্নতির জন্য অন্তরে দরদ রাখে বলে খেদমত করে থাকে, অথচ তাদেরকে এ নতুন শিক্ষার বিরুদ্ধে সন্দিহান ও ভীত করে তোলা হয় এই অপপ্রচারের মাধ্যমে যে, নতুন শিক্ষা গ্রহণ করলে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মাঝে বিচ্ছেদ ও বিভেদ সৃষ্টি হবে, ফলে জাতীয় স্বার্থ ও একতার ওপর মরণাঘাত আসবে। ‘মুবীন’-এর এক অর্থ, যা বিচ্ছিন্ন করে বা অনৈক্য সৃষ্টি করে (লেইন)।

قَالَ مُوۡسٰۤی اَتَقُوۡلُوۡنَ لِلۡحَقِّ لَمَّا جَآءَکُمۡ ؕ اَسِحۡرٌ ہٰذَا ؕ وَلَا یُفۡلِحُ السّٰحِرُوۡنَ ﴿۷۸﴾

৭৮
মূসা বলল, ‘তোমরা কি সত্য সম্পর্কে (এরূপ) বলছ, অথচ তা তোমাদের কাছে এসে গেছে? এটি কি জাদু? সত্য কথা হলো, গদেখুন: জাদুকররা কখনো সফল হয় না।’

قَالُوۡۤا اَجِئۡتَنَا لِتَلۡفِتَنَا عَمَّا وَجَدۡنَا عَلَیۡہِ اٰبَآءَنَا وَتَکُوۡنَ لَکُمَا الۡکِبۡرِیَآءُ فِی الۡاَرۡضِ ؕ وَمَا نَحۡنُ لَکُمَا بِمُؤۡمِنِیۡنَ ﴿۷۹﴾

৭৯
তারা বলল, ‘আমাদের পিতৃপুরুষদেরকে আমরা যার ওপর (তথা যে আদর্শে অবিচল) দেখতে পেয়েছি, তুমি কি তা থেকে আমাদের বিচ্যুত করতে এবং দেশে যেন তোমাদের দুইজনের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়- এ উদ্দেশ্যে আমাদের কাছে এসেছ? আমরা কিন্তু তোমাদের উভয়ের প্রতি কখনো ঈমান আনব না।’

وَقَالَ فِرۡعَوۡنُ ائۡتُوۡنِیۡ بِکُلِّ سٰحِرٍ عَلِیۡمٍ ﴿۸۰﴾

৮০
আর ফেরাউন বলল, ‘তোমরা সকল সুদক্ষ জাদুকরকে আমার কাছে নিয়ে আসো।’